এন আইডি
এনআইডি টানাস ফার কররা জন্য আমার কাছ থেকে ৩৫০ টাকা পিয়ন গুস নেয়
19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
এনআইডি টানাস ফার কররা জন্য আমার কাছ থেকে ৩৫০ টাকা পিয়ন গুস নেয়
“নতুন পাসপোর্ট করার সময় আমার কাছে ১৫০০ টাকা বেশি দাবি করছে,এক টাকা কম হলেও নাকি হবেনা, পাসপোর্ট টা যেহেতু আমার খুব প্রয়োজন, তাই করেই ফেলছি।”
ওয়াসার পানি সরবরাহের নষ্ট মিটার পরিবর্তন এর জন্য নুতন মিটারের জন্য রিসিটের মাধ্যমে জমা দিয়েছি ৪০০০ টাকা। আর নতুন মিটার ফিটিং এর জন্য ঘুষ দিতে হয়েছে আরো ৪ হাজার টাকা।
আমার স্ত্রী র মাতৃত্বকালিন ভাতার জন্য আবেদন করি, মেম্বর ছাড়া এটা হবে না, আর মেম্বর কে ৬হাজার যে দিবে সেই পাবে, আমাদের সকল শর্ত /তথ্য সঠিক ছিলো।
চাকরির পুলিশ ভেরিফিকেশন করার ক্ষেত্রে সবসময় গাড়িভাড়া বাবদ খরচ খুঁজে। তাই বলে ২০০০!!!। অনেকের থেকে ৩/৪/৫ হাজারও নিয়ে থাকে। অনেক সময় নিরূপায় হয়ে দিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।
বিদেশে যাওয়ার জন্য ফাইল জমা করছিলাম এইজন্য টিন সার্টিফিকেট লাগতো , এই কাজটা করে দেওয়ার জন্য টাকা চাইছে দশ হাজার , পরে ৬০০০ দিয়েছি।
সেবাটি এক উকিলের মাধ্যমে হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে খতিয়ান হস্তান্তর করেনি
আমার বাবা ২০২৪ সালে ইন্তেকাল করেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। উনার মৃত্যুর পরে উপজেলা ট্রেজারী অফিসে যোগাযোগ করলে আমাদের সাথে তারা চুক্তি করে ঘুষের (তাদেরকে বললে এটা তো ঘুষ তারা বলে আমরা তো কাজের বিনিময়ে টাকা নিচ্ছি)। পেনশনের টাকা কয়েক ধাপে উত্তোলন করি। প্রতিবার টাকা আসার পূর্বে তারা আমাদের সাথে চুক্তি করে যে এবার দু'লাখ টাকা আসবে এটার জন্য বিশ হাজার দিতে হবে। আবার এবার আসবে এতো লাখ এজন্য এত হাজার দিতে হবে। এইভাবে প্রায় ১৮ লাখ টাকা উঠাতে আমাদের ১ লাখ টাকার মতো ঘুষ দিতে হয়েছে। ঘুষ না দিতে চাইলেও তাদের কথা আমরা কাজ করবো না আপনি কিভাবে টাকা উঠাবেন উঠান।
জন্ম সনদ এর জন্য আবেদন করলাম অনলাইনে সরকারি ভাবে টাকা পরিশোধ করার পরে-ও ওয়ার্ড অফিসে মহিলাটা ৫০০টাকা নিয়ে ৩মাস পরযন্ত হয়রানি হতে হয়েছে ঐ মহিলা অফিসে অনিয়মিত সপ্তাহে একদিন অথবা দুইদিন অফিসে আসেন ১২টা বাজে আসেন ২টার সময় চলে যায় অফিস করে আমার মতো অনেকেই ভোক্তাভোগী চট্টগ্রাম ২৯নং ওয়ার্ড।
সিলেট শহরে ভাড়া বাসায় থাকি। পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে কিছু তথ্য চাইলে তা দিয়ে দিই। অত:পর আবার ফোন দিয়ে টাকার কথা বললে আমি প্রত্যাখান করি। এরপর বলে আমার গ্রামের বাড়ি থেকে গিয়ে ইউনিয়ন অফিস থেকে চারিত্রিক সনদ,নাগরিকত্ব সনদ নিয়ে এসে জমা দেয়ার জন্য। বাড়িতে গিয়ে এসব নিয়ে আসার কোনো সুযোগ ছিলো না। তাই বাধ্য হয়ে টাকাটা দিতে হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম ও নাম্বার আছে। সাথে ফোনালাপের ভিডিওি করা আছে।
আন অফিসিয়ালি ফোল্ডিং ট্যাক্স পরিষদের জন্য নোটিশ পাঠায় যা আমি অফিসে গিয়ে জানতে পারি। হোল্ডিং ট্যাক্স এর ব্যাপারে জানতে চাইলে দক্ষিনখান এরিয়ার জন্য নিযুক্ত কর্মকর্তা ছয়তলা বাড়ির জন্য আনুমানিক এক লক্ষ টাকাহোল্ডিং ট্যাক্স আসবে যা ফাইল রেডি করার জন্য এক লক্ষ টাকা ঘুষ চান এবং এত টাকা ঘুষ না দিতে চাইলে আমার বাড়ি খাস জমিতে দেখিয়ে মামলা করে দিবে বলে হুমকি দেয়।
জমি খারিজ করতে গেলে বলে কাগজ ঠিক নেই এই সেই বলে পরে ঠিক ঠাক করে দিবে তাতে ৫০০০০ টাকা লাগবে ৩০০০০ টাকা দিয়েছি বাকি কাগজ পাওয়ার পর দিব
I wanted to develop a building on own land. The AC land surveyor demanded money and stopped the work in mid construction. had to pay the bribery in order for work to continue.
Zone: 13, Circle: 283, UD ei Ghus chara kaj korchilo na
আমি নামজারি করতে গেলে বিভিন্ন বাহানা দিয়ে হয়রানি করে অবশেষে দালালকে ১৫০০০ টাকা দিয়ে নামজারি করিয়েছি
If u pay process is fast and smooth. Otherwise file gets prolonged.
I had a land dispute with neighbor who wrongfully claimed parts of my property. The local chairman, politicians and their gang demanded money in order to provide a fair judgement
ডিসি অফিসের এল এ শাখা হতে ভূমি অধিগ্রহণের অর্থ উত্তোলনের জন্য ৮-১৫% ঘুষ দাবি করা হয়। ঘুষের অর্থ আগে পরিশোধ না করলে ক্ষতিপূরণে নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিল স্থগিত করে রাখে।
Ami ekta jomi kinecilam jomir dag number vul tar Jonno goto 15 bochor gurchi tk dite dite Ami ses akhane ullek korechi 30000tk but Amar Gona nai koto hobe Aro beshi hobe. Taw Amr kaj ta hocche na
আমার বাবার অবসর এর টাকা তুলতে গেলে তাদের কর্মচারী র মাধ্যমে সামনের চায়ের দোকানে নিয়ে বলেন ওমুক স্যারকে ৫০০০০ টাকা দিলে পুরো টাকে ১ মাসের মধ্যে চলে যাবে। টাকা না দেয়ায় ২০২২ সালের টাকা আজো (১/৯/ ২০২৬) পর্যন্ত ১ টাকাও পাই নাই।