All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Other public office

আদালত একটি হত্যা মামলার তদন্ত cid কে দিয়েছে। ১ বছর হলো

মায়ের হত্যা মামলার তদন্ত আদালত দিয়েছে ১ বছর আগে। আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কোনও তদন্ত হচ্ছে না। বাদী বরং বার কারণ জানতে চাইলে এখন আর ফোন ধরে না। কারণ বাদী একজন দুর্বল মহিলা।

Refused
খুলনা cid ৳20.0K
2 September 2026 10 KHZZ65DE
0 Comments
Passport Office

To apply for the first time.

The story back in 2015, I prepared my application, bank payment slip and each and everything to submit at passport office customer dex. However, the person should present there during office time but I never seen a single time. I visited there everyday morning and returned afternoon. It was day 3, two police man noticed me that, everyday I am coming and going back without any solution. He, offered me like this way, "what everybody do, you do so". Fist time i didn't understand, then he make it clear that, pay some extra money I will do it for you. I denied and left, then on day 4 the dex person I meet and he said your document are correct but we cannot accept it for unknown reason.then Police

Paid
Jashore ৳1.5K
2 September 2026 4 KH2NVT9U
0 Comments
City Corporation

জন্ম নিবন্ধন

আমি জন্ম নিবন্ধন করতে গেছি বলছে বাড়ির মিটারে কাগজ লাগবে খতিয়ান লাগবে টেক্স রশিদ কিন্তু আমি তো ভাড়া বাসায় থাকি এগুলা কি বাড়ি ওলা দিবে।পরে বলে।এই টাকা দেন দেখি করে দিবো।

Refused
চট্টগ্রাম ৳1.2K
2 September 2026 14 CT53RBXL
0 Comments
Other public office

সরকারি অফিস অডিট

সামাজিক নিরাপত্তা অডিট অধিদপ্তর থেকে ২০২৩-২৪ অর্থ বছরে প্রকল্পের ব্যয় সংক্রান্ত অডিট কার্যক্রমে এসে প্রকল্প পরিচালকের কাছে প্রথমে ৫৩ লক্ষ টাকা ঘুষ দাবী করে। তাতে প্রকল্প পরিচালক কোনভাবে সায় দেয়নি। পরে অডিট টিম দাখিলকৃত বিল ভাওচার ও প্রকল্প সরেজমিনে অত্যন্ত সূক্ষভাবে যাচাইবাছাই করে। পরবর্তীতে নিয়মতান্ত্রিক নানাবিধ ব্যতয় দেখিয়ে আইন-ধারা অজুহাত দিয়ে ৫০ টির বেশি আপত্তি উত্থাপন করে। নিরুপায় হয়ে ডিপিএস ভেংগে ও ঠিকাদারের সহযোগিতা নিয়ে শেষ পর্যন্ত ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে মানসিক যন্ত্রনা থেকে মুক্তি পাই।

Paid
ঢাকা ৳3.00M
2 September 2026 12 DKGEMS5F
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে গেলে আমাকে জানানো হয় যে পাসপোর্টের জন্য সরকারি নির্ধারিত ফি ৬,১৭০ টাকা। কিন্তু পরবর্তীতে আমার কাছ থেকে মোট ১২,০০০ টাকা নেওয়া হয়। সরকারি ফি ৬,১৭০ টাকা হওয়া সত্ত্বেও অতিরিক্ত ৫,৮৩০ টাকা কেন নেওয়া হয়েছে, সে বিষয়ে আমাকে কোনো বৈধ সরকারি রসিদ বা সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি। অতিরিক্ত এই অর্থ নেওয়ার বিষয়টি আমার কাছে অনিয়ম/ঘুষ গ্রহণের মতো মনে হয়েছে। আমি বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখতে এবং অতিরিক্ত অর্থ নেওয়ার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। প্রয়োজনে আমি পাসপোর্ট আবেদন, পেমেন্ট/রসিদ এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-প্রমাণ তদন্তকারী কর্তৃপক্ষকে প্রদান করতে প্রস্তুত আছি।

Paid
Lalmonir hat ৳5.8K
2 September 2026 9 RN9QV9V8
0 Comments
Land Office

ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক নামজারি প্রস্তাবনা প্রেরণ প্রসঙ্গে টাকা ছাড়া ফাইল ছুয়ে দেখে না।

নামজারি আবেদন করার পর উপজেলা থেকে ইউনিয়ন ভূমি অফিসে প্রস্তাবনার জন্য প্রেরণ করা হলে, ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তাগন সাধারণ নামজারি আবেদন জমা পড়লে সে ফাইল গুলো খুলে দেখে না, যারা তাদেরকে মোটামুটি হাতে গোপনে টাকা দেয়, তাদের ফাইল গুলো আগে দরে, সাধারণ যারা টাকা দিতে অসামর্থ সেই ফাইল গুলো দূলোর চাপায় পড়ে থাকে। তাদের কাজের অগ্রগতি ০ শতাংশ, অনেকে টাকা দিয়েও পর্যাপ্ত সেবা পাচ্ছে না, সার্ভার আর কাগজের প্রতিবন্ধকতার অজুহাত দেখায়, নতুন ফাইল জমা নিতে চায় না, এছাড়া অনেকে সরকারি ভাবে নিয়োগ প্রাপ্ত না হয়ে অফিস ডেক্স আসনে বসে অবৈধ ভাবে কাজ করছে সরকারি এডমিন এক্সেস এর সাথে। অফিস এর বড় স্যার থেকে শুরু করে সাধারণ কর্মচারি সবাই এই অফিস কে একটা সিন্ডিকেটে রুপান্তর করেছে।

