All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Passport Office

পাসপোর্ট নবায়ন

আমার বাচ্চার পাসপোর্ট নবায়নের সময়, আমি যখন পাসপোর্ট জমা করি নিজে নিজে অনলাইনে পূরণ করে লাইনে দাঁড়িয়ে চট্টগ্রাম পাঁচলাই পাসপোর্ট অফিসে জমা করি, তখন আমাকে বলেন নতুন করে কমিশনার সার্টিফিকেট জমা দিতে হবে, আগের সার্টিফিকেট হবে না, যদিও এটি তার দ্বিতীয় পাসপোর্ট ছিল। অথবা একটা লোকের নাম দিয়ে বলল যোগাযোগ করার জন্য, পরে আমি যোগাযোগ করে ওর সাথে জানতে পারি তাকে ৩৫০০/- হাজার টাকা দিতে হবে, তাইলে নতুন করে সার্টিফিকেট প্রয়োজন হবে না। পাসপোর্টটি আমার জরুরী প্রয়োজন হয় আমি তাকে ৩৫০০ /-টাকা দিয়ে দিলাম, সাথে সাথে আমার বাচ্চার ছবি তোলা সহ পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করে। বাংলাদেশের জন্ম করায় আমাদের অপরাধ।

Paid
চট্টগ্রাম ৳3.5K
1 September 2026 9 CTC7DVHS
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছিলাম

সেবাটি ছিল আমার বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন ফাইল জমা দিতে, সেখানে আমার কাছে 700 টাকা দাবি করেছিল, পরে আমি সেটা দিয়েছিলাম।

Paid
সাতক্ষীরা সদর সাতক্ষীরা ৳700
1 September 2026 4 KH6C6FV6
0 Comments
Other public office

ইউনিয়ন পরিষদে NID নিয়ে অতিরক্ত টাকা দাবি

আমি আমার ভাইয়ের জন্য এন আই ডি আবেদন করতে গিয়েছিলাম কিন্তু এই কাজটি আমাকে অনেক দ্রুত সময়ে সম্পূর্ণ করে দিবে এর জন্যে ৪০০০ টাকা দাবি করেন এবং আমি যদি টাকা না দেই তাহলে অনেক সময় লাগবে কিন্তু আমি বলেছি এই বিষয়ে আপনার সাথে ফোনে কথা বলবো তারপর মোবাইল নাম্বার নিয়ে আসি।

Only demanded
মগড়া ইউনিয়ন , টাংগাইল সদর ৳4.0K
1 September 2026 8 DKVW9H98
0 Comments
Other public office

নতুন ড্রাগ লাইসেন্স

নতুন ড্রাগ লাইসেন্স করতে প্রতিজনের কাছেই ১৫/২০/৩০ হাজার টাকা করে দাবি করে তারা। কিন্তু আমি টাকা দিতে রাজি হইনি, নিজে নিজে অনলাইনে আবেদন করেছি ১ বছর হল কিন্তু কাজের কোনোই অগ্রগতিই নেই।

Refused
টাঙ্গাইল ৳15.0K
1 September 2026 6 DKM96YG6
0 Comments
Other public office

স্কুল কুমিল্লা চৌদ্দগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিয়ত লুটপাট করে খাচ্ছে ছ

কুমিল্লা চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিয়ত স্কুলটাকে লুটপাট করে খাচ্ছে স্কুলের ছাত্রীদের কাছ থেকে একদিন স্কুলে না গিয়ে থাকলে তার বদল স্যার বিশ টাকা জরিমানা আদায় করে নেয় কোন প্রমান পত্র দেয় না এরপর স্কাস পরিক্ষা হলে ৩০০ টাকা করে নিয়ে যায় এরপর মাসিক বেতন ৪০০ টাকা আমার প্রশ্ন হলো একজন ছাত্রী স্কুলে অসুস্থতার কারনে না যেতে পারলে ছুটির দরখাস্ত দিয়ে থাকে যেন জরিমানা দিতে না হয় কিন্তু ছুটির দরখাস্ত দেওয়ার পর ও ২০ টাকা জরিমানা আদায় করে নেয় বাংলাদেশের কোন স্কুলে এমন হয় কিনা আমার জানা নেই এরপর রেজিষ্ট্রেশন করার সময় মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি

