All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
BRTA

Driving Licence

ড্রাইভিং লাইসেন্স এক দালাল ১০,০০০/- টাকা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট-ছবি তোলা পর্যন্ত করে দিয়েছে। ১০ বছর মেয়াদী লাইট ড্রাইভিং লাইসেন্স ইতোপূর্বে বেশ কয়েকবার গিয়েছি, তারা শুধু ১/১.৫ মাস মেয়াদের সীল দিয়ে দেয়। ৫ বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনও ড্রাইভিং লাইসেন্স আসেনি। বাইরের এক দালাল বললো- ৫,০০০/- টাকা দেন, খুঁজে বের করে দিচ্ছি। আমি ১,৫০০ টাকা পর্যন্ত অফার করেছি।

Refused
মিরপুর-১৩ ৳15.0K
1 September 2026 8 DKHFFBCE
0 Comments
Land Office

নাম জারির জন্য গিয়েছিলাম

আমি আমার জনি নাম জারির জন্য আবেদন করে গিয়েছিলাম ইব্রাহীমপুর ভূমি অফিসে যাওয়ার পরে বলতেছে কাজগে এই সমস্যা ঐ সমস্যা এটা ঠিক করেন এই ভাবে আমাকে তিন বার নাম জারির জন্য আবেদন করতে হয়েছে। তিনবার আবেদন করার পর ৯০০০ টাকা দেওয়া পরে ঐ কাজগে আর কোন সমস্যা নেই আমার নাম জারি হয়ে গেছে। এই ৯ হাজার টাকার সাথে তিনবার আবেদন করা আসা যাওয়া আরো ৪ হাজার টাকা খরচ হয়েছে।

Paid
নবীনগর, ইব্রাহিমপুর ভূমি অফিস ৳9.0K
1 September 2026 7 CTX4TFZS
0 Comments
Education Office

এমপিওভুক্ত ফাইল জেলা থেকে ছাড়ানোর জন্য

পিরিজপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একজন পরিদর্শক আছেন। উনি মূলত উনার কাছে এমপিও ভুক্ত বার শিক্ষা দের যত ফাইল আছে তিনি উনি ছেড়ে থাকেন। উনার কাছে ফাইল যাবার পরও উনি তার লোক সেট করা আছে তার মাধ্যমে টাকা দাবি করে থাকেন। ওনাকে পিরিজপুর জেলায় মাধ্যমিক শিক্ষা স্তরের যত লোকজন আছে এমপি ভুক্ত তারা সবাই এক নামে চিনে। উনি প্রথমে এমপি ভক্তের জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল পরবর্তীতে বকা এফাইলের জন্য টাকা নিয়েছে এবং এরপর এ বছর যারা এসেছে তাদের যে কোন ভুলের জন্য উনি এক লক্ষ টাকা দাবি করেছেন।

Paid
পিরোজপুর ৳100.0K
1 September 2026 7 BR2EGSYT
0 Comments
Sub-Registry Office

পুরাতন দলিলের নকল উত্তোলন

সাব রেজিস্ট্রার অফিসে আমার হারিয়ে যাওয়া পুরাতন দলিলের নম্বর ও সাল দিয়ে সার্চ করে এর নকল তোলার জন্য গিয়েছিলাম। তারা প্রথমে বলে ১০০০ টাকা লাগবে তাহলে কাগজ বের করা যাবে। কিন্তু পরবর্তী তে বালাম বই তাদের কাছে নেই সেটি অন্য কোথাও আছে, সেখান হতে বের করে দিবে কিন্তু তার বিনিময়ে তারা ৪০ হতে ৫০ হাজার টাকা লাগবে বলে। তাছাড়া যদি তারা বালাম বই বের করে কিন্তু সেখানে আমার জমির দলিল না থাকে তাহলে টাকা কম রাখবে না যেটা তাদের ডিমান্ড সেটিই দিতে হবে।

Refused
দিনাজপুর সদর ৳50.0K
1 September 2026 7 RNAPSH37
0 Comments
Other public office

লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত অফিস)

অফিসের বড়........ যিনি লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত ডিভিশন অফিস) এ ফর্ম দিয়ে থাকেন। তিনি ফর্ম পুরন করে জমা দিয়ে ‍দিবেন ২২,০০০ টাকা দিতে হবে। ফর্ম নিয়ে এসেছি আজ ও জমা দেই নাই। কষ্ট পেয়েছিলাম আমি একজন ইঞ্জিনিয়ার (সিভিল) ভাল কাজ করার আশা করছিলাম। ওদের কপাল খারাপ।

