All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Refused Education Office ৳20.0K

বদলি

আমার বোনের হাসবেন্ড প্রাইমারি শিক্ষক, সে ৩ বছর যাবত বাড়ি থেকে অনেক দূরের একটি চরে চাকরি করছে,তার প্রতিস্থাপনের ভিত্তিতে বদলির অর্ডার হয়ে আছে, খোঁজ নিতে গেলে সেখানের কর্মচারী নতুন নিয়োগের কাউকে দিয়ে বদলি করার জন্য ঘুষ দাবি করে, অথচ বদলিটা এমনিতেই হওয়ার কথা

ভোলা, Barishal 1 September 2026 9 views BRQSUKV3
0 Comments
Paid City Corporation ৳50.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার কারখানার ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য ৫০০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল। যদিও আমার কারখানার সকল ডকুমেন্টস ok সিল। তার পর o taka দিতে হলো। গাজীপুর চৌরাস্তা জোনাল অফিস এ। ১৪ ওয়ার্ড এর ভিতর

বাসন , গাজীপুর, Dhaka 1 September 2026 11 views DKQK8C7Q
0 Comments
Refused Land Office ৳300.0K

নামজারি

আমার ওয়াইফের কিছু জমি, সরকারি প্রয়োজনে সরকার অধিগ্রহন করে নিয়েছে। সেখানে একটা মর্ডাণ সার্ভিস করেছে।আমরা সেই অধিগৃহীত জমির বিল তুলবো। সেজন্য নামজারি প্রয়োজন হয়। যখন নামজারি করতে গেছি, তখন সার্ভেয়ার এই টাকা দাবি করে এবং আমি ১ লক্ষ দিতে চেয়েছি কিন্তু ওনি ৩ লক্ষ এর নিচে করবে না।।। এই জন্য আমি বছরের পর বছর ঘুরছি। এখনো কোনো সমাধান পাচ্ছি না।আমার শ্বশুর বাড়ি পরিবার একটা কৃষক পরিবার।।।

গাজীপুর মহানগর, কাশিমপুর।, Dhaka 1 September 2026 7 views DK9YNS69
0 Comments
Paid Passport Office ৳2.0K

আবেদনপত্রে কোন ভুল না থাকা সত্ত্বেও নিজেদের মত করে ভুল ধরে ২০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করে।

কয়েকমাস আগে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেবার সময়, তারা একসেপ্টই করছিল না, এটা সেটা ভুল ধরতেছিল। প্রথমে বলে কিউ আর কোড ভুল আছে,। আমি বললাম এটা তো অনলাইনে সংয়ক্রিয় তৈরি হয়েছে আমার তথ্যে কোন ভুল থাকলে সেটা বলুন। তারপর জিমেইল অ্যাড্রেসে ভুল ধরেছিল। সেটা ফোন খুলে দেখিয়েছি যে এটাই আমার জিমেইল অ্যাড্রেস। বহুৎ বাগবিতণ্ডা করার পর আমার অরিজিনাল স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও বলে অনলাইন কপি লাগবে। অতবর বের হবার সময় ডিউটিরত পুলিশ (কনস্টেবল) সদস্য আমাকে ডেকে জিজ্ঞেস করে কি হয়েছে?, তাকে সবটা বলতেই বলে ২০০০ টাকা দিলে ওসব কিছুই লাগবে না। তারা নাকি কাগজ জমা দিয়ে দিতে পারবে, ভিতরে নাকি যোগাযোগ আছে। আমি রাজি হই নি। স্মার্ট কার্ডের অনলাইন কপি বের করে জমা দিয়ে কাজটা করাই। কিন্তু কিছুদিন পর আমার ভাইয়ের পাসপোর্ট করতে গেলে ইচ্ছেমত ভুল ধরে ২০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করায়।🥲

ঢাকা (অন্যান্য), Dhaka 1 September 2026 8 views DKHJHGUS
0 Comments
Refused Other public office ৳650

BMET registration পিতার নাম সংশোধন

আমি পিতার নাম সংশোধন করা জন্য যাই সেখানে নানা করন দেখিয়ে লোকদের দিনের পর দিন গুরায় কিন্তু কাজে টা করতে মাত্র কয়েক মিনিট লাগে যারা কি অথ লেনদেন করতে পারে তাদের কাজটা সহজেই হয়ে যায় আজ আমার দেখা বাস্তব অভিজ্ঞতা এটা

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DK2FHNWJ
0 Comments
Paid Sub-Registry Office ৳25.0K

নামজারি করন

প্রথমে নামজারি করতে ১১৭০ টাকার কথা বলি তারপর বলে এটা দিয়ে হবে না,,আমাকে দিয়ে করাইলে ১৫০০০ হাজার টাকা লাগবে,,,অনেক ভেবে দেখলাম টকা না দিলে এগুলো কাজ হবে না অনেক দেখছি,,,তারপর রাজি হয়ে গেলাম ৩য় ধাপে এসে বলে আপনার এটায় অনেক ঝামেলা আছে আরো ১০০০০ হাজার লাগবে,,না দিলে হবে না,,,কি আর করব মাঝপথে আটাওকাইলে হয়তো আরো ঝামেলা বাড়বে তাই রাজি হই,,অবশেষে হাতে পাই

