All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

ব্যাংক থেকে টাকা উত্তলোনের সময় পিয়ন টাকা না দিলে কাজ করে না।

মানিকাচর বাজার এর সোনালি ব্যাংকে গ্রাহক টাকা উত্তোলন, একাউন্স খোলা সহ যে কোন কাজে গেলে ব্যাংকের দরজার কাছে বসে থাকা পিওন, দাড়োয়ান সহ ২জন লোক গ্রহকদের কাছ থেকে টাকা না নিয়ে কাজ করে না। টাকা না দিলে সদস্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে দেইনা। বিশেষ করে রেমিটেন্স যারা পাঠায় ঐ সকল সদস্যদের কে ওরা টার্গেট করে। সদস্যরা লেখা পড়া কম জানায় বাধ্য হয়ে টাকা দেই। আপনারা সরজমিনে যাচাই করলে।বিষয়ের।সত্যতা পাবেন।

Paid
মানিকাচর বাজার, মেঘনা উপজেলা, কুমিল্লা ৳3.0K
14 September 2026 10 CTWWHD58
0 Comments
Other public office

উপজেলা পরিষদ হতে বিল্ডিং তৈরির নকশা অনুমোদন

উপজেলা পরিষদ হতে বিল্ডিং তৈরির নকশা অনুমোদন যা কমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে দেয়া হয়। বিল্ডিং প্রতি ১০,০০০ টাকা।

Paid
পাবনা ৳10.0K
14 September 2026 29 RJY3GUAW
0 Comments
Other public office

DMF Certificate উত্তোলনের জন্য

DMF পাশকৃত ছাত্র/ছাত্রীদের মূল সনদপত্র অফিস মনোনীত ব্যক্তি SMF Dhaka থেকে সনদপত্র উত্তোলন করতে গেলে প্রতিটা সনদপত্রের জন্য ২০০ টাকা করে ঘুষ প্রদান করতে হয়। এর সুরাহা করা দরকার।

Paid
SMF Dhaka ৳200
14 September 2026 13 DKBQNY26
0 Comments
Land Office

জমির খাজনা

জমির খাজনা দিতে চাইলে সহকারী তহশিলদার কম্পিউটার অপারেটর জমির হোল্ডিং নং না দেখেই তার মন গড়া খাজনার সাল কম্পিউটারে বসিয়ে দিয়ে খাজনা পরিশোধ করে। খাজনার পুরাতন রশিদ না দেখাতে পারলে ১৯৭৬ সাল হতে লেজার টানে । ইচ্ছে মত। ৭০ টাকার খাজনা 1000 টাকা দাবি করে।

Refused
হবিগঞ্জ, বানিয়াচং ৳1.0K
14 September 2026 7 SYM3KRXA
0 Comments
Other public office

সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘুষ দেওয়া লাগে

সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না! সাধারণ সার্ভিস থেকে শুরু করে যে কোনো ফাইলের কাজের জন্য অফিস সহকারীকে সোজা টাকা দিতে হয়। ঘুষ না দিলে অযথা দিনের পর দিন ঘুরানো হয় আর হয়রানি করা হয়। প্রকাশ্যে ঘুষের লেনদেন চলছে, অথচ দেখার কেউ নেই।

Paid
সিকেট ৳500
14 September 2026 4 SYYCAVPF
0 Comments
Traffic Police

গাড়ির ডকুমেন্ট চেক করছে, মামলা না দিয়ে ক্যাশ টাকা নিয়ে ছেড়ে দিছে।

গাড়ির ডকুমেন্ট চেক করছে, মামলা না দিয়ে ক্যাশ টাকা নিয়ে ছেড়ে দিছে।

Only demanded
মোহাম্মদপুর শিয়া মসজিদ সিগন্যাল। ৳1.0K
14 September 2026 43 DKGCJDQB
0 Comments
Other public office

প্রবাসী কল্যাণ ব্যাংকের নোয়াখালী শাখা হতে ঋণ আবেদন

প্রবাসী কল্যাণ ব্যাংক নোয়াখালী শাখায় প্রতিটা লোন ফাইলে টাকা লেনদেন হয়। সেখানে তাদের মনোনীত দালাল কর্তৃক ঋণের ফাইল গ্রহণ করা হয়। বিগত সময়ে প্রদানকৃত যতগুলো ঋণ গেছে সেগুলো যাচাই করলেই এটা বুঝা যাবে। এই দুর্নীতির সাথে স্থানীয় এলাকায় বাড়ি এরকম কর্মকর্তা গভীরভাবে জড়িত।

Paid
নোয়াখালী ৳15.0K
14 September 2026 7 CT9ALP3E
0 Comments
Other public office

