All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Refused Other public office ৳30.0K

প্রতিবন্ধী সার্টিফিকেট

আমি ২০২৪ সালে একটি প্রতিবন্ধী সার্টিফিকেট করার জন্য রৌমারী সমাজসেবা অফিসে পরামর্শ চাইতে গিয়েছিলাম। তৎকালীন সমাজসেবা অফিসার আমাকে জিজ্ঞেস করে কি কারণে আমার এই সার্টিফিকেট দরকার। আমি বললাম বিভিন্ন সরকারি চাকরির কোটা পাওয়ার সুবিধার্থে। সে ৩০০০০ টাকা দাবি করল। আমি প্রত্যাখ্যান করেছি।

রৌমারী, Rangpur 2 September 2026 7 views RNDQKV4P
0 Comments
Paid Passport Office ৳4.5K

Passport

আমি সাবেক সরকারি কর্মচারি ছিলাম যখন পাসপোর্ট করতে যাই আমার আইডি কার্ড ভেরিফাই করে পাওয়া যায় আমার পেশা লিখা ছিল সরকারি চাকুরিজীবি। তাহলে তো noc লাগবে চাকরি ছেড়ে আসছি ১৪ বছর আগে এনওসি কোথায় আছে জানিনা। noc ছারা রিজেক্ট করে তখন গেটে থাকা আনসার, পুলিশের লোকগুলোই তাদের এজেন্ট তাদের কাছে তথ্য চলে আসে এই লোক রিজেক্ট হয়েছে। তখন তারাই আমাকে অফার করে যে পাসপোর্ট হয়ে যাবে কিছুই লাগবে না শুধু টাকাটা বেশি দিতে হবে। আমিও বিভিন্ন যায়গা ঘুরেফিরে ক্লান্ত তখন আমি রাজি হয়ে যাই তখন আমাকে নিয়ে যায় তাদের বড় স্যারের কাছে উনার সাথে কথা হয় আনসার বাহিনী এক লোকের সাথে। আমার সাক্ষাৎ হয় স্যারের সাথে এবং ১৪ দিনে পাসপোর্ট রেডি ৪৫০০ টাকার পাসপোর্ট হয়ে যায় ৯০০০ টাকা আর কত ভিরম্বনা এই হলো সরকারি সেবা।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 6 views MYBK9WYN
0 Comments
Paid Other public office ৳3.0K

চাকরি ভেরিফিকেশন

আমার জবের ভেরিফিকেশন এ গিয়েছিল ২ জন পুলিশ অফিসার। চা খাওয়ার জন্য ৫০০০/- টাকা দাবি করে। পরে ১০০০ দিতে চাইলে তারা বলে রিপোর্ট ভালো দিবে না। শেষে ৩০০০ টাকার নিচে নাকি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন হয় না। বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে

গ্রাম, Rangpur 2 September 2026 6 views RND66X7V
0 Comments
Paid Other public office ৳5.0K

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০০ টাকা নিয়েছে পাবনা ডিএসবি পুলিশ। টাকা না ূদেওয়া পর্যন্ত

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ভয় দেখাচ্ছিলো সমস্যা হবে পরে বাধ্য হয়ে পরিশোধ করেছি

পাবনা, Rajshahi 2 September 2026 6 views RJ8S7232
0 Comments
Paid Other public office ৳200.0K

পেনশন সংক্রান্ত

বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত নাবিক থেকে জেসিও'স পর্যন্ত সকলেই ঘুষ ছাড়া কেউ পেনশন তুলতে পারে না, এমনকি ডিএসপি ফান্ডের টাকা তুলতে লাখে ১০০০/১৫০০ টাকা ঘুষ দিতে হয়, তা না হলে বলবে আপনার এই সমস্য ওই সমস্যা ইত্যাদি হয়রারি থেকে বাঁচাতে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। অথচ সামরিক বাহিনীর এ-ই নাবিকরাই পুরো নৌবাহিনীতে প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলছে। নৌবাহিনীর অফিসারদের এক টাকাও ঘুষ প্রদান করতে হয় না, তাদের একনজর প্রতিনিধি ওখানে লাইজোনিং অফিসার হিসেবে নিয়োগ করা আছে, লেফটেন্যান্ট কমান্ডার পদবির, ওনিই মূলত অফিসারদের সবকিছুই এসএফসির সাথে কোটার্ডিনেট করেন। অথচ প্রতিনিয়ত পেনশনারদের নিয়ে দিক নির্দেশনা বক্তব্য দেয়া হয় বিএনডোরস থেকে যে ঘুষ প্রদান করা যাবে না, এগুলো শুধুই আই ওয়াশ।

