All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Education Office

অফিস ডকয়েট

অফিস স্মারক ও ডকয়েট এ প্রতি ফাইল প্রতি ২০০-৫০০ টাকা জোর করে আদায়, না হলে ফাইল ধরবে না, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা মেট্রো। অলরেডি এই অফিস নিয়ে করা নিউজ ভাইরাল হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ওনি এই কাজে বাধ্য করেন সব ঠিকাদারকে।

Paid
ঢাকা ৳500
17 September 2026 31 DKDGQHP6
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রেশন

চট্টগ্রাম সাবরেজিস্টার অফিসে আমি ঘুষ দিতে বাদ্য হয়েছি।আর ঘুষের টাকা ছাড়া কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেনা।সহকারী ঘুষ গ্রহণ করে। না দিলে কাজ হবে না।।দুদক চাইলে যেকোনো মূহুর্তে ধরতে পারে।।কারণ আপনি ঘুষ না দিলে কাজ হবেবা। শতভাগ ঘুষ নেওয়া হয়।

Paid
শহর ৳250.0K
16 September 2026 28 CTKQKPV9
0 Comments
Land Office

নামজারির প্রস্তাব দিতে ইউনিয়ন ভূমি অফিসকে 1000 এবং উপজেলা ভূমি অসিসে 2000 দিতেই হবে 100%

নামজারি আবেদন করার পর অফিসে গেলে বিভিন্ন তালবাহানা করে টাকা দাবি করে৷

Paid
মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি ৳3.5K
16 September 2026 27 MY84VQTG
0 Comments
Land Office

নামজারি/ খারিজ

আমি ৮নং দাওগাও ইউনিয়ন ভূমি অফিসে জমি খারিজের আবেদন করি গতি ২০২৫ সালে তখন আমার কাছে ৫০ হাজার+ টাকা দাবি করেন ভূমি অফিসের নায়েব ও তার সহযোগী এতো টাকা না দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে বলা হয় আমার আবেদন নাখোশ করা হয়েছে পরবর্তী তে পুনরায় আবেদন করি এবং সেই টাকা পরিশোধ করার পর আমার জমি খারিজ সম্পন্ন হয় তারপর ও সম্পূর্ণ জমি খারিজ হয় নি কিছু জমি এখনো খারিজে বাকি আছে

Paid
মুক্তাগাছা ৳50.0K
16 September 2026 25 MYCE5DHD
0 Comments
Land Office

খারিজ করাতে গেলে ঘুষ চাওয়া ও অফিসে বাইরে তার দোকানে নিয়ে যেয়ে অতিরিক্ত টাকা আদায়

আমি খারিজ করাতে গেলে সে আমার কাছে টাকা দাবি করে বলে যে তাড়াতাড়ি করে এনে দেবে আর আমরা যদি যাই তাহলে অনেক দেরি হবে। তার লোক আছে সে তাড়াতাড়ি করে এনে দিতে পারবে।এই অফিসে সে একজন ঝাড়ুদার কিন্তু তার ভাবসাব মনে হয় সে একজন অফিসের বড় কর্মকর্তা যশোদল ভূমি অফিসের সামনে তার একটি দোকান রয়েছে। ওই দোকানে অফিসের কোন কাজ না করে বাহিরে নিয়ে আসে এবং মানুষের কাছ থেকে বেশি পরিমাণ টাকা আদায় করে। অফিসের ভিতরে কোন কাজ করতে চায় না বলে যে আমার দোকানে যান আমি দোকানে আসব কিছুক্ষণ পর। তার দোকানে ৪-৫ জন লোক রাখা আছে। তার সাথে সিন্ডিকেটের সাথে জড়িত আরো অনেকেই আছে। সে কোন সরকারি কর্মকর্তা না ওই অফিসের। কিন্তু এই অফিস তার নিয়ন্ত্রণে চলে সে মানুষ অনেক ধরনের হয়রানি করে ঘুষ নেয়।আপনারা সঠিক তদন্ত করে ব্যবস্থা নিন।

Paid
কিশোরগঞ্জ,যশোদল ভূমি অফিস ৳3.0K
16 September 2026 28 DKCK6CCU
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

চট্রগ্রাম পাঁচলাইস পাসপোর্ট অফিসে বাবার এন আইডিতে মো: বানানের অমিল আর হয়রানির মূল অস্ত্র বিবাহিত হলে কাবিন নামা দিন,চেয়ারম্যান সার্টিফিকেট,কমিশনার সার্টিফিকেট দিন। বাট দালালকে টাকা দিলে মা বাবার এন আই ডিও লাগেনা ভুল ধরা তো দূরের কথা।কোন সার্টিফিকেট লাগেনা।শুধু নিজের এন আই ডি দিলেই পাসপোর্ট হয়ে যায়। শুধু শুধু হয়রানির জন্যে এক্সট্রা ডকুমেন্টস চায়।টাকা দিলে কিছু লাগেনা।

