All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Land Office ৳70.0K

অর্পিত সম্পত্তি অবমুক্ত ফাইল আটকে রাখা

আমি যখন আবেদন করি আবেদনটি তারা মাসের পর মাস ঝুলিয়ে রাখে যখন সার্ভের সাহেব কে বললাম আপনি আমার রিপোর্ট দিচ্ছেন না কেন উনি বললেন স্যারের নিষেধ আছে এরপরে ওই অফিসের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বারা আমার কাছে টাকা চাওয়া হয় ৩০ হাজার পরে তার রিপোর্ট নিতে বাধ্য হয়েছে টাকা আমাকে দিতে হয়।

শাহজাদপুর সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 8 views RJ27Y5TH
0 Comments
Paid Accounts Office ৳1.0K

টিএ/ ডিএ বিল পাশ করন

আমি একজন সরকারি কর্মচারী। আর্মি পে টু আমাদের টিএ/ডিএ বিল পাশ করানোর জন্য ২০% হারে ঘুষ দিতে হয় তা না হলে আমাদের বিল পাশ হয় না। আমি একজন সরকারি কর্মচারি হয়ে যদি ঘুস দিতে হয় তাহলে সাধারন মানুষের কি অবস্থা হবে। এটা দেখার কেউ নাই।

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKEMRETG
0 Comments
Only demanded Tax Office ৳10.0K

Examption Certificate

সার্টিফিকেট পাওয়ার জন্য প্রসেস ফি বাবদ্পেএকটি পেকেজে ১০,০০০ টাকা চেয়েছেন। যাতে আমাকে আর অফিসে চেয়েছেন। টাকা দিলে আমাকে ফাইলের কোন খুজ নিতে হবে না। এক সপ্তাহের মধ্যে প্রসেস হয়ে সার্টি ফিকেট পেয়ে যাব।

Dhaka, Dhaka 2 September 2026 4 views DK5A9UM4
0 Comments
Only demanded Land Office ৳10.0K

নামজারী

মিসকেস মামলায় বাদী পক্ষে র নিকট থেকে টাকা খেয়ে,এসিল্যান্ড বিবাদীর কাগজপত্র না দেখেই, জমাখারিজ ভেঙে ফেলেছে। বিবাদীর সাবকাওলা দলিল,দখল,খাজনা র রশিদ, ৩০ বছরের থাকা সত্ত্বেও।

ত্রিশাল উপজেলা, Mymensingh 2 September 2026 6 views MY5MA8DU
0 Comments
Refused BRTA ৳3.5K

ড্রাইভিং লাইসেন্সে

ঘুষ না দেওয়ায় ৩ বার পাশ করার পরও ড্রাইভিং লাইসেন্সে ফেল! টাঙ্গাইল বিআরটিএ-তে আমি লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট তিনটি ধাপেই টানা ৩ বার শতভাগ সফলভাবে পাশ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনৈতিকভাবে ঘুষের টাকা না দেওয়ায় আমাকে বারবার সিস্টেমে অকৃতকার্য (ফেল) দেখিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে।

Tangail, Dhaka 2 September 2026 4 views DK3DTUJ5
0 Comments
Refused Accounts Office ৳3.0K

শিক্ষক বাবার মৃত্যুতে মায়ের নামে পারিবারিক পেনশনের জন্য

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তার মৃত্যুর পরে আমার মায়ের নামে পারিবারিক পেনশনের বই করতে ৩০০০ টাকা দাবী করেছিল।

মেহেন্দিগঞ্জ উপজেলা, Barishal 2 September 2026 7 views BRK73W7W
0 Comments