ঠিকাদারি

ঠিকাদারি করতে যে কোন কাজে ১০% অফিস খরচ লাগে। এ জন্য কাজের মান খুব খারাপ হয়। অফিসে টাকা কম দিলে ঠিকাদার কে ছোট লোক বলে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জাতীয় স্যানিটেশন প্রকল্প। কাকরাইল, ঢাকা।

Only demanded
ঢাকা ৳5.00M
14 September 2026 7 DKGD97B2
0 Comments
Traffic Police

গাজীপুর পরিবহন লিঃ- শিমুলতলি থেকে গুলিস্তান হয়ে মতিঝিল রুটে যেটা চলাচল করে

গাজীপুর পরিবহন লিঃ, মাঝেমধ্যে জিপিওতে জ্যাম পড়লে তারা গুলিস্তান না গিয়ে পল্টন মোড় থেকে হাতের বামে দৈনিক বাংলা হয়ে যায়, বিনিময়ে ট্রাফিক পুলিশকে 50টাকা করে দেয়, সেটা সরাসরি আগে দিত, বর্তমানে আল আরাফাহ ভবনের সামনে ফুটপাতে হকার বসে, সেই হকার এর কাছে টাকা রেখে যায়, হকার সিগনাল দিলে তারা আর গাড়ি আটকায় না, এই রুট অনিয়মের কারনে দূর থেকে যারা গুলিস্তান হয়ে দেশের অন্যপ্রান্তে যায়, মালামাল নিয়ে তারা হয়রানীর স্বীকার হয়

Paid
DHAKA ৳50
14 September 2026 17 DK3X86EF
0 Comments
Tax Office

কর অফিসে শিল্প প্রতিষ্ঠান র্কতৃক মাসিক চাঁদা/ঘুষ প্রদান

আপনি হয়তো জেনে থাকবেন কিন্তু, অনেকেই জানেন না- “প্রতি মাসেই কর অফিস কর্তৃক শিল্পপ্রতিষ্ঠান থেকে শিল্পের ধরন ও আকার অনুযায়ী মাসিক নির্ধারিত হারে চাঁদা বা ঘুষ আদায় করা হয়ে থাকে। কিছু শিল্পপ্রতিষ্ঠান মালিকরা এই ঘুষ দেয় তাদের জালিয়াতি ঢেকে রাখতে- আবার অনেকেই দেয় শুধুমাত্র কর কর্মকর্তাদের হয়রানি থেকে বাঁচতে। কিন্তু দিনশেষে কিন্তু আমাদের-জনগনের করের টাকা সরকারি আমলা ও খারাপ ব্যবসায়ীরা লুটে খাচ্ছে।।

Paid
ঢাকা ৳1.00M
14 September 2026 9 DKZ3BFER
0 Comments
Land Office

খারিজ বাতিল এর আবেদন করতে গেলে অতিরিক্ত টাকা চাই টাকা না দেওয়ার কারণে প্রসেসটা দীর্ঘায়িত করে এবং হ

টাকার বিনিময়ে কাজ শুরু করেছিল এবং আমি সেখানে ভেটো দেই।পরে আর কাজ করে নাই দিনের পর দিন হয়রানি করে। কাজটা এখনো অবদি ঝুলে আছে। এসিল্যান্ডকে ফোন দিয়ে বলার পরেও দেখা করার পরেও এসি ল্যান্ড এ ব্যাপারে কোন পদক্ষেপ নেইনি।

Refused
ভোলাহাট ,চাঁপাইনবাবগঞ্জ ৳5.0K
14 September 2026 26 RJQFDRNW
0 Comments
Land Office

জমির খারিজ বাতিলের জন্য আবেদন করেছিলাম

টাকার বিনিময়ে কাজ শুরু করতে চেয়েছিল। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে কাজ দিনের পর দিন ফেলে রাখে। অফিসে গেলে যোগাযোগ করলে একের পর এক বাহানা দেই যা অশিক্ষিত মূর্খ মানুষের পক্ষে সম্ভব না । এবার নামে অত্যন্ত হয়রানি মুখে ফেলে।

Refused
ভোলাহাট ,চাঁপাইনবাবগঞ্জ (এসি ল্যান্ড অফিস) ৳5.0K
14 September 2026 4 RJN4A9ER
0 Comments
Land Office

খতিয়ান

খতিয়ান তোলার জন্যও অনলাইন এপলাই করলে এই সেকশন এ গেলেই টাকা দিতে হবেই না হলে প্রথমদিন দিবে না ! ২/৩ দিন পর আবার আসতে বলবে ! প্রতিটা মানুষের কাছ থেকেই তাদের এই চা খাওয়ার টাকা দিতেই হয়

Refused
চট্টগ্রাম ৳180
14 September 2026 31 CT5RFKNT
0 Comments