All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Tax Office ৳100.0K

বাৎসরিক ট্যাক্স রিটার্ন দাখিল

ইনকাম ট্যাক্স প্রাকটিশনার হিসেবে ট্যাক্স অফিসে মনোনীত ব্যক্তি ও ট্যাক্স অফিসের অফিস সহকারী মিলে আমাকে ফোন করে এবং আমাকে মফিজ পাগলার মোড়ে একটি রেস্টুরেন্টে এ বসিয়ে আমাকে বলে আপনার ফাইল এ ঝামেলা আছে এটা ঠিক করতে ১ লক্ষ টাকা দিতে হবে না হলে দুদকে মামলা হবে। আমি একজন সাধারণ পিওন একটি ক্লিনিকে কাজ করি আমি প্রথমে দিতে অস্বীকৃতি জানাই কিন্তু তারা আমাকে পুলিশ ও দুদক এবং আরো অন্যান্য ভিতি দেখিয়ে আমার কাছ থেকে ৬০০০০/- টাকা করে এবং বাকি টাকার জন্য পায়ে ধরে ক্ষমা পার্থনা করি।

Bogura Sadar, Rajshahi 1 September 2026 10 views RJ5F8LXB
0 Comments
Refused Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার যখন জমা দেবন তখন অফিসার বলে Nid তে দেওয়া আছ

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার অফিসার বলে Nid তে দেওয়া আছে ছাত্র ছাত্রী/ আমাকে বলে Nid সাথে মিল রেখে করতে হবে / আমার পড়ালেখা শেষ হয়ে গেছে তিন বছর / আবেদন বাতিল করিয়া নতুনভাবে আবেদন করি আমি ছাত্র দিয়ে তখন আমরা কাছে ছত্রের ID Card চাই / টাকা দিলাম ২০০০হাজার সব ঠিক

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 14 views MYQ6AG37
0 Comments
Only demanded BRTA ৳6.5K

বাইক রেজিষ্ট্রেশন

বাইক রেজিষ্ট্রেশন বাবদ দালালের মাধ্যমে টাকা চাইছে। নইলে আমার রেজিষ্ট্রেশন সম্ভব হবে না। দিতেই হবে। না দিয়ে উপায় নাই আমার।

মেহেরপুর জেলা, Khulna 1 September 2026 11 views KH8V4ZFL
0 Comments
Paid Land Office ৳200.0K

খাজনা, খারিজ

১৯ টা দলিলে খাজরা নিয়েছে ৬০০০০, আমার নামে হাজরা রশিদ কাটছে মাত্র ১০ হাজার টাকার। আর সাতটা দলিলে খারিজ করার জন্য টাকা নিছে এক লাখ চল্লিশ হাজার।

গ্রাম, Rajshahi 1 September 2026 8 views RJF6H4EJ
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি

আমাদের ক্রয়কৃত জমির নামজারি করতে যে কোন ভাবে একজন দালালের মাধ্যমে ১৫ হাজার টাকা দিয়ে ২ টি জমির নামজারি করার আবেদন করা হয়,একটির কাগজ হাতে পেলেও অপরটি পাইনি

যশোর, Khulna 1 September 2026 9 views KHVVY7G2
0 Comments
Paid Other public office ৳62.0K

বিমানবন্দর ঢাকা

বর্তমানে বাংলাদেশী শিক্ষার্থী রাশিয়া আসার জন্য বেশি ইন্টারেস্টেড। তাদের বৈধ ভিসা এবং সবকিছু ডকুমেন্টস থাকা সত্ত্বে ইমিগ্রেশন এবং বডিং পাস দেয়নি।আমাদের প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে 500 ডলার দাবি করা হয়।বর্তমানে বাংলাদেশ ইমিগ্রেশন প্রতিনিয়ত এই চাদাবাজি করে আসছে।

ঢাকা, Dhaka 1 September 2026 5 views DKMTWUCL
0 Comments
Paid Education Office ৳4.5K

সার্টিফিকেট তোলা সংক্রান্ত বিষয়।

ইন্টার্নশীপ শেষে বিএমডিসি সার্টিফিকেট পেতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস নিতে স্পিড মানি নামে প্রতি ইন্টার্ন হতে নেওয়া হয়।না দিলে ঘুরানো হয়।অনলাইনে এসব আবেদন না থাকাকে বড় সুযোগ হিসেবে নেয়।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 15 views CTX8EBZ5
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন প্রক্রিয়া

একটি জন্ম নিবন্ধন করার জন্য আমি গ্রামের মেম্বারের সাথে দেখা করি সে আমাকে বলে আপনার কাগজপত্র এবং ১০০০ টাকা দিতে হবে। আমি সরাসরি তাকে না বলিনি, আমি বলছি পরে আপনার সাথে দেখা করব। কিন্তু আমি আমার কাজ অন্য কোনভাবে করে নিয়েছি কিন্তু ঘুষ দিয়ে করিনি। এটাই ছিল আমার মূল অভিযোগ। একটি জন্ম নিবন্ধন করার জন্য ১০০০ টাকা ঘুষ চেয়েছিলেন গ্রামের রানিং মেম্বার।

পটুয়াখালী, Barishal 1 September 2026 8 views BRNZXJN7
0 Comments
Paid Land Office ৳8.0K

জমি রেজিস্ট্রেশন

আমি জমি রেজিস্ট্রেশন করার জন্য সকল টাকা জমা দেই কিন্তু দলিল লেখক আমার কাছ থেকে বিভিন্ন চার্জ বাবদ ৮ হাজার টাকা দাবি করে পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি জমি রেজিস্ট্রেশনের জন্য ভূমি অফিসে দলিল লেখক কে তার পারিশ্রমিকের বাহিরে আর কোন টাকা দেওয়ার দরকার হয় না আমি যখন এ বিষয়টি আমার দলিল লেখককে জানাই তখন সে বলে যে দলিল লেখক সমিতি এই টাকা পায় এবং এখান থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সাংবাদিক রাও এখান থেকে ভাগ পায় তাই এই টাকা দিতে হবে আমি দেশের বাইরে থাকায় এবং জমিটি জরুরীভাবে নেওয়ার প্রয়োজনে টাকা দিতে বাধ্য হয়।

হাকিমপুর উপজেলা দিনাজপুর জেলা, Rangpur 1 September 2026 8 views RNVF723B
0 Comments
Only demanded Tax Office ৳17

আয়কর রিভিশন

আয়কর রিভিশন দেওয়ার কথা বলে বারবার কাগজ পাঠাচ্ছে। আলাদা করে দেখা করিনি বলে যা যা মনে আসছে তা লিখেছে। আমাদের পুরো স্থাবর মিলেই যা সম্পদ নাই তার থেকে আয়কর বেশি দেখাচ্ছে। যদি ভুল করে থাকেই তাহলে সেটা তাদের অফিসারাই করছে। কারণ মানুষ প্রথম জীবনে আয়কর দিতে গেলে অজ্ঞই থাকে আর তাদের সাহায্য নেই এতেই তারা সুযোগ নেই। প্রথমে আপনাকে সুযোগ দিবে এর পরে আপনাকে ফাসিয়ে তারা বদলি হবে। এ নিয়ে তিনবার টাকা দিলাম। কিন্তু সমাধান পাই নি। তাদের ভাষায় সমাধান হচ্ছে- টেবিলের নিচে টাকা দিলেই এই ফাইল ক্লোজ। বর্তমানে ১৭ লক্ষ টাকা চাচ্ছে যদি না দেই তাহলে মামলার দিকে যাবে।

রংপুর সদর, Rangpur 1 September 2026 15 views RN8PXND4
0 Comments