All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid City Corporation ৳2.0K

সম্পত্তি নাই তার জন্য সার্টিফিকেট।

আমার ছেলেটা অটিজম পেসেন্ট তাই এখানকার সরকার আমাদের বাসা ভাড়া পেমেন্ট করে তার সন্মানে তাই নিজ দেশে কোন সম্পত্তি আছে কিনা সেটার জন্য দেশ থেকে একটা সম্পত্তি নাই এই লেখা একটা সার্টিফিকেট লাগবে তাই আমি আমার খালাতো ভাইকে বলেই সিটি কর্পোরেশন থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় মিরপুর ২ নম্বর সিটি কর্পোরেশনের নিযুক্ত কর্মকর্তা আমার ছেলের কাগজ না দিয়ে আমার (মানে পিতার) কাগজ আনতে বলে নিজ জেলা থেকে একথা শোনার পর আমি আমার মামাতো ভাই এর নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলি এবং জানাই ভাই আমার জন্ম ঢাকায় আমার যা আছে ঢাকায় আমার কাগজ যদি লাগে সেটা কমিশনার থেকে এনে দেই উনি বলে না গ্রামের থেকে আনতে হবে। যখন ১০০০ টাকা দেই পরে কাগজ দেয় আগে ৩/৪ দিন ঘোরায় টাকা না দিলে নিয়ম আর নিয়ম দেখাতে থাকে।

Dhaka,Mirpur 2, Dhaka 1 September 2026 10 views DKN9RPKC
0 Comments
Paid Land Office ৳70.0K

জমির খারিজ

জমির খারিজ করতে ৭০০০০০ টাকা চুক্তির মাধ্যমে নেওয়া হইছে , অফিসের সবাই ঘুষ খায় , টাকা নাহ দিলে কাজ করে না , সবাই বাধ্য হয়েই ঘুষ প্রদান করে কেউ প্রতিবাদ করে না কারণ যদি জমির খারিজ নাহ দেয় বা কোনো ক্ষতি করে এর জন্য কেউ কিছুই বলে না , এই বিচার কে করবে , সব ভূমি অফিসে একই নিয়ম

মানিকগঞ্জ, সাটুরিয়া, ধানকোড়া, Dhaka 1 September 2026 11 views DKYUD6GU
0 Comments
Refused Accounts Office ৳1.0K

Salary month open, salary withdraw ,.

বেতন এর মাস খুলতে গেলে টাকা দাবি করে, মাসের পর মাস ঘুরিরে বেতন দেয়। ভুল ভাল রিপোর্ট করে। সঠিক তথ্য দেয় না। AG অফিস গুলো চরম পরিমানে ঘুস খায়৷ এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। নাহলে এরা সকলের বেতন আটকে দেবার ক্ষমতা রাখে।

Dhaka, Dhaka 1 September 2026 10 views DK57MZQS
0 Comments
Paid Other public office ৳200

রেজিষ্ট্রেশন কার্ড কালেকশন

অফিসে যাওয়ার পরে আমতা আমতা করে রেজি: কার্ডের প্যাকেটটি দিয়ে বল্লো টাকা দিয়ে চলে যান।আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ আছি তাই ২০০ টাকা দিয়ে চলে আসি।

ঢাকা, Dhaka 1 September 2026 5 views DKARZ43L
0 Comments
Paid Other public office ৳12.0K

থানায় gd করতে গিয়ে বিভিন্ন পদে পদে টাকা দিতে হয়েছে

আমি ২০২৬ সালের জানুয়ারী মাসের ১২ তারিখে একটি gd করি,,,, তার পরে মামলার তদন্তের বিভিন্ন খরচ দেখিয়ে পুলিশ আমার কাছ থেকে প্রায় ১২ হাজার টাকার মত নেয় এবং আমার মামলার তদন্তের জন্য CDR আমি এনে দিতে হত।

মৌলভীবাজার জেলার রাজনগর থানা, Sylhet 1 September 2026 7 views SYBZYH4A
0 Comments
Only demanded Passport Office ৳21.0K

পাসপোর্ট নবায়ন

জন্ম নিবন্ধন কার্ড আছে ভোটার আইডি কার্ড নাই তার জন্য ২১ হাজার টাকা চাচ্ছে শুধু পাসপোর্ট নবায়ন করে দিবে বরগুনা পাসপোর্ট অফিসে টাকা ছাড়া পরম পর্যন্ত পাওয়া যায় না বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে বরগুনা যেখানে দুর্নীতির সর্বোচ্চ হেডকোয়াটার বলা হয়

বরগুনা সদর, Barishal 1 September 2026 8 views BRPGERRF
0 Comments
Paid Land Office ৳8.0K

জমির খারিজ

আমি খারিজ করতে গেলাম পড়ে ওরা ভূমি অফিস থাকা লম্বা দাঁড়িওয়ালা সাধু আমারে কয় 7000 টাকা লাগবো। আমি বলছি ফি তো 1170 টাকা। পড়ে আমি নিজেই আবেদন করি। তারা ভুল তথ্য দিয়া আবেদন টা বাতিল করে দেয়। পড়ে সে চায় 8000 টাকা। কি আর করার টাকা দিছি আর এক সপ্তাহে কাজ হয়ে যায়। এই নিয়ে আমার ওদের সাথে অনেক কথা কথা কাটাকাটি ও আমাকে হুমকি ও দেওয়া হয় এবং আমার বাড়িতেও তারা লোক পাঠিয়ে হয়রানি করে আসে। এই হচ্ছে আমাদের অবস্থা।

কচুয়া, চাঁদপুর।, Chattogram 1 September 2026 10 views CTB8AQS4
0 Comments
Paid Other public office ৳200

