All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Refused Land Office ৳2.2K

খারিজ

ভাবি প্রথমে খারিজ এর আবেদন করলাম তারপরে কেস নাম্বার পরলো। তারপরে ইউনিয়ন ভূমি অফিসার অর্থাৎ নায়েবের কাছ থেকে প্রস্তাব নিয়ে আসলাম। তারপরে উপজেলা এসিল্যান্ড মহোদয় এর অফিসে জমা দেওয়ার সময় ২২০০ টাকা এর আর একটা চার্জ নেওয়া হয় এটা দিলে দুই থেকে তিন দিনের মধ্যে খারিজ হয়ে যায়। তখন কোন কাগজ পত্র কিছুই লাগে না। এই হচ্ছে অবস্থা

চাটমোহর এসাল্যান্ড অফিস, Rajshahi 1 September 2026 7 views RJLFRM5B
0 Comments
Paid Land Office ৳60.0K

তথ্য সংগ্রহ বা তল্লাশি /খারিজ

রূপগঞ্জ উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ তথ্য জানতে গেলেও খরচাপাতি প্রদান করতে হয় তাছাড়া একটু ঝামেলা থাকলে জমিতে সেখানের লোক সেটা খারিজ করিয়ে দেবার জন্য বড় অংকের টাকা দাবি করে থাকে।আমার সাথে কয়েকটা ঘটনা ঘটেছে বিভিন্ন অফিসে তাই সবথেকে বড় একাউন্ট টা উল্লেখ করলাম।

Narayanganj, Dhaka 1 September 2026 9 views DKZZ53DL
0 Comments
Paid Passport Office ৳500

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়নের জন্য সরকার নির্ধারিত নবায়ন ফি জমা দিয়ে কাগজপত্র জমা দিতে গেলে তাদের সার্ভারে ডাটা নাই বলে তথ্য নতুন ইনপুট দিতে হবে এবং ৫০০ টাকা দিতে হয়। অথচ ডাটা ইনপুট ও অন্যান্য কাজ ঐ অফিসের দায়িত্ব যার জন্যে বিপুল নবায়ন ফি সরকারি তহবিল জমা করেছি।

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DKF2ZAHE
0 Comments
Paid BRTA ৳5.0K

Driving licence

আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে পরিক্ষা দেয় সব পরিক্ষায় পাস করি কিন্তু তারা ইচ্ছে করেই ফেল করিয়ে দেয় একবার না দুই বার পরিক্ষা দেওয়ার পর ও যখন দেখি এক‌ই অবস্থা তখন বুঝতে পারলাম টাকা ছাড়া হবে না পড়ে সরাসরি কথা বলার পর সরকারি ফ্রি ছাড়া ও ৫০০০ টাকা বেশি চেয়েছে আমি উপায় না ৫০০০ টাকা বেশি দিয়েই লাইসেন্স করতে বাধ্য হয়

Dhaka, Dhaka 1 September 2026 9 views DKK2QVZY
0 Comments
Paid City Corporation ৳40.0K

হোল্ডিং ট্যাক্স

আমার বিলডিং এর ট্যাকস ভেলু ধরা হলো ৪ লাখ, ৪০,০০০ টাকা ঘুস দিলে হয়ে যাবে ২ লাখ, এক রকম বাধ্য হয়ে সিটি কর্পোরেশন এর মানষের প্রস্তাব মেনে নিয়ে তাকে ৪০,০০০ টাকা দিয়ে ২ লাখ টাকার ট্যাকস নিরদ্বিধায় ফাইনাল হয়ে গেলো। আমার প্রস্তাব সরকার যদি আগামি বছর ২লাখ ৪০ হাজার টাকা আমার হোল্ডিং ট্যাক্স ফাইনাল করে দেয় তো সরকার ৪০,০০০ টাকাটা অতিরিক্ত পাবে।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 11 views CTV4DAM3
0 Comments
Paid Land Office ৳20.0K

জমির খাজনা প্রদান

পারিবারিক যৌথ জমি বাটোয়ারা দলিল করার জন্য খাজনা পরিষোধ করতে গেলে অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করে পরে ২০ হাজার টাকা অতিরিক্ত দিয়ে রশিদ নিতে হয়।

বগুড়া, Rajshahi 1 September 2026 8 views RJGF9Z73
0 Comments
Paid Other public office ৳2.5K

