All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Land Office

নামজারী

আমার জমির সব কাগজ পত্র ঠিক ছিল।আমাদের পৈত্রিক সম্পত্তি নামজারি করার জন্য গিয়েছিলাম । তখন যিনি তশীলদার ছিলেন যে বলে এইটার জন্য খরচ লাগবে বললে আমি বলি সে সরকারি খরচ ১১০০ টাকা সামথিং যা আমি দিবো কিন্তু সে তখন বলে যে আপনাদের জনি নামজারী হবে না। আরো কাগজ লাগবে কিন্তু কি কাগজ লাগবে তা বলে নাই। পরে অন্য একজন এর মাধ্যমে তার কাছে আবার যাই তখন অফিসার কে ৭০০০ টাকা দেয়া লাগছে। কিন্তু অতিরিক্ত কোন কাগজ লাগে নাই। আগে যা ছিলো তাই দিছিলাম। কিন্তু সে টাকা দেই নাই তাই করে দেয় নাই।

Paid
মাদারীপুর সদর. মাদারীপুর। ৳7.0K
1 September 2026 8 DK52KQJB
0 Comments
Accounts Office

পারিবারিক অবসরভাতা উত্তোলন

উপজেলা হিসাবরক্ষণ অফিসে আমার মায়ের পারিবারিক অবসরভাতা উত্তোলন করিবার জন্য ৩০০০ হাজার টাকা দাবি করে ও সেই টাকা দিলে পরবর্তীতে সেই কাজ করে দেয়।

Paid
ফুলছড়ি,গাইবান্ধা ৳3.0K
1 September 2026 7 RNAW8DFV
0 Comments
Passport Office

পাসপোর্টের কাজে

নতুন পাসপোর্ট করার জন্যে অনলাইনে ফরম পূরণ করে সাবমিট করেছি, বিকাশের মাধ্যমে পাসপোর্ট এর ফি জমা দিয়ে পাসপোর্ট আবেদন ফরম ডাউনলোড করে ফাইল বানিয়ে জমা দিতে গিয়েছি গোপালগঞ্জ সদর পাসপোর্ট অফিসে, কোন ভুল না থাকা সত্ত্বেও তারা দুটি খালি ঘরে দাগ দিয়ে বলেছে ভুল আছে পরে অডিট অফিসারের ওখানে যাওয়ার পর বললাম আবেদন ফর্মটি ওই দুটি জায়গা সংশোধন করে দেওয়ার জন্য, যেহেতু ফি জমা দেওয়ার পরে এক্সেস একমাত্র তাদের কাছেই থাকে সংশোধন করার, সেই অফিসার সাফ না করে দিলেন বললেন যেখান থেকে আবেদন করেছি সেখানে গিয়ে সংশোধন করতে যেটা কোনোভাবেই সম্ভব নয়, পরবর্তীতে সেই ভুল সংশোধন করার কোন প্রয়োজন হয়নি দুই হাজার টাকার বিনিময়ে সেই অফিসে ফাইল পাস করে বায়োমেট্রিক এবং ছবি উঠানোর কাজ শেষ করতে হয়েছে, ২০০০ টাকা ঘুষ নিয়েছ

Paid
গোপালগঞ্জ ৳2.0K
1 September 2026 9 DKYD2WNA
0 Comments
Land Office

জমি খাজনা

জমির খাজনা দিতে চাচ্ছি। উনি আমাকে জানিয়েছে উনার সারভারে সমস্যা। এটআ হবে না। পরে এলাকার পরিচিত একজন একটু নেতা টাইপ। উনাকে নিয়ে গেলাম উনি গিয়ে বল্ল খাজনা দিব জমির বল্ল হবে। টাকা লাগবে কিছু বেশি। ৫ মিনিটের ভিতরে কায হয়ে গেল। কিন্তু আমি যখন বললাম সারভারে সমস্যা বাহিরের দোকান থেকে করে নেন কত রাস্তা দেখায়ল। এখন ৫০০ টাকা বেশি নিয়ে কায করে দিল?

