All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Other public office

পুলিশের চাকরি

আমার চাচতো খালাতো ভাই পুলিশে চাকরির জন্য সবদিক দিয়ে ফিট ছিল কিন্তু তখন তাকে কোন এক অফিসার বলল চাকরি পেতে হলে ৭ লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে

Paid
ফরিদপুর ৳700.0K
1 September 2026 7 DKLDQTYA
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে এই খাবারের শিকার

এখন পরিষদের লাইসেন্স করতে গিয়ে এ বছর অন্যরকম হয়রানি, ওখান থেকে পাঠানো হয় উপজেলা পরিষদ উপজেলা পরিষদের আবেদন করে এনওসি আনতে হয়, ওখানে ৬০০০ টাকা ঘুষ দিতে হয় এরপরে অপেক্ষা করে ইউনিয়ন পরিষদে ১৯ হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, এখানে অনেকদিন সময় নষ্ট হয়েছে, যেখানে গত বছর ১২ হাজার টাকা মেসেজ করা হয়েছিল এভাবে উদ্যোক্তাদের হয়রানি করলে এদেশে উদ্যোক্তা বাড়বে না

Paid
কেরানীগঞ্জ ঢাকা ৳25.0K
1 September 2026 10 DKP5595C
0 Comments
City Corporation

অজানা

ময়মনসিংহ সিটিতে মিশুক ৮০০৳, অটো ১৫০০৳ এবং ড্রাইভারদের কাছ থেকে ৫০০৳ করে নিয়েছে কিন্তু এই টাকার বিপরীতে কোন টাকার রশিদ প্রদান করেনি। এইসব অটোর মালিক এবং ড্রাইভার অসহায়ের মতো টাকা দিতে হয়েছে। যদি এটা লিগাল হতো তাহলে কেন টাকার বিপরীতে টাকার রশিদ দেয়নি। এই টাকাটা এই টাকার বেশিরভাগাংশই তারা লুটেপুটে খাবে। কয়েক কোটি টাকার একটা লেনদেন হয়ে গেল কিন্তু একটা টাকাও ভাউচার দেয়নি। আপনারা যাচাই করে দেখতে পারেন আমার এই অভিযোগ সত্য না মিথ্যা। সত্য হলে প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

Paid
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৳1.5K
1 September 2026 9 MYKEB2EG
0 Comments
Customs Office

আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ঘুষ।

বাংলাদেশে যে সব বিভাগে কাস্টম হাউস (শুল্ক স্টেশন) আছে সে সব অফিসে আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ফাইল প্রতি ১০,০০০ থেকে ১,০০,০০০ বা তার অধিক টাকা ঘুষ দিতে হয়। যদি ঘুষের টাকা না দেয় তবে আমদানিকারকের হয়রানি করা হয়। সব থেকে এ অফিসে ঘুষ লেনদেন হয় বেশি।

Paid
ঢাকা ৳50.0K
1 September 2026 7 DKDKSVHC
0 Comments
Passport Office

বদলি সংক্রান্ত

সেবাটি ছিল বদলি সংক্রান্ত। আমি একজন চতুর্খ শ্রেনীর কর্মচারী।আমার শারীরিক অসুস্থতার কারনে নিজ জেলায় বদলির আবেদন করলে পাসপোর্ট অধিদপ্তরের প্রশাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে বদলির জন্য ৩০০০০০ টাকা ঘুষ দাবী করে। পরবর্তীতে আমি অপারগতা প্রকাশ করলে উনি আমাকে বলে এমন বদলি সরকারি নিয়ম বহির্ভূত। টাকা ছাড়্ কোন সিস্টেম করা যাবে না।

Refused
ঢাকা। ৳300.0K
1 September 2026 9 DK774KM8
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন।আমাদের ইউনিয়ন পরিষদ থেকেএকজন ব্যক্তি বলছিল নিবন্ধন সংশোধন করতে একটা প্রতি ৩০০টাকা দাবি করে আমার কাছে এইভাবে তিনটা জন্মের সংশোধন করতে ১০০০ টাকা দাবি করে

Paid
যশোর ৳1.0K
1 September 2026 12 KHU6ZFRW
0 Comments
Accounts Office

পেনশন এবং জিপিএফ এর টাকা উত্তোলন

আমি জব থেকে অকালীন অবশর এ আসি। প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন এর টাকা উঠাতে গেলে আমার কাছে মোট ২০ হাজার টাকা দাবি করে। পরে ১৫ হাজার টাকা দিয়ে তারপর আমার টাকা উত্তোলন করে থাকি

Paid
ঢাকা ৳15.0K
1 September 2026 9 DK3KVJZM
0 Comments