All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Traffic Police

ট্রাফিক চেকপোস্ট

আমি নিজের গাড়ি নিয়ে নিউমার্কেট গিয়েছিলাম শপিং এর উদ্দেশ্যে, শপিং শেষে নিউমার্কেট থেকে একটু সামনে সংসদ ভবনের দিকে আাসার সময় ট্রাফিক পুলিশ সিগনাল দিলে আমি গাড়ি সাইড করি, সে আমার গাড়ীর কাগজপত্র চাইলে আমি তাকে কাগজপত্র দেই, কাগজ পত্র সব ঠিক থাকার পরে ও সে বলে মামলা নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কেন মামলা হবে? সে বললো আপনার গাড়ীতে বাম্পার লাগানো আছে তাই, আমি বললাম সব গাড়িতেই তো বাম্পার লাগানো আছে, সে বললো আপনার নাম্বারটা কম দেখা যাচ্ছে তাই মামলা নিতে হবে। পাশে আরেকজন ছিলো সে বললো ১০০০ টাকা দেন তাহলে মামলা দিবে না। আমি টাকা দেইনাই বরং বাম্পার পা দিয়ে খুলে ফেলছি। তারপরেও সে মামলা দিয়েছে ৬০০০ টাকার। বলে আমি যখন ধরেছি তখন তো বাম্পার ছিলো এখন খুলে ফেল্লে ও লাভ নাই।

Refused
ঢাকা ৳1.0K
14 September 2026 38 DKHM4DKH
0 Comments
Other public office

A Challan Correction from ibass++

আমি iBAS++ এ আমার কিছু এ-চালান (A-Challan) সংশোধন করতে গিয়েছিলাম। তখন সরকারি অফিসের লোক আমাকে বলেছিল ৮/১০ দিনের মধ্যে কাজ হয়ে যাবে। কিন্তু আমার কাজ তো হয়নি, বরং তাদের কাছে লোক পাঠালে বলে—"আপনাদের কাগজপত্রগুলো আমার টেবিলে আছে, কিছু টাকা দিলে এখনই হয়ে যাবে।"

Refused
Dhaka ৳30.0K
14 September 2026 34 DKF2V6UH
0 Comments
Traffic Police

নতুন মোটরসাইকেলের কাগজ সংক্রান্ত

আমার তিন-চার দিন নতুন মোটরসাইকেল কিনেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহর থেকে আমার মোটরসাইকেলটি ধরছে ধরে হেলমেট ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স ইত্যাদির কেস দেয় মোট ৩০০০০ টাকার আমার যেহেতু নতুন গাড়ি আমার কাগজ পাতি নাই আমি বলছি বলেছে মোট ৮০ হাজার টাকা দিতে দিলে আমার এক সপ্তাহের ভেতর ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ সব করে দেবে একবার ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স সব করে দেবে

Only demanded
ঝিনাইদহ ৳80.0K
14 September 2026 18 KHWJSH72
0 Comments
Passport Office

ই-পাসপোর্ট নবায়ন

আমাকে ভাই কুত্তার মতো ঘুরাইছে এই নাই তো সেই নাই বলে দুইবার করে জমা দেয়াইছে, যখন সব জমা দিলাম তারপরে বলে অয়েট করেন, বসে আছি তো আছি, সবাইকে ডাকে ফিংগার দিতে আমাকে ডাকে না। পরে অফিসের পাশের এক কম্পিউটার দোকানের মালিক বললেন ৪৫০০ টাকা লাগবে, দিলে আজকেই সব জমা নিবে

Paid
গোপালগঞ্জ ৳4.5K
14 September 2026 35 DKK22V3Q
0 Comments
Land Office

যে কোন প্রকার সেবা নিতে গেলে ঘুষ ছাড়া সেবা দেয় না

ভূমি অফিসে যেগুলা কর্মচারী কর্মকর্তা আছে এক একটা অমানুষের বাচ্চা

Refused
৪ নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভূমি অফিস, ভোলাহাট চাঁপাইনবাব ৳10.0K
14 September 2026 4 RJQ3X43W
0 Comments
Sub-Registry Office

