All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Refused Education Office ৳50.0K

মিথ্যা ভর্তি জালিয়াতির অভিযোগ নিয়ে হয়রানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের কতিপয় শিক্ষক কর্তৃক মিথ্যা ভর্তি জালিয়াতির অভিযোগ নিয়ে এসে হয়রানি করেছিল। পরবর্তীতে তারা বলেছিল যদি আমি পঞ্চাশ হাজার টাকা না দেই তাহলে আমার ভর্তি বাতিল করে দিবে। আমি টাকা দিতে রাজি হয় নাই, আমি বলেছি আপনার যদি ক্ষমতা থাকে আপনি বাতিল করে দিতে পারেন, তবে আমি দেখে নেব। পরে ভয়ে আর তারা আমার ভর্তি বাতিল করে নাই। তবে আমি সেই হয়রানির কথা কোনদিন ভুলবো না।

Dhaka, Dhaka 4 September 2026 3 views
0 Comments
Refused Passport Office ৳1.5K

নবায়ন

আমার পূর্বের পাসপোর্টে তে প্রাইভেট সার্ভিস দেয়া ছিল যখন আমি পুনরায় পাসপোর্ট করতে চাই তারা সেটি গ্রহণ করেছিল না ১৫০০ টাকা দাবি করেছিল সরাসরি আনসারকে দিয়ে পরে আমি ফেরত দেশে আবার একটি প্রতিষ্ঠান থেকে চাকরি একটি প্রত্যয় নিয়ে জমা দিয়ে নিয়ম অনুযায়ী পাসপোর্ট করে নিয়েছিলাম, আমার নিজের ক্ষেত্রে আমি কখনো ঘুষ দেওয়া পছন্দ করি না তবে অনেকেই এভাবে ১৫০০ টাকা দিয়ে আমি কাজ করে নিতে দেখেছি আমার চোখের সামনে তারা আমার সাথে গিয়ে কাজ করি। নিছে

Boraigram, Rajshahi 4 September 2026 3 views
0 Comments
Refused Other public office ৳10.0K

প্রাপ্য TA-DA

আমি একজন মেডিকেল অফিসার হিসেবে ময়মনসিংহের একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। গত অর্থবছরে প্রাপ্য কিছু TA-DA বিল আইবাস++ থেকে সাবমিট করেও পাইনি, বাজেট নাই বলে! অথচ স্বাস্থখাতের বাজেট ফেরত যায়। আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এই বিলের বাজেট ফাইল আটকে রাখে এবং বিভিন্ন এমাউন্টের টাকা দাবি করে। আমি এই বিষয়ে GRS এ অভিযোগ করলেও অভিযোগ আমলে নেয়া হয়নি ৩-৪মাস হয়ে গেলো।

ঢাকা, Dhaka 4 September 2026 3 views
0 Comments
Paid Land Office ৳50.0K

সরকারি জমিতে ৪০ বছরের অধিক সময় থাকি তাও ঘড় নির্মান করলে বন বিভাগ টাকা চাই

দীর্ঘ ৪০ বছর যাবৎ একটি জমিতে ঘর করে আমার বাসার মানুষ থাকে, সেখানে ঘর নতুন করে মেরামত করতে গেলে ফরেস্ট ওএ লোক টাকা দাবি করে। আচ্ছা একটা প্রশ্ন ৪০ বছর এক জায়গায় বাস করে থাকলে সেটা কেন সরকারি থাকে? কোন ভাবে কি মালিকানা করা যাবে।

গাজীপুর, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Refused Land Office ৳100.0K

বিএস ভূমি জরিপ হাল পরচা

জমিটি সাবেক সিএস ও এস এ খতিয়ান আমাদের পূর্ববর্তী নামে। পূর্ববর্তীদের নিকট হতে ক্রয় সূত্রে জমির মালিক এখন আমরা। আমাদের জমির মিউটেশন ও খাজনা পরিশোধ আছে। এলাকার কিছু ভূমি জবর দখলকারী জমিটি দখল করে রেখেছে। এখন যেহেতু এলাকায় জরিপের কাজ চলমান আমি জরিপ করাইতে গেলে জরিপ আমার নামে করতে পারছি না। আমার নিকট হতে ঘুষ দাবি করে। জবর দখল কারীদের নিকট হতে প্রচুর মোটা অংকের ঘুষ নিয়ে তাদের রেকর্ড করাই দিচ্ছে। জবর দখলকারী অনেক শক্তিশালী ও টাকা পয়সা ওয়ালা এ কারণে তারা ক্ষমতার অপব্যবহার করছে।

