All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Paid BRTA ৳500

ড্রাইভিং লাইসেন্স কার্ড

আমি আমার ড্রাইভিং লাইসেন্স যখন আনতে যাই তখন তখন অফিসার ড্রাইভিং লাইসেন্স না দিয়ে কাগজের সিল মেরে টাইম বাড়িয়ে দিল । আমি জিজ্ঞেস করলাম যে আমি ড্রাইভিং লাইসেন্স এখনো আসেনি। বলল যে না এখনো আসে নাই। পরবর্তীতে আমি এক দালালের মাধ্যমে ৫০০ টাকা যখন দেই তখনই সাথে সাথে লাইসেন্স দিয়ে দেয়। আমি নোয়াখালীতে থাকি তাই বারবার নোয়াখালী থেকে এত টাকা ভাড়া দিয়েছে লাইসেন্স নেওয়া পসিবল ছিল না সেজন্যই ৫০০ টাকা দিয়ে কম্প্রোমাইজ করা ছাড়া কোন রাস্তা ছিল না।

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKSBRUT9
0 Comments
Paid Other public office ৳100.0K

CMP CENTRE AND SCHOOL, RECORD BRANCH. Demove branch SAVAR Cantonment,,

আমি বাংলাদেশ সেনাবাহিনীর মানুষের একজন প্রাক্তন সদস্য ছিলাম।চাকরের মেয়াদ শেষ হওয়ার পর পি আর আল এ/Lpr এ আসার সময় আমার মত প্রতিটা মিলিটারি পুলিশের সদস্য সিএমপি সেন্টার এন্ড স্কুল এর ডিমোব শাখায় শেষ ১৫ দিন থাকতে হয়। তখন পিউর নিকট হতে চেক নিতে হলে তাদেরকে সর্বনিম্ন এক লক্ষ থেকে দেড় লক্ষ্য ২ লক্ষ টাকার মত তাদেরকে দিয়ে আসতে হয় নতুবা চলে আসার পরে সেই সৈনিকের ডকুমেন্ট থেকে গুরুপূর্ণ তথ্য নষ্ট করে তাকে হয়রনি করা হয় ফলে যদি ওই সৈনিক সে তথ্যগুলি সংগ্রহ করতে না পারে তাহলে তার পেনশন থেকে দুই, চার, পাঁচ লক্ষ টাকা কম পায়। এই ব্যাপারে বহুবার বহু কমান্ডেন্ট কোর্স বন্ধের উদ্যোগ নিলেও সিএমপি সেন্টার এন্ড স্কুলের জন্ম লগ্ন থেকে অদ্যাবদী এই ঘুষ আদান-প্রদান বন্ধ করতে পারেনি। একজন সৈনিক অনেক কষ্ট ক।

Savar Cantonment. 20 mile area, Dhaka 2 September 2026 9 views DK5ARWHQ
0 Comments
Paid Other public office ৳7.0K

গর্ভকালিন বাতা

সেবাটি হলো গর্ভকালিনবাতা। আবেদন করতে ৭০০০ টাকা নিছে এবং বলছে এটা সরকারি খরচ, আমরা আর কি করবো। শুধু এগুলা যেকোন কার্ড করতেই টাকা, ইউনিয়ন পরিষদে

জামালপুর সদর, Mymensingh 2 September 2026 8 views MYNAVWGA
0 Comments
Paid Land Office ৳100.0K

নামজারী

প্রতিষ্ঠানের নামজারি সেবার জন্য এই টাকা দাবি করা হয়, এর আহগ ৬ মাস ধরে এই নামজারী করার চেষ্টা করা হয় বাট বার বারি আবেদন বাতিল করা হয় । অতঃপর তারা টাকা দাবি করলে বাধ্য হয়ে টাকা পরিশোধ করতে হয়।

Dhaka, Dhaka 2 September 2026 7 views DKMA94ND
0 Comments
Paid Sub-Registry Office ৳1.00M

জমি রেজিষ্ট্রেশন

আগস্ট ২০২৬ আমরা কিছু লোক বনশ্রীর একটা জমি রেজিষ্ট্রেশন করতে তেজগাঁও সাব রেজিস্ট্রারের অফিস যাই, সাব রেজিস্টার আমাদের ভেন্ডরকে ভিতরের রুমে ডেকে ১০ লাখ টাকা দাবি করেন না হলে রেজিষ্ট্রেশন দিবেন না পরে তার সাথে আলোচনা করে ৬ লাখ টাকা দিলে সাব রেজিস্ট্রার দলিলে সাক্ষর করেন।

তেজগাঁও, ঢাকা, Dhaka 2 September 2026 8 views DKK3B5JA
0 Comments
Paid Other public office ৳3.5K

