All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳9.0K

দলিলের আয় করে টাকা নিয়েছে আয়কর সার্টিফিকেট নাকি দিতে হয় এজন্য সে আমার কাছ থেকে তিনটায় করার জন্য

যেহেতু আমাকে দলিলটা করতে হবে সেজন্য আমি নয় হাজার টাকা তাদের জরিমানা দিয়েছি। এটা ছাড়া কি হতো না এটা ছাড়া কি সম্ভব ছিল না।

গাজীপুর, Dhaka 2 September 2026 8 views DKC5ZQFR
0 Comments
Paid Public Hospital ৳100

দাঁতের চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টালে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে সিরিয়াল দিয়েছে ২০ দিন পর। পরে ডেট এগিয়ে দিতে বলায় এগিয়ে দিয়ে টাকা দাবি করে। ২০ টাকা দিলে নেয়নি, পরে ৫০ টাকা দিতে হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 7 views CTRKA637
0 Comments
Refused Land Office ৳30.0K

জমি খারিজ

আমি একটি জমির খারিজ করার জন্য গিয়েছিলাম আমার কাগজ পাতি সব ঠিক আছে তারপরও ওনারা কমিটি খারিজ করার জন্য আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করেছে তাছাড়া কাজ করবে না তাই আমি এটি প্রত্যাখ্যান করে চলে এসেছি

ঠাকুরগাঁও বাড়িয়াডাঙ্গী লাহিড়ী ভূমি অফিস, Rangpur 2 September 2026 8 views RNM72TBG
0 Comments
Refused Passport Office ৳15.0K

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্টের আবেদন করতে গেছিলাম।কম্পিউটারের দোকানে আবেদন করতে গেলে একলোক এসে ১৫০০০ দিতে বলে।আর বলে ১৫ দিনের মধ্যে বের করে দিবে পাসপোর্ট। আমি তাকে টাকা না দিয়ে নিজে আবেদন করি,টাকা জমা দেই।৫ বছরের মেয়াদে ৬০০০ বা এর আশেপাশে লেগেছিলো।এর পর থেকে শুরু হয় নানান বিড়ম্বনা। একে একে ১২ বার গেছি পাসপোর্ট অফিসে।নানা সময় নানা কারন দেখিয়ে আমাকে ফিরিয়ে দেয়।শেষ পর্যন্ত আর পাসপোর্ট টা হাতে পাইনি।আজ ৫ বছর পার হবার পর এখন ফোন দিয়ে বলে আমার পাসপোর্ট রেডি।এখন নিতে যেতে বলে।আমার কথা হলো,ট বছরের মেয়াদে পাসপোর্ট করেছি।৫ বছর পর এখন ফোন দিয়ে বলে পাসপোর্ট রেডি।সবই দরবেশ বাবাকে প্রত্যাখ্যান করার ফল এখন বুঝতে পারতেছি।

গাজীপুর, Dhaka 2 September 2026 8 views DKAVG6KG
0 Comments
Paid Other public office ৳200

ইউনিয়ন অফিস

অভিযোগ বিষয়: জন্ম নিবন্ধনের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। আমি আমার ২ বছর বয়সী সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য ৬ নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ অফিসে যাই। সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমার কাছে ২০০ টাকা ফি দাবি করেন। আমি সরকারি ফি ৫০ টাকা বললে তিনি রেগে গিয়ে বলেন, “২০০ টাকা না দিলে জন্ম নিবন্ধন বাতিল করে দেব।” বাধ্য হয়ে আমি ২০০ টাকা দিয়ে সন্তানের জন্ম নিবন্ধন করি। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

হবিগঞ্জ সদর ৬ নং রাজিউড়া ইউনিয়ন অফিস, Sylhet 2 September 2026 8 views SYZ5B9G8
0 Comments
Paid Land Office ৳10.0K

সন্তোষপুর মৌজারভুমি রেজিষ্ট্রেশন জন্য অতিরিক্ত ১০০০০ টাকা ঘুষ নেন ভুমি রেজিষ্ট্রেশন অফিস , ভাগ পান সব কর্মচারি ও কর্মকর্তা

ভুমি অফিসের দলিল লেখকের মাধ্যমে ঘুষ নেন তারা

ময়মনসিংহ (অন্যান্য), Mymensingh 2 September 2026 6 views MYY2CC64
0 Comments
Paid Passport Office ৳13.5K