ফরিদপুর, আলফাডাঙ্গা, গোপালপুর বাজার, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳1.0K

ফুলবাড়ীয়া কলেজে ভাইভার জন্য ১০০০ টাকা ঘুষ।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ফুলবাড়ীয়া কলেজে অনার্স চতুর্থ বর্ষে ভাইভার নামে ১০০০৳ করে ঘুষ নেওয়া হয় এবং বলা হয় এই টাকা না দিলে ভাইভার রেজাল্ট খারাপ হবে। টাকা দিলে রেজাল্ট ভালো হবে। বিশেষ করে আমাদের রাস্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে আমাদের টাকা নেওয়া সত্বেও, ভাইভা তে সঠিক উত্তর দেওয়া সত্বেও আমাদেরকে A দিয়েছে। অন্য সবাইকে এ+ দিয়েছে। আমাদের সাথে এই বৈষম্যের জন্য ফার্স্ট ক্লাস মিস হয়ে যায়। কলেজের বিভিন্ন ধাপে এমন ঘুষের ছড়াছড়ি রয়েছে।

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳5.0K

পুলিশ ভ্যারিফিকেশন

সরকারি চাকুরি হওয়ার কয়েক মাস পর পুলিশ যায় ভ্যারিফিকেশনের জন্য, সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও চা-পানি খাওয়ার জন্য ৫০০০ দাবি করে, টাকা না দিলে রিপোর্টে প্রবলেম হবে বলে, টাকা দিতে অস্বীকার জানালে পরবর্তীতে তর্ক বিতর্ক হয়, পরে বাসার সিসি ক্যামেরা দেখে আর কিছু না বলে চলে যায়, পরের দিন এসে আস্তে করে বলে ফুটেজটা ডিলিট করে দিয়েন

পাঁচবিবি, জয়পুরহাট, Rajshahi 4 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳25.0K

নামজারি সংশোধন করা

আমি জমির নামজারি সংশোধন করতে গেলে ২৫ হাজার টাকা দিলে নাকি এডিল্যান্ড কোর্টে গিয়ে সাক্ষ্য দেবে যে নামজারি ভুল ছিল এখন সেটা ওনার নামে সংশোধন করে দিতে হবে।যেহেতু আমি জমি বিক্রি করতে হবে তাই টাকা দিয়ে সংশোধন করতে হয়েছিল।

রাউজান, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Refused BRTA ৳10.0K

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সমস্ত কিছু সঠিক ভাবে জমা দিয়ে সকল পরিক্ষায় সাফল্যের সাথে উর্তিন্ন হই, কিন্তু আমি দেখতে পাই রেজাল্টে আমাকে ফেইল করিয়ে দেওয়া হয়েছে। আমি আবার বলতে যাই যে আমাকে কেন ফেইল করানো হলো? আমাকে বলা হয় ১০০০০ টাকা লাগবে পাশ করতে।

জামালপুর বি আর টি এ, Mymensingh 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳300.0K

PBI

আমার ভাতিজাকে ২২ বছরের,,৮ ঘন্টা জেরাও করে দোষী করা হয় প্রমান থাকলেও যাচাই বাচাই করেনা.এক পর্যায়ে যহেএতু এটা অনেক আগে ক্রাইম হইসে তাই তারা টাকা নিয়ে বলসে যে বিভিন্ন প্রসেস করবে যাতে মামলা না হয়।কিন্রু এই ঝামেলা এখনো সক্রিয় মানে আপোস হয়নি কিন্তু বাদীদের থেকেও অনেক টাকা নিসে।পুরা মিথ্যা অভিযোগ ছিল।

