All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Land Office

ভূমি সেবা

আমি নামজারি করতে গেলে ওনারা অপারগত প্রকাশ করে, পরে বাহিরে কম্পিউটার এর দোকানের মাধ্যমে ওনারা কথা বলে ১৫০০০ টাকার মধ্যে আমার নামজারি খারিজ করে দেয়,,

Paid
নেত্রকোনা সদর মৌগাতি ইউনিয়ন ৳15.0K
1 September 2026 7 MY3KX3Z7
0 Comments
Land Office

জমির মিউটেশন করা

আমাদের বাড়ির জমিতে রেকর্ড নিয়ে সমস্যা ছিল, পরে আমরা আদালতে মামলা করি মামলা ৬ বছর চলার পরে রায় পাই এবং ডিগ্রি জারি হয়। পরবর্তীতে আমার বাবা মিউটেশন করতে ভূমি অফিসে যায়। এরপরে আমার বাবাকে বিভিন্ন উপায় টাকা খরচের কথা বলে এবং হবে না ও কাগজ ভুল আছে এমন কথা বলে। এভাবে বেশ কিছু দিন অফিসে ঘুরার পরে ভূমি অফিসে আউটসোর্সিং এর একজন লোক বলে ২৫০০০ টাকা দাবি করে। একপর্যায়ে বাবা বাদ্য হয়ে ২৫০০০ টাকা দেয়। পরে মিউটেশন করার জন্য অগ্রগতি শুরু করে।

Paid
বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, ডাসার, মাদারীপুর। ৳25.0K
1 September 2026 6 DKEA99HY
0 Comments
Land Office

জমি খারিজ

আমি জমি খারিজের জন্য আবেদন করি প্রথমে আমি ফাইল নিয়ে যাই ইউনিয়ন ভূমি অফিসে তার কিছু দিন পর ফাইল চলে আসে উপজেলা( আড়াইহাজার উপজেলা) ভূমি অফিসে শুনানির জন্য তখন এখানকার এক কর্মচারী বলতেছে কি দিয়ে করাব টাকা দিয়ে নাকি এমনিতেই। এমনিতেই বলার পর এটার মধ্যে ভুল আছে আর নানান কিছু কিন্তু সত্যিকার অর্থে কোন ভুলই ছিলনা। তখন আমি ঘুষ দিতে বাধ্য হই। ঘুষ দেওয়ার সাথে সাথেই আমার কাজ হয়ে গেছে।

Paid
নারায়ণগঞ্জ, আড়াইহাজার উপজেলা। ৳7.0K
1 September 2026 5 DKPDHFGN
0 Comments
Other public office

প্রত্যয়ন প্রত্র

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন অফিসে কম্পিউটার অপারেটর কর্তৃক প্রতিটি প্রত্যয়ন প্রত্র প্রিন্টের জন্য ২০০ টাকা করে দাবী করা হয়েছে। পরিশেষে ৪টা পত্রে মোট ৮০০ টাকা পরিশোধ করার পর আমার প্রত্যয়ন প্রত্রগুলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

Paid
মিরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ ৳800
1 September 2026 9 SYGU9EPF
0 Comments
Land Office

বসতভিটার খাজনা

বাড়ি মিটার খাজনা দিতে গেলে এক লক্ষ টাকা খাজনা চায়। পরে বলে আপনি ৮০ হাজার টাকা দিবেন আমরা রশিদে কত টাকা তুলে তুলি। আপনার খাজনা পরিশোধ হলে হলো।

Refused
দলদলিয়া, উলিপুর ৳80.0K
1 September 2026 6 RNWVRP9R
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট তৈরি।

স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেছিলাম। বারবার অনুমোদনের জন্য গেলেও তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরেছিল। প্রায় দুই মাস ঘোরার পরে আর না পেরে তাদের মাধ্যমে করা হয় কাজটি। পুলিশ ভেরিফিকেশনে পুলিশ ২০০০ টাকা নিয়ে গেছে। মোট ১২০০০ টাকা দিতে হয়েছে ঘুষ।

Paid
কুমিল্লা ৳10.0K
1 September 2026 7 CTRN83L7
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলাম প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম ফেল আসার পর দ্বিতীয়বারে আর কোন সমস্যা জড়াতে চাইনি এর জন্য পরবর্তীতে দালাল ধরে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছি

Paid
টাঙ্গাইল ৳550
1 September 2026 9 DKU79CUD
0 Comments
Other public office

বিদ্যুৎ অফিসে ৩ টি মিটার নিতে ১৫০০০(পনের হাজার)টাকা ঘুস দিয়েছি

বিদ্যুৎ এর ৩ টি মিটারের জন্য১৫০০০ (পনের হাজার) টাকা ঘুস দাবি করেছে এবং আমি তা দিতে বাধ্য হয়েছি।

Paid
পলাশবাড়ী/সাভার/ঢাকা ৳15.0K
1 September 2026 9 DK4MDGL9
0 Comments
Education Office

পিতার অবসর বাতা

আমরা যখন আমার বাবার অবসর ভাতা তুলতে যায় তখন ওরা বলে পয়সা ছাড়া আপনার অডিট হবে না তখন আমি অনেক অনুনয় বিনয় বললেও কোন কাজে আসে না আমরা এভাবে পাঁচ দিন যায় কিন্তু ওরা কোন কন্যপাত করে নি আমরা অনেক প্রতারণার শিকার হয়েছি এখন পর্যন্ত আমার বাবা মারা গিয়েছে আজ ছয় বছর আমরা টাকা উত্তোলন করতে পারিনি এ অবস্থায় আমাদের কি করনীয় আমরা জানি না

Refused
গ্রাম ৳20.0K
1 September 2026 4 CTPXXFX9
0 Comments
Land Office

নাম জারি মিউটেশন

আমার দুইটি দলিল ছিল ক্রয় কৃত জায়গার দুইটা দলিল একসাথে মিউটেশন করিয়ে দিবে এজন্য আমাকে বারো হাজার টাকা দিতে বলে আমি দশ হাজার টাকা দিয়ে কাজ করিয়ে নিয়ে আসছি।

Paid
নাজিরপুর ৳12.0K
1 September 2026 7 BR7DNH8E
0 Comments
Land Office

নামজারি

নামজারি করার কাগজপত্র সঠিক ছিল কিন্তু অনলাইন পিডিএফ করার সময় ক্রমিক অনুসারে ছিলনা এই অজুহাতে আমার আবেদন বাতিল করে। কিন্তু যখন আবার দশ হাজার টাকা ঘুষ দেই তখন আবার সবকিছু সঠিক হয়ে যায়। এবং আমার নামজারিও সম্পন্ন হয়ে যায়।

Paid
নারায়ণগঞ্জ ৳10.0K
1 September 2026 7 DKZ3EWPZ
0 Comments