All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳3.4K

দলিল তল্লাশি ও নকল উত্তোলন

নকল নবীশ কারী দলিল তল্লাশি সাল প্রতি 200 টাকা ও প্রতিটা দলিল নকল উত্তোলন এর জন্য 2300 টাকা হারে দাবী করে । যেহেতু আমার খুব দরকার ছিল আমি টাকা দিয়ে নকল কপি সংগ্রহ করি।

লক্ষীপুর সদর, Chattogram 1 September 2026 4 views CT6YCBHA
0 Comments
Refused City Corporation ৳100.0K

ট্রেনের টিকিট কালোবাজারি, প্রশাসন যুক্ত এর সাথে

জামালপুর জেলায়, ইসলামপুর থানায়, প্রশানের জড়িত প্রতিদিন ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে,ঢাকার মূল টিকিট ১২০ টাকা সেখানে ৪ টা টিকিট কাটার পর একটা সিট দিচ্ছে,সাথে কম দুরুতবের টিকিট গুলোর দাম নির্ধারিত দামের চেয়ে দ্বিগুন টাকা নিচ্ছে সাথে ১ করে সিট প্রতিদিন হাজার হাজার মানুষ এর ভুক্তভোগি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রশাসন

জামালপুর, ইসলামপুর, Mymensingh 1 September 2026 10 views MYKQ36ZS
0 Comments
Paid Other public office ৳1.5K

টিকিট

ট্রেনে টিকিট না তাকায় রেলওয়ে পুলিশ টাকা দাবি আমাদের চট্টগ্রাম থেকে ককসবাজার নিয়ে আসবে বলে। পরিশেষে আমরা ৫ জন ১৫০০ টাকা দি। রেলওয়ে পুলিশ হলো ২ জন। ২ জনই টাকা নেয় টিকিট ছারা যাত্রী র কাছ থেকে। ৩১ দুপুর ১২ টার ট্রেন চট্টগ্রাম থেকে ককসবাজার আগত পর্যটক এক্সপ্রেস ট্রেনের পুলিশ। একজন নীল পোশাক ও অন্যজন সবুজ ডীপ কালার পোশাক পরা পুলিশ।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 7 views CTMSYCDP
0 Comments
Paid Passport Office ৳6.0K

পাসপোর্ট বানানো ।

আমি সৌদি তে হজ করার উদ্দেশ্যে পাসপোর্ট বানানোর জন্য যাই। আমার সব কাগজপত্র ঠিক ছিল। শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেটটা ছিল না। তো তারা আমাকে বলল এই সার্টিফিকেট নাকি লাগবে। যেকোনো ব্যক্তিগত কারণে আমি সেই কাগজটি আনতে ব্যর্থ হই। তারপর তারা আমার কাছে ৬ হাজার টাকা দাবি করে। এবং টাকা দেওয়ার পর আমি দেখলাম শুধু আইডি কার্ড দিয়ে আমার পাসপোর্টটা হয়ে গেল। যদি শুধু আইডি কার্ড দিয়ে পাসপোর্ট হয়ে যায় তাহলে এটা কেমন হয়রানি।

মনসুরাবাদ, ডবল মোরিং থানা।, Chattogram 1 September 2026 10 views CTF6KDQE
0 Comments
Paid Education Office ৳30.0K

সার্টিফিকেটে বাবার নাম মায়ের নামের বানান ভুল সংশোধন করার জন্য ঘুষ দিতে হয়েছে

অনলাইনে সংশোধন এর জন্য আবেদন করার পরে শিক্ষা বোর্ডের সামনের কম্পিউটার এর দোকান থেকে মূলত ঘুষের সিন্ডিকেটটা রান করে। শিক্ষা বোর্ডের লোকজন তাঁদের মাধ্যমে টাকা লেনদেন করে।

মোহাম্মদপুর, Dhaka 1 September 2026 4 views DKDRJ9XG
0 Comments
Paid Passport Office ৳45.0K

নাম সংশোধন

নাম সংশোধন করতে গিয়েছিলাম, রামছাম বুঝিয়ে ১ সপ্তাহ ঘুরাইছে, তারপর দালালের মাধ্যমে ১ দিনে সংশোধন করে দিছে। বিদেশ যেতে হবে বিধায় বাধ্য হয়ে ঘুষ দিয়ে ঠিক করাইছি,,নাহলে ঘুয দিতাম না!

