All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Education Office ৳1.0K

এমপিও ফাইল ছাড়করণে

মাদ্রাসা শিক্ষক হিসেবে নিজের এমপিও ফাইল জেলা অফিস থেকে ছাড়করণের জন্য মিষ্টি খাওয়া বাবদ টাকা ছেয়েছিল জেলা শিক্ষা অফিসার। ১০০০ টাকা দিলে সে আরো দাবি করে।

সাতক্ষীরা, Khulna 1 September 2026 12 views KHSQ574B
0 Comments
Refused Land Office ৳40.0K

খাজনার চেক কাটা

২৮/৮/২৬ তারিখে ভুমি অফিস গিয়েছিলাম।আমি জমি কিনেছি,,,১৯৯৮ সালে,,, খারিজ করেছি ১৯৯৯,,,, এবং ১৯৯৯ও২০০১ সালে চেক কেটেছি,,,,, কোন সমস্যা নেই,,,,,, আমার লাগবে ১২০০০/১৫০০০ কিন্তু চাইছে ৪০০০০

সাপাহার,, নওগাঁ, Rajshahi 1 September 2026 8 views RJA2JZCE
0 Comments
Only demanded Land Office ৳50.0K

ভুমি

ওয়ারিশ দিয়ে জমি খারিজ এর জন্য ২৫০০০ টাকা চেয়েছে এবং খাজনা দিতে ২৩০০০ টাকা বাড়তি নিয়েছে যা সরকারের খাতায় জমা হয়নি।

গোদাগাড়ী উপজেলা ভুমি অফিস, রাজাবাড়ি ইউনিয়ন ভুমি অফিস, Rajshahi 1 September 2026 6 views RJS49GUP
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

নাই

আমার বাবা আমাকে আমাদের নামে সাবক কাবলা দিবে সেই কারণে ভূমি অফিসার অর্থাৎ রেজিস্টার অফিসার আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে সে ক্ষেত্রে আমি পরিশোধ করি।

Madarganj, Mymensingh 1 September 2026 8 views MY3T2MKR
0 Comments
Refused Land Office ৳40.0K

খাজনার চেক কাটা

আমি ২৮/৮২৬ সালে ভূমি অফিসে যাই আমি জমি নিয়েছি ১৯৯৮ সালে এবং খারিজ করেছি অন 999 সালে এবং চেক কাটছে ১৯৯৯ সালে এবং ২০০১ সালে। এখন আমি আবার চেক কাটতে যাচ্ছি তো বলছে ৪০০০০ হাজার টাকা লাগবে,,,,,,অথচো আমার ১২০০০/১৫০০০ হাজার টাকা হলেই হবে

সাপাহার,, নওগাঁ, Rajshahi 1 September 2026 8 views RJ6P9GTF
0 Comments
Paid Land Office ৳3.0K

জমির প্রতিবেদন

আমাদের পরিবারের সদস্যদের ভেতরে বাড়ি জমি নিয়ে একটা ৪৪ এবং ৪৫ ধারা মামলা হয়েছে এবং বিবাদীপক্ষ অনেক ভুল তথ্য দিয়ে মামলা করেছে যে আমরা জায়গা জমি পাবোনা সেই মর্মে। তাই মহামান্য আদালত ভূমি অফিসে তদন্তের জন্য চিঠি দিয়েছে এবং ভূমি অফিসের কর্মকর্তারা আমাদের ওখানে গিয়ে নিজ চোখে দেখেছে এবং আশেপাশের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছে তৎপর আমাদের কে অফিসে যেতে বলেছে এবং আমরা যখন অফিসে যাই তখন ১২ হাজার টাকা ঘুষ চেয়েছে কিন্তু আমরা তাৎক্ষণিক ৩০০০ হাজার টাকা দিয়েছি আর নয় হাজার টাকা দিতে পারিনি তাই এখন পর্যন্ত প্রতিবেদন করে পাঠাইনি

বরিশাল, Barishal 1 September 2026 7 views BRW7AZFF
0 Comments
Paid Land Office ৳2.0K

