All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Passport Office

পার্সপোর্ট

আমি পার্সপোর্ট করতে গিয়েছি তারা বলতেছে এই সমস্যা ঐ সমস্যা কাগজ ঠিক নাই আরও কত কি? তারপর আমি জিজ্ঞেস করলাম এহন আমি কি করতে পারি পাশ থেকে একজন বললো এদিকে আসেন আমি গেলাম বললে ৩হাজার টাকা দেন আমি সব ঠিক করে দিব পরে আমি বলছি এতো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না পরে ১৫০০ শ টাকায় রাজী হই তার পর কোন জামেলা ছাড়াই কাজ করে দিছে কাগজ পত্র সব ঠিক হয়ে গেছে।

Paid
ভোলা ৳1.5K
1 September 2026 6 BRH72SYK
0 Comments
Other public office

রেল সেবা

টিকিটের মূল্য ১৫টাকা কিন্তু উনি প্রতি টিকিটের মূল্য নিচ্ছে ২০টাকা । কথা বলার কোন সুযোগ দেইনি (পুকুরিয়া হতে ভাঙ্গা স্টেশন) টিকিট কাউন্টারে আমাকে বলেছেন যে, টিকিটের দাম বেড়েছে। আমার কাছে টিকেট আছে।

Paid
পুখুরিয়া রেলওয়ে স্টেশন, ফরিদপুর ৳5
1 September 2026 11 DK3DLZBL
0 Comments
Passport Office

Passport

আমি নিজে নিজে পাসপোর্ট ফাইল জমা দিতে গিয়ে ছিলাম কিন্তু জমা নেইনি দুই দিন পরে কল দিয়ে বললো টাকা দাও দুই হাজার ফাইল জমা করে দিতেছি তাই বাদ্য হয়ে আমি ২ হাজার টাকা দিয়েছি

Paid
Cox's Bazar ৳2.0K
1 September 2026 7 CTB9P6XK
0 Comments
Accounts Office

TA/DA বিল অনুমোদন করাতে

ভ্রমণজনিত বিল অনুমোদন করতে অডিটর ১০০০/=টাকা দাবী করেন।একমাস অপেক্ষা করার পর ঢাকা হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ফোনে অনুরোধ করিয়ে বিল অনুমোদন করতে হয়েছিল।

Refused
কিশোরগঞ্জ ৳1.0K
1 September 2026 7 DKBAGGMX
0 Comments
Public Hospital

স্যালারি একাউন্ট পরিবর্তন

আমার স্যালারি একাউন্ট পরিবর্তন করার জন্য আবেদন করলে, একাউন্টস অফিসে দেওয়ার কথা বলে প্রধান সহকারী ৫০০ টাকা দাবী করে,। যা আমি দিয়েছিলাম। আমি উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স এর এমপ্লয়ী।

Paid
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগর, সাতক্ষীরা ৳500
1 September 2026 7 KHEPRMD3
0 Comments
Other public office

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া

পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০০ টাকা চেয়েছিলো। আমি নিত্যান্ত গরিব পরিবারের সন্তান। জবটা খুবই দরকার। তাই অনেক রিকুয়েষ্ট করে পুলিশের SI কে ২৫০০ টাকা দিয়েছি।

Paid
বরিশাল ৳5.0K
1 September 2026 7 BRTB5QAH
0 Comments
Other public office

বিআরএস (BRS) বা বাংলাদেশ রিভিশনাল সার্ভে ভুমি জরিপ

২০১৭ সালে ঢাকা সাভার এ ভুমি জরিপ বিআরএস হয়। তখন যারা এই জরিপ কর্মকর্তারা ছিল তারা পত্তেক জমি থেকে ২,০০০-২০,০০০ টাকা পর্যন্ত নিছে। আমি প্রথমে টাকা দেইনাই বলে আমাকে ১ মাস বেশি গুড়ানো হইছে শেষ মেষ ২,০০০ টাকা দেয়ার পর আমাদের জমির জরিপ কাগজ দিছে।

Paid
সাভার ৳2.0K
1 September 2026 9 DKTLNRWG
0 Comments
Land Office

ভুয়া অভিযোগ নিষ্পত্তি

একটা ভবন নির্মাণের সময় কোন লোক মিথ্যা অভিযোগ করে ভুমি অফিসে, অভিযোগ মিথ্যা হওয়া সত্যেও সেটা নিষ্পত্তির জন্য ১০০০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কাজ স্থায়ী ভাবে বন্ধ করে দেয় তফসিলদার আর এসিল্যান্ড।

Paid
হরিপুর ৳10.0K
1 September 2026 5 RNHC7Q5J
0 Comments
Land Office

খাজনার জন্য হোল ডিং নাম্বার খোজা

খাজনার জন্য হোল ডিং নাম্বার প্রয়োজন ছিলো।কিন্তু ভূমি অফিসটা দিতে দালালের মাধ্যমে টাকা চায়। আর নাইলে বলে জানি না। পরে সাত হাজার টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি অনলাইনে জমির খাজনা পরিশোধ করা হয়েছে।

Paid
সাভার,নলাম ৳7.0K
1 September 2026 6 DK3YVWL3
0 Comments
Passport Office

নবায়ন

নিজে নিজে করার চেস্টা করেছি। এটা লাগবে সেটা লাগবে বলে কেবল ঘুরায়।যখন দালাল ধরে টাকা দিয়েছি,আর কিছু লাগেনি,কাজ হয়ে গেছে!! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা!!!

Paid
লক্ষ্মীপুর ৳10.0K
1 September 2026 7 CTSBCW4N
0 Comments
Customs Office

কন্সট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য অযৌক্তিক টাকা দাবি

ইপিজেডের ভেতরে কনস্ট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য তারা অযৌক্তিকভাবে টাকা দাবি করে থাকে, তারা গেটের দায়িত্বে থাকে নিরাপত্তা রক্ষী এবং কাস্টম অফিসার গোয়েন্দা অফিসার সবাই এই বাণিজ্য করে টাকা দিলে তারা মারামাল প্রবেশ করতে দেয় টাকা না দিলে প্রবেশ করতে দেয় না যেটা অযৌক্তিক অথচ ওই এরিয়াতে কাজ করার জন্য সরকারের পারমিশন লিখিতভাবে নেওয়া থাকে!।

Paid
ফ্রি পোর্ট, চট্টগ্রাম ৳300.0K
1 September 2026 8 CTFPGAL9
0 Comments