Chottogram, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳2.5K

জন্ম নিবন্ধন

সন্তানের আর নিজের জন্ম নিবন্ধন সনদের জন্য বৈধ আবেদন করার পরও আবেদন ইউএনও অফিস থেকে রিজেক্ট করে দিয়েছে ২ বার৷ দালাল ধরে টাকা ঘুষ দেওয়ার পর কাজ হয়ে গেছে ১ দিনে। এ জন্য দায়ী ইউএনও এবং তার সহকারী কর্মকর্তা। আমার জীবনের প্রথম ঘুষ দিলাম সরকারি সেবা নিতে। আমি নিজেও সরকারি কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 4 September 2026 3 views
0 Comments
Only demanded City Corporation ৳5.0K

birth registar

জন্ম নিবন্ধন কতে গিয়েছিলাম, সেখানে আমার কাছ থেকে ৩ টি নিবন্ধন করার জন্য ৫০০০ টাকা দাবি করেন, কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়েছি। যদি টাকা না দেই তাহলে আবার আমার কাজ হবেনা, নিবন্ধন গুলো ইমারজেন্সি ছিলো, যেখানে ৩০০-৫০০ টাকা লাগার কথা , সেখানে ৫০০০ টাকা দিতে হয়েছে

khilgaon, Dhaka 4 September 2026 5 views
0 Comments
Refused Other public office ৳1.20M

রেলওয়ে ট্রেন লাইটিং সেকশন

বাংলাদেশ রেলওয়ের কমলাপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মের পাশে অবস্থিত ইলেকট্রিক সেকশনের ট্রেন লাইটিং বিভাগের এমওজি ও এসি অফিসে কর্মরত কর্মচারীদের ভেতর অন্তত ৩৫ জন কোনো ট্রাভেল না করে বহু বছর ধরে খাতায় নাম দেখিয়ে সরকারের কাছ থেকে ট্রাভেল এলাউন্স নিচ্ছে একেকজন গড়ে ১৭০০০ টাকা করে প্রতি মাসে। ট্রেনের প্রতিটি পাওয়ারকার কোচ ইনচার্জ ও ব্যাচ ইনচার্জরা মিলে মাসিক টাকায় বিক্রি করে কর্মচারীদের কাছে। উচ্চমূল্যে বিক্রি হওয়া কয়েকটা পাওয়ারকার যেমন : জামালপুর কমিউটার মাসে ৪০০০০ টাকা দিতে হয় ইনচার্জ দের। এই টাকার বিমিময়ে পাওয়ার ইঞ্জিনের ভেতর অগনিত অবৈধ যাত্রী নেওয়া হয় প্রতিদিন। এবং এর দায়িত্বে থাকা কর্মচারি বাইরে থেকে আরেকজন লোক নিয়োগ দিয়ে নিজে ডিউটি করেনা। এরকম প্রতিটি ট্রেনের পাওয়ারকার বিক্রি হয়েছে।

ঢাকা কমলাপুর, Dhaka 4 September 2026 3 views
0 Comments
Paid Traffic Police ৳10.0K

Business

Ami go to koyekbochor age jatrabari thanay Rita parcel delivery dite giechilam Tara amke deke bite jay jeta clip ekta herbal medicine . Linty Tara fb police er lol Tara snake bole medicine to onk O’Hara ar eta Baki tabs type jinish. Ami amr purchase proof Delhi’s tap Tara mantle chains jatrabari thanay nor jay ebony amake Henosta o voyviti dekhiye 10,000Tk chay.Ebong chap e pore Ami bina oporadhe police ke 10,000/- dite baddho hoi.

Dhaka, Dhaka 4 September 2026 4 views
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি

ভূমি তহশিলদার বলেছে, বিগত তিন রেকর্ড পর্যন্ত কাগজ পত্র দেখাতে, ১০০ বছর আগের কাগজ পত্র আমার কাছে নেই, তাই ১০,০০০টাকা দিতে হয়েছে, টাকা দিলে কাগজ লাগেনা, বিদ্র: এসিল্যান্ড ভূমি তহশিলদার এর কথা ই শুনে, আমাদের কথা শুনে না, তিনি বলে সকল কাগজ লাগবে, আমার প্রশ্ন টাকা দেওয়ার পর, কাগজ লাগেনি কেন,

দূর্গাপুর, Mymensingh 4 September 2026 0 views
0 Comments
Paid Other public office ৳2.0K

মৃত্যু সনদ

আমার মামার মৃত্যু সনদ তুলতে গিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়ে বসে। অতঃপর ২ হাজার টাকা দিয়ে স্থানীয় বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদে তা জমা দিয়ে মৃত্যু সনদ তুলতে হয়।

জামালপুর, Mymensingh 4 September 2026 3 views
0 Comments