All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Other public office

এনআইডি বয়স পাসপোর্ট এর সাথে সংশোধন

আমি একজন রেমিটেন্স যোদ্ধা ( সৌদি প্রভাসী) গত ৩০/০৮/২০২৬ ইং আমার এনআইডি কাডের সাথে পাসপোর্ট এর ২ বছর কম বেশি এটা সমাধনের জন্য নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসের দায়িত্ব রত কর্মকর্তা কাছে যায় সে আমাকে এটা প্রকিয়া জানায় যে ৪ মাস সময় লাগবে এবং কোর্টে যেতে হবে এবং আরো অনেক কাগজ লাগবে যা আমার ছুটির সময়ে মধ্যে সম্ভব নয়, আমি উনাকে বুঝাতে ব্যার্থ হয় কারন আনার ছুটি ২.৫ মাস আলরেডি ২০ দিন চলে গেছে উনি ৪ মাসের আগে হবে না জানায় এবং মোবাইল নাম্বার রেখে দেয়, সে রাত কল করে বলে যে এটা দূত ব্যাবস্তা করা যাবে এবং ৩০০০০ টাকা লাগবে ৭ দিনে পরিবর্তন করে দিবে কোনো ধরনের কাগজ এবং কোর্টের কাগজ লাগবে নাহ, এই হলো আমাদের কষ্টের কাজের টাকা রেমিট্যান্স দিয়ে পুষা কাল সাপ, আমি লিগ্যাল নিয়মেই এগুচ্ছি ৩১/০৮/২০২৬ এ কোর্টে গ

Refused
নরসিংদী উপজেলা নির্বাচন অফিস ৳30.0K
2 September 2026 4 DKBEM8ER
0 Comments
Other public office

ইউনিয়ন অফিস

অভিযোগ বিষয়: জন্ম নিবন্ধনের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। আমি আমার ২ বছর বয়সী সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য ৬ নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ অফিসে যাই। সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমার কাছে ২০০ টাকা ফি দাবি করেন। আমি সরকারি ফি ৫০ টাকা বললে তিনি রেগে গিয়ে বলেন, “২০০ টাকা না দিলে জন্ম নিবন্ধন বাতিল করে দেব।” বাধ্য হয়ে আমি ২০০ টাকা দিয়ে সন্তানের জন্ম নিবন্ধন করি। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

Paid
হবিগঞ্জ সদর ৬ নং রাজিউড়া ইউনিয়ন অফিস ৳200
2 September 2026 9 SYZ5B9G8
0 Comments
Land Office

সন্তোষপুর মৌজারভুমি রেজিষ্ট্রেশন জন্য অতিরিক্ত ১০০০০ টাকা ঘুষ নেন ভুমি রেজিষ্ট্রেশন অফিস , ভাগ পান সব কর্মচারি ও কর্মকর্তা

ভুমি অফিসের দলিল লেখকের মাধ্যমে ঘুষ নেন তারা

Paid
ময়মনসিংহ (অন্যান্য) ৳10.0K
2 September 2026 6 MYY2CC64
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট তৈরি

আমি প্রথমে অফিসে সব কাগজ পাতি নিয়ে যাই, কিছুক্ষণ ঘোড়াঘুড়ি করি কিন্ত তারা একসেপ্ট করলো না তারা বলে দিলো বাহির থেকে আবেদন করে আসুন। তারা একটি দোকানের নাম বললো,সেখানে গিয়ে তাদের সাথে কথা বললাম তারা,বলে দিলে ১৪৫০০টাকা লাগবে অনেক রিকুয়েষ্ট পর তারা এক হাজার টাকা কমিয়ে ১৩৫০০ টাকায় করতে রাজি হয়। কিন্তু আমি নিরুপায় হয়ে করতে বাধ্য হয়। এখন

