All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Other public office

সরকারি চাকরি হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন

ভেরিফিকেশনের জন্য আমাদের ৫ জনের দায়িত্ব পড়ে একজন SI এর কাছে। উনি আমাদের সবাইকে সন্ধার টাইমে রাজৈরে ডাকেন। প্রত্যেকের থেকে ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। অনেক অনুনয় বিনয়ের পর জনপ্রতি ২৫০০ টাকায় রাজি হয়। আমার টিউশন থেকে জমানো অতি কষ্টের উপার্জন ছিল। ২৫০০ টাকা ঘুষ দিতে আমার চোখে পানি চলে আসছিল।

Paid
মাদারীপুর, রাজৈর ৳2.5K
2 September 2026 8 DK5STAPC
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট অফিস এ যাওয়ার পর থেকে হকার এর মতো কতক্ষন পর পর কয়েক জন আসে ভাই আপনার কি পাসপোর্ট এর কাজ করাবে। আমি বলছি একজন কে দিছি এর পর বলে ওনার থেকে তারাতাড়ি হবে। দেন 2000/- আধা ঘন্টার মধ্যে বাড়িতে যাইতে পারবে। এই দিন 8 টার পর কাজ শেষ হয়েছে।

Refused
কিশোরগঞ্জ শহর ৳2.0K
2 September 2026 4 DK99BLC3
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স ওরজিনাল স্মার্ট কার্ড সংগ্রহ করতে

আমার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া বাধ্যতামূলক ছিল তারপর আমি বাধ্য হয়ে (ময়মনসিংহ বি আর টি এ) যাই গিয়ে বললাম বিস্তারিত তারপর সেখানে থাকা ভার প্রাপ্ত কর্মকর্তা আমাকে এমন কিছু শর্ত পূরণ করতে বলেন যেমন : ১/ মেডিক্যাল সার্টিফিকেট ২/ ভিসা কপি ৩/ অগ্রিম বিমান টিকিট আরও অনেক কিছু। আমি সকল কিছু দেওয়ার পর কর্মকর্তা আমাকে বলেন আপনি চলে যান। পরে আপনাকে জানানো হবে। কিন্তু কোন সময় নির্ধারণ করে দেন নি। ১৫ দিন পরে আমি নিজে থেকে কল দিলাম কর্মকর্তা বললো এভাবে হবেনা আপনি অফিসে আসেন আমি অফিসে গেলাম তিনি বললেন বাংলাদেশে টাকা হলে সবকিছুই সম্ভব আপনি ২০০০০ টাকা দেন ৩দিনের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন। আমি বাধ্য হয়েই টাকা দিতে হল। পরে লাইসেন্স পেয়েছি।

Paid
ময়মনসিংহ ৳20.0K
2 September 2026 6 MY36A9BP
0 Comments
Land Office

জমি রেজিস্ট্রেশন করা

এই যে ভূমি অফিস তারা টাকা ছাড়া কোন কথা বলে না তারা জীবনেও ডাইরেক্ট টাকা খায় না দালালের হাত ধরে যাবেন আপনার যত সমস্যা সব সমাধান হবে যদি আপনি ডাইরেক যান দিনের পর দিন বছরের পর বছর আপনাকে ঘুরতে হবে যদি দালাল ধরে যান অল্প দিনের মধ্যে সব কাজ হয়ে যাবে এরা এমন একটা জাতি যে ঘুষ ছাড়া কোন কিছু বোঝেনা প্রত্যেকটা ভূমি অফিস সবগুলো একই রকম

Paid
আদমদীঘি ৳50.0K
2 September 2026 6 RJXW8XG7
0 Comments
Public Hospital

রক্তের ক্রস ম্যাচিং

আমার একজন রোগীর জন্য ইমারজেন্সি এ পজেটিভ ব্লাড এর প্রয়োজন। তিন ইউনিট ব্লাড এর প্রয়োজন ছিল।যখন আমি ব্লাড ব্যাংকে যাই। আমার ইমারজেন্সি খুব দরকার। বললাম ভাই আমার ব্লাডটা খুবই ইমারজেন্সি দরকার। উনারা বলল ক্রস মেশিনের জন্য দেড় ঘন্টা সময় লাগবে। আর একশত টাকা দিলে দুই মিনিট লাগবে। তারপর ১০০ টাকা দিয়ে দুই মিনিটে করে নিয়ে আসলাম কি করার বলেন। এই হচ্ছে বাংলাদেশ।

Paid
ময়মনসিংহ ৳100
2 September 2026 9 MYDLMRZN
0 Comments
Other public office

মৃত্যু সনদ

আমার একটি কাজের জন্য আমার মায়ের মৃত্যু সনদ দরকার ছিলো। আমি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করি তারা বিভিন্ন প্রসেস ও বিভিন্ন ডকুমেন্ট দেখাতে বলে যা অনেকটা লম্বা সময়ের দরকার। তাই আমি একজন গ্রাম পুলিশের কাছে বিষয়টি জানাই। সে আমাকে জানায় যে, কাজটি আমি ২ দিনের মধ্যে করে দিতে পারবো কিন্তু আমাকে ৬০০ টাকা দিতে হবে। সে বিভিন্ন ক্ষাতে টাকা দেয়া লাগে বিষয়টি আমাকে জানায়। আমি উপায় না পেয়ে তার কথায় রাজী হই। পরের দিন বিকালে আমাকে "মৃত্যু সনদ" দেয় তখন আমি তাকে ৩০০ টাকা দেই আর বলি এখন টাকা নেই পরে দেবো। তারপর আমি আর কোন টাকা তাকে দেইনি কিন্তু আমার সাথে দেখা হলেই সে বাকি ঘুষের টাকা চাচ্ছে। একটা "মৃত্যু সনদ" ইউনিয়ন পরিষদ থেকে নিতে গেলে সর্বোচ্চ ৫০/১০০ টাকা লাগে। আমি তাকে ৩০০ টাকা দিয়েছি তার পরেও আমার কাছে

