All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Public Hospital

জানা নেই

ঢাকা পঙ্গু হাসপাতালে রুগি নিয়ে যাওয়া পরে, বেডা খালি থাকাতেও আমাদের বল হয় বেড খালি নাই। পরে ওয়াড ভিতরে যারা থাকে ওদের সাথে কথা বলার পরে ১ হাজার টাকা বিনিময় ওয়াডে সিট পাইছি এবং হসপিটালের ভিতরে ঔষুধ কম্পানি লোক প্রেসক্রিপশন ছবি তুলে নিয়ে যায়

Paid
ঢাকা ৳1.0K
4 October 2026 30 DKZ89PJE
0 Comments
Accounts Office

রেলওয়ে কর্মচারীগণের কাছ থেকে জোর পুর্বক ঘুষ গ্রহণ করে।

রেওয়ের হিসাব রক্ষণ অফিস যেকোন কাজে ৩% হারে ঘুস নিয়ে থাকে, তা ছাড়া কারো কোন কাজ করতে চাইনা ওই অফিস।

Paid
লালমনিরহাট ৳500
4 October 2026 23 RNFGUU3H
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন

আমি দীর্ঘদিন প্রবাসে আছি। আমার স্রীর ভোটার আইডি কার্ড নেই। আমার আর আমার স্রীর জন্ম নিবন্ধন নিয়ে আমার সন্তানের জন্ম নিবন্ধন করতে যা যা লাগে সব নিয়ে যাই। তারা জানাল আমাদের জন্ম নিবন্ধন ইংরেজিতে নেই, আগে ইংরেজি করতে হবে। অতঃপর আমি বল্লাম করেন। যিনি টাইপিং করল উনি নিল ৩০০। ২ টা পেপার দিয়ে বল্ল সচিবের কাছে যান, সচিব নিল ২০০। আবার এই পেপার গুলো উপজেলা পরিষদ এ জমা দিতে বল্ল। উপজেলা পরিষদ এর সচিব নিল ৬০০। আজ ১ মাস হয়ে গেল এখনও জন্ম নিবন্ধন গুলো ইংরেজি হয় নি। উপজেলা পরিষদ এ আজকে যাওয়ার পর বল্ল ২০০ টাকা দিতে।

Paid
আখাউড়া ৳100
4 October 2026 24 CTJM9FT9
0 Comments
Education Office

সার্টিফিকেট উত্তলন

আমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই, সামনে ৩ দিনের ভিতরে ভর্তি হতে হবে। কিন্তু আমার সার্টিফিকেট তুলা হয়নি। তাই মাদ্রাসার কেরানী কে বললাম সার্টিফিকেটের কথা, তিনি বললেন ৩ হাজার টাকা না দিলে সার্টিফিকেট তুলে এনে দিবে না। মূলতঃ ঐ প্রতিষ্ঠান টি আলিম শাখা ছিলো তাই দাখিল এর সার্টিফিকেট তুলতে হয় না। তাই আমাকে বাধ্য হয়ে কেরানী কে ঘুষ দিতে হয়েছে।

Paid
কুমিল্লা ৳3.0K
4 October 2026 25 CTVGHS9L
0 Comments
Traffic Police

গাড়ি চ্যাকিং এর নামে হয়রানি ও যেকোন সমস্যা ধরে মামলার ভয় দেখিয়ে ঘুষ নিয়ে ছেরে দিচ্ছে।

আমি মার্কেটিং জব করি। দৈনন্দিন কাজের জন্য বাইক নিয়ে বাহিরে বের হই, আকবরনগর বাজার কাছাকাছি গেলে ভৈরবের ট্রাফিক পুলিশ পরিচয় দিয়ে বাইক থামায়, কাগজ পত্র দেখতে চায়, আমার সকল ডকুমেন্ট ঠিক ছিল।ড্রাইভিং লাইসেন্স টাকা জমার প্রাপ্তি রশিদ ছিল, স্মার্ট কার্ড হাতে পায় নাই। এটা না থাকায় আমাকে ১০ হাজার টাকার মামলার ভয় দেখায়, পাশ থেকে ইমরান নামে একজন সদস্য আমাকে বলে ২০০০ হাজার টাকা দিলে আপাতত ১০ হাজার টাকার মামলা থেকে বেচে যাবেন। তখন আমি নিরুপায় হয়ে ঝামেলা না করে ৫০০ টাকা নগদ দিয়ে চলে আসি। তারা সারাদিন এভাবে সকল গাড়ীর আটকিয়ে এভাবে চাদাবাদি করে।

