All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
BRTA

মোটরযান রেজিষ্ট্রেশন

আমাকে বলেছিল ডিলারশিপের মাধ্যমে মোটরযান রেজিস্ট্রেশন করতে। আমি নিজে নাকি করতে পারবো না। আমি বললাম আমার সব কাগজপত্র ঠিক আছে, তাহলে কেন হবে না। আমাকে বলে আপনি এত বুঝতে আসবেন না। আপনি পারবেন না। মোটরসাইকেল শোরুম থেকে করাতে হবে। তারপর টাকার ইঙ্গিত দেয় এবং ১০০০ টাকা নগদ ফাইলের সাথে জমা দেই। ঘুষ খাওয়া প্রতিষ্ঠান মোটরযান পরিদর্শক মৌলভীবাজার বিআরটিএ।

Paid
মৌলভীবাজার ৳1.0K
1 September 2026 9 SYFLKHBY
0 Comments
Other public office

বাস কাউন্টর

গাবতলী বাস টার্মিনালের যাত্রী ছাউনিতে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে যাত্রীদের হয়রানি ও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রথমে তারা যাত্রীদের জানায় যে, যাত্রী ছাউনির ভেতরে টিকিট বিক্রি হচ্ছে। এরপর হানিফ পরিবহনের টিকিটের কথা বলে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। পরবর্তীতে সেখানে থাকা একজন মোটা গড়নের কালো বর্ণের ব্যক্তি যাত্রীকে বলে, “আপনাকে টিকিট দেওয়া হবে না, যা করার করেন।” যাত্রী সেখান থেকে চলে যাওয়ার সময় চক্রটির আরেকজন সদস্য এসে আশ্বস্ত করে যে, “ওরা আপনাকে বাসে তুলে দেবে।” পরে যাত্রীকে হানিফ পরিবহনের পরিবর্তে একটি লোকাল বগুড়া বাসে তুলে দেওয়া হয়, যার ভাড়া মাত্র ২৫০ টাকা। এভাবে যাত্রীদের বিভ্রান্ত করে অতিরিক্ত টাকা নেওয়া এবং পছন্দের পরিবহনের পরিবর্তে অন্য বাসে তুলে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক

Paid
গাবতলি বাস টার্মিনাল যাত্রি ছাওনি, ৳350
1 September 2026 9 DKFZ5W7L
0 Comments
Passport Office

পাসপোর্ট নবায়ন

আমার ই-পাসপোর্ট করার জন্য আবেদন করি, বাবার নামে সামান্য ভূল থাকার জন্য ৫০০০ টাকা পরিষোধ করতে হয়।

Paid
লক্ষীপুর, রামগঞ্জ, থানার সামনে কম্পিউটার দোকানে এসবির একজন ৳5.0K
1 September 2026 7 CTS98P8G
0 Comments
Other public office

রাস্তায় যাতায়াত

আমি রাতে ২.০০ টার দিকে আমার কাজ শেষে বাসায় ফিরছিলাম। মেট্রোপুলিশ কাগজ দেখতে চাইলে কাগজ দেখালাম। সেকেন্ড হ্যান্ড বাইক কোর্টের মাধ্যমে নোটারী করা(এপিটওপিট)। পুলিশ কাগজপত্র চেক করে বলে মানি না। এইগুলা সব ভূয়া তুই চুরি করছোস। পরে তিন হাজার টাকা ঘুষ চায় না হলে চুরি সহ অন্য মামলা দিবে বলে ভয় দেখায়। পরে ১৫০০ টাকা দিয়ে ওইবারের মত বাচি

Paid
Nij khamarbari ৳1.5K
1 September 2026 12 KHBW7P66
0 Comments
Other public office

বিদ্যুৎ অফিস

আমাদের বাণিজ্যিক প্লটের মিটার নষ্ট হয়ে যাওয়াতে মিটার বদলাতে হবে। সরকারী খরছ হল ১৯০০ টাকার কিছু বেশি। কিন্তু ওরা দাবি করেছে ৩৫,০০০ টাকা। রিসিট দিয়েছে শুধু মাত্র ১৯০০ টাকার।

Paid
তেজগাঁও ৳33.0K
1 September 2026 12 DKKBY69R
0 Comments
Education Office

পেনশন

আমার পেনশনের কাগজ ঠিক করতে ১০০০০০টাকা দিতে হবে,ভবিষ্যতে আরও টাকা দেওয়া লাগতে পারে আগে অন্যান্য কাগজের জন্য টাকা দিতে হইছে টাকা না দিলে সঠিকভাবে কাজ করা হবে না বলছে,তারা অন্যভাবে টাকা কেটে রাখতে পারে, কেউ জানলে ঝামেলা হবে এ রকম হুমকি দেওয়া হয়েছে।অফিসটি বরিশালের গৌরনদীতে এই ঘুষের সাথে অনেক উচ্চ পযার্য়ের অফিসার জড়িত থাকার জন্য তারা যা বলে তা মানতে হয় না হলে দিনের পর দিন দৌড়াতে হয় তারপর ও সমাধান হয় না। তারা যে পরিমাণ অর্থ দাবি করে তা না দিয়ে কোনো ভাবে কাজ করা যায় না,প্রতিবাদ করতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হয়।