Paid
পোরসভা ৳500
1 September 2026 9 MYDTCBFJ
0 Comments
Public Hospital

হসপিটাল

বেশ কিছুদিন আগে আমার দাদিকে নিয়ে বরিশাল হসপিটালে গিয়েছিলাম, ওখানে যতগুলো টেস্ট দিয়েছে সবগুলো আমার বাহিরে করানো লাগছে, বাহিরে যেতে হলে হুইল চেয়ার বা ট্রলি ভাড়া নিতে হয়, সেখানে ১৮ দিনে প্রায় আমার তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে চলে গেছে শুধু একটা বিষয় বাকিগুলো তো বাদই দিলাম

Paid
বরিশাল সদর হসপিটাল ৳3.5K
1 September 2026 4 BRHDC8DG
0 Comments
Education Office

পারিবারিক অবসরভাতা উত্তোলন

ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসে আমার মায়ের পারিবারিক অবসরভাতা উত্তোলন করিবার জন্য ১৫০০০ টাকা দাবি করা হয় এবং সর্বশেষ ১২০০০ টাকায় কাজ করে দেয়।

Paid
ফুলছড়ি,গাইবান্ধা ৳12.0K
1 September 2026 10 RN3THSHK
0 Comments
Land Office

জমি খারিজ করানোর জন্য

আমি একটা নতুন জমিয়ে রাখি কিন্তু জমিটা নাম জারি করার জন্য সরকারি ভূমি অফিসে আবেদন করা হয় কিন্তু সেটা থেকে আমাকে বারবার আবেদন হবে না নাম ধরে হবে না বলে জানিয়ে দেয় কিন্তু অবশেষে জানতে পারলাম সেখানে সরকারি রেকর্ড অনুযায়ী ১৬০০ সাম্থিং টাকায় নাম জানি হয় কিন্তু উনি এই জমির জন্য আমার কাছে ৫ শতাংশ হাজার টাকা করে ঘুরছে একপর্যায়ে আমি তাকে ৪৫ হাজার টাকা দিতে বাধ্য হয়

Paid
শ্রীপুর ভূমি অফিস ৳45.0K
1 September 2026 6 DKMNN6L8
0 Comments
Land Office

নামজারি খসড়া খতিয়ান প্রস্তাব

ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস তহশিলদার ও তার সহকারী নামজারির খসড়া খতিয়ান প্রস্তাব এর জন্য 2500 টাকা দাবী করে। আমি 2000 টাকা দিছি কিন্ত তারা খতিয়ান প্রস্তাব না করে প্রতিবেদন দেয়া, ফলে আমার নামজারি টা বাতিল হয়ে যায়।

Paid
লক্ষীপুর সদর ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস ৳2.0K
1 September 2026 7 CT6H57Z6
0 Comments
Sub-Registry Office

দলিল তল্লাশি ও নকল উত্তোলন

নকল নবীশ কারী দলিল তল্লাশি সাল প্রতি 200 টাকা ও প্রতিটা দলিল নকল উত্তোলন এর জন্য 2300 টাকা হারে দাবী করে । যেহেতু আমার খুব দরকার ছিল আমি টাকা দিয়ে নকল কপি সংগ্রহ করি।

Paid
লক্ষীপুর সদর ৳3.4K
1 September 2026 6 CT6YCBHA
0 Comments
City Corporation

ট্রেনের টিকিট কালোবাজারি, প্রশাসন যুক্ত এর সাথে

জামালপুর জেলায়, ইসলামপুর থানায়, প্রশানের জড়িত প্রতিদিন ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে,ঢাকার মূল টিকিট ১২০ টাকা সেখানে ৪ টা টিকিট কাটার পর একটা সিট দিচ্ছে,সাথে কম দুরুতবের টিকিট গুলোর দাম নির্ধারিত দামের চেয়ে দ্বিগুন টাকা নিচ্ছে সাথে ১ করে সিট প্রতিদিন হাজার হাজার মানুষ এর ভুক্তভোগি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রশাসন

Refused
জামালপুর, ইসলামপুর ৳100.0K
1 September 2026 10 MYKQ36ZS
0 Comments
Other public office

টিকিট

ট্রেনে টিকিট না তাকায় রেলওয়ে পুলিশ টাকা দাবি আমাদের চট্টগ্রাম থেকে ককসবাজার নিয়ে আসবে বলে। পরিশেষে আমরা ৫ জন ১৫০০ টাকা দি। রেলওয়ে পুলিশ হলো ২ জন। ২ জনই টাকা নেয় টিকিট ছারা যাত্রী র কাছ থেকে। ৩১ দুপুর ১২ টার ট্রেন চট্টগ্রাম থেকে ককসবাজার আগত পর্যটক এক্সপ্রেস ট্রেনের পুলিশ। একজন নীল পোশাক ও অন্যজন সবুজ ডীপ কালার পোশাক পরা পুলিশ।

Paid
চট্টগ্রাম ৳1.5K
1 September 2026 7 CTMSYCDP
0 Comments