সার্বে
ডিসিআর জায়গা সার্বে করবো এর জন্য দিতে হবে
19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
ডিসিআর জায়গা সার্বে করবো এর জন্য দিতে হবে
Every month 18000 tk is paid To Dhamrai VAT office by a company.
বেতন চালু করতে হলে তাদের মিষ্টি খাওয়াতে হবে। এজন্য জনপ্রতি ২০০০ দিতে হবে। চাকরীজীবনে ঢুকে প্রথম ঘুষ দেওয়ার অভিজ্ঞতা এটা। টাকা না দিলে বিরম্ভনা, কালক্ষেপণ , শেষমেশ দিতে বাধ্য হয়েছি। আমি একা না একসাথে অনেকের।
DB পুলিশ আমার ভাইকে আটক করে রিমান্ডে নেয়।রিমান্ডে না মারার পতিশ্রুতি দিয়ে টাকা নেয়।
জাহাজ থেকে সাইন অফ করতে গেলে ১০০০ টাকা দিতে হবে।পিয়ন ওই টাকা নিবে।তারপর আপনার কাজ করে দিবে।আর পিয়ন ওই টাকা থেকে একটা অংশ ওইখানে চাকরি করে সবাইকে দিবে।জাহাজ থেকে Voyage করে নামার পর যে ওইটা অনলাইন করা ওইখানে অনলাইনে উঠানোর পর ওনাকে ২০০ টাকা দিতে হবে।আবার পোর্ট হেলথ্ CDC বা নাবিক বই এ Endorsement করাতে চাইলে ২০০ টাকা আবার অনলাইনে করাতে ৪০০ টাকা এগুলো এখন ঘুষ না Rules করে ফেলছে।আপনি টাকা দিলে কাজ হয়ে যাবে নইলে আপনাকে অযথাই বসিয়ে রাখবে।এভাবে নৌ পরিবহন অধিদপ্তরে ঢাকা চট্টগ্রাম অফিসে মেরিনারদের সাথে প্রতিনিয়ত এমন হচ্ছে
আমি আমার বাইক এর রেজিষ্ট্রেশন এর জন্য বিআরটিএ অফিসে যাই কিন্তু ফাইল গ্রহণে অসম্মতি জানায়।দালাল ঘুষ চায় ৩০০০, অনেক চেষ্টা আর ঘুরাঘুরির পর ঘুষ ছাড়া ফাইল জমা দিতে পারলেও আজ প্রায় ৩ মাস হয়ে গেল বাইক রেজিষ্ট্রেশন এর কাজ শেষ হচ্ছে না।( টাংগাইল বিআরটিএ)।
আমি পাসপোর্ট করার জন্য বাইরে থেকে অনলাইনে আবেদন করে পাসপোর্ট অফিসে যাই সেখানে গিয়ে হয়রানির শিকার হই। তারা বলে তাদের কাছ থেকে অনলাইন করিনি তাই তারা ওটার আর কোন কাজ করবে না। ঐদিন সারাদিন ঘুরাইছে পরে বাড়িতে চলে আসি। দেন পরের দিন আবার যাই সেখানে গিয়ে একটা লোককে ধরে 2400 টাকা দেই। তারপরেসে এক ঘন্টার মধ্যে পাসপোর্ট এর যাবতীয় কাজ করে দেয়
নামজারি জমা খারিজ করতে অনলাইনে আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে গেলে নায়েব সাহেব প্রস্তাব পাঠায় এসিলেন্ট অফিসে কিন্তু এসিল্যান্ড অফিস থেকে নামজারির আবেদনটি বাতিল করে। দ্বিতীয়বার আবেদন করে নায়েব সাহেবের কাছে গেলে নায়েব সাহেব পরামর্শ দেয় এভাবে খারিজ হয় না। অতিরিক্ত টাকা লাগে। কারণ জিজ্ঞাসা করলে বলে কিছুদিন পরপর উপর মহল থেকে অডিটের নামে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে তাই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা নিতে হয়। অবশেষে ১৮ হাজার টাকা দিয়ে খারিজ করা লাগছে।
২০১৯ সালে ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় এ অফিস সহকারী পদে নিয়োগ দিয়ে প্রধান শিক্ষক উক্ত অর্থ গ্রহন করে । পরবর্তীতে ২০২৩ সালে উক্ত পদ থেকে চাকুরী ছেড়ে দিয়ে অন্য চাকরি তে চলে আসে এতে প্রধান শিক্ষকের সাথে কথা হয় যে উক্ত অর্থের অর্ধেক এর একটু বেশি টাকা ফেরত দিবে । কিন্তু কিছু দিন অতিবাহিত হবার পরে শুধু ৫০ হাজার টাকা দিয়ে আর বাকি টাকা দেই নাই । কিন্তু প্রধান শিক্ষক উক্ত পদে আবার নিয়োগ দিয়ে ঠিকই আবারো অন্য ব্যাক্তি থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহন করেছে ।
আমার এক পরিচিত বন্ধু র ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষায় পাশ করানো বাবদ ৪০০০/ টাকা জন প্রতি দিতে হয় বি আর টি এর দালাল চক্রের হাতে.
দলিলে জায়গার পরিমান ভুল ছিল ঠিক করার জন্য আবেদন করা হয়। এরপর ভূমি অফিসে গেলে সব কাগজ-পত্রের কথা বললে তা দেওয়া হয় এবং এক পিওন খরচ বাবদ ১০০০ টাকা দিতে বলে। সবাই যেহেতু ১০০০/২০০০ দেয় এইরকম কাজের জন্য, আর না দিলে যদি কাজ ঠিকভাবে না হয়, তাই দিয়ে দিলাম। বাংলাদেশের সব ভূমি অফিসেই কম বেশি এরকম টাকা নেয়। তারা কাজের বাহানায় অতিরিক্ত টাকা নেয়াটা একটা একরকম জায়েজ মনে করে।
স্থায়ী ঠিকানা চাঁদপুর থেকে পুলিশ বিকাশে ঘুষ চায় পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য।
জমির খাজনা, খারিজ বিষয়ক টাকার রশিদ থেকে অনাক বেশি দাবি করছেন
আমার জমি একজন বেশি করে খাস না খারিজ দিয়ে এনেছে কিন্তু আমি ওই খাজনা খারিজ বাতিলের জন্য গেছিলাম তো ছিল অফিসের লোক আমাকে ২৫ হাজার টাকা দাবি করে আমি টাকাটা পরিশোধ করে দেই তারপরও আমার জমিটা ঠিক করে দেয় নাই এখানে ঘুষ ছাড়া কোন কাজ হয় না
নামজারি অনলাইনে ৩বার করেছি নামঞ্জুর করে দিয়েছে, শেষে ১০ হাজার নিয়ে তাও আমাকে এখনো একটা নামজারি খারিজ করেনি।এ যেন এক ভয়ংকর অভিজ্ঞতা। আল্লাহ হেদায়েত দিক।
২৩৫ টাকা ডি সি আর নবায়ন ফি ,যা রশিদে উল্লেখ করা থাকে কিন্তু তা ৫০০০ টাকা দিলে নবায়ন হয় অন্যথায় হয় না।
Dammam pasporot office sobai mile durniti kore
দালালের মাধ্যমে চেয়েছিলো।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ুপজেলার শমসেরনগর স্টেশন যেখানে ট্রেনের টিকেট নিতে অনেক টাকা দিতে হয়।
Tara bolcilo driving test pass koria dibe . Ami vlo vabe driving korlam but amay pass korainai. BRTA te ghuss chara kichui hay na