Paid
আকবরনগর বাজার, ভৈরব উপজেলা, কিশোরগঞ্জ। ৳2.0K
4 October 2026 23 DKHCHDW9
0 Comments
Education Office

চলমান বদলি প্রসঙ্গে

বরাবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পটুয়াখালী মাধ্যম : যথাযথ কর্তৃপক্ষ। জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার অধনস্ত সহকারী শিক্ষকগন এই মর্মে জানাচ্ছি যে আমাদের উপজেলার বদলি কার্যক্রম আজকে ১.০০ ঘটিকার সময়ে প্রকাশ করা হয় সময় দেওয়া হয় কালকে ৪ টা পর্যন্ত। এত অল্প সময়ের মধ্যে কাগজপত্র সংগ্রহ করা দূরুহ কাজ। তাছাড়া আজকে শূন্য পদের লিস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাওয়া হলে তারা তা দিতে অপারগতা প্রকাশ করেন। শূন্য পদের তালিকা জানতে চাইলে তারা বলে যে এরিয়ার স্কুলে বদলি হতে ইচ্ছুক সে এরিয়ার হেড টিচারদের ফোন দিয়ে জানতে। এটা আমাদেরকে দ্বিধাগ্রস্থ করে। বৈষম্যহীন বাংলাদেশে এরকম বদলি আগে কখনও হয়েছিল কিনা আমাদের জানা নেই। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন আপনি আমাদের এই সংকটাপন্ন অবস্থা থেকে উদ্ধার করুন

Refused
গলাচিপা ৳100.0K
4 October 2026 27 BR3XQT8E
0 Comments
Other public office

পুলিশ এর ইনভেস্টিগেশন

আমি একজন ভিকটিম। এনায়েতপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে দুজন পুলিশ অফিসার (এস.আই.) তদন্ত করতে আসেন। প্রাথমিক তদন্ত শেষ করে ফিরে যাওয়ার সময় তারা আমার কাছে খরচ এর টাকা দাবি করেন। তাদের যুক্তি তারা তেল পুড়িয়ে বাইক নিয়ে আমার অভিযোগের তদন্ত করতে এসেছেন তাই তাদেরকে খরচের টাকা দিতে হবে৷ আমি তাদেরকে টেকনিক্যালি টাকা দিতে অস্বীকার করি। পুলিশের কাজই তো অভিযোগের তদন্ত করা। এর জন্য জনগণের টাকায় সরকার তাদের খরচ চালায় ও মাসে মাসে মোটা মাইনে দেয়৷ তাহলে এই উপরি খরচ কেন বহন করতে হবে আমাদের?

Refused
এনায়েতপুর থানা, বেলকুচি, সিরাজগঞ্জ ৳2.0K
4 October 2026 30 RJVWDKNR
0 Comments
Land Office

ভুমি অফিস এবং কোর্ট ফরিদপুর

ভুমি অফিস এক টেবিল থেকে অরেক টেবিলে কাগজ সাইন করতে টাকা খালি টাকা এবং কি কোর্ট এ পারমিশন এর জন্য ৩৫০০০৳ দাবি করছে এবং কি ২মাস সময় লাগবো সবমিলিয়ে ১০০০০০৳ লাগবেই

Only demanded
Foridpur ৳100.0K
4 October 2026 20 DK6PFG43
0 Comments
Public Hospital

ওপারেশন

রুগি হাতে ব্যাথা পেয়েছিলো। রক্তক্ষরণ হওয়ায় বহির্বিভাগ এর ডাক্তার ওটি তে নিতে বলেছিলো। ফাইল এর টাকা পরিশোধ করে যখন ওটি তে গেলাম আমার থেকে ওষুধ এর নাম করে ২৫০০ চাইছিলো পরে ১০০০ দিয়ে স্যাটেল করি।

Paid
ঢাকা পংগু হসপিটাল ৳2.5K
4 October 2026 20 DKK6SKDD
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর লাইসেন্স

