জমির খারিজ
দামিহা ভূমি অফিস, তাড়াইল উপজেলায় একটা খারিজের নাম জারির জন্য আবেদন করলে তারা আমাদের বিভিন্ন তালবাহানা করে ঘুরাতে থাকে। প্রায় অনেক দিন যাওয়ার পর ইউনিয়ন ভূমি অফিসার আমাদের কাছে ১০০০০/- টাকা দাবি করে। আমরা বললাম ঠিক আছে ভিজিটি করতে আসেন টাকা দিয়ে দিব। ভিজিট করতে আসলে ১০০০০/- টাকা দিলে উনি বলে আমার সাথে যে আসছে উনাকেউ ১০০০/- টাকা দেন কি করবো উনাকেউ দিলাম। মোট ১১০০০/- টাকা দিলাম। তার পর ৮ মাসে আমাদের খারিজ আসলো।