All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Land Office

নাম জারি

নামজারি সম্পন্ন হওয়ার পর আমাকে উপজেলা ভূমি অফিস কর্মকর্তা ফোন করে জানান আপনার নামজারি সম্পূর্ণ হয়েছে অতএব আপনি আপনার খতিয়ান অফিস থেকে এসে ডিসিআর ফি পরিশোধ করে নিয়ে যান পরে আমি আমার একজন নিকটস্থ ভাইকে অফিসে পাঠালে তার কাছে ৩০০০ টাকা ডিসিআরফি দাবি করে পরে সে ২০০০ টাকার মাধ্যমে ডিসিআরফি সংগ্রহ করতে বাধ্য হয়।

Paid
বাজিতপুর উপজেলা ৳3.0K
15 September 2026 28 DKFKDY2F
0 Comments
Customs Office

মাসিক ভ্যাট প্রদান

কি ঘটেছিল তা লিখছি না । বরং কি ঘটে মাসে মাসে তা বলছি। মাসিক ভ্যাট প্রদান। এক নিরন্তর মাসিক ঘুষ এর বন্দোবস্ত । আলাদা আলাদা খাম করে দিতে হয় সাহেবদের। যে টাকা উনারা নেয় তা রাষ্ট্র পেলে রাষ্ট্রের উন্নয়ন হতো। এ দেশে আসলেই কি দেখার কেউ আছে?

Paid
বগুড়া ৳20.0K
15 September 2026 28 RJZ7SSP2
0 Comments
Other public office

হাইকোর্ট / জজকোর্ট থেকে প্রয়োজনীয় কোন কাগজ উত্তোলন / যেকোন ধরনের সেবা

হাইকোর্ট এ মাননীয় জজ এর ব্রেঞ্চসহকারী অফিসার মামলার রায়ের কপি টাকা না দিলে কোন ভাবেই দিবেন বলে দিয়েছেন।

Only demanded
ঢাকা ৳20.0K
15 September 2026 42 DKGDLE9A
0 Comments
Other public office

ভোটার আইডি তথ্য যাচাই বাছাই

নতুন ভোটার হওয়ার জন্য আমি আবেদন করি। সেই আবেদন ফরম নিয়ে ইউনিয়ন পরিষদে যাই সেখানে তথ্য যাচাই-বাছাইয়ের স্বাক্ষর নিতে এবং মেম্বারের স্বাক্ষর নিতে আমার কাজ থেকে ৫০০০ হাজার টাকা দাবি করা হয় পরবর্তীতে ইমারজেন্সি কোন উপায় না পেয়ে দুইদিন পর তা পরিশোধ করে স্বাক্ষর এবং সিল ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আমার কাছ থেকে নিয়েছি। এই হল অবস্থা।

Paid
ভোলা ৳5.0K
15 September 2026 23 BRLZ5YBJ
0 Comments
Traffic Police

নতুন গাড়ির নম্বর প্লেট এর ভুয়া মামলা

আমাকে সিগন্যাল দিয়ে দাড়াতে বললে আমি দাঁড়াই সে বলে গাড়ির নম্বর কই আমি বলি আজকে নিয়ে আসছি ১ ঘণ্টা আগে এটা কিনেছি তাঁকে সকল কাগজ দেখালেও সে ১০০০০৳ এর মামলা দিল সার্জেন্ট কে দিয়ে অনেক রিকুইস্ট এর পর সে ৪০০০ ট্রাফিক বক্স এ নিয়ে গেল তারপর ছেড়ে দিয়েছে নইলে গাড়ি ডাম্পিং এ পাঠিয়ে দিতো আর পেতাম না গাড়ি

Paid
গাবতলী থেকে মোহাম্মদপুর যাওয়ার মোড় এ ৳4.0K
15 September 2026 11 DKJT92HN
0 Comments
Land Office

জমির দাগ এ ইচ্ছাকৃত ভুল

জমি কেনা হইছিল কিছু বছর আগে নতুন রেকর্ড হয় কয়েক মাস আগে এখন সেই রেকর্ড এ জমি এর পরিমাণ কম দেখিয়ে টাকা দাবি করছে ১০০০০০ টাকা না দিলে ঠিক করবে না

Refused
বাঁশতৈল, মির্জাপুর , টাঙ্গাইল ৳100.0K
15 September 2026 33 DKYM3KUT
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য থানাতে গিয়েছি তারপরে তাদের দেড় হাজার টাকা দাবি করেছে, টাকা না দিলে কাজ হবেনা তাই বাধ্য হয়ে আমি ১০০০ টাকা প্রদান করেছি,

Paid
পিরোজপুর ৳1.5K
15 September 2026 31 BR5TAZGP
0 Comments
Public Hospital

হুইল চেয়ার, প্লাস্টার,এক্সরে

জুলাই আন্দোলনের সময় আমার বাবা হোঁচট খায়, সরকারি পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিএনজি থেকে তাকে হুইল চেয়ারে নেয়া হয়, চিকিৎসা শেষে হুইল চেয়ার থেকে আবার সিএনজিতে নেয়া হয়। যদিও আমি নিজেই হুইল চেয়ার টেনে নিয়ে যাই,তার জন্য ৩০০-৪০০ টাকা আদায় করে নেয় outsource এর লোক। এক্স রে টেকনোলজিস্ট বাবার পায়ের এক্সরে রিপোর্ট দেয়ার কথা বলে এক্সরে রুমের ঝুঁকি পূর্ণ পরিবেশে আমাকে ডেকে নেয়, ১০০-২০০ টাকা আদায় করে নেয়। সরকারি ফ্রি প্লাস্টার ,কটন রোল ছিলো। কিন্তু তার জন্য আয়া বুয়া প্রায় ১০০০ টাকা দাবি করে। ইত্যাদি ইত্যাদি।

