All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Refused Land Office ৳30.0K

দলিল রেষ্টি

আমার জমি দলিল রেজিষ্ট্রেশন করতে লাগে সরকারি ফ্রী ৭০ হাজার টাকা লেখক বিল ৩ হাজার টাকা , তারা আমার কাছে এর থেকে ৩০ হাজার টাকা বেশি দাবি করেন পরে মিডিয়া পরিচয় দিলে বাড়তি ৩০ হাজার টাকা নেননি , সাধারণ মানুষ দলিলের এর চেয়ে ৩০ হাজার টাকা বেশি না দিলে কোনো লেখক দলিল করেন না

ময়মসিংহ, Mymensingh 2 September 2026 6 views MYPFXZTX
0 Comments
Paid Passport Office ৳2.5K

পাসপোর্ট করা।

আমি ও আমার বাবার পাসপোর্ট করার জন্য পটুয়াখালী পাসপোর্ট অফিসে যাই।আবেদন ও ফি পরিশোধের পর জমা নিতে তারা অনিহা প্রকাশ করে।এরপর এক আনসার সদস্যকে বললে সে নিচতলায় সিড়িতে উঠার ডানপাশের রুমে নিয়ে ২৫০০ টাকা চায়।২৩০০ ছিল তাই দিয়ে এসেছি।আধাঘন্টার ভিতর কাজ হয়ে গিয়েছে।মজার ব্যাপার হলো সেদিন এক নারী ম্যাজিস্ট্রেট এসেছিল দুর্ণীতি দেখতে।তো সে সেইখানের কর্মকর্তাদের সাথে নিয়াই আমাদের জিজ্ঞাসা কাউকে টাকা দেয়া লাগছে কিনা! সবচেয়ে সেদিন খারাপ লাগছে এই ম্যাজিস্ট্রেট কে নিয়া।

পটুয়াখালী, Barishal 2 September 2026 9 views BR5C578R
0 Comments
Paid Public Hospital ৳11.5K

চট্টগ্রাম মেডিকেল এ আইসিইউ বেড এর জন্য ঘুষ

একজন গুরুতর অসুস্থ রোগীকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসকরা ICU প্রয়োজন বলে জানান। পরিবারের পক্ষ থেকে ICU বেডের জন্য বারবার যোগাযোগ করা হলেও তাদের জানানো হয় কোনো সিট খালি নেই। অথচ তাদের ভাষ্য অনুযায়ী, তারা ICU-তে রোগী ভর্তি ও ছাড়ার ঘটনা নিজের চোখে দেখেছেন। পরদিনও রোগী ওয়ার্ডে থাকার পর পরিবারের একজন সদস্য ওয়ার্ডের একজন নিরাপত্তাকর্মীর কাছে সাহায্য চান। দীর্ঘ যোগাযোগের পর তাকে বলা হয়, টাকা দিলে ICU বেড “ম্যানেজ” করে দেওয়া সম্ভব। প্রথমে ১০,০০০ টাকা চাওয়া হয় এবং পরে ১১,৫০০ টাকা নেওয়া হয় বলে পরিবার জানায়। এরপর রোগী ICU-তে স্থানান্তরিত হয়ে চিকিৎসা শুরু হয়।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 4 views CT8DRJ7W
0 Comments
Paid Other public office ৳100

জনশক্তি অফিস সিরাজগঞ্জ

জনশক্তি অফিস শুধু বিয়ে-মিটি মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বলে কিছু খরচা দিতে হবে পরে আমি বলি শুধু মোবাইল নাম্বার চেঞ্জ এর জন্য আমার খরচা তাও ১০০ টাকা দিয়ে দিয়েছি

সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 6 views RJLWCDP9
0 Comments
Paid Land Office ৳32.0K

নামজারি করা

আমি নামজারি করতে ভূমি অফিসের বিভিন্ন টেবিলে এই টাকা দিয়েছি, অনলাইনে আবেদন করেছিলাম আগে, সেখানে ভুল দেখিয়ে সেটা বাদ দিয়ে দেয়া হয়েছিল, পরে টাকা দিয়ে সেগুলো পূণরায় আবার করিয়েছি,

ফটিকছড়ি, চট্টগ্রাম, Chattogram 2 September 2026 6 views CT2EL9BB
0 Comments
Paid Passport Office ৳8.0K