নতুন পাসপোর্ট তৈরি

আমি প্রথমে অফিসে সব কাগজ পাতি নিয়ে যাই, কিছুক্ষণ ঘোড়াঘুড়ি করি কিন্ত তারা একসেপ্ট করলো না তারা বলে দিলো বাহির থেকে আবেদন করে আসুন। তারা একটি দোকানের নাম বললো,সেখানে গিয়ে তাদের সাথে কথা বললাম তারা,বলে দিলে ১৪৫০০টাকা লাগবে অনেক রিকুয়েষ্ট পর তারা এক হাজার টাকা কমিয়ে ১৩৫০০ টাকায় করতে রাজি হয়। কিন্তু আমি নিরুপায় হয়ে করতে বাধ্য হয়। এখন

গাইবান্ধা, Rangpur 2 September 2026 6 views RNARQH8M
0 Comments
Paid Education Office ৳25.0K

কলেজে ভর্তির ব্যাপারে

আমার একটি কলেজে ভর্তির জন্য যাবতীয় যত রিকোয়ারমেন্ট ছিল সবই আমি পূরণ করেছিলাম(মার্ক+gpa)।এখন আরেক কলেজ থেকে আমি ট্রান্সফার হয়ে এই কলেজে আসতে চাচ্ছিলাম।তবে সাধারণভাবে আসতে পারলেও এই কলেজের কিছু বা কোনো অফিস স্টাফ আমাদের থেকে এই টাকাটা চায়।আমি ছাড়াও বলতে গেলে যারাই টিসি নিয়ে এই "সরকারি" কলেজে ট্রান্সফার হয়ে আসতে চায় সবার থেকেই কমবেশি 12-30 হাজার পর্যন্ত টাকা দাবি করা হয়ে থাকে।শুনেছি এই টাকা না দিলে নাকি ট্রান্সফার করাবেই না,বা করালেও নানাবিধ সমস্যা করবে।তাই টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম,কেননা আমার জন্য এই কলেজে পড়া স্বপ্ন ছিল।

হাজী ক্যাম্প,এয়ারপোর্ট,ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKPKRZR2
0 Comments
Paid Sub-Registry Office ৳50.0K

দলিল রেজিষ্ট্রেশন সক্রান্ত

পাওয়ার দলিল থেকে সাব কবলা দলিল করতে লাকসামের সাব রেজিস্ট্রার প্রত্যেক দলিলে অতিরিক্ত ২০ হাজার,৩০হাজার,৫০হাজার দাবি করে।

লাকসাম, Chattogram 2 September 2026 6 views CTLFQ6A5
0 Comments
Refused Land Office ৳2.0K

নাম জারি খারিজ

প্রথম একবার নামজারি খারিজ করার জন্য আবেদন করি আবেদন করার শেষে প্রথমবার রিজেক্ট করে দেয় দ্বিতীয়বার যখন যাই আবেদন করে সরাসরি অফিসে যাই বলে আপনার কাজ হয়ে যাবে তবে পিছন থেকে কেউ একজন ডেকে বলে কিছু টাকা দিয়ে যান কত দুই হাজার আপনার কাজ হয়ে যাবে কিছু করার নাই বাধ্য হয়ে দেওয়া লাগছে না দিলে পুনরায় আবারো বাতিল করবে কতবার আবেদন করা যায়

গ্রাম, Dhaka 2 September 2026 6 views DKALFVUT
0 Comments
Refused Land Office ৳100.0K

বিডিএস সার্ভে

সারাদেশে ভূমি জরিপ (বিডিএস সার্ভে) শুরু হলে ঢাকা জেলার সাভার উপজেলার বড় বরদেশী মৌজার ভুমি জরিপে ১০০০০০.০০ টাকা দাবী করা হয়। টাকা না পরিশোধ করায় অন্য জনের নামে জরিপ রেকর্ড ভূক্ত করেন। পরবর্তীতে কেস করে রেকর্ড সংশোধন করা হয় সেখানেও ৩০০০০.০০ টাকা দেওয়া লাগে এবং ৫ বার তারিখ ফেলে শুনানী হয় এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। প্রতি শুনানির হয়রানি। আমার ধারনা এই শুধু সাভার উপজেলার আলমনগর সাব-রেজিস্টার অফিসে প্রায় লক্ষাধিক কেস আছে এবং আমি হয়তো সর্ব নিম্জান টাকা পরিশোধ করেছি। সারাদেশের ভুমি অফিসের চিত্র প্রায় সমান। ১৮ কোটি মানুষের এই দেশে জন প্রতি আবাদডোগ্য ভুমি সম্ভবত ১০ শতাংশের কম। এই অতি সামান্য ভুমি হতে মানুষকে হয়রানির মূল কারিগর এসি ল্যান্ড তবে প্রশাসনের কর্ম কর্তারা সবসময়ে জবাবদিহিতার বাইরে থাকে।