Refused
যশোহর ৳22.0K
1 September 2026 11 KHAJ7RPP
0 Comments
Other public office

জজ কোর্ট নেত্রকোনা

ডাক্তারের স্বাক্ষী ছাড়া, বাদীপক্ষকে না জানিয়ে, মিথ্যা যুক্তিতর্ক দেখিয়ে এর পরের দিনই আসামীদের পক্ষে রায় দিল,প্রকৃত আসমীদের খালাস দিয়ে দেয়,প্রায় ত্রিশ লক্ষ টাকা ঘুস নিয়েছে জজ সাহেব।

Refused
নেত্রকোনা ৳3.00M
1 September 2026 12 MYHZR9NK
0 Comments
Other public office

লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত অফিস)

অফিসের বড়........ যিনি লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত ডিভিশন অফিস) করেন, তিনি ফর্ম পুরন বাবদ ২২,০০০.০০ টাকা চেয়ে ছিল সরকারি জমা ৪০০০+৫০০=৪,৫০০.০০ টকা। রাগকরে ফর্ম নিয়ে চলে এসেছি ।

Refused
যশোহর ৳22.0K
1 September 2026 7 KHW3RFNQ
0 Comments
Land Office

মিউটেশন

জমি দলিল করার জন বিক্রেতা মিউটেশন করতে জায় কিন্তু টাকা ছাডা উনি মিউটেশন করে দিবে না, আমি ছিলাম ক্রেতা তাই আমি বাদ্ধ হয়ে টাকা দিয়া মিউটেশন করে পরে দলিল করে নেই

Paid
মাদারীপুর ৳5.0K
1 September 2026 9 DKXC2QGM
0 Comments
Other public office

চট্টগ্রাম গণপূর্ত ই/এম-২ ক্যাশিয়ার ঘুষ পরিশোধ

সরকারি কাজের বিল তুলতে গিয়ে বললো ১% করে দিতে হবে একাউন্ট সেকশনের জন্য। নির্বাহী প্রকৌশলীর জন্য ২% মোট ৩% টাকা চট্টগ্রাম গণপূর্ত ই এম বিভাগ ২ এর ক্যাশিয়ারকে পরিশোধ করতে হয়েছে কারণ সে আমার প্রাপ্য চেক দিচ্ছিলো না।

Paid
চট্টগ্রাম ৳15.0K
1 September 2026 6 CTMQ9HDC
0 Comments
Public Hospital

হাসপাতাল সেবা

আমার মা হার্ট এর রোগী উনাকে সোহোরাওর্য়াদীর পাশে হৃদরোগ হাসপাতোলে নিয়ে যাওয়া হয় হার্টে রিং পরানোর জন্য প্রায় দেড় মাস হাসপাতালে থাকতে হয়।টিকেট থেকে শুরু করে,বেড,পানি,মেডিসিন,অপারেশন সব কিছুতে টাকা দেয়া লাগে।ওয়াড বয়,মহিলা সবার ব্যবহার প্রচন্ড খারাপ।আমার মা খুব অসুস্থ দেখেও টাকা না দেয়ার জন্য ধরেও নাই।অপারেশন শেষ হবার পরেও জায়গায় জায়গায় টাকা দিতে হইছে। ট্রলি,হুইল চেয়ার সব কিছুতে।অপারেশন শেষে বয়রা ক্যথ খোলে ব্যন্ড্যাজ খোলে হাজার টাকা না দিয়ে ভয় দেখায় কেউ রোগী দেখবেনা। এদের আগেও ধরা হইছে টিভিতে নিউজ হইছে কিছুই হয় নাই।টয়লেট এবং পরিবেশ সবই খারাপ ।আমাদের জায়গায় জায়গায় টাকা দিয়ে সেবা নিতে হইছে।জানিনা এর শেষ কোথায়।

Paid
ঢাকা ৳20.0K
1 September 2026 9 DKNJRCJV
0 Comments
Traffic Police

গাড়ির ভুতুরে মামলা

গাড়ি মতিঝিলে পার্কিং করা ছিল ব্যাংকের পার্কিং লিখা স্থানে।সেখানে পুলিশের সার্জেন্ট মোবাইলে ভিডিও করে পরবর্তীতে ২০০০০ টাকা দাবি করে।দাবিকৃত টাকা না দেওয়ায় অনেক টাকার মামলা দেয়।

Refused
ঢাকা,মতিঝিল ৳20.0K
1 September 2026 9 DKH7W52Z
0 Comments
Other public office

পুলিশের

আমার বাবার পেনশনের টাকা ওনি ষখন তুলতে যান, তখন তার টাকা তারই তুলতে টাকা দিতে হবে, আসলে চা নাস্তা, খেতে ২৫ হাজার টাকা লাগে, 😅 এটাই আমাদের বাংলাদেশের system.