Refused
কুমিল্লা চৌদ্দগ্রাম ৳20
1 September 2026 10 CT6QDMCQ
0 Comments
Education Office

বদলি

অন্ত উপজেলা বদলির জন্য। ঘুষ না দেয়ায় ১৫ বছর যাবত বদলি হতে পারছিনা। বদলি নীতিমালা অনুকূল হয়না। অথচ আমার স্কুল থেকে যারা ঘুষ দিচ্ছে তারা বদলি হয়ে যাচ্ছে।

Refused
দোয়ারাবাজার, সুনামগঞ্জ ৳30.0K
1 September 2026 6 SYJWK75B
0 Comments
Tax Office

ভ্যাট রিটার্ন অনলাইন জমা দেওয়ার পর প্রিন্ট কপি সদরঘাট সার্কেলে জমা দেওয়ার সময়

অনলাইন এ মাসিক vat return জমা দেওয়ার পর প্রতি মাসের 15 তারিখের মধ্যে প্রিন্ট কপি নিয়ে তাদেরকে দেখতে হবে এবং অফিসার এবং পিয়ন কে সর্বমোট 2700 টাকা দিতে হয়। না দিলে হয়রানি করবে

Paid
চট্টগ্রাম ৳2.7K
1 September 2026 9 CT6NMA7W
0 Comments
Accounts Office

বদলি হয়ে আসার পর আইবাসে যোগদানের জন্য টাকা লাগে

ঘুষ না দিলে কোনো কাজ সহজে করে দেয় না। শুধু দিন পার করে দেয়। একজন বদলি হয়ে আসলে বলে এখনো এলপিসির হার্ড কপি আসেনি। অথচ টাকা দিলে অনলাইনে কাজ করে দেয়😁।

Paid
নেত্রকোণা ৳500
1 September 2026 9 MYKVW7MF
0 Comments
Education Office

চাকরি

রহমত পুর মাদ্রাসা সুপার অন্তত ১২ জন লোক কে ঘুষ দিয়ে চাকরি দিছে এক একজন কাজ থেকে পেরায় দশ লাখ টাকা ১২ লাখ করে টাকা নিছে এটা হলো উপজেলা আমতলী জেলা বরগুনা ইউনিয়ন কুকুয়া ওয়াড নং ০৯ মাদ্রাসা নাম রহমত পুর কিছুদিন আগে একজন লোক নিছে নাইট গাড তাও ১০ লাখ টাকা দিয়ে

Only demanded
আমতলী ৳1
1 September 2026 9 BR7Z7H6W
0 Comments
Passport Office

পাসপোর্ট করতে গিয়ে

আমি ৩১/ ৮/২০২৬ তারিখ পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে কাগজে ওয়ার্ড দি নাই। তার জন্য আমার কাগজটা বাতিল হয়ে গেছে, আনসার সদস্য জিজ্ঞেস করল কি সমস্যা আমি বললাম,সে তখন ১৭ শত টাকা দাবি করলে আমি ৮০০ টাকা দি, পরে কাগজটা সে নিয়ে দিয়েছে কাজটা হয়ে গেছে।

Paid
পিরোজপুর ৳800
1 September 2026 12 BRQMAXN5
0 Comments
Education Office

বাবা মারা যাবার পর পেনশনের টাকা উওোলন এর জন্য

বাবা মৃত্যুর পর বাবার পেনশনের টাকা উত্তলোন এর জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে শুরু করে জেলা শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন সময়ে সব মিলিয়ে ১.৫ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

