All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Tax Office ৳10.0K

আয় কর রিটার্ন জমা করার জন্য

বিদেশে যাওয়ার জন্য ফাইল জমা করছিলাম এইজন্য টিন সার্টিফিকেট লাগতো , এই কাজটা করে দেওয়ার জন্য টাকা চাইছে দশ হাজার , পরে ৬০০০ দিয়েছি।

কিশোরগঞ্জ আয় কর অফিস, Dhaka 1 September 2026 17 views DKXQ49A6
0 Comments
Paid Other public office ৳2.0K

চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

চাকরির পুলিশ ভেরিফিকেশন করার ক্ষেত্রে সবসময় গাড়িভাড়া বাবদ খরচ খুঁজে। তাই বলে ২০০০!!!। অনেকের থেকে ৩/৪/৫ হাজারও নিয়ে থাকে। অনেক সময় নিরূপায় হয়ে দিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।

Chattogram, Chattogram 1 September 2026 9 views CT4N4A6M
0 Comments
Paid Other public office ৳6.0K

মাতৃত্বকালিন ভাতা

আমার স্ত্রী র মাতৃত্বকালিন ভাতার জন্য আবেদন করি, মেম্বর ছাড়া এটা হবে না, আর মেম্বর কে ৬হাজার যে দিবে সেই পাবে, আমাদের সকল শর্ত /তথ্য সঠিক ছিলো।

যশোর, মনিরামপুর, Khulna 1 September 2026 8 views KH7JG3GC
0 Comments
Paid Other public office ৳4.0K

পানি সরবরাহের নষ্ট মিটার পরিবর্তন করতে ঘুষ

ওয়াসার পানি সরবরাহের নষ্ট মিটার পরিবর্তন এর জন্য নুতন মিটারের জন্য রিসিটের মাধ্যমে জমা দিয়েছি ৪০০০ টাকা। আর নতুন মিটার ফিটিং এর জন্য ঘুষ দিতে হয়েছে আরো ৪ হাজার টাকা।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 8 views CT3RKTTU
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট এনরোমেন্ট

“নতুন পাসপোর্ট করার সময় আমার কাছে ১৫০০ টাকা বেশি দাবি করছে,এক টাকা কম হলেও নাকি হবেনা, পাসপোর্ট টা যেহেতু আমার খুব প্রয়োজন, তাই করেই ফেলছি।”

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 8 views MYH7BPY9
0 Comments
Paid Passport Office ৳21.0K

পাসপোর্ট এর আবেদন

আমার ভাইগ্না পাসপোর্ট এর আবেদন করে সৌদিআরব যাওয়ার জন্য I তাকে দেখতে তার সঠিক বয়সের চাইতে ছোট মনে হয় I আমরা আবেদন করে ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে ব্রাহ্মণবাড়িয়া অফিস ফিঙ্গার প্রিন্ট না নিয়ে আমাদের ডিডি এর সাথে দেখা করতে বলে I ডিডি প্রথমে আমাদের সাথে অফিসিয়াল কথা বলে না করে দেয় I কিন্তু আসার সময় সে একজন লুকের নাম বলে, আমরা তার সাথে যোগাযোগ করি এবং সে আমাদের কাছে ৩০০০০ টাকা দাবি করে I অনেক কথা বলে ২১০০০ এ রফা দফা করি এবং সে বলে এখান থেকে ১৫০০০ টাকা DD কে দিতে হবে I

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 1 September 2026 9 views CTNQ9C5C
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারী

নামজারী খারিজ,টাকা দেইনি বলে বন্টন নামা আবশ্যক বলে প্রতিবেদন দেয়,তারপর ২০০০০ টাকা দিয়ে পুনরায় আবেদন করলে বন্টননামা ছাড়াই একক নামজারী হয়ে যায়

কিশোরগঞ্জ কটিয়াদী, Dhaka 1 September 2026 7 views DKQ55TXU
0 Comments
Paid Other public office ৳3.0K

ঢাকা ওয়াসা উর্দু রোড। পানির বিল সংক্রান্ত অভিযোগ ।

ঢাকা ওয়াসার পানির মিটার রিডার মিটার প্রতি মাসে ২০০০ টাকা ঘুষ দাবী করে । না দিলেই পানির বিল বাড়িয়ে দেয় ।। এভাবে সে ২০০বাড়ি থেকে মাসে ২০০০ করে আদায় করে । তাহলে তার মাসিক ঘুষের পরিমাণ দাঁড়ায় ৪০০০০০( চার লক্ষ ) টাকা । এর কি কোন প্রতিকার নেই ???

ঢাকা দক্ষিণ ।, Dhaka 1 September 2026 9 views DKQ9RHHH
0 Comments
Paid Passport Office ৳1.1K

পাসপোর্ট অফিস

স্টুডেন্ট পাসপোর্ট আবেদন করছিলাম আমার সার্টিফিকেট সব কিছু সো করছিলাম তাতে না কি হবে আমার আমাকে বলে কলে থেকে পিলছিবলের স্কাকর নিয়ে আরছে হবে তাহলে হবে না হয়লে হবে না।পরে 1100টাকা দাবি করে তখন আমি টাকা দেই তখন হয়। লালমনিরহাট পাসপোর্ট অফিসে

লালমনিরহাট পাসপোর্ট অফিস, Rangpur 1 September 2026 9 views RNAPBF3F
0 Comments
Only demanded Other public office ৳5.0K

উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য

আমার দশ বছর চাকরির পরে উচ্চতর গ্রেড পাবার কথা সেজন্য প্রথমে ডিডি অফিসে পাশ করে বিনা টাকায় একজনকে ফোন করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে যখন এটি আমার অফিসে আসে সেখান থেকে বলা হয় একাউন্টস অফিসের টাকা লাগবে এবং উনি যেহেতু কাজ করে ওনার উনিও কিছু টাকা নিবেন ৫-৬ হাজার টাকা লাগবে আমি দুই হাজার টাকা দ্বিতীয় চেয়েছিলাম কিন্তু তাতে রাজি হয়নি এখনো আমার উচ্চতরক রেট প্রাপ্তি হয়নি এজন্য

সিংগাইড়, মানিকগঞ্জ, Dhaka 1 September 2026 8 views DKNUDXPB
0 Comments