Only demanded
বরিশাল,গৌরনদী ৳100.0K
1 September 2026 7 BRM6AKAB
0 Comments
Education Office

অফিস আদেশ

বাবার পেনশনের টাকার জন্য, নরসিংদী ডিপিও অফিসে গেলে বার বার তারা আমাকে শুধু বলে সামনের সপ্তাহে আসো, এমন করে অনেকদিন চলতে থাকে তারপর একদিন আমাকে এক লোক বলে যে টাকা ছাড়া তুমি কোন ভাবেই এই কাজ করতে পারবা না। পরে আমি নিজে থেকেই লোকটাকে বললাম যে আঙ্কেল কত টাকা দিতে হবে তারপর তারা টাকার অংক বলার পর আমি পরের সপ্তাহে টাকা পরিশোধ করি।

Paid
নরসিংদী ৳2.5K
1 September 2026 9 DKLZAWVA
0 Comments
Traffic Police

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে অনলাইনে সকল নিয়ম মেনে আবেদন করি ১৬ দিন ঝুলিয়ে রেখে রিজেক্ট করে দেয় পরে থানায় যোগাযোগ করলে কম্পিউটার অপারেটর ৩০০০ টাকা দাবি করলে টাকা পরিশোধ করার পরে ৮ দিন পর পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেয়

Paid
বরগুনা জেলা বেতাগী থানা ৳3.0K
1 September 2026 8 BRFNCMYW
0 Comments
Other public office

ট্রান্সফার

আমি একটি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী চাকরি করি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে পোস্টিং ট্রান্সফার করা হয়, আমি বিষয়টি বুঝতে পারি ঘুষের জন্য আমাকে ট্রান্সফার করা হচ্ছে তৎক্ষণাৎ আমি অফিসে যাই এবং কর্তাদের বিষয়টি জানাই যে আমি ওইখানে যেতে ইচ্ছুক না তখন আমার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয় এবং বলা হয় অতি দ্রুত জয়েন করার জন্য আমি জয়েন করি এবং অফিসকে বলি দ্রুত সমাধানের জন্য এবং ১০ হাজার টাকা ও পরিশোধ করি গত ১৪ মাসেও আমার কোন ফলাফল হয়নি এবং ফোন দিলে আরো টাকা দাবি করা হয় আমি বিষয়টি বুঝতে পেরে আর কোন লেনদেন করিনি

Paid
নারায়ণগঞ্জ ৳10.0K
1 September 2026 9 DKMG7SNR
0 Comments
Land Office

খতিয়ানের কপি উত্তোলন

পঞ্চগড় রেকর্ড রুম থেকে আমার একটি এসএ খতিয়ানের জন্য আবেদন করি,,কিন্তু তারা খতিয়ানের জাবেদা না দিয়ে আজকাল করে ঘুরায় এবং টাকা চায়

Refused
পঞ্চগড় রেকর্ড রুম ৳2.0K
1 September 2026 8 RN6FNAS4
0 Comments
Other public office

NID Card

আমি দেশে ছুটিতে আসছি আমার পাসপোর্ট মেয়াদ ৪মাস থাকায় পাসপোর্ট রিনিউ করতে যাই।পরে আমাকে বলা হয় NID card লাগবে। আমার NID আর পাসপোর্ট বয়সে অমিল থাকায় পাসপোর্ট রিনিউ করতে না পারায় NID সংসোধন করতে যাই। তখন যত সমস্যা হবেনা নানান তাল বাহানা পরে বলে বাহিরে দেখা করতে। দেখা করলাম খরচ চাইলো ৯০০০০ হাজার। টাকা হলে হবে নয়তো হবেনা 😭

Refused
ময়মনসিংহ ৳90.0K
1 September 2026 9 MYRSF2L8
0 Comments
Land Office

ভূমি উন্নয়ন কর

ভূমি কর দিতে গিয়েছিলাম কিন্তু ভালো কোনো তথ্য না দিয়ে, বিভিন্ন ফন্দি বলে টাকা নেয়, বললাম এত টাকা কিসে লাগবে,বলল দিতে হবে আর কোনো কথা হবে না।

Only demanded
যশোর কেশবপুর ৳9.0K
1 September 2026 8 KHJD2PZB
0 Comments