পাসপোর্ট বানানো

জাস্ট মায়ের নামের বানান ভুল ছিলো। তার জন্য পাসপোর্ট কর্মকর্তা পাসপোর্ট অফিসের পাসেই পারভিন স্টোর এই নামের দোকানের সাথে লিংক আপ করে ৮ হাজার টাকা দাবি করে টাকা দেওয়ার কারনে আমার পাসপোর্ট সম্পূর্ণ হয় এছাড়া আরো বলে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আরো এক হাজার দিলে আমার পাসপোর্ট হাতে পেতে আর কোন সমস্যা হবে না। মোট ৯০০০ টাকা আবেদনসহ পাসপোর্ট হাতে পেতে জমা নেন।

সিরাজগঞ্জ শহর, Rajshahi 2 September 2026 4 views RJLRRM3K
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলে সব ডকুমেন্টস ঠিক থাকলেও বিভিন্ন বাহানা দেখায়, এটা লাগবে সেটা লাগবে হ্যান ত্যান ইত্যাদি,,,,, তারা এভাবে রিজেক্ট করে দালালের মাধ্যমে ঘুস খায়।

মাগুরা, Khulna 2 September 2026 6 views KHAEDC7S
0 Comments
Paid Land Office ৳120.0K

ভূমি উন্নয়ন কর,

একটি বি আর এস খতিয়ানে জমী ৩০ একর ২৪ শতাংশ ভূমির মধ্যে ৯২ শতাংশ বাড়ি,এর মধ্যে চেকে লেখা ৯২০ টাকা, কিন্তু নেওয়া হইছে ১২০০০০, এক লক্ষ বিশ হাজার টাকা।

নেত্রকোনা, Mymensingh 2 September 2026 6 views MYJBJMRA
0 Comments
Refused Land Office ৳2.0K

নামজারি

বিগত ০৮.০৬.২০২৬ খ্রি. তারিখে আমি নামজারির আবেদন করি। বিধি অনুযায়ী ২৮ কর্মদিবসের মধ্যে আবেদনটি নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও ০১.০৯.২০২৬ খ্রি. পর্যন্ত তা নিষ্পত্তি হয়নি। ১৯.০৭.২০২৬ খ্রি. তারিখে ইউয়িন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)-এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি অনলাইনে প্রতিবেদন দিয়ে নথিটি সহকারী কমিশনার-ভূমি মহোদয়ের নিকট প্রেরণ করেন। একই দিনে সহকারী কমিশনার-ভূমি মহোদয় পুনঃতদন্তের জন্য নথিটি পুনরায় তাঁর নিকট পাঠান। কিন্তু অদ্যাবধি তিনি পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিল করেননি। উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে টাকা ছাড়া কাজ না করার অভিযোগ রয়েছে। নামজারি কার্যক্রম সম্পন্ন করার আশায় আমিও তাঁকে ২,০০০/- টাকা প্রদান করি; কিন্তু এরপরও তিনি ইচ্ছাকৃতভাবে কার্যক্রম সম্পন্ন না করে আবেদনটি ঝুলিয়ে রেখেছেন।

মোহনগঞ্জ, নেত্রকোনা, Mymensingh 2 September 2026 6 views MYXSCNF2
0 Comments
Refused Other public office ৳120.0K

পদোন্নতি সংক্রান্ত

সমবায় অধিদপ্তরে পদোন্নতি ও বদলীর জন্য টাকা পয়সা ঘুষ নেয়া হয়। আমার কাছেও ১,২০,০০০ টাকা ঘুষ দাবী করা হয়েছে। আমি এখনও দেইনি। এজন্য পদোন্নতিও দিচ্ছে না। আমার কাছে এই পরিমাণ টাকাই নাই, দিবো কিভাবে। বিষয়টা পারলে আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে জানিয়ে দিবেন। তাতেই আমার উপকার হবে। ধন্যবাদ

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKMPHUB8
0 Comments
Refused Education Office ৳150.0K

