All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Paid Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি গত ২ সপ্তাহ আগে, ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্সর জন্য আবেদন করতে যাই,ফুলপুর থানার কম্পিউটার অপারেটর যারা আছেন তারা আমার কাছ থেকে ৩৫০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে তারা বলে এর কমে হবেনা। অথচ পুলিশ ক্লিয়ারেন্সর সরকারি ফ্রি ১৫০০ টাকা। আমার ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসি।

ফুলপুর, Mymensingh 1 September 2026 6 views MYL3YP5J
0 Comments
Paid Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স

ময়মনসিংহের ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে তারা ৩৫০০ টাকা দাবি করে, আমি কিছু টাকা কম দিতে চাইলে তারা বলে ৩৫০০ টাকার নিচে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া যাবেনা,আমার পুলিশ ক্লিয়ারেন্স ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই করিয়ে নিয়ে আসি।

ফুলপুর থানা, Mymensingh 1 September 2026 4 views MYTMGMYV
0 Comments
Refused Other public office ৳1.0K

মামলার জাবেদা নকল উত্তোলন

জেলা রেকর্ডরুম শাখায় মামলার জাবেদা নকলের আবেদন করলে তারা ১০০০ টাকা চেয়ে বসে। আমি দিতে নারাজ হলে তারা ১০-১২ দিন সময় বেধে দেয়। বলে টাকা দিলে আজকেই পাবেন।

লালমনিরহাট, Rangpur 1 September 2026 7 views RNEWT2Z2
0 Comments
Paid Other public office ৳15.0K

বন বিভাগের ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার মিলের জন্য লাইন নামাতে বন বিভাগের ক্লিয়ারেন্স নিতে হচ্ছিল। এবং তা পাওয়ার জন্য আমাকে ৪ মাস ঘুরানো হয়েছে।

পিরোজপুর, Barishal 1 September 2026 12 views BR5ECBZ2
0 Comments
Paid City Corporation ৳100.0K

রাস্তা স্থানান্তর করার জন্য

বাড়ির ব্যক্তিগত জায়গা থেকে রাস্তা সরিয়ে যেখান থেকে রাস্তা হওয়ার কথা ছিল সেখানে স্থানান্তরিত করার জন্য ১০০০০০ টাকা ঘুষ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা।

বরিশাল সিটি, Barishal 1 September 2026 10 views BRUC94L7
0 Comments
Refused Education Office ৳1.0K

বি এড সার্টিফিকেট এপ্রোব

আমার ভেলিড বি.এড সার্টিফিকেট এপ্রোভ করে ১০ম গ্রেডে আবেদন করি,উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে যোগাযোগ করতে বলা হয়,যোগাযোগ মানে হলো আবেদন তারা পরবর্তী ডিডি অফিস এ পাঠাবে যদি আমি যোগাযোগ করি,যোগাযোগ করি নি বিদায়, others coause লিখে ফাইল রিজেক্ট করে দিয়েছে। বি.দ্র: ফাইল সাবমিট করা হয় অনলাইন এ , এখানে সরাসরি কোনো অফিস এ যোগাযোগ এর দরকার নেই।

গাজীপুর, Dhaka 1 September 2026 10 views DKHMWX6Z
0 Comments
Paid Education Office ৳500

সার্টিফিকেট তোলা

সার্টিফিকেট আর্জেন্ট এপ্লাই করি, ফি সরকারি ব্যাংকে জমা দিয়ে প্রয়োজনী কাগজ কর্তব্যরত অফিসারকে জমা দিলে তিনি চা নাস্তা খাওয়ার টাকা চায় আমার বাহিরে এপ্লাই করার ডেডলাইন আছে তাই আমি দামাদামি করি নাই যা চাইসে দিয়ে দিসি যাতে পেপার দ্রুত সময়মত পাই।

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DK9C8A6Z
0 Comments
Paid Education Office ৳15.0K

