All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Land Office ৳8.0K

এল এ শাখা

ট্রেন লাইনে আমার মাত্র এক দশমিক ৯৪ শতাংশ জমি অধিগ্রহণ হয়। মোট আমাদের ১০ শতাংশ জমি অধিগ্রহণ হয়, আমি সহ আমার ছোট ভাই, মোট ৮ হাজার টাকা দেই চেক বাবদ দেই ২০০০ টাকা। আমাদের এক বছরেরও বেশি সময়ই বিভিন্নভাবে ঘুরানো হয়। তারপর আমরা জানতে পারি তাদের ঘুষ দিতে হবে।

নড়াইল ডিসি আফিস, Khulna 1 September 2026 5 views KHRMREBZ
0 Comments
Paid BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে সরকারি ফি-এর চেয়ে বেশি টাকা দিতে হচ্ছে। বাইরের দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়া হয় এবং যারা টাকা দেয়, তাদের আলাদা রুমে নিয়ে এমনভাবে পরীক্ষা নেওয়া হয় যেন কেউ ফেল না করে

নওগাঁ, Rajshahi 1 September 2026 6 views RJ5N8F9H
0 Comments
Paid Passport Office ৳2.0K

বিবাহিত সনদ

আমি হিন্দু। আমার ওয়াইফ ও বাচ্চা সহ পাসপোর্ট অফিসে সবার আবেদন জমা দিতে গিয়েছি। তখন অফিস থেকে বলে বিবাহিত সনদ দিতে কিন্তু আমি বললাম আমার বাচ্চার জন্ম সনদ আছে সেখানে আমার ও ওয়াইফের নাম আছে তাতেও কাজ হয়নি ২০০০ টাকা না দিলে সনদ দিতে হবে তাই বাধ্য হয়ে টাকা দিয়েছি।

পিরোজপুর, Barishal 1 September 2026 7 views BR8JALX8
0 Comments
Refused Other public office ৳2.5K

নতুন আইডি কার্ড করা।

আমি নতুন আইডি কার্ড করার জন্য গিয়ে ছিলাম । বলল সার্টিফিকেট দেয়ার জন্য, আমার সার্টিফিকেটে নাম ভুল থাকার জন্য আমি আমার শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর দিয়েছি, আবেদন কারীর পরামর্শে ।ওরা বললেন নিরক্ষর দিলে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাতে হবে না। এখন উপজেলা অফিসে যাওয়ার পর উনারা বলেন সার্টিফিকেট দেখানোর জন্য । আমি বললা আমার সার্টিফিকেটের নামে সমস্যা থাকার কারণে আমি শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর দিয়েছি। আমি আইডি কার্ড হয়ে গেলে আমি সার্টিফিকেট ঠিক করব। উনারা বলেন এভাবে হবে না।আমি বললাম কিভাবে করব ? ওরা বললেন বাহিরে একটি ডিজিটাল সেন্টার আছে সেখানে আপনি কথা বলুন । সেখানে যাওয়ার পর বললেন এগুলো সব কিছু হয়ে যাবে মাত্র দুই দিনেই ।তবে ট আড়াই হাজার টাকা লাগবে। তাহলেই হয়ে যাবে । আর কিছু করতে হবে না।

মৌলভীবাজার, Sylhet 1 September 2026 8 views SY95EQBC
0 Comments
Refused Other public office ৳70.0K

ইন্ডিয়ান এম্বাসীর অফিস

আমার ছেলে পুলান্ড এম্বাসীর মিনার জন্য সব নিয়ম মেনে ইন্ডিয়ান ভিষার জন্য যা পেপার জমা দেওয়ার কথা সব ই চাহিদা মোতাবেক জমা করেছে। কি কারণে তার আবেদন বাতিল করেছেন তা উল্লেখ্য নেই। দালাল এর কাছে গেলে ৭০০০০ হাজার টাকা দাবি করেছেন। টাকা দিলে যদি ভিষা হয় তাহলে এমনি হলো না কেন। দালাল টাকা কাকে দেন। টাকা দিলে ভিষা হবে। না দিলে হবে না কেন। পাসপোর্ট ফেরত দিয়েছেন।