Paid
বরগুনা ৳25.0K
1 September 2026 7 BRCQN3CK
0 Comments
Land Office

Bds jorip

আমার এলাকায় ভূমি জরিপের কাজ মানে বিডিএস জরিপের কাজ চলমান আমার কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা আমার কাছে অর্থ দাবি করা তো আমি এখন ওটা ভেবে রাখছি টাকা পয়সা দেই নাই দেখি কি হয়।

Only demanded
Gazipur ৳50.0K
1 September 2026 9 DKYQ9NAH
0 Comments
Sub-Registry Office

জমি রেজিস্ট্রি

জানুয়ারি এর দিকে জমি রেজিস্ট্রি করতে ঘুষ দিতে হয়েছিল। উদ্দেশ্য ছিল কোন ভাবেই যাতে রেজিস্ট্রি এর দিন পেছানো না হয়। কারণ, যিনি বিক্রি করবেন উনি তার পর দিনই বিদেশ চলে যাবেন।

Paid
মিরপুর, ঢাকা ৳1.20M
1 September 2026 9 DKAWL9C8
0 Comments
Land Office

নামজারি

আমার একটা জমি নামজারি করার জন্য আবেদন করি খতিয়ানে নাম ভুল থাকার কারণে আবেদন করলে এসিলান্ড সেটা খারিজ করে দেয় প্রত্যয়ন পত্র দেওয়া হলে ও মামলা খারিজ করে দেয় এবং ২০ হাজার টাকা ঘুষ দাবি করে বর্তমানে আমি সেটা এখনো করাতে পারিনি টাকা দিতে পারিনি তাই

Refused
ফকিরহাট ৳20.0K
1 September 2026 10 KH424SPB
0 Comments
Other public office

চুরি হওয়া ফোন উদ্ধার

আমার স্মার্টফোন টি চুরি হলে উদ্ধার বাবদ তারা ৫০০০ টাকা চায়। এমনকি যার কাছ থেকে উদ্ধার করে তার কাছেও টাকা দাবি করে। আমি টাকা দিলে আমাকে ফোন দিয়ে দেয়

Paid
ময়মনসিংহ সদর ৳5.0K
1 September 2026 8 MY38M5QD
0 Comments
Education Office

পরীক্ষার খাতা মূল্যায়ন

আমি শিক্ষক।প্রতি বছর খাতা মূল্যায়ন করি , যথারীতি মেসেজ আসে, নির্দিষ্ট তারিখের সময় অনুযায়ী নিয়ম মেনেই খাতা মূল্যায়ন করি কিন্তু এবার আলিম(এইচএসসি সমমান) পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য মেসেজ না পেয়ে মাদ্রাসা অধিদপ্তরের একজনকে ফোন করি তিনি বাড়তি টাকা দাবি করেন কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। এখন ভবিষ্যতে আর খাতা মূল্যায়ন করতে পারবো না বলে হুমকি দিয়েছেন। আমার আসলে কি করা উচিত? কয়েকজনের সাথে যখন বিষয়টি শেয়ার করলাম তারাও একই ভুক্তভোগী! এখানেও দুর্নীতি ভাবতেও লজ্জা লাগছে!

Refused
ঢাকা ৳2.0K
1 September 2026 6 DKPNQG2K
0 Comments
Education Office

বদলি

সরকারি কলেজের শিক্ষক (প্রভাষক) হিসেবে কর্মরত আছি। বদলির জন্য চেষ্টা করলে জানানো হয় যে, কাঙ্ক্ষিত কলেজে যেতে চাইলে ২ লক্ষ টাকা দিতে হবে। গোপন সূত্রে জানতে পারি শিক্ষামন্ত্রী অধীনে মাউশির মহাপরিচালক এই সিন্ডিকেট পরিচালনা করেন।

Refused
ফরিদপুর ৳200.0K
1 September 2026 5 DK4DULLY
0 Comments