Only demanded
চট্টগ্রাম ৳14.0K
2 September 2026 9 CTZ76FJE
0 Comments
Other public office

চাকরির জন্য

চট্টগ্রামের একজন আওয়ামী লীগের নেতা দাবি করে চাকরি দেওয়ার নামে আমার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা নেই, এমন কোনো মাধ্যম রাখিনি যে টাকা উদ্ধারের কিন্তু কোনো ভাবে টাকা গুলো পেলাম না

Paid
কক্সবাজার ৳150.0K
2 September 2026 9 CTMEUTVX
0 Comments
Public Hospital

এমারজেন্সি চিকিৎসা

আমি রংপুর সুপার মার্কেটের সামনে মোটরসাইকেলেএক্সিডেন্ট করি ডান পা কেটে যায়। পরে রংপুর মেডিকেলে এমার্জেন্সিতে নেওয়া হলে চিকিৎসকরা ১ ঘন্টা বসিয়ে রাখে।বলে সেলাই সুতা নাই সেটা আমার নিজেকে কিনে নিতে হয়েছে। এন্টিবায়োটিক সহ যাবতীয় ঔষধ লিখে দিয়েছে এবং সেটা নাকি দিবে পরের দিন।অসুধ,ইঞ্জেকশন সব আমি কিনে নেই এবং হাসপাতাল থেকে চলে আসি।

Paid
রংপুর ৳4.0K
2 September 2026 6 RNUHX5XA
0 Comments
Passport Office

পার্সপোর্ট অফিস কর্তৃপক্ষ অফিস লোকজন কর্তৃক সেবা পাইনি।

চান্দিনা, পুলিশ কর্তৃক আমার কাছ থেকে 500 টাকা দিয়েছে এবং দুইবার আমাকে যেতে হয়েছে। পার্সপোট অফিস অযথা ভূল ধরিয়ে দিয়ে আমাকে হয়রানি করছে। 1000 টাকা দেওয়াতে সব সমস্যা শেষ। করেছে। অথ্যাৎ অতিরিক্ত ছাড়া আমি পার্সপোট করতে পারিনি।

Paid
কুমিল্লা পার্সপোট অফিস ৳1.5K
2 September 2026 10 CTBKCYH4
0 Comments
Land Office

জমি খারিজ নিয়ে তালবাহা না,খাস এর নাম করে অনেক টাকা দাবি করে।

খাস এর নাম করে ১.০০.০০০/=টাকার উপরে দাবি করে।দেই নি বলে খাজনা, নেয় না। এস এ দাগ নাকি খাস অথচ আমাদের সকল দলিল,আর,এস কাগজ আছে।

Refused
সালনা,গাজিপুর ৳100.0K
2 September 2026 8 DKTCMW8W
0 Comments
BRTA

লাইসেন্স করা

আমাকে শুধু ফিঙ্গার দিতে হবে। বাকি সম্পূর্ণ কাজ তারাই করবে। এই জন্য বারো হাজার টাকা দিতে হবে। কোন পরীক্ষার জন্য ডাকা হবে না আমি লাইসেন্স হাতে পেয়ে যাব।

Only demanded
Gaibandha ৳12.0K
2 September 2026 6 RNTH3JX2
0 Comments
Public Hospital

সিজার অপারেশন

হাসপাতালে আমার ভাবির সিজারের পর বাচ্চাটিকে অপারেশন থিয়েটার থেকে আনার সময়, অপারেশন এর গেটে থাকা আনসার বাচ্চা হওয়ার খুশির ভাগ দাবি করে, নাহলে নাকি বাচ্চা নিয়ে বেরোতে দেবে না। ওটির আয়াকে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছিলো, বাচ্চা মুছে দেয়ার জন্য ৫০০ টাকা।

Refused
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৳500
2 September 2026 6 RJNAQNBB
0 Comments
Customs Office

গামেন্টস অডিট পারপাস

এটি একটি কোম্পানি গামেন্টস সেক্টর এক্সসরিজ অডিট জন্য এই ২০ লক্ষ টাকা ঢাকা উওরা কাস্টমস এক অফিসার দাবী করে এবং এটা কোম্পানি থেকে পরিশোধ করা হয় টাকা না দিলে অডিট পাস করতে চায় না

Paid
ঢাকা উওরা কাস্টমস অফিস সেক্টর ১৩ ৳2.00M
2 September 2026 10 DKUCHCQ2
0 Comments