Refused
চট্রগ্রাম ৳2.0K
16 September 2026 36 CT79E487
0 Comments
Other public office

জন্ম নিবন্ধনের ঠিকানা সংশোধন

পাইস্কা ইউনিয়ন পরিষদ, ধনবাড়ী উপজেলা, টাঙ্গাইল থেকে জন্ম নিবন্ধনের ঠিকানা সংশোধনের সেবা নিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন অজুহাত দেখিয়ে কাজটি বিলম্বিত করেন। এ কাজের জন্য ৫০০ টাকা নেওয়ার পরও আমাকে দীর্ঘদিন বারবার ইউনিয়ন পরিষদে যেতে হয়েছে এবং অযথা হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়েছে। সরকারি সেবা পেতে এ ধরনের অনানুষ্ঠানিক অর্থ গ্রহণ, হয়রানি ও অযথা বিলম্বের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Paid
ধনবাড়ী, টাঙ্গাইল ৳500
16 September 2026 30 DKHKQFP7
0 Comments
Land Office

জমির মিস কেইস নামজারি প্রক্রিয়া

আমার ভাই একটা জায়গা কিনেছিল সমস্যা ছিল একই ব্যক্তি দুইজনের কাছে জায়গা বিক্রি করেছে ।আমাদের দলিল আগে হয়েছে কিন্তু আমরা নামজারি না করাতে দ্বিতীয় ব্যক্তির নামে নামজারি হয়ে যায়।পরবর্তীতে আমরা নামজারি করতে গিয়েছি তখনই আমাদের নামজারী আটকে গেছে। পরবর্তীতে আমরা মিসকেইস করেছিলাম পরবর্তীতে বাদী বিবাদী মিলিত হয়ে নিজেদের মধ্যে সমযতা করেছি এবং আমাদের পক্ষে রায় আসে। আমরা বাদী-বিবাদী এসি ল্যান্ডে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া শেষ করেছি এখন শুধু এসিলেন্ড থেকে আমাদেরকে নামজারি করার জন্য প্রক্রিয়াটা সম্পূর্ণ করে দিবে কিন্তু ওই এসি ল্যান্ড অফিসার ২০ হাজার টাকা ঘুষ দাবি করে ।টাকা না দিলে সেই জমা খারিজ করার জন্য ফাইলটা স্বয়ংসম্পূর্ণ করবে না। এক বছর যাবত হয়রানি করছে এবং করতেছে।

Only demanded
নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী এসি ল্যান্ড ৳20.0K
16 September 2026 29 CTVHVAHU
0 Comments
Customs Office

ভ্যাট সম্পর্কে তথ্য

আমাদের ঢাকা নবাবপুরে একটি দোকান আছে তো হঠাৎ একদিন সকালে ভ্যাট অফিস এর কর্মকর্তা আসে এবং ওনারা আমাদের সকল হিসাবের বই জব্দ করে নিয়ে যায়।তারপর আমরা ভ্যাট অফিস গেলে আসল ভ্যাট দেওয়া প্রসঙ্গে জানতে চাই, কিন্তু ওনারা আমাদের বিভিন্ন কারন দেখিয়ে মামলার ভয় দেখিয়ে ১৫ লক্ষ টাকা দাবি করেন, যার মধ্যে ১২ লক্ষ টাকা আমরা ওদেরকে দিয়ে দেই।

Paid
ঢাকা নবাবপুর এলাকার জন্যে যে ভ্যাট অফিস আছে। ৳1.20M
16 September 2026 31 DK6QD9CT
0 Comments
Other public office

ঘুষের বিনিময়ে সকল ডকুমেন্টস অন্যজনকে দেয়া

আমাদের একটি সরকারি খাদ্য বান্ধব সুচি ডিলার ছিল কিন্তু একদল তৃতীয় ব্যক্তি হয়রানি করার জন্য ফুড অফিসে নানান ধরনের অভিযোগ করে এবং নানান ধরনের হুমকি প্রদর্শন করে থাকে সরকারি অফিসারদের যার ফলে তারা বিরক্ত হয়ে বা ভয়ে নিজেদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের সকল ডকুমেন্ট তাদের কাছে দিয়ে আমাদেরকে হায়রে শিকার করে আসছে তার ঐ পরিপেক্ষিতে গত দুইদিন ১৪/০৯/২০২৬ উপজেলা ফুড অফিস আমরা জানতে পারি এবং আমাদের কাছে তৃতীয় ব্যক্তিদের মীমাংসা করে দেবে এই আশ্বাস দিয়ে ২ লক্ষ টাকা অর্থ দাবি করে। আমরা নারাজ হলে আমাদের সকল ডকুমেন্ট ফুড লাইসেন্স বাতিল করার কি দিয়ে আসছে অফিসারের সাথে কথা বললে তিনি তা কোন প্রকার ভ্রক্ষেপ না করে আমাদের লাইসেন্স সঠিক নেই এইসব কথা বলে।

