All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Land Office ৳46.0K

চট্টগ্রাম থেকে ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ বাবদ টাকা প্রদান প্রসঙ্গে।

চট্টগ্রাম থেকে ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের জন্য আমাদের জমি সরকার অধিগ্রহণ করে। সরকারি হিসাবে ৭,৩৭,০০০ টাকা নির্ধারণ হলেও বিভিন্ন কর্তনের পর বরাদ্দ হয় ৭,১৬,৭৩৪ টাকা। এই টাকা পেতে প্রায় আড়াই বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ঘুষও দিতে হয়েছে। শেষ পর্যন্ত চেক আসার পরও পাস করাতে ৪৬,০০০ টাকা দাবি করা হয়; বহু অনুরোধের পর ১৫,০০০ টাকা দিয়ে চেকটি পাস করাতে হয়েছে। সাধারণ মানুষের ন্যায্য পাওনা পেতে এমন হয়রানি ও ঘুষের শিকার হওয়া সত্যিই দুঃখজনক।

কুমিল্লা, Chattogram 1 September 2026 7 views CTKZRT89
0 Comments
Paid Other public office ৳3.0K

এলাকার মেম্বারকে জন্ম নিবন্ধন করার সময় ঘুষ দিতে হয়েছে ৩০০০ টাকা

গনকখুলীর, একবাড়িয়া, ১৩ নং আদ্রা ইউনিয়ন, বরুড়া,কুমিল্লা আমার থেকে ঘুষ নেয়, কিন্তু জন্ম নিবন্ধন দেয় ভুয়া। আমি সৌদি আরব যাওয়ার সময় আমার জন্ম নিবন্ধনে এক বছর কম হওয়ার কারণে পাসপোর্ট করতে পারতেছি না, তখন এলাকার মেম্বারকে বলছি আমার জন্ম নিবন্ধনের বয়স যদি এক বছর বাড়িয়ে দিতেন ইউনিয়ন পরিষদের লোকদের বলে তাহলে পাসপোর্ট করতে সুবিধা হতো। তখন তিনি আমার কাছ থেকে জন্ম নিবন্ধন ঠিক করার কথা বলে ৩০০০ হাজার টাকা নেন। কিন্তু তিনি আমার জন্ম নিবন্ধনের কিছুই করেননি, আমাকে যে জন্ম নিবন্ধন ওনি করে দিছেন সেটা ছিলো অন্য কারো নামে জন্ম নিবন্ধন, এখন আমি পাসপোর্ট করতে পারতেছি না, আমার নামে কোনো জন্ম নিবন্ধন নেই, যেটা দিয়ে পাসপোর্ট করছি সেটা অন্য কারো নামে, এখন আমার পাসপোর্ট হচ্ছে না।

কুমিল্লা, Chattogram 1 September 2026 7 views CTTMW597
0 Comments
Only demanded Other public office ৳4.0K

NID card

আমার বউয়ের এন আইডি কার্ড করতে উপজেলার কর্মকর্তা ঘুষ চাচ্ছে দিবো বলছি আজকে ছবি তুলছে এন আইডি কার্ড করতে এখন বার ফোন করতেছে টাকার জন্য। আজকে মঙ্গলবার সকাল নয়টায় ছবি তুলছে।

উখিয়া উপজেলায়, Chattogram 1 September 2026 9 views CTGNM34U
0 Comments
Refused Land Office ৳50.0K

জায়গার আর এস সংশোধন

মানুষকে জিম্মি করে হয়রানি করে টাকা না দিলে কোন কাজ করে না 👍 বেলাবো, ভূমি অফিস বেলাবো -নরসিংদী। সরকারি ফ্রি থেকে ২০ হাজার ত্রিশ হাজার টাকা বেশি দাবি করে 👍দিতে না চাইলে তার কাজ বুলিয়ে রাখে করে না

বেলাব,নরসিংদী, Dhaka 1 September 2026 8 views DKQL9AVM
0 Comments
Paid Land Office ৳4.0K

খাজনা পরিশোধ

অনলাইলে আবেদন করলাম। পেইন্ডিং। আবেদন এপ্রুভ হয় না। পরে অফিসে ২৩৮ টাকার খাজনা ৪ হাজার টাকা দাবি করল। না দিলে খাজনা রশিদ দিবে না; মানে পরিশোধিত হবে না। খাজনা পরিশোধ না হলে জমির দলিল হয় না। বাধ্য হয়ে দিতে হলো।

