All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Passport Office ৳10.0K

রেনু করতে গিয়ে

আমি পাসপোর্ট করতে গিয়ে,, চারবার ঘুরে আসছি অফিস থেকে আমার কাগজ ,, তারা জমা নিচ্ছে না,,পাসপোর্ট অফিসের লোক বলছে কম্পিউটারের দোকানে যান ওনারা বুঝিয়ে দিবে,,, আমি দোকানে গেলাম তারপর তারা বলতেছে,, সবাই করে আসছে আপনি কেন পারছেন না,,আপনার কাগজের নিচে সাইন নাই,, কম্পিউটারের দোকানদার বলল ১০ হাজার লাগবে আপনি অনেকবার গিয়ে ঘুরে আসছেন সেজন্য,,, অথচ ৬ হাজার টাকার জিনিস চার হাজার টাকা বেশি দিয়ে করতে হয়েছে,, এছাড়া কোন ওয়েতে আমি করতে পারিনি,,।

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 6 views DK2BXFFA
0 Comments
Paid Land Office ৳2.2K

নকল দ‌লি‌ল

দলিল সম্পাদনের পর নামজারির জন্য মূল দলিল অথবা অবিকল নকল দলিল প্রয়োজন হয়। কিন্তু মূল দলিল হাতে পেতে প্রায় দুই বছর সময় লাগায়, অনেকেই নামজারির কাজ সম্পন্ন করার জন্য অবিকল নকল দলিল সংগ্রহ করেন। এই সুযোগে অবিকল নকল দলিল তোলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ও স্বচ্ছ নিয়ম অনুসরণ করা হচ্ছে না। যেখানে স্বাভাবিকভাবে প্রায় ১,২০০ টাকা খরচ হওয়ার কথা, সেখানে অলিখিত নিয়মে সর্বনিম্ন ২,২০০ টাকা থেকে টাকা আদায় শুরু হয়। এরপর যার কাছ থেকে যতটা সম্ভব, পরিস্থিতি বুঝে তত বেশি টাকা দাবি ও আদায় করা হয়। ফলে সাধারণ সেবাগ্রহীতারা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ প্রদান করছেন এবং নিয়মিতভাবে হয়রানি ও অনিয়মের শিকার হচ্ছেন।

রৌমারী, কুড়িগ্রাম, Rangpur 1 September 2026 6 views RNCUVWEN
0 Comments
Paid Land Office ৳30.0K

ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটর ১০টাকার কাজ৫০টাকা

আমি আমার ৭০শতাংশ জমি মিউটেশন করতে গেলে প্রথমত নায়েব সাহেব আবেদন প্রস্তাবের জন্য চান১০০০০/তারপর তাকে দিলাম ৩০০০/অবশেষে ভূমি কমিশনের অফিসে সার্ভেয়ার, নাজির, এসি ল্যান্ড মিলে ৩০০০০/টাকা। অবশেষে খারিজ কম্প্লিট হল। সেই একই দরখাস্ত পূর্বে২বার নামঞ্জুর করেছেন। টাকা দেওয়ার পর সব ঠিক হয়ে গেছে।এই হচ্ছে দেশের অবস্থা।

কিশোরগঞ্জ, কটিয়াদী ভূমি অফিস, Dhaka 1 September 2026 7 views DKBC6A48
0 Comments
Paid Passport Office ৳2.5K

নতুন পাসপোর্ট আবেদন

নতুন পাসপোর্ট করার সময় সব কাগজপত্র ঠিক ছিল, তবুও ভুল বের করে ফিরিয়ে দিচ্ছিল। পরে অফিসের নিচে দালাল কাগজ দেখে বলল, ঠিক করে দিচ্ছি, কাগজ দিন। কাগজ দিলাম, সে শুধু একটা ছোট সিল মেরে দিল। ওই একই কাগজ নিয়ে পরের বার লাইনে দাঁড়িয়ে জমা দিলে অ্যাপ্রুভ করে দিয়েছে।

মুন্সীগন্জ, Dhaka 1 September 2026 8 views DKMLFS8Z
0 Comments
Paid City Corporation ৳500

মৃত্যু সনদ

মৃত্যু সনদ করতে আবেদন করেছি । জমা দিব তখন দায়িত্ব প্রাপ্ত অফিসার বলল ৫০০ টাকা দিতে হবে। না দিলে ঝামেলা হবে তাই আমি টাকা পরিশোধ করেছি ।