Paid
গাইবান্ধা ৳13.5K
2 September 2026 9 RNARQH8M
0 Comments
Education Office

কলেজে ভর্তির ব্যাপারে

আমার একটি কলেজে ভর্তির জন্য যাবতীয় যত রিকোয়ারমেন্ট ছিল সবই আমি পূরণ করেছিলাম(মার্ক+gpa)।এখন আরেক কলেজ থেকে আমি ট্রান্সফার হয়ে এই কলেজে আসতে চাচ্ছিলাম।তবে সাধারণভাবে আসতে পারলেও এই কলেজের কিছু বা কোনো অফিস স্টাফ আমাদের থেকে এই টাকাটা চায়।আমি ছাড়াও বলতে গেলে যারাই টিসি নিয়ে এই "সরকারি" কলেজে ট্রান্সফার হয়ে আসতে চায় সবার থেকেই কমবেশি 12-30 হাজার পর্যন্ত টাকা দাবি করা হয়ে থাকে।শুনেছি এই টাকা না দিলে নাকি ট্রান্সফার করাবেই না,বা করালেও নানাবিধ সমস্যা করবে।তাই টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম,কেননা আমার জন্য এই কলেজে পড়া স্বপ্ন ছিল।

Paid
হাজী ক্যাম্প,এয়ারপোর্ট,ঢাকা ৳25.0K
2 September 2026 4 DKPKRZR2
0 Comments
Land Office

নাম জারি খারিজ

প্রথম একবার নামজারি খারিজ করার জন্য আবেদন করি আবেদন করার শেষে প্রথমবার রিজেক্ট করে দেয় দ্বিতীয়বার যখন যাই আবেদন করে সরাসরি অফিসে যাই বলে আপনার কাজ হয়ে যাবে তবে পিছন থেকে কেউ একজন ডেকে বলে কিছু টাকা দিয়ে যান কত দুই হাজার আপনার কাজ হয়ে যাবে কিছু করার নাই বাধ্য হয়ে দেওয়া লাগছে না দিলে পুনরায় আবারো বাতিল করবে কতবার আবেদন করা যায়

Refused
গ্রাম ৳2.0K
2 September 2026 7 DKALFVUT
0 Comments
Land Office

বিডিএস সার্ভে

সারাদেশে ভূমি জরিপ (বিডিএস সার্ভে) শুরু হলে ঢাকা জেলার সাভার উপজেলার বড় বরদেশী মৌজার ভুমি জরিপে ১০০০০০.০০ টাকা দাবী করা হয়। টাকা না পরিশোধ করায় অন্য জনের নামে জরিপ রেকর্ড ভূক্ত করেন। পরবর্তীতে কেস করে রেকর্ড সংশোধন করা হয় সেখানেও ৩০০০০.০০ টাকা দেওয়া লাগে এবং ৫ বার তারিখ ফেলে শুনানী হয় এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। প্রতি শুনানির হয়রানি। আমার ধারনা এই শুধু সাভার উপজেলার আলমনগর সাব-রেজিস্টার অফিসে প্রায় লক্ষাধিক কেস আছে এবং আমি হয়তো সর্ব নিম্জান টাকা পরিশোধ করেছি। সারাদেশের ভুমি অফিসের চিত্র প্রায় সমান। ১৮ কোটি মানুষের এই দেশে জন প্রতি আবাদডোগ্য ভুমি সম্ভবত ১০ শতাংশের কম। এই অতি সামান্য ভুমি হতে মানুষকে হয়রানির মূল কারিগর এসি ল্যান্ড তবে প্রশাসনের কর্ম কর্তারা সবসময়ে জবাবদিহিতার বাইরে থাকে।

Refused
ঢাকা ৳100.0K
2 September 2026 4 DK9THZJZ
0 Comments
Land Office

অনলাইনে জমির খাজনা দেওয়া

ভূমি কর দিবো তাই আবেদন করেছিলাম। তার এপরোভ করতে প্রতি খতিয়ানের জন্য ৩০০ থেকে কোনোটাতে ৩০০০ চাই। যা আমি ২০০ এবং এক খতিয়ানে ২০০০ নেয়।

