All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Paid Education Office ৳2.0K

যে কোনো কাজ করতে গেলে টাকা ছাড়া হয়না । উনারা যে কোনো কাজে গেলে ছেচরার মতো টাকা চায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস , পাকুন্দিয়া , কিশোরগঞ্জ । উনারা যেকেনো কাজে গেলে টাকা ছাড়া কিছুই করেনা । উপরন্তু টাকা দিলেও উনারা ব্যবহার খুব খারাপ করে শিক্ষকদের সাথে । মেডিকেল ছুটি নিলেও বলে অফিসারের সই লাগবে ৫০০ টাকা দেন । আবার ছুটি শেষে যোগদান করতে গেলেও বলে বিল ছুটাইতে ২০০০ টাকা লাগবে । কোনো শিক্ষক প্রতিবাদ করতে গেলে তাকে নানা ভাবে হয়রানি করা হয়।

পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ।, Dhaka 2 September 2026 9 views DKJH8DDQ
0 Comments
Paid BRTA ৳6.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তির্ন করিয়ে দিবে। ৬০০০ টাকা দাবি করে।যথারীতি এভাবে চলছিল। আমি না দিলে ফেইল দেখানো হতো এমন পরিস্থিতি বিদ্যমান ছিল।

নোয়াখালী, Chattogram 2 September 2026 7 views CTUC6FT4
0 Comments
Paid Sub-Registry Office ৳70.0K

সাফ কাবলা দলিল রেজিস্টেশন (কমিশন করা )

হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের অবস্থিত আমার বাবার চাচাতো ভাই-বোন ও চাচিরদের জমি সাফ কাবলা দলিল রেজিস্টেশন করার জন্য বাবার চাচি (আমার দাদু) অসুস্থতা ও বাবার চাচাতো বোন (আমার ফুফু)এর সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আগমনের কারনে বরিশালে গিয়ে কমিশন দলিল করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়. এরুপ পরিস্থিতিতে সাফ কাবলা দলিল রেজিস্টেশন কমিশন করার জন্য অতিরিক্ত ৭০,০০০.০০ টাকা প্রদান করতে হয়.১০.০৭.২০২৬ (শুক্রবার)তারিখে বরিশালে গিয়ে কমিশন করা হয় । কোন সরকারি লোক আমাকে টাকা দিতে বাধ্য করেনি । স্থানিয় ভেন্ডার এর মাধ্যমে তারা এই কাজ করে । যাতে কেউ তাদের বিষয়ে কিছু না বলে ।

হিজলা উপজেলা, Barishal 2 September 2026 7 views BRNRRXAY
0 Comments
Paid Land Office ৳10.0K

জমি খারিজ করতে জমি রেজিস্ট্রি করতে ইত্যাদি ইত্যাদি ঘুস ছাড়া চলেই না

যেখানে সরকারি খরচ দেখানো হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সেখানে দশ হাজার টাকা নেয়া হয়েছে এরকম আমি একা না সারা বাংলাদেশের সবাই ভুক্ত

বাংলাদেশের প্রত্যেকটি ভূমি অফিসে একই অবস্থা, Chattogram 2 September 2026 8 views CTSVW27J
0 Comments
Paid Other public office ৳6.8K

ড্রাগ লাইসেন্স নবায়ন

ফার্মেসি ব্যবসা চলমান রাখতে টাকা দিতে বাধ্য হই।আর ৭৮০ টাকার নবায়ন ফী কিন্ত আমি প্রস্ন করি বেশি টাকা নেওয়া হল।তারপর ড্রাগ সুপার ও এসিস্টেন্ড লাইসেন্স বাতিল হুমকি,আর আইনের আওতায় এনে শাস্তি দিবে।আর নতুন লাইসেন্স অনলাইন ওকে,কিন্ত ড্রাগ অফিস এ ৪০হাজার টাকা দিলে সাথে এপ্রোপ হয়।নতবা বাতিল।

মৌলভীবাজার সদর, Sylhet 2 September 2026 5 views SYVQVWGL
0 Comments
Paid Education Office ৳10.0K

নিয়োগ প্রক্রিয়া অবৈধ টাকা আদায়

বেসরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হই। এমপিও ভুক্ত হওয়ার আবেদন করলে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে অনলাইনে সাবমিট করা ফাইল আটকিয়ে দেয়। উনাদের কে খুশি না করলে ফাইল রিজেক্ট করে দেয়। এভাবে সকল শিক্ষক ও কর্মচারীদের যত কাজ হয় , ততবার ই টাকা লাগে। এই কাজ গুলো আমি খুব কাছ থেকে দেখেছি।

