All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Refused Public Hospital ৳50.0K

ছুটির আবেদন, ট্রান্সফার এপ্লিকেশন সাইন বা ফরোয়ার্ড, বিভিন্ন ভাতা ইত্যাদি তুলতে ঘুষ দাবি

যৌক্তিক ট্রেনিংয়ের যোগদানের জন্য ট্রান্সফারের এপ্লিকেশনে অগ্রায়ন না করা, এবং এ কাজটি উনি সকলের সাথেই করেন।যার ক্ষমতা আছে তিনি হয়তো পার পেয়ে যান, না হয় উনাদের খুশি করার জন্য টাকা পয়সা খরচ করতে হয়।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ।, Sylhet 2 September 2026 7 views SYRYW257
0 Comments
Paid Other public office ৳700

কাজের জন্য সচিবালয়ের ভিতরে প্রবেশ বাবদ পুলিশকে গেইটে টাকা দিতে হয়।

আমার আব্বুকে কাজের জন্য শিক্ষা সচিবালয়ে ডাকা হয়েছিল। গ্রামের মানুষ কখনো ঢাকায় যায় নাই।আমি নিজেই সরকারি চাকুরী করি।সেই সুবাদে ঢাকায় আমার পরিচিত ব্যক্তি ছিল।আমার আব্বু সচিবালয়ের ভিতরে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ গেইট দিয়ে প্রবেশের জন্য টাকা চাই।পরে আমার পরিচিত ব্যক্তির মাধ্যমে জানতে পারলাম টাকা না দিলে ভিতরে যেতে দিবে না।তখন মোবাইল ফোনে সেই পুলিশের সাথে যোগাযোগ করি এবং বিকাশের মাধ্যমে টাকা দিলে, আমার আব্বুকে ভিতরে প্রবেশ করতে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 2 September 2026 6 views RJK24XEJ
0 Comments
Paid Other public office ৳50.0K

থানায় অভিযোগ মীমাংসা

থানায় অভিযোগ মীমাংসার জন্য দুই পক্ষ বসেছিলাম। এই মীমাংসার জন্য ওসি, এস ই গোপনে টাকা চাই। টাকা আবার সামনে নেই না গোপনে নেই যাতে কেউ না দেখে আর সি সি ক্যামেরায় না দেখা যাই। আমি পরিশোধ করতে বাধ্য হয়েছি কারণ আমার বিষয়টা মীমাংসার খুব প্রয়োজন ছিল, আমি নিরুপায় ছিলাম। আমি অনুরোধ করবো নাটোর সদর থানাসহ সকল থানায় এই ঘটনা গুলো ঘটতেছে যা ভুক্তভোগী কেউ ভোগাচ্ছে।

নাটোর, Rajshahi 2 September 2026 7 views RJDETZZE
0 Comments
Refused Land Office ৳8.0K

নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিস টাকা নিয়েছে

নামজারি আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে আবেদনের হার্ডকপি জমা দিতে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ৮০০০ টাকার নিচে কাজ করবে না বলে দেয়। এবং নানা ভুল খোজার চেষ্টা করে। যেমন দলিলে নামের আগে / পরে কোন পদবি বা বংশ উল্লেখ আছে কিনা। বায়া দলিলের মালিকের রেকর্ডীয় খতিয়ানে / দলিলে কোন পদবি বা বংশ বা গোত্র উল্লেখ আছে কিনা। নানাভাবে বিভ্রান্ত করে।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 5 views MYRQFKHM
0 Comments
Paid Education Office ৳20.0K

শিক্ষক বদলী

আমি চাকুরীতে যোগদান করি ২০১০সালে। আমার ইউনিয়নে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমি ধারণা করেছিলাম আমার ইউনিয়নের যে কোনো একটি বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাকে নিয়োগ প্রদান করা হলো আমার উপজেলার একেবারে শেষ সীমানায় অবস্থিত একটি বিদ্যালয়ে। আমার বাড়ীর নিকটতম বিদ্যালয়ে ৩জন শিক্ষক নিয়োগ দেওয়া হলো।আমাকে এখানে নিয়োগ দেওয়া হলো না। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়ে যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। আমি বদলী হয়েছি মোট দুই বার। টাকা দাবি করেছে শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসের ইউডি। জেলায় দিতে হয়েছে দুই বারে চার হাজার,উপজেলায় দুই বারে ষোলো হাজার টাকা।

গ্রাম, Dhaka 2 September 2026 7 views DKU7PM8Q
0 Comments
Paid Other public office ৳4.0K