ঢাকা, লালাসরাই, মিরপুর ১৪ নাবিক আবাসিক এলাকা, Dhaka 2 September 2026 6 views DKE622E4
0 Comments
Paid Other public office ৳200

মেডিকেল সার্টিফিকেট

চাকরির জন্য মেডিকেল সার্টিফিকেট লাগবে। সবার কাছ থেকে ২০০ করে নিয়েছে। কেউ দিতে না চাইলে হয়রানি ও বকাঝকা। সিভিল সার্জনের দপ্তর হলেও সিভিল সার্জন নিজে এটা জানেন না। তার অগোচরে প্রতিনিয়ত হচ্ছে।

যশোর সিভিল সার্জন অফিস, Khulna 2 September 2026 4 views KHX8SLTW
0 Comments
Paid Passport Office ৳2.0K

ডকুমেন্টস যাচাই এর সময়

সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও তারা বলে ভুল আছে। এরপর বলে ২০০০ টাকা দিলে পাসপোর্ট করতে পারবো। আমি অনেকটা বাধ্য হয়ে টাকা দিয়ে পাসপোর্ট টি সম্পূর্ণ করি।

টাংগাইল, Dhaka 2 September 2026 9 views DKDYNSXE
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে গেলে কাগজপত্র দেখে বলে হবেনা আমি বের হয়ে আসলে একজন আনসার ডেকে বলে দিকে আসেন পাসপোর্ট করাবেন আমি বললাম জী তিন হাজার টাকা দেন কাজ হয়ে যাবে

নাজিরপুর, Barishal 2 September 2026 7 views BRZ7FVXN
0 Comments
Paid Education Office ৳2.40M

মিনিস্ট্রি ওডিট

০৯/০৬/২০২৬ থেকে ১৮/০৬/২০২৬ মন্ত্রণালয় থেকে এমপিও প্রতিষ্ঠানে পরিদর্শনের জন্য আসে। শিক্ষকদের চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে ছয়টা প্রতিষ্ঠান থেকে 24 লক্ষ টাকা দাবি করে। টাকা সাথে করে নিয়ে ঢাকাতে গিয়ে পরিশোধ করা হয়।

সাতক্ষীরা, শ্যামনগর, Khulna 2 September 2026 12 views KHNG7FTR
0 Comments
Paid Education Office ৳5.0K

শিক্ষক গণের যোগদানের জন্য ৫০০০ টাকা বাধ্যতামুলক গ্রহন

নতুন নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকগণের নিকট হতে বাধ্যতামুলক ৫০০০ টাকা চা খাওয়ার জন্য নেওয়া হয়। প্রতিবাদ করলে নানা রকম হয়রানী করা হয়।

জয়পুরহাট, Rajshahi 2 September 2026 7 views RJCXVR2S
0 Comments
Paid Sub-Registry Office ৳1.5K

জমির তামিল করানো

আমার ভাইয়ের ও আমার স্ত্রীর নামের জমির তামিল করতে দুদিন যাই প্রথম দিন একটার জন্য ৪০০ টাকা দিয়েছি অন্য দিন দুটার জন্য ৮০০?টাকা নিয়েছে, একজন মহিলা আছে ওনি আমার কাছে মনে হল ভালো মানুষ আর আমার টাকা নিয়েছে কালো করে দাড়ি ওয়ালা লোকটা যে ওখানে তামিল করে বলে বই কিনতে টাকা লাগে আরও অনেক খরচ আছে

মল্লিকের মোড়, বটিয়াঘাটা, খুলনা, Khulna 2 September 2026 6 views KHKMY2EM
0 Comments
Paid Other public office ৳200.0K

সকল এডমিন ক্যাডার ঘুষ ছাড়া কাজ করে না ।

ছোট কর্মচারী কে ভাল পোষ্টিন এবং অধিদপ্তরের ভাল ডেক্স এ বসানোর জন্য অথবা ভাল জায়গায় পোষ্টিন দেওয়ার জন্য এডমিন ক্যাডার এর অফিসার গণ টাকা ছাড়া কোন কাজ করে না । তারা তো এ দেশের হর্তাকর্তা ,শুধু এডমিন ক্যাডার এর অফিসার যতি ভাল হয় তা হলে এ দেশে ঘুষ বানিজ্য বন্ধ হবে ।কারণ সব ডিপার্টমেন্ট এর প্রধান হলো এডমিন ক্যাডার ।

সব জায়গায়, Dhaka 2 September 2026 10 views DKEVTVKY
0 Comments