সিদ্ধির গঞ্জ , নারায়ণ গঞ্জ, Dhaka 1 September 2026 12 views DK2R7VJ4
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট আবেদন জমা

পাসপোর্ট করার জন্য যা যা সরকারি দপ্তরের সাইটে লেখা আছে সব সহ যাই। এরপরও এটা সেটা চেয়ে ঘুরাতে থাকে। প্রথমে নাগরিকত্ব সনদ। এরপর বাড়িওয়ালার অনাপত্তিপত্র, এরপর বাড়িওয়ালার এনআইডি ফটোকপি। শেষে পাশের এক কম্পিউটার দোকান থেকে ২০০০ টাকা দেয়ার পর ফাইল জমা নেয়। তখন আর এসব কিছুই লাগেনি। ফাইলের কোনায় একটা দাগ দিয়ে দেয়। সেই দাগ দেখেই ফাইল ওকে করে জমা নিয়ে নেয়

নারায়ণগঞ্জ, সাইনবোর্ড এলাকা, Dhaka 1 September 2026 8 views DKAVVBXC
0 Comments
Paid Education Office ৳150.0K

বাবার পেমনশনের টাকা তোলা

আমার আব্বা প্রাইমারী স্কুলে হেডমাস্টার হিসেবেই রিটায়ার্ড করার পর মঠবাড়ীয়া টিও অফিস উক্ত টাকা নিয়ে আমার বাবার প্রাপ্য টাকা পরিশোধ করে।

মজবাড়ীয়া, পিরোজপুর, Barishal 1 September 2026 8 views BR6N7HJ4
0 Comments
Paid Other public office ৳25.0K

সরকারি ফিস এর বাইরে

আমি সৌদি আরবে আছি,,, এবং সৌদি আরব আসতে,, আমি বাংলাদেশে যেই প্রসেসিং কাজগুলো করেছি সরকার অফিস গোলাতে,,, ,ট্রেডিং সেন্টার,, পাসপোর্ট অফিস,,, পুলিশ কিলারেন্সের জন্য থানা,,, ফিংগারের জন্য ফিঙ্গার অফিস,,,আনুমানিক ২৫ হাজার টাকার উপরে আমাকে খরচ করতে হয়েছে,, সরকারি অফিস ফের বাইরে ঘুষের জন্য,,।

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 10 views DKW23FH8
0 Comments
Refused Other public office ৳10.0K

তিতাস গ্যাস অফিসে দূর্ণীতি

আশুলিয়া তিতাস গ্যাস অফিসে গিয়ে বাসার লাইনের গ্যাস এর মালিকানা পরির্তন (নাম পরিবর্তন) এর জন্য আবেদন করতে যাই। তখন আমার কাছে ১৫,০০০ টাকা চেয়েছে। আমি বললাম- ৪,৫০০ টাকা দিয়েই লিগ্যালভাবে এই কাজ করা যায়, আপনি কেন এত টাকা চাচ্ছেন? তারপর ১০,০০০ টাকায় রাজি হয়। টাকা ওয়াশরুম থেকে গুণে নিয়ে এসে তার টেবিলের নিচে টাকাগুলো ফেলতে বলেছেন। কারণ সিসিটিভি ক্যামেরা আছে অফিসে। তাই৷ লোকেশন: তিতাস গ্যাস ট্রান্সমিশন অফিস, আশুলিয়া থানা সংলগ্ন, সাভার, ঢাকা।

আশুলিয়া, সাভার, Dhaka 1 September 2026 8 views DKNJTLZ4
0 Comments
Paid Other public office ৳2.0K

রংপুর মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেট তুলতে

রংপুর মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেট তুলতে প্রধান অফিস সহকারী প্রায় সব ইন্টার্ন ডাক্তার থেকে 1000 -5000 টাকা পর্যন্ত ঘুষ নেয় । টাকা না দিলে হয়রানি করে । হাসপাতালের পরিচালক, কলেজের প্রিন্সিপাল সবাই জানে। কিন্তু কোন ব্যবস্থা নেয় না ।

রংপুর, Rangpur 1 September 2026 9 views RN2Z2GG5
0 Comments