নামজারি
আমাদের জমির খাজনা পরিশোধ আছে।কিন্তুু নামজারি করতে গেলে টাকা চায়।
19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমাদের জমির খাজনা পরিশোধ আছে।কিন্তুু নামজারি করতে গেলে টাকা চায়।
প্রতিমাসে Into Bond & Ex-Bond করতে অফিসারদেরকে এরকম টাকা দেওয়া লাগে।
ইউনিয়ন পরিষদে আমি একটি মাতৃকালীন বাতার জন্য আবেদন করি পরিষদে একজন দায়িত্বশীল কর্মকর্তা আমাকে বলল এটা করে দেয়া যাবে তবে 2000 টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল একটা খরচ আছে আমি টাকা দিতে রাজি হলাম না
বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন যাদের 2023 সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে তাদের বলে চাকরি স্থায়ীকরণ করতে পুলিশ ভেরিফিকেশন ফরম লাগবে সেই ব্যক্তিদের সবাইকে অর্থাৎ ১৩০ জন এর মত শিক্ষক অফিসে ডেকে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা দাবি করছে টাকা না দিলে চাকরি স্থায়ীকরণ হবে না
সৌদিতে আসার জন্য পাসপোর্ট করতে এই ঘুস নিয়েছে এবং আরো অনেক জায়গায় ঘুস দিতে হয়েছে
নাম জারী করার জন্য নিয়েছে, টাকা নিয়ে নামজারি করে দিচ্ছে না। মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, শিকার মঙ্গল ইউনিয়ন ভূমি অফিস, তফসিলদার । টাকা নেওয়ার তারিখ ১৪/০২/২০২৬
নাম জারির করার জন্য কাগজ দিয়েছি ১৯ শতাংশ জমির জন্য। দাবিকৃত ঘুষ ১৫০০০৳।এখন পযন্ত তার কাছে কাগজ পরে আছে টাকা না দিলে কাগজ দিবে না।
আমি আমার বাবা ও আমার NID card অনুযায়ী তথ্য দেই।তারা আমার বাবা মার আবেদন ফাইল কিছু ভুল ধরে ,বলে তথ্য কেন্দ্র যান।তথ্য কেন্দ্রের লোক বলে আবেদন বাতিল করে পুনরায় আবেদন করেন।তারপর আমি যখন দুটি পাসপোর্ট এর জন্য ৪০০০ টাকা ঘুষ দেই তারা আধা ঘন্টার ভিতর কোনো রকম ভুল ধরা ছাড়া পাসপোর্ট করে দেয়।
রিটার্ন দাখিল করতে গিয়ে হয়রানি করেছে, শেষ পর্যন্ত দালাল ধরতে বলেছে এবং ১৫০০০০ টাকা দাবি করেছে। আমি টাকা দেইনি এবং কাজটা এখনো পেন্ডিং আছে।
কুমিল্লা আদালত, মুরাদ নগর কোর্ট, পেশকার প্রতি তারিখে অযুক্তিক টাকা দিতে হয়,২৮ বছর মামলা পরিচালনা করে এখনো সমাধান হয়নি, প্রতি তারিখে ১০০০/২০০০
দুটি জন্ম নিবন্ধন সংশোধন এর পর নতুন করে জন্ম নিবন্ধন স্বাক্ষর এর জন্য ইউনিয়ন পরিষদ সচিব ৫০০ টাকা দাবি করেছিল
২ লক্ষ টাকায় করানো হয়েছে তিন মাস ঘুরতে হয়েছে পতি টেবিলে টেবিলে টাকা দিতে হয়েছে
ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম,,২৬৯১ টাকার রশিদ দিয়েছে,, কিন্তু অতিরিক্ত ৫০০ টাকা দিতে হয়েছে, নইলে কোনভাবেই দিচ্ছিলো না,,টঙ্গী পৌরসভা অফিস
কর্মচারীদের প্রমোশন শতভাগ টাকার বিনিময়ে হচ্ছে। ২০০০০০ থেকে ৫০০০০০ টাকায়। এম আর, এডহক নিয়োগে চলছে ৫০০০০০ খেকে ৮০০০০০ টাকায়।
They hassale me for dc certificate but when i pay money no need dc certificate.
আমি বিদ্যুতের মিটার আনার জন্য, বিদ্যুৎ অফিসে গিয়ে কাগজপত্র গ্রহণ করি। কাগজপত্র পূরণ করে জমা দিলে ডিপিডিসি প্রকৌশলী আমাকে জানায় আমার বাড়ির উপরে সৌরভ প্যানেল লাগাতে হবে যা লাগাতে আমার অনেক খরচ লাগবে,আমি অপারগ জানালে উনি বলে 85 হাজার টাকা দিলে কিছুই লাগাতে হবে না উনি সব করে দিবে, এখন আমি কি করবো ঠিকানা :টিটিপাড়া আন্ডার পাশের সাথে বিদ্যুৎ অফিস
ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগে ফাইল গুছিয়ে চট্টগ্রাম সার্কেল থেকে পাঠানো হয় মন্ত্রণালয়ে, মন্ত্রণালয়ে পাঠানোর আগে পর্যন্ত চট্টগ্রামের অফিস গুলোতে মোট ৩৫০০০০ টাকা দেওয়া হয়,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ
September 2025, amar driving license porikkha chilo. amar baba tate abedon korechilo ek dalal er maddhome katon amar baba agge joto bar license korechen and renew korechen dalal chara hoy ni, tai 10k tk er deal hoy pass koranor daitto tr and advance pay kora hoy (poricito chilo tai 2k discount 🐸). porikkhar din dekhj ami eka noi sathe aro 20+ lok chilo and oy dalal protita porikkhar er agge amader name er list examiner ke joma dicchilo. amar shob ok chilo ami sob law jani, onk din driving korechi and guess what ami shob porikkhay pass o korechi. jodio sobay dalaler maddhumei geche amar mone hoy dalal na hoileo hoito, porikkha sob e dite hoyeche dalal shudhu fail na korar daitto niyechilo.
ডিসি অফিস- সরকার কর্তৃক অধিকৃত টাকার ক্ষতিপুরণ বাবদ আমার তিন লক্ষ টাকা পাওনা নিতে ৩০ হাজার টাকা ঘুস দিয়েছি। আমি দুই দিন অফিসে যাওয়ার পর এই স্যার ঐ স্যার করে ঘুরানো হয়। তারপর অফিসের একজনের মাধ্যমে ৩০ হাজার দিলে ব্যাংকে আমার পাওনা তিন লক্ষ আসে। আমি দুই সপ্তাহের জন্য লন্ডন থেকে দেশে গিয়েছিলাম। আমার এছাড়া কোন উপায় ছিলনা।
জমি খারিজ করতে হিসাব ছিল ১২০০ টাকা। কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা কথা বলতে চান নি। তার সহকারী আমাকে সাইড ডেকে নিয়ে বলেন ,আমি যদি নিজে নিজে করতে যাই তাহলে ১০০০০ এর বেশি লাগবে ,সে বলে আমাদের দেন আমরা ৭০০০ এর মধ্যে করে দিবো।আমি বাইরে ২-১ জন দালাল এর সাথে কথা বলে দেখি ওদের ছাড়া করার উপায় নাই। শেষে ৭০০০ টাকা দিয়ে করে নেই। সে অফিস সহকারী বলে সে নাকি টাকা খায় না এই টাকা নাকি প্রতি টেবিলে দিতে হয় খারিজ পাস করানোর জন্য।