ঢাকা, Dhaka 1 September 2026 8 views DKBTTAWE
0 Comments
Paid Tax Office ৳5.0K

টিন জমা

আমাদের ই-রিটার্ন প্রথ৬বার জমা করার সময় কিছুটা ভুল পরিলক্ষিত হয়। তখন সেখানে থাকা একজন অফিসার ১০০০০ টাকা চেয়েছিলো। পরে ৫০০০ টাকা নিয়ে সেটি ঠিক করে এবং ই-টিন সার্টিফিকেট প্রদান করে

ফেনী, Chattogram 1 September 2026 11 views CT7BVCZH
0 Comments
Paid Land Office ৳1.0K

খাজনা রিসিট

আমার বাড়ী সহ ফসলের জমি খাজনা পরিশোধ করতে গিয়েছি বললো অনেক টাকা খাজনা আসবে ২৫০০ মত। তাহলে এখব পারব না। তখন উনি বললো আমাকে ১০০০ হাজার টাকা দিবেন। আমি সবটা জমির খাজনা পরিশোধ করে দিব কিন্তু তে কত উল্লেখ থাকবে তাতে আপনার কোন আপত্তি থাকবে না । আমি বললা ঠিক আছে ৮৩ টাকা খাজনা আসলো আমি ১০০০ টাকা পরিশোধ করলাম।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা ৩ নং অচিন্তপুর ইউনিয়ন ভূমি অফি, Mymensingh 1 September 2026 6 views MYT6DAW4
0 Comments
Paid Passport Office ৳21.0K

পাসপোর্ট এর আবেদন

আমার ভাইগ্না পাসপোর্ট এর আবেদন করে সৌদিআরব যাওয়ার জন্য I তাকে দেখতে তার সঠিক বয়সের চাইতে ছোট মনে হয় I আমরা আবেদন করে ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে ব্রাহ্মণবাড়িয়া অফিস ফিঙ্গার প্রিন্ট না নিয়ে আমাদের ডিডি এর সাথে দেখা করতে বলে I ডিডি প্রথমে আমাদের সাথে অফিসিয়াল কথা বলে না করে দেয় I কিন্তু আসার সময় সে একজন লুকের নাম বলে, আমরা তার সাথে যোগাযোগ করি এবং সে আমাদের কাছে ৩০০০০ টাকা দাবি করে I অনেক কথা বলে ২১০০০ এ রফা দফা করি এবং সে বলে এখান থেকে ১৫০০০ টাকা DD কে দিতে হবে I

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 1 September 2026 9 views CTNQ9C5C
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারী

নামজারী খারিজ,টাকা দেইনি বলে বন্টন নামা আবশ্যক বলে প্রতিবেদন দেয়,তারপর ২০০০০ টাকা দিয়ে পুনরায় আবেদন করলে বন্টননামা ছাড়াই একক নামজারী হয়ে যায়

কিশোরগঞ্জ কটিয়াদী, Dhaka 1 September 2026 7 views DKQ55TXU
0 Comments
Paid Other public office ৳3.0K

ঢাকা ওয়াসা উর্দু রোড। পানির বিল সংক্রান্ত অভিযোগ ।

ঢাকা ওয়াসার পানির মিটার রিডার মিটার প্রতি মাসে ২০০০ টাকা ঘুষ দাবী করে । না দিলেই পানির বিল বাড়িয়ে দেয় ।। এভাবে সে ২০০বাড়ি থেকে মাসে ২০০০ করে আদায় করে । তাহলে তার মাসিক ঘুষের পরিমাণ দাঁড়ায় ৪০০০০০( চার লক্ষ ) টাকা । এর কি কোন প্রতিকার নেই ???

ঢাকা দক্ষিণ ।, Dhaka 1 September 2026 7 views DKQ9RHHH
0 Comments