আজমিরীগঞ্জ, Sylhet 1 September 2026 6 views SY9CX8R6
0 Comments
Only demanded Land Office ৳20.0K

জমির শ্রেণী পরিবর্তন

টাঙ্গাইল জেলার বাসার ভূমি অফিসে, জমির শ্রেণি পরিবর্তন করতে গেলে এসিল্যান্ড এবং সার্ভেয়ার এবং ফুলকি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা সবাই মিলে টাকা দাবি করে বিশ হাজার। টাকা দিতে ব্যর্থ হওয়ায় দুই বছরেও কাজ সম্পন্ন করে দেয়নি তারা।

টাংগাইল, Dhaka 1 September 2026 7 views DKQ7BTTN
0 Comments
Refused Other public office ৳500.0K

জমি অধিগ্রহণ সেকশনের অফিসার

সিলেট টু ঢাকা মহাসড়ক প্রশস্ত করণে আমার জমি অধিগ্রহণ কল্পে ৭ ধারা নোটিশে ইচ্ছাকৃতভাবে মুল শ্রেনী পরিবর্তন করে এল এ সেকশনের দায়িত্ব প্রাপ্ত অফিসার আমার ভাগিনার কাছে ইহা সংশোধনের জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করেছিলেন,কেন টাকা দিতে হবে জানতে চাইলে উক্ত কর্মকর্তা বলেন না দিলে ক্ষতি পূরণের টাকা কম পাবো তাই অফিসের সবাইকে দিতে হবে এবং স‍্যারদেরকে দিতে হবে, আমি তা প্রত্যাখ্যান করি।

সিলেট, Sylhet 1 September 2026 6 views SYETAJGZ
0 Comments
Refused Other public office ৳5.00M

পুলিশের চাকরি

সেবাটি ছিলো পুলিশের নিয়োগ এ সব কিছু পাস করার পরে ও একজন লোক এসে বলে। বিকাল বেলার নাস্তার টাকা টা যেনো দেই। পরিমান যানতে চাইলে বলে ৫০০/৬০০ টাকা তখন আমি বোঝি নাই।আমি যেই টাকা দিতে যাই তখন বলে পাগল ৫/৬ লক্ষ টাকা। তখন বলি আমি কি করে দিবো তখন উনি বলেন যাওয় বড়িতে গিয়ে গুমাও তোমাকে দিয়ে হবে না অন্য কাউকে কুজে নিবো। আমার স্বপ্ন এখানেই শেষ আর কোনো দিন চেষ্টা ও করি নাই।

শ্রীমঙ্গল, Sylhet 1 September 2026 12 views SY4RXX7Z
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারি

১১৫০ টাকার জায়গায় সর্বনিম্ন ৫০০০ টাকা দিয়ে নামজারি করা লাগে কলারোয়া উপজেলার এসিল্যান্ড ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে, দালাল ছাড়া তো সম্ভাব ই না।

কলারোয়া, সাতক্ষীরা, Khulna 1 September 2026 5 views KHMJFAPQ
0 Comments
Paid Land Office ৳150.0K

নামজারি পুনঃ নির্মাণ

আমার বাবার নামের বাড়ি নামজারি করার ও ভাঙ্গা গড়ার অনুমোদন করার জন্য সরকারি ফি বাদে ভুমি অফিস ১,৫০,০০০ টাকা নিয়েছে ২ বছর ঘুরাইছে।

মিরপুর, Dhaka 1 September 2026 10 views DKMDC9XL
0 Comments
Paid Other public office ৳50.0K

railway

After my fathers' death in 2010, I was trying to get the pension amount from Bangladesh Railway (He was a station master). It took total 2 years to get things settled and get money. But I had to move from table to table both in Dhaka and Chittagong office. I had to give bribe to many tables that will be total around BDT 40,000 to 50,0000. One day, I went to a table for a file, the person working in the table looked very religious according to his dress and outlook, and he asked me to sit down and wait until he comes back from his noon prayer. After coming from prayer, he asked the bribe money from me to do the work. I was just speechless..!!!

Dhaka, Dhaka 1 September 2026 7 views DKWWH93W
0 Comments