গাজিপুর, Dhaka 1 September 2026 8 views DKYMVMR6
0 Comments
Paid Land Office ৳35.0K

জমির মিউটেশন এবং ভূমি উন্নয়ন কর প্রদান

আমার দাদা হতে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত ৩ একর জমির অনলাইন মিউটেশন ও ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য গত এপ্রিল 2024 সালে পটুয়াখালি জেলাধীন, রাঙ্গাবালি উপজেলার ভূমি অফিসে যাই, অত্র দপ্তরের ভূমি সহকারী কর্মকর্তা, আমার ৩ চাচা, আমি এবং আমাদের চাষার সম্মুখে ৩৫,০০০/- টাকা দাবি করেন। উক্ত কর্মকর্তার দাবির প্রেক্ষিতে উক্ত ব্যক্তিবর্গের সামনে তাকে ৩০,০০০/- টাকা নগদ প্রদান করি। তারপর তিনি 04.09.2024 খ্রিস্টাব্দে ১১০০/- টাকা সরকারি কোষাগরে জমা পূর্বক আমাদের জমির অনলাইন মিউটেশন সম্পূর্ণ করেন। কিন্তু তিনি তৎকালীন হাল সনসহ বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন নাই। অর্থাৎ এখানে উক্ত কর্মকর্তা আমাদের 30,০০০/- টাকা আত্নসাৎ করেন।

রাঙ্গাবালি, পটুয়াখালী, Barishal 1 September 2026 8 views BRYUNH6A
0 Comments
Paid Customs Office ৳335.0K

কাস্টমস অডিট, জেনারেল বন্ড রিনিউ, মালিকানা পরিবর্তন এবং যেকোন পারমিশন বিষয়ক।

আমি একটি বিদেশী কোম্পানিতে জব করি ঢাকা ইপিজেডে । প্রতি বছর কাস্টমস অডিট করতে হয়। এটা খুব স্বাভাবিক যে সব কিছু ঠিকঠাক থাকলেও কাস্টমস Assistant Revenue Officer, RO, Assistant Commissioner এবং কাস্টমস হেড অফিস শেগুন বাগিচার Joint Commissioner কে আলাদাভাবে টাকা না দিলে ইহকালে অডিট সম্পন্ন করা সম্ভব না। আর অডিট না শেষ হলে জেনারেল বন্ড রিনিউ হবেনা। জেনারেল বন্ড রিনিউ না হলে এক্সপোর্ট এবং ইম্পোরট বন্ধ করে দেয় । ARO: 50,000 tk RO: 70,000 tk Assistant Commissioner: 80,000 tk Joint Commissioner: 100,000 tk Sipahi: 20,000 tk Office assistant: 5000 tk Computer operator: 10,000 tk এই ঘুষ শুধুমাত্র কাস্টমস অডিটের জন্য। জেনারেল বন্ড রিনিউ, মালিকানা পরিবর্তন এবং যেকোন পারমিশনের জন্য আলাদা ঘুষের হিসাব আছে।

ঢাকা ইপিজেড, Dhaka 1 September 2026 11 views DK7AHT4A
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট

পাসপোর্ট বেরিফিকিশন কথা বলে থানায় ডাকে পুলিস আমার কাছে এক হাজার টাকা দাবি করে আমি দিতে না চাইলে তিনি আমার পাসপোর্ট আটকে দিবার ভয় দেখায় পরে আমি টাকা দিতে বাদ্য হই।

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 8 views DKCUF5SX
0 Comments
Only demanded BRTA ৳16.0K

ড্রাইবিং লাইসেন্স বানানোর

আমি অফিসে গেলে আমাকে বলাহয় লাইসেন্স বানাতে হলে প্রথমে কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করবেন।তারপর নিছে সিডির কাছে একজন লোক টেবিল নিয়ে বসে আছেন। উনাকে সাথে যোগাযোগ করেন।আমি নিছে উনার কাছে যাই উনি ১৬০০০ টাকা দাবি করেন।টাকা দেই নাই কিন্তু ঘুষ ছাডা লাইসেন্স কিভাবে পাব?

ফেনী বিআরটিএ অফিস, Chattogram 1 September 2026 9 views CTV84C34
0 Comments
Refused Other public office ৳1.6K

নতুন ট্রেড লাইসেন্স

আমি নতুন ট্রেড লাইসেন্স করতে গেছি সেখানে তারা আমাকে কৃষি খামারের জায়গায় বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে বলে প্রতি ট্রেড লাইসেন্স জন্য ৩০০ টাকা ঘুস দাবি করছে। যা আমি মেনে নাই বলে সে আমাকে বলে যে সে আমাকে কোন প্রকার সহায়তা করতে পারবে না।। আমি উনাকে জিজ্ঞেস করি যে এই বিষয়ে সরকারি কোন নীতিমালা আছে কিনা।। সে সোজা বলে যে উনি হচ্ছে এখানকার নীতিমালা প্রণয়নকারী।

ফেনী, Chattogram 1 September 2026 10 views CTKU7T2N
0 Comments
Paid Other public office ৳1.0K

Return my registration card from college BPED , Barishal

I am student of Bachelor of Physical Education (BPED )Amnatganj barishal Session. Session:2025 I called my teacher .I had told him,Sir I cancelled my professional Masters and I want to return my registration card and forwarding letter .My teacher told me ,give me 1000 thousand taka and I give you all paper.Then, I paid 1000 taka then .My teacher gave Clarence.Then I completed my work.

