All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Other public office

জিটি

বাসা থেকে ফোন চুরি হযেছে ত্রিশাল থানায় জিটি করতে গেছি অপারেটর ৮০০ টাকা নিয়ে নিলো।সাথে বলে দিলো কাগজে যে এএসআই এর নাম্বার আছে তারে ৩০০০/৪০০০ টাকা দিলে ফোনের জন্য কাজ করবে।যদিও পরে আমি যোগাযোগ করেনি

Paid
ত্রিশাল,ময়মনসিংহ ৳800
1 September 2026 8 MYPM7FPW
0 Comments
Education Office

সংশোধন

মাউশি তে আমার একটি সংশোধনের ফাইল শুধু সহকারি পরিচালকের টেবিলে উঠাবে সেজন্য কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক মিলে ৮০০০ দাবি করে। পরের কাজের জন্য আবার পরে দিতে হবে। হলে কাজ করেন না হলে নাই এমন দাবি।

Only demanded
ঢাকা ৳8.0K
1 September 2026 9 DKNXRBXW
0 Comments
Land Office

নামজারি/মিসকেস শুনানী

আমার জমির রেজিস্ট্রার দলিল থাকার পরেও আমার নামজারি আমার অজ্ঞাতে পুর্বের মালিকের (যার কাছে থেকে কিনেছি) সন্তানের নামে নামজারি করে। নামজারি বাতিল করে আমার নামে রেজিস্ট্রি দলিল থাকা সাপেক্ষে নামজারির আবেদন করলে এসিল্যান্ড অফিস ১০০০০০০ টাকা ঘুষ দাবি করে।

Only demanded
নারায়ণগঞ্জ ৳100.0K
1 September 2026 4 DKJ2N4WR
0 Comments
Education Office

BMDC rqe

I did my mbbs from krygzystan, I had every document needed but there was a medical gap between my SSC and HSC for 6 months more than 2 years. For this I had to pay 8 lakh ghush to be allowed to write the exam. This is not really not fair. This department is against the welfare of the citizens of this country , from the cleaner to the president. Nobody can tell you what's the power house of a cell. Doctors smd

Paid
Bijoy nagar ৳800.0K
1 September 2026 9 DK3G8BZK
0 Comments
Traffic Police

গাড়ি

গাড়ির কাগজপত্রাদির নাম করে পুলিশ মাসে মাসে টাকা নেয়।হুটহাট গাড়ি আটকাইয়া ১০ হাজার টাকা দাবি করে, পরে ৭৪০০ দিয়ে ছুটাই।এরকম করলে কিভাবে ব্যাবসা করব? গাড়ি চলুক আর না চলুক তাদের গাড়ি প্রতি ১০০০ করে টাকা চাদা দিতে হবে।এ কেমন আইন?

Paid
নারায়ণগঞ্জ ৳1.0K
1 September 2026 8 DK42242Z
0 Comments
Other public office

ভোটার আইডি করার জন্য

ভোটার আইডি কার্ড করার জন্য গিয়েছিলাম আমার বোন জামাই এর। উনি ঢাকায় থাকতো তাই সময় মতো করা হয়নি। যখন আমি অন্য সময় যাই উনাকে নিয়ে কাড করার জন্য তখনই টাকা চায়। বাধ্য হয়ে দিতে হয় এখান কার বড় অফিসারকে

Paid
সিলেট ৳10.0K
1 September 2026 7 SYXBLGC3
0 Comments
Other public office

বাংলাদেশ রেলওয়ে

ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে যেতে চাইলে ১০ দিন আগেও কোথাও টিকেট পাওয়া যায়নি, প্ল্যাটফর্মে গিয়ে অতিরিক্ত ৩০০ করে ২ টিকেটে মোট ৬০০ টাকা চায় এবং পরিশোধ করলে টিকেট হাতে পাই।

Paid
ময়মনসিংহ ৳600
1 September 2026 6 MY4VUYRK
0 Comments
Other public office

তদন্তের প্রতিবেধন জমা ও পরবর্তী ধাপে সুনানির জন্য ড়াকার ব্যাপারে

সেবাটি পাওয়ার জন্য দাবীকৃত টাকা দেয়া হয়েছিল মোবাইল ব্যাংককিং এর মাধ্যমে ৩ মাস হলো টাকা দেওয়ার পর ও সেবা দিচ্ছে না ফাইল আটকিয়ে রেখে নানাবিধ হয়রানি করছে ৭/৮ আসা যাওয়া ই আমি মর্মাহত

Paid
ফেনী জিলার সোনাগাজি উপজিলা ৳10.0K
1 September 2026 9 CT87SA5Y
0 Comments
Traffic Police

এটা কিভাবে

কোনাবাড়ি বিসিবি থেকে কভার্ডভ্যান উল্টা আসে! সার্জেন্ট এবং কনস্টেবল মিলে গাড়িটি ধরছে ৩ থেকে ৬ হাজার টাকার মামলা হবে বলে ভয় দেখিয়েছে! পরে ড্রাইভারের থেকে ১০০০ টাকা নিয়ে ছেড়ে দিছে।

Paid
গাজীপুর কোনাবাড়ি ৳1.0K
1 September 2026 8 DKJU8MS6
0 Comments
Land Office

নামজারি

সরকারি ফি ১১৭০৳ কিন্তু তাদের নাকি কিছু খরচ পাতি দিতে হয় তাই অতিরিক্ত টাকা। অন্যাদের জন্য ১৫ হাজার কিন্তু আমি স্টুডেন্ট তাই নাকি আমার থেকে নিয়েছে ৭ হাজার

Paid
নরসিংদী ৳7.0K
1 September 2026 9 DKR3XZ8Y
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রেশন

সাব রেজিষ্টার দলিল প্রতি ২৫০০ টাকা হারে ২ দলিলে ৫০০০ টাকা নকল নবিস করন ১০০০ টাকা অবিকল কপি ২ সেট ৪০০০ টাকার ফি আদায় বাবদ ও দলিল লেখক সমিতি নিয়েছে ১৪০০০/- টাকাসহ সর্বমোট ২৪,০০০/- টাকা

Paid
বনপাড়া, নাটোর ৳24.0K
1 September 2026 4 RJ2R75HK
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একটা কোম্পানিতে চাকরি করি এই সূত্রে আমার দায়িত্ব হল প্রতিবছর জুন মাসে ট্রেড লাইসেন্স নবায়ন করা, প্রতিবছরের মত এবারও 50000 টাকা ঘুষ দিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন করি।

Paid
নারায়ণগঞ্জ ৳50.0K
1 September 2026 6 DK78S6XM
0 Comments
Other public office

পেনশন ফাইল এজি অফিসে পাঠানোর পূর্বে প্রস্তুতকরন

পেনশন ফাইল এজি অফিসে পাঠানোর পূর্বে প্রস্তুতকরন।আমার ঘনিষ্ট জনের মাধ্যমে দাবি করা হয়ে। এটা নাকি বর্তমানের দর।কাজটি করা তার দায়িত্ব।

Paid
ঢাকা ৳5.0K
1 September 2026 6 DK574C4L
0 Comments