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 1 September 2026 9 views CT2379FE
0 Comments
Paid Other public office ৳300

ডিজিটাল জম্ম নিবন্ধন সংক্রান্ত

আমার মা এর জন্ম নিবন্ধন করতে গেছিলাম সেখানে বললো খুজে বের করে দিতে হবে। জিজ্ঞাস করলাম কতক্ষন লাগবে? বললো কতক্ষন লাগবে জানিনা আজ নাও হতে পারে। তবে 100 টাকা দিলে এখনই করে দিবো। তার পর বললো কম্পিউটারের দোকনে যান (ওই দোকান তার ছোট ভাইর)। ওখানে 100 টাকা। তারপর একজন মহিলার কাছে সেখানে 100 টাকা। অথচ পরে জানতে পারলাম এটা করতে কোন টাকা লাগে না। এত ছোট বিষয় তুলে ধরার কারন হলো যে এই ছোট ছোট প্রতিষ্ঠান গুলোতেও ছোট ছোট অনেক ঘুসের কাজ চলে। কারো কাছে 300 টাকা কম হতে পারে তবে আমার ইনকাম দিনে 500 টাকা, আমার জন্য 300 টাকা অনেক কিছু।তাছাড়া একটু চিন্তা করে প্রতিদিন যদি একটি ইউনিয়ন পরিষদে 300 টাকা করে 10 জনের কাছ থেকে নেয় তাহলে এক দিনে 3000 টাকা যা মাসে দারায় 90000 হাজার টাকা। তাছাড়া ইউনিয়নে তো আর একটা কাজ না

শরীয়তপুর, Dhaka 1 September 2026 6 views DKWLMLFZ
0 Comments
Refused Other public office ৳20.0K

বিদ্যুৎ এর লোড বাড়ানো

আমি আমার বাসার মিটারের লোড বাড়ানোর জন্য আবেদন করতে চাইলে ২০০০০ টাকার বিনিময়ে লোড বাড়িয়ে দিবে বলে প্রস্তাব করে।আমি প্রত্যাক্ষান করি।এখনো লোড বাড়ায়ে পারি নাই।

ডেসকো,পল্লবী, ঢাকা।, Dhaka 1 September 2026 4 views DKV3X285
0 Comments
Refused Accounts Office ৳500

বেতনে উচ্চতর গ্রেড প্রদান বিষয় সেবা।

চাকরির ১০ বছর হলে উচ্চতর গ্রেডে বেতন বৃদ্ধি হয় সেক্ষেত্রে উচ্চতর গেটের সেবা নেয়ার জন্য তাদের কাছে গেলে তারা স্পষ্ট জানিয়ে দেয় 500 টাকা করে অর্থ লাগবে উচ্চতার গ্রেট প্রদান করতে আর তা না হলে তারা কাজ করবে না। নিতে হলে জনপ্রতি 500 টাকা করে দেওয়া লাগবে আর তা না হলে উচ্চতার গেটের সুবিধা পাওয়া যাবে না যতদিন টাকা দেয়া হবে না ততদিন এই সুবিধা পাওয়া যাবে না।

যশোর, Khulna 1 September 2026 7 views KHW7UL7K
0 Comments
Paid Other public office ৳200

বাংলাদেশ রেলওয়ে

আমার টিকিট আমার এক ভাই সংগ্রহ করে দিয়েছিল তার বন্ধুর কাছ থেকে। সেটা চেক করে বলেছে ব্লাক এ টিকেট কাটছেন। আমাকে জরিমানা করা হয় টিকেটের দ্বিগুণ মূল্য(360), যা আমার কাছে ছিলনা বলে আটকে রাখে বিমানবন্দর স্টেশনে,আমার ব্যাগ চেক করে ২০০ টাকা পায় ও সেটা রেখে দেয়,কোনো রিসিপ্ট ছাড়া আমাকে ছেড়ে দেয়।এটা ঘুষ ছিলনা ছিল ডাকাতি

Dhaka, Dhaka 1 September 2026 7 views DKADR5VP
0 Comments
Refused Other public office ৳300

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

আমি আমার জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য নিজেই আবেদন করি। কিন্তু দুঃখের বিষয় সব কিছু ঠিক দেয়ার পরেও ইউনিয়নে যখন জাই আবেদন ফিস এবং আবেদন প্রিন্ট করার জন্য তারা বলে এটা ভুল আবেদন হয়েছে। কিন্তু আমি১০০% সিওর ছিলাম। তখন তিনি(কর্মকর্তা) বলেন ৩০০ টাকা দিলে তিনি করে দিবেন।

গ্রাম, Sylhet 1 September 2026 7 views SY2W5LXA
0 Comments