ঢাকা, Dhaka 2 September 2026 4 views DK9THZJZ
0 Comments
Paid Land Office ৳2.0K

অনলাইনে জমির খাজনা দেওয়া

ভূমি কর দিবো তাই আবেদন করেছিলাম। তার এপরোভ করতে প্রতি খতিয়ানের জন্য ৩০০ থেকে কোনোটাতে ৩০০০ চাই। যা আমি ২০০ এবং এক খতিয়ানে ২০০০ নেয়।

মোহনপুর ভুমি অফিস, Rajshahi 2 September 2026 4 views RJS4YGDG
0 Comments
Paid BRTA ৳8.5K

মোটরসাইকেল চালকের লাইসেন্স

২০২০ সালে ড্রাইভিং লাইসেন্স করতে যাই, অফিসের লোকের কোন সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে, দালালকে ৮৫০০ টাকা দেই লাইসেন্স করার জন্য, ড্রাইভিং এবং লিখিত পরিখা দিয়েছি, এখন পর্যন্ত আমি লাইসেন্স পাই নাই, বলে ফিনগার আমার আসে নি,তাহলে এখন আমি কি করতে পারি

সিরাজগঞ্জ সদর, Rajshahi 2 September 2026 6 views RJVMWNLP
0 Comments
Paid Land Office ৳14.5K

আমি একটা ব্যবসায়ের কাজে টিন সার্টিফিকেট উঠাতে যাই। আমার কাছ থেকে ১৪ হাজার ৫০০ টাকা নেই তাদের নানা অ

আমি একটি ব্যবসায়ের কাছে টিম সার্টিফিকেট উঠাতে যাই। তারা আমার কাছ থেকে ১৪৫০০ টাকা দাবি করে। তারা নানা অজুহাত দেখাতে শুরু করে। তখন আমার খুব প্রয়োজন ছিল। তখন আমি দিতে বাধ্য হয়েছিলাম।

Brahmanbaria, Chattogram 2 September 2026 6 views CT8AUEP3
0 Comments
Paid BRTA ৳7.0K

নতুন ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল জিগ্জ্যাগ টেস্টে আমরা প্রায় 100 জনের উপরে পরীক্ষা দিলাম মোটরসাইকেল চালানোর গ্যাপ অনেক কম করে দিছিল তাই মাত্র সাত আট জন পাস করছিল। কিন্তু রেজাল্ট এ দেকলাম ৮০% পাস। সবাই কোন না কোন মাধ্যম ধরে টাকা দিয়ে পাস করিলো।

পটুয়াখালী, Barishal 2 September 2026 5 views BRAB4JRE
0 Comments
Paid Other public office ৳10.0K

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণ

তাড়াতাড়ি লোন দেয়ার কথা বলে ৫০০০ টাকা নেয়। পরবর্তীতে বাড়ি দেখে এসে বলে আপনার বাড়িতে আপনার মা থাকেন, বউ থাকেন না তাই লোন দেয়া যাবে না। তখন আবার ৫০০০ টাকা নিয়ে লোন দিয়ে দেয়।

মিঠাপুকুর, রংপুর।, Rangpur 2 September 2026 6 views RN5A9JQL
0 Comments
Paid Other public office ৳5.0K

যাচাই না করে মামলা

আমার নামে একটি মিথ্যা অভিযোগ করেছিল, যেটি যাচাই বাঁচাই না করে, আমার নামে মামলা নিল পুলিশ। পরে আমি থানায় গিয়ে কথা বললাম, একটি যাচাই করার জন্য। ওনার রাজি হন নি। তো আমি যেহেতু মিথ্যা মামলায় অভিযুক্ত হতে চাই না। তার জন্য আমাকে টাকা দিতে হয়েছে, এখন নাম দিবেনা।

কক্সবাজার, Chattogram 2 September 2026 6 views CT68LKW4
0 Comments
Paid Sub-Registry Office ৳50.0K

বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন

আমরা ভাই-বোন আমাদের জমি হিস্যা অনুযায়ী বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন করব। এজন্য হয়তো সব মিলিয়ে প্রায় ৫-৬ হাজার টাকা লাগবে কিন্তু মুহুরি ও সাব রেজিস্ট্রারকে ৫০ হাজার টাকা না দিলে জমি রেজিষ্ট্রেশন হবে না। তাই আমি ৫০ হাজার টাকা পরিশোধ করেছি কিন্তু এখনো রেজিষ্ট্রেশন হয়নি।

নাটোর, নলডাংগা, Rajshahi 2 September 2026 7 views RJFM2Z69
0 Comments