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে আমাদের অফিসের একটা লাইসেইন্স দরকার ছিল। এর জন্য অধিদপ্তর যোগাযোগ করা হলে তারা আমাদেরকে বলে ১০ হাজার টাকা দিতে হবে। আমরা তাদের বলি ভাই এইটা একটা ছোট অফিস ৭-৮ জন লোক কাজ করে। কিছু কোম্পানির কমপ্লান্স চাহিদানুযায়ি আমাদের ডুকুমেন্ট দরকার । তারা আমাদেরকে জানায় তাইতো ১০ চাইছি অন্যজনের কাছ থেকে ৩০-৩৫ হাজার টাকা নেই। সব থেকে অবাক করা বিষয় হল লাইসেন্স ফি মাএ ৫০০ টাকা। একটু ভেবে দেখেন ৫০০টাকা একটা সরকারি কাজের জন্য ১০ হাজার টাকা দিতে হল। তারা সবার সামনে অপেনে ঘুষ চাচ্ছে। ৭১ গেল ,২৪ গেল কই পরিবর্তন কি হল? আমরা ভেবেছিলাম ২৪ এর পরে হয়তো দুর্নীতি , ঘুষ, কোটায় অযোগ্য লোকের চাকুরি এই গুলো থেকে সাধারন মানুষ রেহাই পাবে। বরং আরও ব্যাপক আকারে বেড়েছ।

Paid
ঢাকা ৳6
4 October 2026 24 DKZES4CX
0 Comments
Land Office

নাম জারী

নাম জারির জন্য অফিসে গেলে আমার কাগজ দেখে বললো কাজটা করা যাবে, টাকা লাগবে দশ হাজার, আমি আট হাজার দিতে চাইলে রাজি হলো, কিন্তু ধাপে ধাপে আমার কাছ থেকে ৭৫০০ টাকা নিলেও আমার কাজটি দুই বছর ঘুরায়, তারপর আমি বললাম টাকা ফিরত দিতে, কিন্তু টাকা আর ফিরত দিচ্ছে না, তারপর বললাম আমার খাজনা টা বাকি আছে ঐ টা দিয়ে দিতে, সে তাতেও রাজি না। পরে বাধ্য হয়ে আমার নাম জারি করা বাদ দিলা, আর খাজনা টা আমি দিয়ে দিলাম, সে অফিসার আর টাকা ফিরত দেয় নাই। তার নাম হাবিবুর রহমান। কুমিল্লা, দেবিদ্বার গুনাইঘর গ্রামের সেপারা ভূমি অফিস।

Refused
কুমিল্লা, দেবিদ্বার উপজেলায়, গুনাইঘর গ্রামের ৳10.0K
4 October 2026 27 CTY2FAJT
0 Comments
City Corporation

হোল্ডিং ট্যাক্স

আমার বাড়ি আমার স্ত্রী কে হেবা করেছি, পূর্বে আমার নামে হোল্ডিং ট্যাক্স দিতাম ১১৫০০/-, নাম পরিবর্তন করে স্ত্রী র নামে করতে আবেদন করি, বাড়ি এসে নতুন করারোপের কথা বলে উক্ত টাকা দাবি করে, না দেয়ায় বর্তমানের ডাবল ট্যাক্স নির্ধারণ করেছে।

Refused
খুলনা ৳20.0K
4 October 2026 27 KHEU5FMY
0 Comments
Education Office

ইনডেক্স ডিলেট আবেদন ।

প্রযুক্তির কল্যাণে বর্তমানে শিক্ষক এমপিও এবং ইনডেক্স ডিলেট অনলাইনে আবেদন করা আবশ্যক। আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষকের মৃত্যু জনিত কারণে ইনডেক্স ডিলেট আবেদন করলে উপজেলা শিক্ষক অফিসার 3000 হাজার টাকা দাবি করে এবং বার বার ফোন করে বিরক্ত করে । টাকা না দিলে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করে।

Only demanded
COXSBAZAR ৳3.0K
4 October 2026 21 CTT6S6T8
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট করণ

আমার পরিচিত একজন নতুন পাসপোর্ট করতে গেছেন অফিসে। সমস্ত কাগজপত্র দেখে বললে আপনি যেহেতু পেশা বেকার দিয়েছেন তাই আপনার বেকার সনদ লাগবে। আসাবে ঘুষ চাওয়ার নতুন পদ্ধতি...

Only demanded
গাজীপুর ৳1.5K
4 October 2026 25 DKBSPB84
0 Comments