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিও করানো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সব কাগজপত্র ঠিক থাকা স্বত্বেও ফাইল রিজেক্ট করে দিয়েছিল। পরবর্তী মাসে ১৫০০০ টাকা দেওয়ায় পূর্বের কাগজেই ফাইল সেইভ হয়েছে।

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DKE4AZ6L
0 Comments
Only demanded Land Office ৳25.0K

নামজারি

নিজের নামে দলিল নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে কর্মচারির কাছে গিয়ে সহয়তা চাইলে তিনি বলেন হবে তার জন্য এ করতে হবে ও করতে হবে দলীল প্রতি ৫ হাজার আবার অনেক দিনের পুরাতন কাগজ তুলা লাগবে আবেদন খরচ আছে ইত্যাদি বুঝিয়ে টাকা দাবি করে ২৫০০০ টাকা

চুয়াডাঙ্গা, Khulna 1 September 2026 7 views KH8GA333
0 Comments
Paid Other public office ৳1.0K

VAT OFFICE

সম্প্রতি ভ্যাট বিডি (vat.gov.bd) ওয়েবসাইট থেকে BIN (Business Identification Number) সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি। ভেবেছিলাম অটোমেটেড সার্ভিস, ঝামেলা ছাড়াই হয়ে যাবে। কিন্তু আবেদন করার পরপরই আমার ফোন নম্বরে একটি কল আসে। সরাসরি জানানো হয়, কোনো ঝামেলা ছাড়া দ্রুত এপ্রুভাল পেতে চাইলে ১,০০০ টাকা ঘুষ দিতে হবে। টাকা না দিলে নাকি ফাইল ঝুলে থাকবে এবং সার্টিফিকেট অনুমোদন করা হবে না! অনলাইন সার্ভিসের সুবিধা পাওয়ার কথা ছিল সাধারণ উদ্যোক্তাদের, কিন্তু এখানেও মধ্যস্বত্বভোগী আর অসাধু কর্মকর্তাদের চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ১,০০০ টাকা হয়তো অঙ্কের হিসেবে বড় কিছু নয়, কিন্তু এই সংস্কৃতি একটা নতুন ব্যবসার শুরুতেই বাধা তৈরি করে। আমরা যদি প্রতি পদক্ষেপে এভাবে নীরব থাকি, তবে এই ডিজিটাল ব্যবস্থার কোনো অর্থই থ

Sirajganj, Rajshahi 1 September 2026 3 views RJLFDWPC
0 Comments
Paid Tax Office ৳1.00M

মিথ্যা এবং সাজানো তথ্য দিয়ে কর ফাঁকির মামলা দিয়ে ফাঁসানো, এবং নিস্পত্তির জন্য ঘুস দাবী

দুই বছর আগে আমাকে প্রায় ১৪ বছর আগের রিটার্নের ভিত্তিতে কর ফাঁকির মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। যে বছরের রিটার্ন দাখিল করেছিলাম সেই বছর আমার সর্বমোট আয় ছিল প্রায় ১৫ লক্ষ টাকা। আমি একজন ডাক্তার এবং একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতাম। আমার বেতনের পুরোটাই জমা হত ব্যাঙ্কে। বেতন ছাড়া আমার অন্য কোন আয় ছিলনা। যেহেতু আন্তর্জাতিক সংস্থায় কাজ করতাম তাই প্রাইভেট প্রাকটিস এর সুযোগ বা সময় কোনটাই ছিলনা। একমাত্র বসত বাড়ি ছাড়া আমার ব্যাক্তিগত বা পৈত্রিক বা অন্য কোন সুত্রে পাওয়া জমি বা সম্পদ বা আয়ের উৎস ছিলনা। কোথাও কোন ব্যাবসার শেয়ার ছিলনা। অথচ আমার নামে প্রায় ৭/৮ টি মিথ্যা এবং সাজানো আয়ের উৎস উল্লেখ করে আয় লুকানো এবং কর ফাঁকির মামলা দিয়ে প্রায় ৪৪ লক্ষ টাকা দাবী করা হয়েছিল।

রংপুর, Rangpur 1 September 2026 11 views RNULQJKJ
0 Comments