চাকরি

আমি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা থেকে বলছি। গত 15 দিন পূর্বে বড় ভাইয়ের মাধ্যমে আমার কাছে একটা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ চাকরির অফার আসে। সেখানে মাদ্রাসা পরিষ্কার ও দেখাশোনার জন্য 3/4 জন লোক লাগবে। এর জন্য চাকরিতে জয়েনিং ফি/বকশিশ জন প্রতি 3 লক্ষ টাকা দাবি করে, বড় ভাই জানাশোনা লোক হওয়ায় অংক কমিয়ে 150000 টাকা তে অফার করে, তারপরেও এতো টাকা দিয়ে চাকরি করার সামর্থ্য ছিল না । বয়স চলে ২৪, এখনো অকর্মার মতো বসে থাকি,চাকরিটা অনেক জরুরী হওয়ায় আমরা সর্বস্ব দিয়ে 1 লক্ষ টাকা দিতে চাইলাম। কিন্তু চাকরি টা 2.5 লক্ষ তে অন্য কাউকে দেওয়া হয়েছে। এতে কারা জড়িত সেটা পুরোপুরি জানতে না পারলেও কিছুটা জানতে পারি যে মাদ্রাসার প্রিন্সিপাল, উপজেলা কর্মকর্তা আর এলাকার নেতৃত্বাধীন ব্যাক্তি।

চাঁদপুর, Chattogram 2 September 2026 5 views CTWZ28E6
0 Comments
Paid Passport Office ৳4.5K

নতুন পাসপোর্ট

আমার পরিবারের তিন টি পাসপোর্ট করতে দেই। পাসপোর্টের সরকারি বিল পরিশোধ করার পরেও। অফিসে কর্মরত কর্মচারী বারবার ফাইল ফিরিয়ে দিচ্ছে। ঘরে বাইরে দোকানে লোক ছিল সে বলল প্রতি পাসপোর্ট পনেরশো টাকা করে দিলে সে পাসপোর্ট করে দিতে পারবে। পরে ৪৫০০ টাকা দেওয়ার পর সাথে সাথে কাজ হয়ে যায়।

বগুড়া, Rajshahi 2 September 2026 4 views RJ5WS9H6
0 Comments
Paid Land Office ৳30.0K

ভূমি রেজিস্ট্রেশন

নিজের নামে জমি রেজিস্ট্রেশন করতে সাব-রেজিস্ট্রি অফিসে গেলে কর্মকর্তারা সাহায্য না করে দালাল ধরার পরামর্শ দেন। বিক্রেতাকে সব টাকা দেওয়ায় বাধ্য হয়ে দালাল সিন্ডিকেটের কাছে যাই। তারা সরকারি ফির চেয়ে চার গুণ বেশি টাকা দাবি করে, যার কোনো রসিদ দেয় না। বাধ্য হয়ে সেই টাকা দিয়েই জমি রেজিস্ট্রি করি। পরে জানতে পারি, এই টাকার ভাগ সাব-রেজিস্ট্রারসহ অফিসের সবাই পান।

নওগাঁ, Rajshahi 2 September 2026 6 views RJJ387UL
0 Comments
Paid Other public office ৳1.0K

ময়মনসিংহ আঞ্চলিক অফিস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, থেকে কাগজ ও মুদ্রণ সম্পর্কিত মালামাল সংগ্রহ

ময়মনসিংহ আঞ্চলিক অফিস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর,বাড়ী নং-২৮গগন চৌধুরী বাইলেন,,কালীবাড়ী রোড,ময়মনসিংহ। অফিস থেকে সরকারি যেকোনো অফিসর মালমাল আনতে গেলে টাকা ছাড়া কথা বলে না। এমনকি এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল উঠাতে টাকা লাগে

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 6 views MYRJMS5Z
0 Comments
Paid Other public office ৳20.0K

Bagerhat pourashava

আমি বাগেরহাট পৌরসভার এক বাসিন্দা। বাগেরহাটে প্রচুর পরিমানে পানির সংকট রয়েছে, লাইনের পানি ঠিকমত আসেনা, যার কারনে অনেকে নিজের খরচে গভীর নলকূপ বসায়, যার যার নিজের জমিতে। কিন্তু বিপত্তি বাধে এখানে আমরা আমাদের জমিতে ডিপ টিউবয়েল বসালেও পৌরসভার নামধারী কিছু লোক প্রতিটি টিউবয়েলের জন্য ২০ হাজার টাকা করে চাদা চায়, এরকম বাগেরহাটে যত টিউবয়েল বসানো হয়েছে সবার নাকি দিতে হবে, সারা বাংলাদেশে কোথাও এরকম কোনো নিয়ম চালু নাই। তাহলে তারা কত কোটি টাকা আত্নসাৎ করতেছে এখান থেকে তার কোনো হিসেব নাই, এটা দেখার মত কেউ নাই

BAGERHAT, Khulna 2 September 2026 6 views KH87ZL5U
0 Comments