Paid
ঢাকা ৳1.5K
15 September 2026 10 DKRHNN7J
0 Comments
Other public office

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, মেসে না গেলে ছবি তুলার জন্য টাকা, আর বাহির

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, দশ ছবি তুলার জন্য নির্বাচন অফিসে গেলে, তারা মেসে না যাওয়ার জন্য প্রতি জন ৩০০০ হাজার করে টাকা য

Paid
মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ জেলা ৳300.0K
15 September 2026 8 DKEX38ZB
0 Comments
Other public office

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, মেসে না গেলে ছবি তুলার জন্য টাকা, আর বাহির

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, মেসে না গেলে ছবি তুলার জন্য টাকা, আর বাহির জন্ম নিবন্ধন হলে 15000 টকা পরিশোধ করতে হয়, যদি মেসে না যায় তাহলে 3-4 হাজার দিতে হয়, আর বাবা মায়ের বয়সের পাথ্যর্ক থাকলেত কোন কথাই নাই

Only demanded
মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ জেলা ৳130.0K
15 September 2026 5 DKZWAT4V
0 Comments
Other public office

মোবাইল হারানোর পরে জিডি করা হয়। তখন পুলিশ বলে মোবাইল পাওয়া গেছে এখন নিতে হলে ৫,০০০ টাকা লাগবে।

মোবাইল হারানোর পরে জিডি করা হয়। তখন পুলিশ বলে মোবাইল পাওয়া গেছে এখন নিতে হলে ৫,০০০ টাকা লাগবে।

Paid
কিশোরগঞ্জ, কটিয়াদী মডেল থানা ৳5.0K
15 September 2026 31 DKABF5PC
0 Comments
Education Office

PRL ও লাম্পগ্রান্ট বাজেট বরাদ্দ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আমার আব্বুর পি আর এল ও লাম্পগ্রান্ট বাজেট বরাদ্দের জন্য বাজেট বরাদ্দ শাখার অফিসার ও কর্মচারী ১ মাস ঘুরায়। উপায় না পেয়ে আব্বুর পেনশন চালুর উদ্দেশ্য ২০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হই।

Paid
Dhaka ৳20.0K
15 September 2026 38 DKQFM4D4
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

আমি টিটিসি (TTC) থেকে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য BRTA, নওগাঁ অফিসে যাই। সেখানে আমাদের জানানো হয় যে BRTA কর্মকর্তাকে ১,৫০০ টাকা করে দিতে হবে, অন্যথায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতে পারে। পরে আমাদের ব্যাচের প্রায় ৩০ জনের কাছ থেকে প্রত্যেকের জন্য ১,৫০০ টাকা করে নেওয়া হয়। আমার জানা অনুযায়ী, একইভাবে পরবর্তী বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীদের কাছ থেকেও পরীক্ষায় পাস করানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে এই অর্থ নেওয়ার সঙ্গে কারা জড়িত এবং এটি কোনো নিয়মিত সরকারি ফি কি না তা যাচাই করার জন্য অনুরোধ করছি।

Paid
Naogaon ৳1.5K
15 September 2026 41 RJZRA2ET
0 Comments
Other public office

বিদ্যুৎ মিটারের জন্য

আমার একটি মিটার নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমি অভিযোগ দিলে তারা ঐ মিটার ঠিক করে নিয়ে যায় এবং নতুন মিটার দেওয়ার কথা বলে চার হাজার টাকা দাবি করে যদি না দেই তাহলে তারা বলে আপনি অফিসে গিয়ে আবেদন করুন এবং বাকি কাগজ পাতি গুলো নিয়ে যান দেখবেন একটা লম্বা দীর্ঘ সময় লাগবে। বাসায় বিদ্যুৎ না থাকায় আমি বাধ্য হই টাকা দিতে এবং ২৪ ঘন্টাও সময় লাগে নি নতুন মিটার নিয়ে আসতে....

Paid
ঢাকা ৳4.0K
15 September 2026 22 DKPBSX2H
0 Comments
Other public office

সরকারি কলেজ

সরকারি বঙ্গবন্ধু কলেজ,গোপালগঞ্জ। টেষ্ট পরিক্ষা বা প্রাকটিক্যাল না করলেও সমস্যা নাই।দপ্তরিকে ১৫০০ টাকা দিলে টেষ্ট পরীক্ষার হাজিরা খাতায় সাইন করা যায়। আবার প্রাকটিক্যাল খাতায় সাইন করানোর জন্য একটু কম লাগে,১৫০ করে দিলে ই হয়ে যায়। কোনো ফর্ম জমা দেয়া,সার্টিফিকেট উঠানো,খাতা দেখা,বৃত্তি সহ যাবতীয় কাজে এমন ভাবে টাকা চায় যেন এটা তাদের অধিকার, সরকারি ফি এবং আমরা দিতে বাধ্য। ভাংতি না থাকলে পুরো নোট ই চা নাস্তা বাবদ রেখে দেয়া লাগে। একজন এর আর্মিতে চাকরি হইছে। সার্টিফিকেট নিতে আসছে।চাইছে ২০ টাকা।১০০ টাকা হাতে পেয়ে বলে চাকরি হইছে নাকি অন্য কলেজে যাবা।যখন বলে চাকরি হইছে,তাহলে পুরা ই রেখে দেই নাস্তা করবানি।

Paid
গোপালগঞ্জ ৳1.2K
15 September 2026 8 DKRMNYVM
0 Comments