NID কার্ড তৈরি

নতুন আইডি কার্ড করতে গেলে সরকারি হিসাব মতে কোনো প্রকার টাকা-পয়সা দিতে হয় না, অর্থাৎ কোনো খরচ নেই। তবে আমি এনআইডি কার্ড করতে যাওয়ার পর আমাকে বলে, টাকা দিতে হবে। আর সেটা ৪ হাজার টাকা না হলে কোনো উপায় নাই। এনআইডি কার্ড করার আবেদন জমা দেওয়া যাবে, তবে সেটা ঝুলে থাকবে মাসের পর মাস। তাই টাকা দিয়ে করাতে হলো।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অফিস, কুমিল্লা, Chattogram 2 September 2026 6 views CT8FQUJQ
0 Comments
Refused Other public office ৳1

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগ করা হবে সেখানে প্রিলি, রিটেন পাশ করে, তারপর তারা সেখানে প্রেক্টিকেল পরিক্ষা নেয় প্রেক্টিকেলে যারা পাশ করবে তাদের ভাইভাতে ডাকা হবে। আমি সেখানে রিটেন টিকে প্রেক্টিকেলে ফেল দেখানো হয়!! ( বর্তমানে আমি নির্বাচন কমিশনেই আউটসোর্সিং হিসেবে কর্মরত) আমি এখানে ৬ বছর যাবত কাজ করে আসছি।। তো আমি যদি তাদের প্রেক্টিকেলে ফেল ই করি তাহলে এখানে অফিসের কাজগুলো করছি কিভাবে?? তাদের পাশ করানো ব্যক্তিগণ কোন অফিসে কাজ করবেন।। নিশ্চয়ই আমি বর্তমানে যেখানে আছি।। তাহলে আমিই এখানে কাজ করছি সমস্যা কোথায়।।

ঢাকা, Dhaka 2 September 2026 11 views DK4CLYGG
0 Comments
Paid Land Office ৳15.0K

জমি খারিজ

আমি আমার জমি খারিজ করার জন্য ভূমি আফিস গেলে, তারা আমার সব কাগজ দেখে বলে আপনার দাদার নামের আকার ভুল আছে, এটি হবে না, এটা ঠিক করে নিয়ে আসেন, আমি বললাম, এটা কথায় টিক করে পাওয়া যাই, তখন সেই লোকই আমাকে বলে এটা পৃথিবীর কোথায় ঠিক করে পাবেন না, এগুলো আমরা বাসায় টিক করি, সময় লাগে তার জন্য ২০ হাজার টাকা দাবি করে, তার পর অনেক ঘুরাঘুরি করে কোন উপায় না পেয়ে তার বাসায় গিয়ে ১৫ হাজার টাকায় খারিজ করে নিয়ে আসি।

চাপাই নবাবগনজ, Rajshahi 2 September 2026 7 views RJPBC46D
0 Comments
Paid Other public office ৳2.5K

মোটরসাইকেল মামলা

আমার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, হাইওয়ে পুলিশ আমার কাগজপত্র নিয়ে যায় । ইলেটগঞ্জ থানার সাথে ছোট্ট একটি টং দোকান আছে। সেখানে কাগজপত্র জমা দিয়ে রাখে, কোন মামলার কাগজ ছাড়াই ওই দোকানে টাকা জমা দিলে ওই দোকানদার মোটরসাইকেলের কাগজপত্র ফিরিয়ে দেয়। সেটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা দাউদকান্দিতে ইলেটগঞ্জ থানা

ইলিয়াটগঞ্জ থানা পুলিশ, Chattogram 2 September 2026 5 views CTB7USSW
0 Comments
Paid Other public office ৳10.0K

সেটেলমেন্ট অফিস ভুমি সংক্রান্ত মামলা করতে গিয়ে 10 হাজার টাকা ঘুষ দিতে হয়

আমি জমিসংক্রান্ত 42 এ ক মামলার জন্য লিখিত আবেদন কেরেছিলাম আমাকে তারিখ দেবে দেবে বলে দেওয়া হয়নি পরে 10 হাজার টাকা দিলে তারিখ দেওয়া হয় এই সেটেলমেন্ট অফিসে অনেক ঘুষের কারবার হয় আপনি ভুক্তভুগি সেজে পরীক্ষা করতে পারেন

dinajpur, Rangpur 2 September 2026 6 views RN3FX4V4
0 Comments
Paid Other public office ৳10.0K

চাকরি ভেরিফিকিশন

আমার চাকুরির ভেরিফিকেশন ছিল।আমার বাবা একটি রাজনৈতিক দলের সদস্য ছিল বলে কর্তব্যরত এস আই ১০০০০ টাকা দাবি করে। আমাকে আমার বাবা কল দেয় বলে এস আই টাকা চাচ্ছে না হলে খারাপ রিপোর্ট দিবে। এস আই আমাকে বলে ভাতিজা টাকাতো অনেক কামাবা আর তোমার বাবার বিষয়টাতো জানো। টাকাটা দিয়ে দিতে বলো না হলে সমস্যা হবে। পরে আমার বাবা তাকে ৫০০০ টাকা দেয়।তবুও নাকি তার মন ভরেনি যাওয়ার সময় বলে গেছে।