সুচি তল্লাশি

১৯৮৮সাল থেকে ১৯৭৭ সালের একটা পুরনো দলিল খুঁজে পাওয়ার জন্য, সুচি বই অনুসন্ধানের জন্য বলেছিলাম, ১০ বছরের কথা বলেছিলাম, ওনারা মাকে বলেছিল প্রতি বছরের জন্য ১০০ টাকা করে লাগবে , আমি একজনের কাছে শুনেছিলাম, প্রতি বছরে নাকি ২০ টাকা করে, কিন্তু আমার কাছে এত টাকা কেন নিল এটা কি ঘোষ, নাকি,

Paid
জামালপুর, বক্সীগঞ্জ ৳1.0K
14 September 2026 6 MYQ26LL4
0 Comments
Other public office

NGO Project Completion Certificate Collection from DC Office-Cox's Bazar

কক্সবাজারে প্রতি এনজিও থেকে প্রকল্প কার্যক্রম শেষে এনজিও ব্যুরোর নিয়ম মোতাবেক ডিসি অফিস থেকে প্রত্যয়ন নিতে হয় সেখানে এনজিও শাখায় ১ জন দিদি আছে অনেক বছর ধরে সে কিছুই করবে না আরেকজন পুরুষ আছে সে সকল কাজ করতে হবে ! সেপ্টেম্বরে এ আবেদন করেছি প্রত্যয়ন এর জন্য গতকাল রাতে ভাই কল দিয়ে জানালো এসি এনজিও ও অতি : জেলা প্রশাসক ২ জনকে ৫০০০ + ৫০০০ আর অফিস সহকারির ২০০০ মোট ১২০০০ টাকা দিলে প্রত্যয়ন সাইন হয়ে যাবে !

Paid
Cox's Bazar ৳12.0K
14 September 2026 12 CTSA7JTL
0 Comments
Land Office

এসিলেন্ড অফিসে ঘুষ লেনদেন।

ময়মনসিংহ সদর এসিলেন্ড অফিসে নামজারী করাতে আমাকে এসিলেন্ড বাবদ ২০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। এটা নাকি এরার হিসেবে তাদের কে ঘুষ দিতে হয়।

Paid
ময়মনসিংহ ৳2.0K
14 September 2026 14 MY5CWXSK
0 Comments
Other public office

ইউনিয়ন পরিষদ

ফতেপুর ইউনিয়ন পরিষদে বিশেষ করে পাবলিকের কাজ সম্পন্ন করে দেওয়ার নাম করে অত্র এলাকার মেম্বাররা ব্যবসা করে যাচ্ছে। সাধারণ পাবলিক যে কোন ডকুমেন্ট সরাসরি সংগ্রহ করতে গেলে তারা বিভিন্ন অযুহাত দিয়ে নাই, পারবে না বলে থাকে। কিন্তু সেম কাজ অত্র এলাকার মেম্বার করে দিচ্ছে প্রতি কাজে 1000 করে নেয়। পাবলিক হয়রানি থেকে বাচতে 1000 করে দিতে বাধ্য হয় এবং কাজটা দ্রুত হয় ও মেম্বারদের একটা জমজমাট ব্যবসা হয়। কিন্তু প্রতিদিন আসা পাবলিক গুলো দিনের পর দিন, বিভিন্ন ডকুমেন্ট মিসিং বলে, লাইনের পর লাইন ধরেও তাদের কাজ একমাসে শেষ করতে অক্ষম। সেম কাজটা মেম্বারদের হয় সাধারণ পাবলিকের হয় না। তাদের সেবা ও সুবিধা দিয়ে যাচ্ছে অত্র অফিসের কম্পিউটার অপেরেটররা এবং বেতন পাওয়ার পরেও সেবা না দিয়ে ধান্দায় আছে। এটার তদন্ত করুন।

Only demanded
ফতেপুর, মদনহাট, হাটহাজারী, চট্টগ্রাম। ৳1.0K
14 September 2026 39 CTTXMYQ2
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট করা