সিভিল সার্জন অফিসে স্বাস্থ্যগত সনদ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্বাস্থ্যগত সনদের জন্য তাদের কাছে গেলে প্রথমে একটা রসিদ দেয় যদিও সরকারি ভাবে ৫০ টাকার কথা থাকলেও আমার কাছ থেকে ১০০ টাকা নেয়। তারা অনেক গুলো টেস্ট করে নিয়ে আসতে বলে। পরে সরকারি হাসপাতাল থেকে আমি সব গুলো টেস্ট করে সনদ নিয়ে একটা ডেস্কে যাই বলে ২০০ টাকা দিতে প্রথমে আমি দিতে অসীকার করি এবং রসিদ চাই। তখন বলে রসিদ লাগে না। পরে জানতে পারলাম সবার কাছে থেকে টাকা নেয়। টাকা ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না। পরে বাধ্য হয়ে টাকা পরিশোধ করি।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস, Rangpur 1 September 2026 12 views RNJ8NZEG
0 Comments
Paid Passport Office ৳2.6K

নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে

আমি স্টুডেন্ট , পাসপোর্ট করে ইন্ডিয়াতে যেতে হবে । পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে অনেক ভুল ধরে । লালমনিরহাট পাসপোর্ট অফিসের মানুষ মনে হয় মানুষের সেবা করে না পার্লামেন্টে বসে থাকে । তো যাইহোক ভুল ধরে আমাকে বলে যেগুলো সংশোধন করে নিয়ে আসেন । সংশোধন করতে গেলে প্রায় এক মাসের মত সময় দরকার যদিও বা করার সময় ছিল কিন্তু এতটা হয়রানি আমার একদম সহ্য হচ্ছিল না । পড়ে যেতে থাকা একজন সিকিউরিটি ম্যান তিনি আমাকে বলে যে কাজ হইলো না তো তো আমাকে কিছু টাকা দিলে আমি এই বিষয়ে সহযোগিতা করতে পারি । আমি বললাম না লাগবে না । আমার বাহিরে আরেকজন পরিচিত মানুষ ছিল দেইনি আমাকে আবেদন করে দিছেন, পরে উনি আমাকে বলেন যে ২৬০০ টাকা দিলে সব সমাধান হয়ে যাবে। চাপে পড়ে আমাকে সেটা করতে হয় ।

লালমনিরহাট, Rangpur 1 September 2026 7 views RNVFWHTP
0 Comments
Paid BRTA ৳3.0K

বাইকের নাম পরিবর্তন

কাগজ জমা দিয়েছে। এই সমস্যা, সেই সমস্যা বলে টাকা চাইছে। টাকা না দিলে কাজ হবে না। বাইক ৬ মাসের ব্যবহার করা। একেবারে নতুন। তারপরও টাকা ছাড়া কাজ হয় নাই। ব্যাংকে টাকা জমা দিতে প্রায় ২ ঘন্টা লাগছে। Nrbc জমা দিয়েছি, সরকারি খরচ ৩৬৯০ টাকা। আমার কাছ থেকে ৩৭০০ টাকা নিয়েছি। জায়গাটা এইরকম ব্যাংকের কর্মকর্তা ১০ টা বেশি নিয়েছে তাও মহিলা কর্মকর্তা।

মিরপুর ১৩, ঢাকা, Dhaka 1 September 2026 6 views DKCSNXGS
0 Comments
Paid Other public office ৳20.0K

টাকা মূল সার্টিফিকেট বের করার জন্য বাধ্যতামূলক ঘুষ দিতে হয় এখন বর্তমানে

বিদেশ যাওয়ার জন্য তাকামুল সার্টিফিকেট লাগে সেখানে অনলাইনে ভর্তি করানো হয়, তারপরে বলা হয় যদি ওখানে সার্টিফিকেট আপনি আনতে চান তাহলে 30-40 হাজার টাকা দিয়ে পাস করান লাগে পরে কষাকষি করে দরদাম করে বিশ হাজার টাকায় পাস করিয়েছি

পটুয়াখালী, Barishal 1 September 2026 9 views BR7C83KW
0 Comments
Paid Tax Office ৳100.0K

অডিট কৱাৱ জন‍্য ।

আমাদেৱ বিল্ডিংএৱ বানানোৱ জন‍্য কম টাকা কৱ ফাইলে দেখানো হয়েছে। এই দাবী কৱে সব ফাইল অডিট কৱাল হুমকি প্ৰদান। মোট দাবী ছিল ৬০০০০০.০০ ‍ টাকা শেষমেশ ১০০০০০.০০ দিয়ে মুখ বন্ধ ৱাখাৱ ব‍্যবস্হা ।

টাংগাইল, Dhaka 1 September 2026 7 views DKB6JC8Z
0 Comments
Paid Other public office ৳20.0K

সরকার যে এখন একটা নিয়ম করছে বিদেশ আসলে ট্রেনিং দিতে হবে বাধ্যতামূলক এটা ঘুষ না দিলে পাস হয় না

সেবাটি ছিল বিদেশ আসার জন্য সরকারিভাবে ট্রেনিং দিতে হবে বাধ্যতামূলক ট্রেনিং পাশ করুক আর না পারুক ২০ থেকে ৩০ হাজার ক্ষেত্র বিশেষে ৪০ হাজার টাকাও নিয়ে থাকে, যাকে বলে তাকামুল সার্টিফিকেট টাকা না দিলে সরকারিভাবে এই সার্টিফিকেট দেয় না

পটুয়াখালী, Barishal 1 September 2026 7 views BR6QWN6S
0 Comments