Barishal, Barishal 1 September 2026 9 views BR6H3YL4
0 Comments
Paid Land Office ৳4.0K

খাজনায় নাম হবে ২ জন কিন্তু ভুল করে ১ জনের নাম আসছে।

৩ দিন গিয়েছি করেনি। বলেছে হবে, হবে, হবে কিন্তু হয় না। অবশেষে ৪০০০/- দালাল কে টাকা দিলে ওইদিন ই হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার শোনার বাংলাদেশের অবস্থা।

গাজীপুর, Dhaka 1 September 2026 9 views DKVXKNRN
0 Comments
Paid Land Office ৳8.5K

মিউটেশন

ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন করতে গিয়েছিলাম, তখন তারা কাগজ যাচাই করে ৮৫০০ টাকা দাবি করে। টাকা পরিষোধ করার পর মিউটেশন না করেই পুরো টাকা নিয়ে নিয়েছে। এ ব্যাপারে অফিসারকে জিজ্ঞেস করলে বলে এখন নতুন নিয়ম হয়েছে মিউটেশন করা যাবে না। এ ব্যাপারে কোন সমস্যা করলে, কারো কাছে গেলে এমন কাজ করে দিবে যাতে আর যেন মিউটেশন না করতে পারি, তাই চুপ থাকতে বলেছে।

কালকিনি, মিয়াঁর হাট ভূমি অফিস।, Dhaka 1 September 2026 7 views DKMQT3KV
0 Comments
Refused Other public office ৳4.0K

আপোষ পরবর্তী স্বেচ্ছায় মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে।

বাদি-বিবাদি স্বামী ও স্ত্রী স্বতঃস্ফূর্তভাবে মামলা প্রত্যাহার করতে চায়, দফতরী নাম তালিকাবদ্ধ করে আর কিছু টাকা দাবি করে যা উপরে উল্লেখ করিছি, টাকা দিতে অস্বীকৃতি জানালে আদালতে টাইম শেষ হয়ে গেছে বলে তারা জানায় অথচ তখন ঘড়ির টাইম ১১ঃ০০ টা বেজে পনের মিনিট তারা চালাকি করে আমাদেরকে তাদের এক সহকর্মীর কাছে নিয়ে যায় সে বলে টাকা দিলে তাহলে কাজ হবে-কোন সমস্যা হবে না। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে কাজটি টাইম শেষ হয়ে গেছে বলে এখন আর হবে না জানিয়ে ছিলো নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে আবার কি করে কাজটি হয়ে যায়। অথচ তখন ঘড়ির সময় ছিলো, বেলা ১১টা বেজে ১৫মিনিট। তাহলে এই হয়রানি কেনো? আদালত ভবনের কর্মকর্তা-কর্মচারীদের এই অশুভ আচরণ কে আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর।, Rajshahi 1 September 2026 7 views RJSAQ6X9
0 Comments
Paid Passport Office ৳9.0K

পাসপোর্ট বানানো

যেখানে পাসপোর্ট করতে সরকারি ফিঃ ৫৭৫০ টাকা লাগে ধরলাম সবকিছুর খরচ সহ ৬০০০ টাকায় হওয়ার কথা কিন্তু আমাকে বলা হয় ১১০০০ হাজার বলা হয় অনেক কথাবার্তা বলার পর ৯০০০ টাকায় এসে স্থীর হই আমার কাছ থেকে প্রায় ৩০০০ টাকা অতিরিক্ত নিচে তারা এই বলে নেয় যে পুলিশকে টাকা দিতে হবে ওরা নাকি ভেরিফিকেশনের জন্য নেয়। এখন আমি নিজে থেকে বেশ কয়েকটি পাসপোর্ট বানিয়ে দিয়েছি আমার পরিবারের অনেককেই খরচ হইছে মাত্র ৫৮৩০ টাকার মতো।

সিলেট, Sylhet 1 September 2026 8 views SYFASSNL
0 Comments
Paid Customs Office ৳33.0K

প্রতিষ্ঠানের মাসিক রির্টান দাখিল

প্রতিমাসে ভ্যাট রির্টান জমা প্রদানকালে ৩৩০০০/- ঘুষ প্রদান করতে হয় অন্যথায় প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন হয়রানি করে। এই বিষয় দুদকে মামলা করেও কোন ফলাফল পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 11 views DKC3N6J6
0 Comments