ঠাকুরগাঁও, Rangpur 2 September 2026 7 views RN6WJVDR
0 Comments
Paid Other public office ৳1.2K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনের জন্য দঃ কেরানীগঞ্জ থানায়,কিছু পেপার জমা দিতে ডাকা হয়। গেলে ডি এস বি র একজন পুলিশ কর্মকর্তা আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবি করে । পুলিশ ক্লিয়ারেন্স আমার জরুরী দরকার তাই আমি প্রথমে ৫০০ টাকা দিতে চাই কিন্তু সে কোন কথাই শুনে না অনেক ধরনের ভয়ভীতি দেখায় অবশেষে আমি ১২০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই।

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DKTMY8FX
0 Comments
Paid Other public office ৳55.0K

ভূমি দালালী

গত আওয়ামী লীগ সরকারের আমলে ২২ ২৩ সালের দিকে আমার বাড়ি নিয়ে কোন প্রকার ঝামেলা নেই জায়গা জমি নিয়ে কোন ঝামেলা নেই অথচ আওয়ামী লীগের ভূমি দালালদেরকে ৫৫হাজার টাকা দিতে হয়েছিল। বাড়ির কনস্ট্রাকশন এর কাজ করার সময় তারা আমাকে অনবরত ডিস্টার্ব করত। জায়গাটা হল কেরানীগঞ্জের ছোট ভাওয়ালের খান বাড়ি এলাকা।

কেরানীগঞ্জ ঢাকা, Dhaka 2 September 2026 12 views DKLYQV8H
0 Comments
Paid Education Office ৳2.0K

,,,,

আমার নার্সিং এ রেজিস্ট্রেশন করার জন্য সার্টিফিকেট প্রয়োজন কিন্তু আমার কলেজে আসছিল না ,,,, তখন ঢাকা শিক্ষাবোর্ডে গেলাম,,,, ওখানে গিয়ে কথা বললাম পরে বলল যে এক সপ্তাহ সময় লাগবে,, আমার কাছে এত সময়ও ছিল না শুধুমাত্র একদিন সময় ছিল,, সে বললো দেওয়া সম্ভব না,,,, আমি বললাম যে কোন কি উপায় নাই ?সে বলল যে আচ্ছা ঠিক আছে ৩০০০ টাকা দিয়ে বাহির থেকে একটু ঘুরে আসো,,,, পরে আমি বললাম আঙ্কেল আমি তো স্টুডেন্ট একটু যদি কম হতো ভালো হতো,,,,, কিছুক্ষণ ভেবে বললো ঠিক আছে ২০০০ টাকা দেও,,এরপর আমি তিন ঘন্টা পরে আসছি এবং সার্টিফিকেট দিছে,,,, আমার কথা হল যেই কাজটা ৩ ঘণ্টায় হয় সে কাজটার জন্য সাধারণ মানুষকে কেন এক সপ্তাহ টাইম দেওয়া হয়?😔 আমি জানি ,ঘুষ দেয়া এবং নেওয়া দুটাই খারাপ কাজ,, কিন্তু আমি বাধ্য হয়েছি!

ঢাকা,উওরা, Dhaka 2 September 2026 10 views DK72UYZJ
0 Comments
Refused Education Office ৳50.0K

শিক্ষা অফিসার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না!

সুনামগঞ্জ জেলার, দিরাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার টাকা ছাড়া কোনো লাজ করেন না! বিদ্যালয়ের যত বরাদ্দ আসে, সেখান থেকে উনাদের টাকা দিতে হয়! বদলী বানিজ্য সেটা তো ঈদের সমতুল্য! গত এক বছরে দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২/৩ কোটি টাকা ঘুষ বানিজ্য করছেন! গত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭০ টা বিদ্যালয় সংস্কারের জন্য প্রতি বিদ্যায়লয়ে দেড়/ দুই লক্ষ আসে, কিন্তু প্রতি বিদ্যাকয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষা অফিস ৩০/৪০ হাজার টাকা ঘুষ নেন! প্রায় ২০/৩০ লক্ষ টাকা ঘুষ বানিজ্য হয়!

দিরাই, সুনামগঞ্জ, Sylhet 2 September 2026 7 views SY5ZCSPU
0 Comments
Paid Land Office ৳1.0K

নামজারি

নামজারি দলিল যাচাই করে খসড়া খতিয়ান প্রস্তুত। আমার সব কাগজ ওকে থাকার পরও নায়েব সাব আমাকে বাহিরে চিপায় নিয়ে কিছু দিতে বলে। আমি বিব্রত হই। এরপর ৫০০ টাকা দিলে নিতে অস্বীকৃতি জানায়। পরে আরো ৫০০ টাকা সহ মোট ১০০০ টাকা দেই। এরপর কাজ করে দেয়।

৩নং কুশমাইল ইউনিয়ন ভূমি অফিস, Mymensingh 2 September 2026 7 views MYLTX337
0 Comments