চাঁদপুর, Chattogram 2 September 2026 7 views CTY8PT89
0 Comments
Paid City Corporation ৳3.0K

নতুন ভোটার আইডি কাড করার জন্য

আমার সন্তানের নতুন ভোটার আইডি কাড করার জন্য। আমার কাছে সব ডকুমেন্ট ছিলো স্কুল সাটিফিকেট জন্ম নিবন্ধ, মারক সিট,বিদ্যুৎ বিল,সব থাকা সত্ত্বেও আমি অনেক হয়রানির শিকার হয়েছি।বার বার আমার পেপার রিজেক্ট করা হয়েছে শেমুলি অফিস থেকে। বাড়ি ভাড়া চুক্তি পত্র লাগবে দিলাম।আবার বাড়ি ওয়ালার সব কিছু লাগবে হোল্ডিং ফি,টেক্স পেপার ইত্যাদি। বাড়ি ওয়ালা এগুলো কোন ভাবেই দিবে না।আবার অফিসে গিয়েছি কোন পাত্তাই দিচ্ছে না জাস্ট বল্লো আপনার এলাকায় খোজ নিন।এলাকায় এসে খোজ নিলাম ৩০০০ হাজার টাকা লাগবে ১টাকাও কম হবে না।বাদ্য হয়ে দিলাম কাজ শুরু করেছে ফোনে অফিসের কমকর্তাকে বলে দিয়েছে আগামীকাল একজন যাবে তার কাজ শেষ করে পাঠিয়ে দিবেন তারাতাড়ি। চমৎকার বিষয় হলো পরেরদিন অফিসে জেয়ে পেপার দেয়া হলো ৫মিনিট পর ছবি তুলে ছেড়ে দিয়েছে ২ দিনে ক

ঢাকা, Dhaka 2 September 2026 8 views DKQSJ3ZL
0 Comments
Paid Public Hospital ৳100

দাঁতের চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টালে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে সিরিয়াল দিয়েছে ২০ দিন পর। পরে ডেট এগিয়ে দিতে বলায় এগিয়ে দিয়ে টাকা দাবি করে। ২০ টাকা দিলে নেয়নি, পরে ৫০ টাকা দিতে হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 9 views CTRKA637
0 Comments
Paid Sub-Registry Office ৳9.0K

দলিলের আয় করে টাকা নিয়েছে আয়কর সার্টিফিকেট নাকি দিতে হয় এজন্য সে আমার কাছ থেকে তিনটায় করার জন্য

যেহেতু আমাকে দলিলটা করতে হবে সেজন্য আমি নয় হাজার টাকা তাদের জরিমানা দিয়েছি। এটা ছাড়া কি হতো না এটা ছাড়া কি সম্ভব ছিল না।

গাজীপুর, Dhaka 2 September 2026 9 views DKC5ZQFR
0 Comments
Refused Land Office ৳14.0K

নামজারি

আমি সেখানে আমার বাড়ির দলিল নিয়ে যাই বলি যে আমি জায়গাটি নতুন ক্রয় করেছি এটিকে নামজারি করতে হবে তুমি আমাকে বলল যে ১৫ হাজার টাকা খরচ হবে পরবর্তীতে আমি তাকে বলি যে কিছু কম রাখা যায় না তিনি আমাকে বলল লাস্ট ১৪ হাজার টাকা

Munshiganj. sirajdikhan. Basail Union Parishad, Dhaka 2 September 2026 10 views DKKR8HXN
0 Comments
Paid Other public office ৳700

ঢাকা ওয়াসার পানির গাড়ি

ঢাকা ওয়াসার পানির গাড়ি ফোন দিলে মাঝে মাঝে পানি নিয়ে আসে কিন্তু পানি নামানোর আগে চলে দর কষাকষি নূন্যতম অতিরিক্ত ৫০০ টাকার নিচে পানি নামায় না,

বাসাবো, Dhaka 2 September 2026 4 views DKF52QZ6
0 Comments
Paid Public Hospital ৳2.0K

ডাক্তারের সিরিয়াল,পরিক্ষা টেস্টে সিরিয়াল পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি সরকারি ডাক্তার টাকার বিনিময়ে

একটা টেস্টের জন্য অনেক সিরিয়াল দিতে হয় পিজিতে, ডাক্তারের এক সহচর (পড়ুন চামচা) ও আনসার বলল টাকা দিলে সিরিয়াল ছারাই কাজ হয়ে যাবে। অথবা সারের অন্য একটি প্রাইভেট হাসপাতালে করান কমে করে দিবে।

ঢাকা, Dhaka 2 September 2026 8 views DKUP54JJ
0 Comments