তামিল রিপোর্ট

মুলত আমি একটি মিসকেইস মামলার রায় পাই যেটা ইউনিয়ন ভূমি অফিসে তামিল করার জন্য প্রেরণ করা হয় আমার মাধ্যমে সেখানে শিমুলিয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা কাগজটি নিজের কাছে জমা রাখে এবং সাতদিন পরে আসতে বলে,,, সাত দিন পরে গেলে সে জানায় তার কাছে লেখার সময় নেই এবং তিনি নিজেই আমাকে বাইরে একটি কম্পিউটারের দোকান পাঠায় যে মূলত দালাল তিনি আমার কাছে ৩০০০ দাবী করে আমি নিরুপায় হয়ে দুই হাজার টাকা দিয়ে কাজটি করাই।

ঢাকা, Dhaka 1 September 2026 8 views DK6K9QQT
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট তৈরি

বিদেশে চাকরি করার জন্য পাসপোর্ট অফিসে গিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় কাগজ জমা দিয়েছিলাম নিজে গিয়ে এবং পাসপোর্ট অফিসের কর্মচারীদের কাছে তারা বলল তোমার কাগজে অনেক ভুল আছে ভুলগুলো সংশোধন করে নিয়ে এসো আমি পরের সপ্তাহে সংশোধন করে নিয়ে এসেছিলাম ওই পাসপোর্ট অফিসে তারা আবারা বলল আমার নাকি আরো কিছু ভুল আছে পাসপোর্ট অফিস থেকে বাইর হয়ে আসলাম একটা লোক বলল কি সমস্যা ভাই আমি বললাম স্যার কথা বল বলল আমাকে দুই হাজার টাকা দাও সব সমস্যা সমাধান করে দিব আমি টাকা দেওয়ার সাথে সাথেই আমার ফাইলটা প্রস্তুত হয়ে গেল এ থেকেই বুঝতে পারলাম আমার দেশ কতটুকু দুর্নীতি বা ঘুষ সরকারি অফিস গুলো এরকমভাবে লেনদেন করা হয় তারপরে আমি পাসপোর্ট পেয়ে বিদেশে চাকরির উদ্দেশ্যে চলে আসলাম

সাতক্ষীরা, Khulna 1 September 2026 6 views KHTA6C4P
0 Comments
Paid Land Office ৳30.0K

জমির খাজনা

সেবাটি ছিল জমির খাজনা।স্থানীয় এক দালালের মাধ্যমে ঘুস চাওয়া হয় এবং প্রত্যাখ্যান করি। কিন্তু কাজ না করে দিনের পর দিন হয়রান করে কাজ হয় না। বাধ্য হয়ে দাবিকৃত ৫০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা দি। এতে আমার কাজ হয়।

নওগাঁ জেলার রানীনগর থানার আবাদপুকুর ভূমি অফিস, Rajshahi 1 September 2026 9 views RJRC67MM
0 Comments
Paid Other public office ৳5.5K

ভাতার অর্থ ব্যংক থেকে তোলতে ঘুষ দিতে হয়েছে।

আমি আমার স্ত্রীর নামে একটা গর্ভবতী কার্ডের জন্য আবেদন করি।সেখানে তো কয়েক জায়গায় কিছু কিছু টাকা লেগেছে। কোনটা ঘুষ আর কোনটা ঘুষ না এটা বুঝার ও কোন উপায় নেই। ধাপে ধাপে টাকা নিয়েছে।যেমন সাস্থ সেবা কার্ড ২০০/ ব্যংক একাউন্ট আবেদন ২০০/সংস্লিষ্ঠ ইউনিয়ন অফিসেই আবেদন করেছিলাম।পরে টাকা তোলার সময় ১০০/ আমার ঢাকা সিলেট মহাসরকের নরসিংদী শিবপুরস্থ এক স্থানে হোটেল ছিল সরকারি প্রনোদনা পেয়েছি কর্মচারী হিসেবে ২৬০০০/সেখান থেকে নন অফিসিয়াল ভাবে যে আমাদের নাম জমা নিয়েছে অন্যত্র দেখা করে কিছু টাকা দেয়ার দাবি করে।পরে আমি ১০০০/টাকা দিয়েছি। মোবাইল চুরি হয়েছিল উদ্ধারের জন্য শিবপুরের একজন এস আই কে ৪০০০/টাকা দিয়েছি উল্লেখ্য তিনি এই টাকার কথা কোথাও না বলার কথা বলেছেন।এই সব কাছাকাছি সময়ের গঠনা।আরো আগে অনেক হয়েছে এমন।

নরসিংদী, শিবপুর, পুটিয়া ইউনিয়ন।, Dhaka 1 September 2026 10 views DKYDGX79
0 Comments