Paid
মোহনপুর ভুমি অফিস ৳2.0K
2 September 2026 4 RJS4YGDG
0 Comments
BRTA

মোটরসাইকেল চালকের লাইসেন্স

২০২০ সালে ড্রাইভিং লাইসেন্স করতে যাই, অফিসের লোকের কোন সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে, দালালকে ৮৫০০ টাকা দেই লাইসেন্স করার জন্য, ড্রাইভিং এবং লিখিত পরিখা দিয়েছি, এখন পর্যন্ত আমি লাইসেন্স পাই নাই, বলে ফিনগার আমার আসে নি,তাহলে এখন আমি কি করতে পারি

Paid
সিরাজগঞ্জ সদর ৳8.5K
2 September 2026 7 RJVMWNLP
0 Comments
Land Office

আমি একটা ব্যবসায়ের কাজে টিন সার্টিফিকেট উঠাতে যাই। আমার কাছ থেকে ১৪ হাজার ৫০০ টাকা নেই তাদের নানা অ

আমি একটি ব্যবসায়ের কাছে টিম সার্টিফিকেট উঠাতে যাই। তারা আমার কাছ থেকে ১৪৫০০ টাকা দাবি করে। তারা নানা অজুহাত দেখাতে শুরু করে। তখন আমার খুব প্রয়োজন ছিল। তখন আমি দিতে বাধ্য হয়েছিলাম।

Paid
Brahmanbaria ৳14.5K
2 September 2026 9 CT8AUEP3
0 Comments
BRTA

নতুন ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল জিগ্জ্যাগ টেস্টে আমরা প্রায় 100 জনের উপরে পরীক্ষা দিলাম মোটরসাইকেল চালানোর গ্যাপ অনেক কম করে দিছিল তাই মাত্র সাত আট জন পাস করছিল। কিন্তু রেজাল্ট এ দেকলাম ৮০% পাস। সবাই কোন না কোন মাধ্যম ধরে টাকা দিয়ে পাস করিলো।

Paid
পটুয়াখালী ৳7.0K
2 September 2026 5 BRAB4JRE
0 Comments
Other public office

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণ

তাড়াতাড়ি লোন দেয়ার কথা বলে ৫০০০ টাকা নেয়। পরবর্তীতে বাড়ি দেখে এসে বলে আপনার বাড়িতে আপনার মা থাকেন, বউ থাকেন না তাই লোন দেয়া যাবে না। তখন আবার ৫০০০ টাকা নিয়ে লোন দিয়ে দেয়।

Paid
মিঠাপুকুর, রংপুর। ৳10.0K
2 September 2026 7 RN5A9JQL
0 Comments
Other public office

যাচাই না করে মামলা

আমার নামে একটি মিথ্যা অভিযোগ করেছিল, যেটি যাচাই বাঁচাই না করে, আমার নামে মামলা নিল পুলিশ। পরে আমি থানায় গিয়ে কথা বললাম, একটি যাচাই করার জন্য। ওনার রাজি হন নি। তো আমি যেহেতু মিথ্যা মামলায় অভিযুক্ত হতে চাই না। তার জন্য আমাকে টাকা দিতে হয়েছে, এখন নাম দিবেনা।

Paid
কক্সবাজার ৳5.0K
2 September 2026 6 CT68LKW4
0 Comments
Sub-Registry Office

বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন

আমরা ভাই-বোন আমাদের জমি হিস্যা অনুযায়ী বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন করব। এজন্য হয়তো সব মিলিয়ে প্রায় ৫-৬ হাজার টাকা লাগবে কিন্তু মুহুরি ও সাব রেজিস্ট্রারকে ৫০ হাজার টাকা না দিলে জমি রেজিষ্ট্রেশন হবে না। তাই আমি ৫০ হাজার টাকা পরিশোধ করেছি কিন্তু এখনো রেজিষ্ট্রেশন হয়নি।

Paid
নাটোর, নলডাংগা ৳50.0K
2 September 2026 8 RJFM2Z69
0 Comments