All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Land Office ৳20.0K

জমি খারিজ করতে

আমার আব্বার জায়গা আমার আব্বার নামের পরিবর্তে আমার চাচার নাম চলে আসে, পরবর্তী তে আমার চাচার উত্তরাধিকারগণ দলিল করে জমি দেন এবং জমি রেজিস্ট্রি করার পর ভূমি অফিস থেকে জমি খারিজ করার সময় আমার খুব ক্লোজ বন্ধুর আপন বড় ভাই সিস্টেমে ঘুষ নেন এসিল্যান্ডের কথা বলে৷ এবং যে ঘুষ নিয়ে দেয়, তাকে রিকুয়েষ্ট করে আমাকে না জানানোর জন্য৷ বর্তমানে এই লোকটি আবার কমলগঞ্জ ভূমি অফিসে কর্মরত আছে৷ আমি এই ঘুষের বিষয়টা যে দিয়েছিলো তার কাছ থেকে ১ মাস আগে সম্পূর্ণ কাহিনী শুনি এবং অনেক খারাপ লেগেছিলো।

কমলগঞ্জ, Sylhet 1 September 2026 7 views SYLEZFPS
0 Comments
Refused Other public office ৳2.0K

হারিয়ে যাওয়া মোবাইল ফোন

আমি মিরপুর থেকে ইসিবি চত্বর পর্যন্ত প্রজাপতি গাড়িতে আসি বাসের ভেতরে অতিরিক্ত ভিরের মধ্যে পকেট থেকে আমার রিয়েলমি ফোন টা উঠিয়ে নেই। এমতাবস্থায় আমি থানায় জিডি করি, জিডি করার ১ বছর পর আমাকে ফোন দিয়ে জানানো হয় আপনার ফোন শনাক্ত করা হয়েছে ফোন এখন চাপাই নবাবগঞ্জ আছে। আপনি ইসিবি আসেন সরাসরি কথা বলি। সাথে সাথেই ইসিবি গেলাম । আমাকে বললো ফোন উদ্ধার করতে হলে ২০০০ টাকা লাগবে। আমি বললাম ২০০০ টাকা কেন। তারা বললো কুরিয়ার মাধ্যমে আনতে হবে থানায় দিতে হবে যে এই ফোনের জন্য কষ্ট করছে তাকে। আমি বললাম যেহেতু ফোন লোকেশন পাওয়া গেছে সেহেতু ফোন ফেরত পাওয়া যাবে কিন্তু আমি আমার ফোন এই ভাবে নিতে পারবো না অর্থ দিয়ে। পরবর্তীতে আমি ঐ ফোন নেই নাই।

Dhaka, ECB Chattar, Dhaka 1 September 2026 7 views DK5ZC3J7
0 Comments
Paid Other public office ৳11.0K

নিকাহনামা রেজিস্ট্রেশন

সরকারি কাজির দ্বারা আমি আমার নিকাহনামা রেজিস্ট্রেশন করতে চেয়েছিলাম বিয়ের সময় কাজী নির্ধারিত ফ্রি দেওয়ার পরেও আমি যখন আবার রেজিস্ট্রেশন করতে চেয়েছি উনি আমাকে ১১ হাজার টাকা বলে দাবি করেন যদিও এগুলো করতে সর্বোচ্চ এক হাজার টাকা লাগে সেখানে তিনি ১১ হাজার টাকা দাবি করেন পরে আমি উনাকে অনেক রিকুয়েস্ট করে 9000 টাকা দিয়েছে এবং তিনি এখন বলছেন আরো কিছু হাদিয়া দেওয়ার জন্য আমার জানামতে প্রত্যেকটা থানা একটি করে সরকারি কাজী থাকে তাহলে তারা কেন অতিরিক্ত টাকা নেবে তাদের বাইরে অন্য কোন জায়গা থেকে কাগজপত্র ওকে করে আনলে কাজী সিল দিতেও টাকা দাবি করে

হবিগঞ্জ, Sylhet 1 September 2026 6 views SY3LN5KV
0 Comments
Paid Passport Office ৳6.0K

পাসপোর্ট নবায়ন

ঢাকাতে ভাড়া বাসায় থাকার সুবাদে পুরাতন পাসপোর্ট নবায়ন করতে আগারগাঁও পাসপোর্ট অফিসে গেলে বলা হয় বাসা ভাড়ার চুক্তিনামা,বিদ্যুৎ ও পানির বিলের কাগজ এবং বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স প্রদানের কাগজ জমা দিতে। ভাড়ার চুক্তিনামা, বিদ্যুৎ ও পানির বিল বুজলাম আমার দায়িত্ব। কিন্তু বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স এর কাগজ তো বাড়িওয়ালা দিবে না। অগ্যত্যা দরবেশ বাবা ধরে ৬০০০ টাকা দিলে সেদিনই কোন লাইন ছাড়া ও চাওয়া কাগজ ছাড়া পাসপোর্টের আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক করা হয়।

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DKF32E62
0 Comments
Paid Public Hospital ৳1.5K

ঘুষ না দিলে বেড দেয়া হয় না।

আমি আমার আমমাকে নিয়ে রিদরোগ হাসপাতালে যাই।ওনি ছিলেন হাঁপানি রোগী সাথে হার্টের রোগীও,ওনাকে ওখানে ভর্তি করি।ওনার জন্য বেড চাই আয়ারা বলে বেড খালি নাই,বেড পাইতে হলে টাকা দিতে হবে ১৫০০ টাকা।

ঢাকা, Dhaka 1 September 2026 8 views DKMRNYKY
0 Comments
Refused Other public office ৳100.0K

গরিবের হক মেরে খাচ্ছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে----উপজেলা প্রকল্ল বাস্তবায়ন অফিসে ঘুষ না গরিবদের হক মেরে খাচ্চে প্রকল্প বাস্তবায়ন কর্মকতা, অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহায়ক। এরা নিজেরা ভুংচাং রিপোর্ট বানিয়ে বরাদ্দ গুলা নিজের নামে খাচ্চে। সরকারের দৃষ্টি আকর্ষন করছি।

রংপুর, Rangpur 1 September 2026 6 views RNAY6UHC
0 Comments
Paid Accounts Office ৳3.0K

পারিবারিক অবসরভাতা উত্তোলন

উপজেলা হিসাবরক্ষণ অফিসে আমার মায়ের পারিবারিক অবসরভাতা উত্তোলন করিবার জন্য ৩০০০ হাজার টাকা দাবি করে ও সেই টাকা দিলে পরবর্তীতে সেই কাজ করে দেয়।

ফুলছড়ি,গাইবান্ধা, Rangpur 1 September 2026 9 views RNAW8DFV
0 Comments