Paid
কুড়িগ্রাম ৳150.0K
1 September 2026 7 RNM7BZ8P
0 Comments
Land Office

সিটি জরিপ

টাকা দাবি করেছিল ১০,০০০/- … জরিপের কাগজ উত্তোলন করতে ৬০০০/- টাকা দিতেই হয়েছে । পরে যখন দেখলাম যে সরকার এই পরিমাণ অর্থ নির্ধারণ করে নাই তখন অভিযোগ করলে ঐ লোক বলে যে ভূমি অফিসারকে বলে আমার কিছুই করতে পারবেন না । আমার কাছে সব স্ক্রিনশট আছে ।

Paid
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৳10.0K
1 September 2026 10 DKKUWFAJ
0 Comments
Other public office

বিক্রয় ও বিতরণ বিভাগ-১,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া

সরকারিভাবে দেওয়া হেক্সিং প্রিপেইড মিটার যেটা জনগণকে সরকার প্রতি মাসে ৪০ টাকা ভাড়ার বিনিময়ে দিয়েছিল সেই মিটার নতুন সংযোগ বা পরিবর্তন এর সময় নির্বাহি প্রপ্রকৌশলী থেকে শুরু করে সহকারী উপসহকারী প্রকৌশলী প্রজেক্ট এর প্রকৌশলী গন সকলে প্রতি মিটার ৪০০০ টাকা থেকে কেউ কেউ ৫০০ টাকা ১০০০ টাকা করে ভাগ নেয়।অর্থাৎ সরকারি সম্পদ তারা জনগণের কাছে বিক্রি করছে। এছাড়া প্রতিটি নতুন সংযোগের ফাইলে এপ্লিকেশন ফি ও ইস্টিমেট ফি এর কাগজে সাক্ষরের সময় প্রতি স্বাক্ষরে নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে সহকারী, উপসহকারী প্রকৌশলীগণ উচ্চমান সহকারী অফিসের পিয়ন ছা সকলে ২০০ টাকা করে ঘুষ নেয়। পিয়ন নেয় ৫০ টাকা। নতুন খুঁটি লাগাতে গেলে ১৫ হাজার টাকা করে ঘুষ নেয় লেবার খরচকষ্টের নামে। মিটারের লোড কমানো বাড়ানোতেও ঘুষ দিতে হয়।

Refused
ব্রাহ্মণবাড়িয়া সদর ৳10.0K
1 September 2026 9 CTK6MJRF
0 Comments
Land Office

নামজারী

নোয়াখালী সেনবাগ উপজেলা ভূমি অফিসে প্রতিটি নামজারী অনুমোদন এর জন্য ৩১০০ টাকা করে আদায় করে যা ডি সি আর ফি ব্যতীত টাকা। এই টাকা না দিলে ফাইল অনুমোদন হয় না। তাই বাধ্য হয়ে পরিশোধ করতে হয়। এসিল্যান্ড প্রত্যক্ষ ভাবে জড়িত। নোট: অর্থবছরে বছরে প্রায় ১০ হাজার এর বেশি নামজারী হয়।

Paid
সেনবাগ, নোয়াখালী ৳3.1K
1 September 2026 8 CTLUQ93B
0 Comments
Tax Office

রিটার্ন জমা দেয়া

প্রথমবার রিটার্ন জমা দিতে গিয়ে জমা দেয়ার নিয়ম জানতে চাইলে কম্পিউটার অপারেটর বললেন বাইরে চলুন কথা বলি। তারপর রাস্তার মধ্যে এসে বললেন ১২০০ টাকা হলে সব কিছু করে দিবেন। পরবর্তীতে অন্য একজন কর্মচারী বড়বাবু পদবী ধারী ৫০০ টাকায় কাজটি করে দেন। অথচ পরের বছর থেকে নিজের রিটার্ন নিজেই দিতে পারি

Refused
বগুড়া ৳1.2K
1 September 2026 9 RJTSTR6A
0 Comments