নতুন বিদ্যুৎ মিটারের আবেদন

আমার বাড়ি বরিশালের হিজলা উপজেলায় আমি একটি মিটারের জন্য আবেদন করি। আবেদন চার্জ ১৩৮ টাকা জমা দিয়ে পরবর্তীতে সেটা তারা ভিজিটে আসে এমনকি আসছে কিনা সেটাও সন্দেহ মানে বাসার লোক কেউ তাদের দেখে নি। যাইহোক অবশেষে তারা রিপোর্ট দিয়ে দেয় ওয়ারিং সমস্যা। আবেদন বাতিল করে পরবর্তী তে বিদ্যুৎ অফিসের লোকের সাথে যোগাযোগ করলে তারা ৩৫০০ টাকা খরচ চায় তাহলে তারা ঠিক করে দিবে। উপায় না পেয়ে অনেক জোড়াজুড়ি করে ৩২০০ টাকা ডিল হয়। অথচ এখানে সর্বমোট খরচ হয় ৮০০ টাকার কম।

হিজলা উপজেলা, Barishal 2 September 2026 5 views BRKHEQVM
0 Comments
Paid Land Office ৳110.0K

নামজারি

১১৭৫ টাকার নামজারী খতিয়ানের জন্য ১১০০০০/টাকা দিতে হয়েছে।অফিস সরাসরিই না বলে দিয়ে দালাল দেখিয়ে দিয়েছে।কেনা দলিল,বায়া দলিল,একইদাগের করা আগের নামজারী সব দেওয়ার পরও অফিস কাজ করে নি।পিওন থেকে এসি ল্যান্ড সবার আলাদা দালাল আছে।

উপজেলা, Chattogram 2 September 2026 3 views CT8G3TUN
0 Comments
Refused Tax Office ৳110.0K

জমির খাজনা

আমি কিছুদিন আগে আমাদের জমির খাজনা দিতে ভুমি অফিসে যাই। তখন তারা খাজনা হিসেব করে বলে ১ লক্ষ ১০ হাজার টাকা খাজনা এসেছে। তখন আমি জিজ্ঞেস করি কত বছরের খাজনা হিসেব করেছেন? তখন তারা উত্তর দেয় ৪৬ বছরের খাজনা, জরিমানা সহ ১ লক্ষ ১০ হাজার টাকা এসেছে। এখানে বিষয় হচ্ছে আমাদের যত জমি সব ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে কেনা এবং রেজিস্টার কাগজ করা। তখন আমি তাদের কে জিজ্ঞেস করি খাজনা আদায় না করেই এসব জমি রেজিস্টারি করা হয়েছে নাকি? তখন ভুমি অফিসের কর্মকর্তা বলে সেগুলো আমরা কি জানি। এখন যা আসছে সেটা দিয়ে দাও। আমি বাসায় অনেক কাগজ পত্র ঘাটাঘাটি করে কিছু খাজনার রসিদ বের করেছি, এখন ওরা বলতেছে এটা অনলাইন হয়ে গেছে আর কিছু করার নাই! সর্বশেষ খাজনা আদায়ের রশিদ ২০১৮ সালে। এটাও তারা ভলিউমে লিখে রাখে নাই!

হবিগঞ্জ সদর, Sylhet 2 September 2026 8 views SYH9SCZA
0 Comments
Paid Passport Office ৳10.0K

নবায়ন

প্রচুর হয়রানি করতেছিলো!! বারবার ডকুমেন্টস সব ঠিক থাকার পরে হার্ড কপি আনতে বলে নাতো ভেরিফাই করতে বলে!! এরপর দাদালকে টাকা নিলো আর কাজটা ১ ঘন্টার মধ্যে করে দিলো

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, Dhaka 2 September 2026 8 views DKQG97UL
0 Comments
Refused Other public office ৳300

প্রতিষ্ঠানে সার্টিফিকেট

এগুলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টাকা নিচ্ছে অথচ শিক্ষার্থীরা যখন ফরম ফিলাপ করে পরিক্ষার জন্য তখন সার্টিফিকেটের টাকা শিক্ষার্থীরা সরকার কে দেই,,,কিন্তু আবার সার্টিফিকেট তুলার সময় ছাত্র ছাত্রী দের কাছে ৩০০ টাকা নেই যা একবার ভিত্তিহীন,, আমি তো টাকা আগেই দিয়ে সার্টিফিকেটের তবে আবার কেন দিবো সার্টিফিকেট নেবার সময়,, একজনের কাছে ৩০০ নিলে যদি ১০০ জন শিক্ষার্থী থাকে ১০০×৩০০ = ৩০০০০ এক মুঠে ৩০০০০ হাজার নিয়ে নিচ্ছে অথচ তারা তো সরকার থেকে বেতন পাই

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 2 September 2026 7 views RJVKQWMM
0 Comments
Paid Passport Office ৳2.5K

পাসপোর্ট

আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম খাগড়াছড়িতে, আমি কুমিল্লা থেকে অনলাইন পেমেন্টও করেছি,আমার সব কাগজপত্র ঠিক ছিল,,আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও নানা অজুহাত দিতে লাগলো তারা, অবশেষে বাধ্য হয়ে যখন পাসপোর্ট অফিসে সামনে কম্পিউটার দোকানে ২৫০০ঘুষ দেই তখন আর কাগজপত্র কোন সমস্যা পাইনি তারা,, পাসপোর্ট এর কাজটি সম্পন্ন করে দেয়

খাগড়াছড়ি, Chattogram 2 September 2026 7 views CTJ8MLQE
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট নবায়ন

