All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Paid Land Office ৳2.5K

নামজারি

নামজারি করতে গেছি, জিজ্ঞেস করলেন কি আনছেন কাগজ পত্র সব নিয় আনছেন? বলছি আনছি, আবেদন করছেন? করছি।ফাইল নাম্বার কত? বলছি, তারপর সবকিছু দেখে বলতছে সব ঠিক আছে, দেন টাকা দেন? কিসের টাকা? আপনি জানেন না? না। প্রতি ফাইলের জন্য ২৫০০ টাকা দেন। তা না হলে রিপোর্ট দেবে না। আমি প্রাবাসি মানুষ, আমার ছুটি কম, দশ দিন পরে ছলে জাব, বলিতেছ জলদি দেন, আপনার লেট আপনি করবেন, দিলাম।আজ বদি কাজটা করে দেই নাই । আমি ছলে আসছি বিদেশে,ছয় সাত মাস পরে দেখি, আবেদন বাতিল।

রায়পুর থানা, জেলা লক্ষীপুর, বামনি ইউনিয়ন বাংলাবাজার, Chattogram 1 September 2026 7 views CTGEAFCF
0 Comments
Paid Customs Office ৳500.0K

Customs audit

কাস্টম অডিট করার জন্য প্রতিবছর চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকে ২০১৯ এ ২০০,০০০ দিয়েছিলাম ২০২৫ এ ৪০০,০০০ এখন আবার চাই ৫০০,০০০। কমবেশি করার সুযোগ ও থাকে না। এভাবে চলতে থাকলে একদিন হয়তো কারখানা বন্ধ হয়ে যাবে। কারখানা বন্ধ করতে হলেও ২০,০০,০০০ টাকা দিতে হবে। এরকম হলে তরুণ প্রজন্ম কখনো উদ্যোক্তা সাহস দেখাতে পারবে না।

Dhaka, Dhaka 1 September 2026 10 views DKB8KKL8
0 Comments
Paid Other public office ৳700.0K

পুলিশের চাকরি

আমার চাচতো খালাতো ভাই পুলিশে চাকরির জন্য সবদিক দিয়ে ফিট ছিল কিন্তু তখন তাকে কোন এক অফিসার বলল চাকরি পেতে হলে ৭ লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে

ফরিদপুর, Dhaka 1 September 2026 7 views DKLDQTYA
0 Comments
Paid Other public office ৳25.0K

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে এই খাবারের শিকার

এখন পরিষদের লাইসেন্স করতে গিয়ে এ বছর অন্যরকম হয়রানি, ওখান থেকে পাঠানো হয় উপজেলা পরিষদ উপজেলা পরিষদের আবেদন করে এনওসি আনতে হয়, ওখানে ৬০০০ টাকা ঘুষ দিতে হয় এরপরে অপেক্ষা করে ইউনিয়ন পরিষদে ১৯ হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, এখানে অনেকদিন সময় নষ্ট হয়েছে, যেখানে গত বছর ১২ হাজার টাকা মেসেজ করা হয়েছিল এভাবে উদ্যোক্তাদের হয়রানি করলে এদেশে উদ্যোক্তা বাড়বে না

কেরানীগঞ্জ ঢাকা, Dhaka 1 September 2026 10 views DKP5595C
0 Comments
Paid City Corporation ৳1.5K

অজানা

ময়মনসিংহ সিটিতে মিশুক ৮০০৳, অটো ১৫০০৳ এবং ড্রাইভারদের কাছ থেকে ৫০০৳ করে নিয়েছে কিন্তু এই টাকার বিপরীতে কোন টাকার রশিদ প্রদান করেনি। এইসব অটোর মালিক এবং ড্রাইভার অসহায়ের মতো টাকা দিতে হয়েছে। যদি এটা লিগাল হতো তাহলে কেন টাকার বিপরীতে টাকার রশিদ দেয়নি। এই টাকাটা এই টাকার বেশিরভাগাংশই তারা লুটেপুটে খাবে। কয়েক কোটি টাকার একটা লেনদেন হয়ে গেল কিন্তু একটা টাকাও ভাউচার দেয়নি। আপনারা যাচাই করে দেখতে পারেন আমার এই অভিযোগ সত্য না মিথ্যা। সত্য হলে প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, Mymensingh 1 September 2026 9 views MYKEB2EG
0 Comments
Paid Sub-Registry Office ৳30.0K

জমি রেজিস্ট্রি, হেবার ঘোষণাপত্র

জমি রেজিস্ট্রি ছিল, হেবার ঘোষণাপত্র, দলিল লেখক সব কাগজপত্র দেখে দলিল রেডি করেন, এজলাসে গিয়ে সাব রেজিস্টার রেজিস্ট্রি করতে চায় না, বলে নামে একটু ভুল আছে, আমরা সাথে সাথে পৌরসভার দুই ব্যক্তির একই নামের প্রত্যয়ন সাবমিট করি, তাতেও রাজি না হয়ে দলিল লেখকের মাধ্যমে ৩০ হাজার টাকা দাবি করে, আমরা অসহায় হয়ে ২০ হাজার টাকা পরিশোধ করি । এরকম প্রতারণা করে ঘুষ বাণিজ্য দীর্ঘদিন ধরে করে আসছে সাব রেজিস্টার ।

খোকসা উপজেলা, কুষ্টিয়া, Khulna 1 September 2026 10 views KHWQV8G5
0 Comments
Paid Customs Office ৳50.0K

আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ঘুষ।

বাংলাদেশে যে সব বিভাগে কাস্টম হাউস (শুল্ক স্টেশন) আছে সে সব অফিসে আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ফাইল প্রতি ১০,০০০ থেকে ১,০০,০০০ বা তার অধিক টাকা ঘুষ দিতে হয়। যদি ঘুষের টাকা না দেয় তবে আমদানিকারকের হয়রানি করা হয়। সব থেকে এ অফিসে ঘুষ লেনদেন হয় বেশি।

ঢাকা, Dhaka 1 September 2026 6 views DKDKSVHC
0 Comments
Paid Accounts Office ৳42.0K

পেনশনের এককালীন টাকা পাবার জন্য

মূল পেনশনার মৃত্যুর পরে পেনশনারের স্ত্রীর নামে পেনশন আসতে আসতে প্রায় 1 বছর এর মতো সময় লেগে যায় যেখানে 82400 টাকার মতো এককালীন টাকা জমা হয় পরে সেই টাকার চেক ছাড়াতে গেলে হিসাবরক্ষণ অফিসের পিওন দাবি করে টাকা দিলে সাথে সাথে ছাড়িয়ে দিবো অর্ধেক অর্ধেক।নাইলে ওই টাকা আর কখনোই পাবেন না।যার দরুন অর্ধেক এ রাজি হয়ে যাই। তখন আমার স্মার্ট ফোন না থাকার কারনে ভিডিও ক্লিপ তুলতে পারিনি।

বরিশাল, Barishal 1 September 2026 4 views BRSL7S9G
0 Comments