POLICE CLEARANCE

ছোট ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পর একজন ব্যক্তি ফোন করে WhatsApp-এ ব্যক্তিগত ডকুমেন্ট চান এবং পরে আবেদন অ্যাপ্রুভ করে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেন। প্রথমে ৫০০ টাকা এবং পরে ১,৫০০ টাকা নিয়ে দর-কষাকষি হয়। এরপর তিনি ভোর প্রায় ৪টার দিকে ছোট ভাইকে ফোন করে ৫০০ টাকা দাবি করেন। টাকা দেওয়ার পরও আবেদনটি রিজেক্ট করে দেওয়া হয়। পরবর্তীতে আবেদন রিজেক্ট করা ও টাকা ফেরত দেওয়ার কথা বললে ওই ব্যক্তি অপমানজনক ভাষায় কথা বলেন এবং হুমকি দেন যে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ছয় মাসও লাগতে পারে। পরিস্থিতি সামাল দিতে পরে আরও ৫০০ টাকা দেওয়া হলেও আবেদনটি শেষ পর্যন্ত রিজেক্ট করা হয়। এরপর নতুন করে আবেদন করলে অন্য কোনো মডারেটর/কর্তৃপক্ষ সেটি অ্যাপ্রুভ করে দেয়।

MADARIPUR, Dhaka 1 September 2026 7 views DKP29XWD
0 Comments
Paid Sub-Registry Office ৳40.0K

দলিল - মালিকানা পরিবর্তন

সাব রেজিস্ট্রার দলিল মালিকানা পরিবর্তন - জমি বিক্রি করতে গেলে নামের আক্ষরিক বানাম ভুলের কারনে টাকা দাবি করে , এর পতিবাদ করে কোনো ফলাফল হয় নাই, পরে ৩ য় পক্ষ দলিল লেখক টাকা নিয়ে সাবরেজিস্টার সে দিলে স্্াক্ষর করে

সিরাজগঞ্জ এর চৌহালী উপজেলার সাব রেজিস্ট্রার অফিস, Rajshahi 1 September 2026 10 views RJ5BE2NC
0 Comments
Refused BRTA ৳4.0K

ডাইবিং লাইসেন্স

আমি প্রায় ৭-৮ বছর ধরে বাইক চালাই, কিন্তু এতো দিন কারন বসত ডাইবিং লাইসেন্স করা হয় নি, কিন্তু এই বছর ১২-০৫-২০২৬ইং তারিখে আমি গাবতলি বি আর টি এ আমার পরিক্ষা পরে আমি লিখিত এবং ওরাল পরিক্ষায় পাস করি এর মধ্যে আমার অনেক লোকের সাথে কথা হয়েছে তারা ফিজ্ঞার দিয়ে অবশ্যই চলে গিয়েছে, কিন্তু আমার চিন্তা ভাবনা ছিলো আমি দালাল ছাড়া করবো তাই আমি ৪ টা পযন্ত অপেক্ষা করে মোটরসাইকেল চালানো পরিক্ষায় পাস করেছি কিন্তু তারপর দিন আমার রেজাল্ট ফেল আসে, পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে আবার পরিক্ষা দেওয়ার কথা বলে এবং এইটা ও বলে আমার বিষয়টি দেখবে এর জন্য 4000 টাকা খরচ করতে হবে, কিন্তু আমি অশিকার করি, কারন আমার চিন্তা ভাবনা ছিলো আমি কেন টাকা দিবো আমি তো সব পরিক্ষায় পাস করেছি এর উওরে তারা হলে এইখানে এমনই হয়।

ঢাকা, Dhaka 1 September 2026 11 views DKE9YATH
0 Comments
Paid Traffic Police ৳500

পিলিয়নের হেলমেট না থাকায় ৫০০ টাকা ঘুষ নিয়েছে ভৈরব হাইওয়ে থানার পুলিশেরা

বাইকের কাগজপত্র এবং আমার মাথায় হেলমেট সবই ঠিক ছিলো, শুধুমাত্র পিছনের পিলিয়ন মানে আমার বউয়ের মাথায় হেলমেট ছিলো না বলে বাইক নিয়ে ভৈরব হাইওয়ে থানায় আটকে রাখে। আমি মামলা দিয়ে ছেড়ে দিতে বললাম সেটাও করে না। তার ২ ঘন্টা পরে তাদের ৫০০ টাকা দিলে তারা ছেড়ে দেয়। এই ঘটনার সাথে ওসি সহ বাকি সবাই জড়িত।

ভৈরব, Dhaka 1 September 2026 10 views DKEAVW7V
0 Comments