আমি লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট নবায়ন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়ে আমার ভোটার আইডি কার্ডের ডুপ্লিকেট কপি থাকার কারনে জমা নেয়নি। পরে আনসার সদস্য ২৫০০ টাকা দাবি করেন এবং ১৫০০ টাকায় পাসপোর্ট নবায়ন করে দিতে রাজি হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, যিনি লাইনে আমার কাগজপত্র জমা নেননি তিনিই পরবর্তীতে আমার ফিঙ্গার প্রিন্ট, ছবি উঠানো সহ যাবতীয় কাজ করেন।

রংপুর, Rangpur 2 September 2026 4 views RN55JXRS
0 Comments
Refused Other public office ৳50

রেল ভ্রমণ

আমি একদিন সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশন থেকে বড়াল ব্রিজ স্টেশনে আসার উদ্দেশ্যে টেনে উঠি কিন্তু স্টেশন বন্ধ থাকার কারণে টিকিট ক্রয় করতে পারেনি পরে ট্রেনের মধ্যে টিটি আমাকে ধরে এবং আমার কাছ থেকে ৫০ টাকা দাবি করে কিন্তু এটা আমি জানি যে টিকিট ছাড়া টেনে উঠলে জরিমানা হয় তো জরিমানা সহকারে ভাড়া আছে ১০০ টাকা পরবর্তীতে আমি তাকে ১০০ টাকা দেই এবং টিকিটটি সংগ্রহ করি যাতে আমার টাকাটা রেলওয়ে ফান্ডে পৌঁছায় একটা সত্যি ঘটনা বাংলাদেশের রেলওয়ে যে সমস্ত কর্মীরা চাকরি করে ট্রেন কিন্তু একটা সরকারি জিনিস কিন্তু তারা সরকারি জিনিস মনে করে না ট্রেনের স্টাফ এবং টিটি থেকে শুরু করে এমনকি যারা খাবার বিক্রি করে তারা সবাই মনে করে এটি আমাদের বাবার সম্পত্তি বাংলাদেশ রেলওয়েতে প্রতিমাসে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে

বড়াল ব্রিজ টু মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 10 views RJ2ZFT3S
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করতে

আমার বয়স ১৯ বছর। আমার এনআইডি এখনো হয়নি। কিন্তু জরুরী ভিত্তিতে পাসপোর্ট দরকার ছিল। তাই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গিয়েছিলাম। কিন্তু সমস্ত কাগজপত্র আমার ঠিক থাকা সত্ত্বেও পাসপোর্ট বা অফিসার আমাকে রিজেক্ট করে দেয়। এরপর আমি পাসপোর্ট অফিস থেকে ফিরে আসার সময় দুজন আনসার সদস্য আমার সমস্যা জেনে তা ১৫০০ টাকার বিনিময়ে সলভ করার অঙ্গীকার দেয়। এরপর যখন আমি তাদেরকে ১৫০০ টাকা দিয়ে ওই আগের অফিসারদের কাছে যাই, তখন তারা ঠিকই আমার কাগজপত্র আবার নিয়ে নেয়।

ফরিদপুর, Dhaka 2 September 2026 8 views DK853D8H
0 Comments
Paid Other public office ৳500

সিভিল সার্জন কর্তৃক ডোপ টেস্ট সার্টিফিকেট

নারায়ণগঞ্জ সিভিল সার্জন কর্তৃক ডোপ টেস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য সরকারি ফি মাত্র ৫০ টাকা সত্ত্বেও উনারা ৫০০ টাকা দাবি করেছে। আমি অনেক ভাবে বুঝানোর চেষ্টা করলেও এমনকি স্বয়ং সিভিল সার্জন মহোদয়ের সাথে এ বিষয়ে দেখা করেছি তারপরও আমাকে ৫০০ টাকা পরিশোধ করতে হয়েছে। তারপর খবর নিয়ে দেখি ওখান থেকে এই সার্টিফিকেট নিতে সবাইকেই ৫০০ টাকা গুনতে হয়। অথচ অন্যান্য সিভিল সার্জন অফিসে নির্ধারিত সরকারি ফি দিয়েই এই সার্টিফিকেট নেওয়া যাচ্ছে।

নারয়ণগঞ্জ, Dhaka 2 September 2026 9 views DK9NJDKL
0 Comments
Paid Other public office ৳1.00M

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের বেশিরভাগই মোটা দাগের ঘোষ দিয়ে চাকরি নিয়েছেন। এ বিষয়ে অনেক প্রতিবেদনও হয়েছে, প্রচুর লেখালেখিও হয়েছে কিন্তু কোন সমাধান বা বিচার হয়নি, বাংলাদেশে শিক্ষিত চোরদের বিচার কখনোই মনে হয় সম্ভব নয়। প্রত্যেকটা নিয়োগের সার্কুলারের আড়ালে কোটি টাকার ব্যবসা হয়, অন্য সকল বিশ্ববিদ্যালয়ের মতো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়েও ঘুষের চর্চা হচ্ছে।

নেত্রকোনা, Mymensingh 2 September 2026 6 views MYM7HKHE
0 Comments