নতুন পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত দেয়ার পর আমাকে প্রশ্ন করেছিল পাসপোর্টটি মার্ক দিয়ে না মার্ক ছাড়া করা হবে? মার্ক দিয়ে করার অর্থ হলো ঘুষ দেয়া। আমার জানি যে, ঘুষ না দিলে আপনাকে হয়রানি করা হবে। হয়রানি এড়ানোর জন্য আমাকে ৪৫০০ টাকা (প্রতি পাসপোর্টের জন্য ২২৫০ টাকা) ঘুষ দিতে হয়েছিল। আমি দুইটি পাসপোর্ট করেছিলাম। মার্ক হিসেবে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার ইমেইল অ্যাড্রেস দিয়েছিল। এই ইমেইল অ্যাড্রেস দেখলেই তিনি বুঝে যান, উনি তখন চোখ বন্ধ করে সিল মেরে দেন

Paid
চট্টগ্রাম ৳2.3K
14 September 2026 11 CTG6ZMC7
0 Comments
Other public office

ইউনিয়ন পরিষদ

আসসালামু আলাইকুম, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। বলছি ফতেপুর, মদনহাট, হাটহাজারী, চট্টগ্রাম থেকে আবার বাবা মারা যাওয়ায় আমাদের জায়গা জমি নামজারী করার জন্য প্রত্যয়ন পত্র দরকার পরে এবং আমাদের ইউনিয়ন পরিষদে গেছিলাম আবার প্রত্যয়ন পত্র রিসিভ করার জন্য। আমার জানা মতে প্রত্যয়ন পত্রে কোন প্রকার পেমেন্টের প্রয়োজন হয় না। তারপরও তাদের সেবার পারিশ্রমিক হিসাবে অনেক 50 টাকা ধার্য্য করা হয় এবং তা এলাকাবাসী মেনে নেয়। কিন্তু তারা প্রতি প্রত্যয়ন পত্রতে 500/1000 করে দাবী করে এবং টাকা দিলে সম্পন্ন করে, না দিলে ফাইল আটকে থাকে মাসের পর মাস। আমার কাছে প্রথমে চেয়েছে 3000 হাজার টাকার পরিমাণ শুনে আমি 1 সপ্তাহ যায়নি। পরের সপ্তাহে গেলে তারা কোন প্রকার কথাই বলতে রাজী না। পরে জরুরী হওয়ায় 2000 টাকা বাধ্য হয়ে দিতে হয়েছে।

Paid
ফতেপুর, মদনহাট, হাটহাজারী, চট্টগ্রাম। ৳2.0K
14 September 2026 4 CTZEHFWB
0 Comments
Land Office

নামজারির কাগজ জমা

আমি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ভূমি অফিসে অনলাইনে আবেদন কৃত নামজারির কপি জমা দিতে গেলে অফিসের পিয়ন/ স্টাফ আমার কাছ থেকে ১০০ টাকা ঘুষ দাবি করে। তিনি বলেন যে, নামজারির কাগজ জমা দিতে হলে ১০০ টাকা দেওয়া লাগবে। আমি তাদের কাছে রশিদ চাইলে তা দেবে না কিন্তু টাকা নেবে। শেষে আমি বাধ্য হয়ে তাদেরকে ১০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়।

Paid
কুষ্টিয়া ৳100
14 September 2026 11 KHGHZ47T
0 Comments
Land Office

জমির খতিয়ান দেখা

সামান্য ০৫ মিনিটের সেবা দিয়ছিলো। যাষ্ট একটি খতিয়ান দেখেছি। আমি কোনো প্রকার কাগজ বা কোন ডকুমেন্ট গ্রহন করি নাই। অতঃপর কাজ শেষে তাকে নাকি খরচের ২০০ শত টাকা দিতে হবে। কি আর করবো দিয়ে দিলাম। তার না হয় লজ্জা শরম নাই কিন্তু আমার ত আছে।

Paid
চন্দন পুর, কালারোয়া, সাতক্ষীরা। ৳200
14 September 2026 28 KHUMSZQ7
0 Comments