All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Traffic Police ৳2.0K

বাইকের নাম পরিবর্তন করা হয়নি।

আমার বাইকের মালিকানা পরিবর্তন করা ছিলো না। এই কারননে আমাকে ১০,০০০ টাকা জরিমানা করতে চায়। তার একটু পর৷ সারজেন্ট এর সাথে কথা বইলা আইসা সারজেন্ট এর কন্সটেবল আমাকে ৩০০০ টাকা দিতে বলে। পরে আমি ২০০০ টাকা দিয়ে দেই। আমি রশিদ চাওয়ার পর বলে যে, রশিদ লাগবেনা। আমরা আছি এদিক বাইক আমরাই ধরি, তুমি টেনশন কইরোনা।

ঢাকা,নবাবগঞ্জ, Dhaka 1 September 2026 14 views DK34WYJT
0 Comments
Paid Other public office ৳12.0K

বিএড পরীক্ষা অংশগ্রহণের অনুমতির জন্য, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি,

আমি একজন শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন বিএড ভর্তি হওয়ার পর এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটা মাদ্রাসায় গণিত শিক্ষক হিসেবে যোগদান করি, এর আট মাস পর পরীক্ষা শুরু হয় পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের অনুমতি চাইলে প্রতিষ্ঠান প্রধান ও তৎকালীন মাদ্রাসার সভাপতি আমার কাছে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দাবি করে, টাকা না দিলে ওরা পরীক্ষার অনুমতি দিবে না পরবর্তী আমি বাধ্য হয়েই ১০ হাজার টাকা পরিশোধ করি এবং বিএড স্কেল ধরার সময় আরো দুই হাজার টাকা দিতে বাধ্য হই

গাইবান্ধা শহর, Rangpur 1 September 2026 9 views RNY28232
0 Comments
Refused Other public office ৳500.0K

ঘুষ খেয়ে আসামি গ্রেফতার করতেছেনা

বিগত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত /নানান ভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেইসাথে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত হওয়ার পরেও প্রশাসন আসামিকে গ্রেফতার করতেছেনা, আর এদিকে আসামি নিশ্চিন্তে বুক ফুলিয়ে বাড়িতে বসেই ফোন কলের মাধ্যমে বিভিন্ন জায়গায় তার কুকীর্তি সম্পন্ন করছেন...

তেতুলিয়া, Rangpur 1 September 2026 7 views RNXBKHYQ
0 Comments
Paid Other public office ৳21.0K

টিডিসি সেন্টার

সৌদি আরব জাওয়ার জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরবের সরকার তাকামুল সার্টিফিকেট তার মুল্য মাএ ৭০০০টাকা আমি পরীক্ষা দেওয়ার পরে আমাকে বলে টাকা না দিলে পাস করিয়ে দিবো না

গাজিপুর, Dhaka 1 September 2026 7 views DKAL2WYT
0 Comments
Paid Customs Office ৳150

ডুকুমেন্টস এসেসম্যান্ট বা এক্সামিন বাবদ রপ্তানি ক্ষেত্রে

এইটা কমন খরচ না দিলে ডুকুমেন্টস এ দাড়ি,কমার কারনে আটকাইয়া রাখে যাত জাহাজীকরন আটকাইয়া যায়। এইটা প্রতি ডুকুমেন্টস খরচ।

চট্টগ্রাম ডিপুগুলিতে, Chattogram 1 September 2026 9 views CT429WZU
0 Comments
Refused Other public office ৳1.5K

জন্ম নিবন্ধন

আমি একজন যুক্তরাজ্য প্রবাসী। দেশে অবস্থানকালে আমার যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী সন্তানের জন্ম নিবন্ধন করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যাই। সেখানে প্রথমে আমাকে বলা হয় “সার্ভার ডাউন” এবং সরকারি ফি ও বিলম্ব ফিসহ ১,৫০০ টাকা দাবি করা হয়। দায়িত্বপ্রাপ্ত অপারেটরও তখন অফিসে ছিলেন না। চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি জানিয়ে অভিযোগ করার কথা বলার পর অপারেটর অফিসে এসে কাজ শুরু করেন এবং তখন সার্ভার স্বাভাবিকভাবেই চালু ছিল। অর্থাৎ শুরুতে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে প্রতীয়মান হয়। এছাড়া দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে লন্ডন ও যুক্তরাজ্যকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করার মতো ভুল তথ্যও পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

কুমিল্লা, Chattogram 1 September 2026 9 views CTW3P887
0 Comments
Refused Land Office ৳200.0K

বহমান নদীকে বদ্ধ নদী বলে ইজারা

চলমান খরস্রোতা নদীকে বদ্ধ নদী বলে ইজারা নেওয়া হয়েছে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) জড়িত। একইসাথে ইজারাদাররা সরকারি দলের সমর্থক।

পাইকগাছা, Khulna 1 September 2026 5 views KHZ4B4LS
0 Comments
Paid Education Office ৳5.0K

এমপিওভুক্তির জন্য আবেদন

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি হাইস্কুলে একসাথে একাধিক সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছিলাম। এমপিওভুক্ত হওয়ার জন্য জন প্রতি ৫০০০ দিতে হয়েছে। এটা সারাদেশের শিক্ষা উপজেলা অফিসের চিত্র।

সুবর্নচর, নোয়াখালী, Chattogram 1 September 2026 7 views CTLS4NTM
0 Comments
Paid Land Office ৳10.0K

ভূমি রেকর্ড সংক্রান্ত

সাধারণত একটি দলিল করার পরবর্তী সময়ে ভূমি রেকর্ডের গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, এই ভূমি রেকর্ড করতে গেলে প্রথমত অনলাইনে আবেদন করা লাগে। সাধারণ ব্যক্তি অনলাইনে আবেদন করার পরবর্তী সময়ে ইউনিয়ন ভূমি অফিসে রিপোর্টের বা প্রতিবেদনের জন্য উপস্থিত হলে প্রতিবেদনের জন্য প্রতিটি ই-নামজারি আবেদনের জন্য এক থেকে দুই হাজার টাকা চার্জ করা হয়, ভূমি অফিসে এসিল্যান্ড ও সার্ভেয়ার এবং অফিস কর্মকর্তা থাকেন এই সকল ব্যক্তিদের এক থেকে দুই হাজার টাকা দেওয়া লাগে তা না দিতে পারলে আপনার আবেদনটি না মনজুর হিসেবে গণ্য হবে। সর্বমোট প্রতিটি ই-নামজরি মনজুর করার জন্য খরচ হয়ে থাকে ৮০০০-১০০০০ হাজার আর কাগজপত্র সাধারণ কোন ভুলত্রুটি থাকলে নেওয়া হয় অধিক চার্জ যেমন : ১০,০০০ - ******* যা সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক।

বাগেরহাট জেলা, Khulna 1 September 2026 5 views KHZGYJ44
0 Comments
Refused Other public office ৳70.0K

ইউপি সদস্য সরকারীর ভাতা

সরকারিভাবে অসহায় মানুষের ঘর তৈরি নির্মাণকৃত টাকা পুরোটাই খেয়ে ফেলেন নেত্রকোনা কেন্দুয়া গন্ডা ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য । তার বিরুদ্ধে সরকারি সকল কাজেই অনিয়ম এবং দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।

নেত্রকোনা, কেন্দুয়া, গন্ডা ২নং ওয়ার্ড শিবপুর, Mymensingh 1 September 2026 7 views MY8D5H76
0 Comments