Paid
৩নং লালুয়া ইউনিয়ন, কলাপাড়া, পটুয়াখালী। ৳600
2 September 2026 7 BR4H3JZM
0 Comments
Land Office

নামজারির জন্য প্রতিবেদন

নামজারি করার জন্য প্রতিবেদন দেয়ার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে অনুরোধ করলে ১০০০ টাকা দাবি করা হয়, টাকা প্রদানে অস্বীকৃতি জানালে মিউটেশন কেসটি বাতিল করে দেয়া হয়। অনলাইনে এটাচমেন্ট পেপার সঠিক নেই/অস্পষ্ট লিখে উল্লেখ করা হয়।

Refused
কুষ্টিয়া ৳1.0K
2 September 2026 6 KH9FVXFF
0 Comments
Land Office

মহেশখালী উপজেলা ভুমি অফিসের ঘুষ দাবি

উপজেলা মহেশখালী ভূমি অফিসের সার্ভেয়ার/ভারপ্রাপ্ত কানুনগো ও সংশ্লিষ্ট উম্মেদারদের বিরুদ্ধে নামজারি কার্যক্রমে প্রতি আবেদনের বিপরীতে ৫,০০০/-–১০,০০০/- টাকা এবং ভূমি সংক্রান্ত প্রতিবেদন প্রদানের জন্য ২০,০০০/-–৩০,০০০/- টাকা পর্যন্ত ঘুষ/অবৈধ অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত অর্থ প্রদান না করলে ফাইল/নথি আটকে রাখা, কার্যক্রমে অযথা বিলম্ব করা এবং বিরূপ প্রতিবেদন প্রদানের মাধ্যমে হয়রানি করার অভিযোগও রয়েছে। এছাড়া, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট অবহিত বা প্রতিকার প্রার্থনা করতে গেলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি হওয়ার পরও পূর্বের কর্মস্থলে অবস্থান করে দায়িত্ব পালন/কার্যক্রম পরিচালনার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Refused
কক্সবাজার,মহেশখালী ৳40.0K
2 September 2026 4 CTHYD2YB
0 Comments
Land Office

ই নামজারী

মা তার মেয়েকে দান পত্র দলীল দিয়ে ছিলো, ১৯৮৪ সনে, কিন্তু বর্তমান রেকর্ড তার মায়ের নামে হয়েছে, মেয়ের নামে নামজারী করতে যাওয়ার পরে তসিলদার প্রশ্ন করলো তখন রেকর্ড আপমার নামে নিলেন না কেনো, এখন ১৫০০০/- পনের হাজার লাগবে। মেয়ের উত্তর ছিলো আমার বয়স তখন ১০ বছর ছিলো।

Paid
হাতিয়া, নোয়াখালী ৳15.0K
2 September 2026 6 CTBYDPWG
0 Comments
Land Office

Seeking money by creating little faults every time mostly everyone

আমার জমি রেজিস্ট্রি করার জন্য আমি আমার আইনজীবীর সাথে ৫০,০০০ টাকায় যোগাযোগ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাকে আরও ৫০,০০০ টাকা দিয়ে সেই চুক্তিটি সম্পন্ন করতে হয়। এতে আমার মোট খরচ হয় ১,০০,০০০ টাকা, যা আমাদের পূর্বের চুক্তির চেয়ে দ্বিগুণ ছিল।

Paid
Dhaka ৳50.0K
2 September 2026 9 DKF6M4E9
0 Comments
Other public office

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আমার একটি জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন করেছিলাম সেটি ঢাকা আগারগাও হতে আমাকে একটি তদন্ত সাপেক্ষ রিপোর্ট জমা দিতে বলেছিল রাজিবপুর উপজেলা নির্বাচন কমিশন এর পক্ষ থেকে কিন্তু তদন্ত রিপোর্ট করতে এসে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা বিভিন্ন কৌশলে অবলম্বন করে নিয়েছে

Refused
চর রাজিবপুর উপজেলা নির্বাচন কমিশ ৳50.0K
2 September 2026 4 RN3SNZLX
0 Comments
Land Office

ভুমি রাজস্ব কর প্রদান

অনলাইনে ভুমি রাজস্ব প্রদান করা যাচ্ছিল না। তাই সরাসরি ভুমি অফিসে গেলে প্রথমে বলে এখন করা যাবে না, পরবর্তীতে ৫০০ টাকার বিনিময়ে অনলাইনে পেমেন্ট অপশন খুলে দেয়ার কথা বলে। পরবর্তীতে টাকা দেয়ার পরে অনলাইনে পেমেন্ট অপশন চালু করে দেয় এবং রাজস্ব পরিশোধ করি।

Paid
ঢাকা ৳500
2 September 2026 9 DKC4KKZX
0 Comments
Education Office

এমপিও ভুক্তি হওয়া

2022 সালে নতুন এমপিও করার সময় উপজেলা মাধ্যমিক অফিসার ১০০০০ টাকা ঘুষ নিয়ে এমপিও এর ফাইল জেলাতে Send করেছিল, প্রথমত না দেওয়ার আমার ফাইলটি ১ম মাসে এমপিও হয়েছিল না! এর সাথে প্রতিষ্ঠান প্রধানও জড়িত!

Paid
আত্রাই উপজেলা, নওগাঁ ৳10.0K
2 September 2026 6 RJZGC2E2
0 Comments