Only demanded
সাতক্ষীরা শ্যামনগর ৳200.0K
16 September 2026 34 KHHZVSBN
0 Comments
Traffic Police

হেলমেট ছিল কিন্তু হেলমেট নেই বলে।

রোডের মাঝখানে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। আবারো স্টার্ট দিতেই সামনে দাঁড়ায় একজন পুলিশ। বলে গাড়ির সাইটে নিতে বলে, এরপরে সার্জনের কাছে নিয়ে যায় বললাম আমার অপরাধ কি? বলল আপনার হেলমেট কই দেখালাম হেলমেট আমার মাথায়। এরপর সার্জন এর কাছ থেকে সরে এসে কয়েক হাজার টাকা দাবি করে তারপরে 500 টাকা নিয়ে ছেড়ে দেয়। আমি মার্কেটিং এ কাজ করি কিছু প্রোডাক্ট ছিল মোটরসাইকেলে। ঘটনাটি ঘটে মাওনা চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজের পরে ওয়াবদা সাইনবোর্ডের নিচে। পুলিশের নাম পোশাকে দেখার মত সুযোগ ছিল না। তবে ডিউটিরত যারা ছিল তাদেরকে দেখলে চিনতে পারবো।

Only demanded
গাজীপুর ৳500
16 September 2026 37 DK7S67MH
0 Comments
Other public office

কৃষি অফিস চট্টগ্রাম কাস্টমস

আমার রপ্তানি কৃত কৃষি পণ্যের জন্য ফাইটো সেনেটারী করতে তারা সরকারি ফি এর অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি করে শিপমেন্টের জন্য। আমি দিতে অস্বীকৃতি জানাই। এতে আমি শিপমেন্টে করতে পারতেছি না

Refused
চট্টগ্রাম ৳10.0K
16 September 2026 27 CTZL9V6G
0 Comments
Passport Office

পাসপোর্ট নবায়ন

আমি পাসপোর্ট করতে গেছি ২/৩বার আমাকে ফেরত দিছে এইটা লাগবে ওইটা লাগবে বলে পরে একজন দালাল ধরছি সে বলতেছে এতটাকা দিলে হয়ে যাবে যা যা লাগে আমি দিবো ওনি বলছে পাসপোর্ট অফিসে এত নাম্বার রুমে যাবা রুমে গিয়ে ওনার নাম বলছি ওখানে যে ছিলো সে বলছে ৫নাম্বার রুম থেকে পাটাইছে বলবা আমি বলছি তারপর রিসিভ করছে

Paid
কক্সবাজার ৳7.0K
16 September 2026 11 CTJK3RMW
0 Comments
Education Office

Certificate's Information Correction

I needed to correct my name and parents name spelling in my academic document of HSC,SSC,JSC. I have applied but I didn't get approval of my application and application remains pending for several months. Later I tried to communicate with staff from Education Board and the man charged 5000Taka for doing this. Lastly for my urgency I had to pay him 3000 to approve my application.

Paid
Dhaka ৳3.0K
16 September 2026 40 DKRVND9E
0 Comments
Other public office

বয়লারের লাইসেন্স নবায়

আমি কর্মরত প্রতিষ্ঠানের একটি বয়লারে লাইসেন্স নবায়নে কিছু কাগজপত্র নিয়ে জটিলতা তৈরি করে এবং ২০ হাজার টাকার মাধ্যমে তা দফারফা করা হয়। প্রতিবারই বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে ইস্যু তৈরি করে এবং তার টাকার মাধ্যমে সমাধান করা হয়। না হলে বিভিন্ন রকমের হয়রানি করে।

Paid
গাজীপুর ৳20.0K
16 September 2026 31 DKUZ344L
0 Comments
Customs Office

বিদেশ থেকে আশা ওষুধ আটক

আমার বড় ভাই আমেরিকা থেকে আম্মার জন্য পোস্টঅফিস মাধ্যমে কিছু ওষুধ পাঠিয়ে ছিলো, আসতে দেরি হচ্ছিল। মাস খানেক পরে আমার আম্মার নামে চিঠি আসে, ওখানে লিখা ছিলো কাস্টমস, বৈদেশিক ডাক বিভাগ কোনো কারণে ওষুধ গুলো আটক করেছে। পরবর্তীতে যোগাযোগ করার পর আমার কাছে ১০০০০ টাকা দাবি করা হয় আর ৫০০০ এ আমার সাথে রফাদফা হয়। তারপর আমি পোস্টঅফিস থেকে ওষুধ পাই!

Paid
ঢাকা ৳10.0K
16 September 2026 34 DKB95LXC
0 Comments