All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Refused Land Office ৳15.0K

নামজারি

আমার চাচার নামজারি খতিয়ান ঘুষ দিয়ে করে নিছে কিন্তু আমার বাপের অংশটুকু নামজারি শুনানীর দিন বাতিল করা হলো। অথচ একই দলিল অনুযায়ী আমার চাচা অংশটুকু নামজারি ঠিকই হয়ে গেছে আমাদের টা হয়নি। চাচার নামজারি খতিয়ান দেখাইছি এসিল্যান্ড কোন কথা বলে না আর কানুনগো অফিস সহকারী যারা আছে ওরা বলে টাকা ছাড়া হয় নাকি মিয়া। এত ঘুরাঘুরি না করে টাকা দেন ১৫০০০ হাজার করে দিবনি।

নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 8 views DKEXGEMU
0 Comments
Refused Other public office ৳2.0K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি একজন বিদেশ গামী স্টুডেন্ট ।পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করার পরে থানা থেকে কল দেয়।সব লিগাল ডকুমেন্ট সত্যায়িত করে নিয়ে জাওয়ার পরেও সে বলে বাবার নামের শেষ অংশের সাথে আমার নামের শেষ অংশের মিল নেই। আমি বলি এইটা কোন আইনে লিখা জে বাবার নামের শেষ অংশের সাথে নিজের নাম মিন থাকতে হবে। এতে সে চিরাও হয় এবং বলে আপনার ডকুমেন্টস সাবমিট করা সম্ভব না। পরে ২০০০ টাকা দাবি করে একজন পুলিশ কর্মকর্তা।

শরিয়পুর, Dhaka 1 September 2026 7 views DKYTEZZA
0 Comments
Refused Land Office ৳30.0K

জমি নামজারি

বাড়ীর নামজরি করার জন্য দিলে নিজ নামের দলিল পর্চা ও খাজনা রশিদ থাকার শর্তে ও অন্য ব্যক্তির নামে নামজারি ভুলে করেছে তারা। তবে সঠিক করতে গেলে টাকা লাগবে মামলা করে ভুল ব্যক্তির নামজারি বাতিল করতে হবে নানান বাহানা ইত্যাদি।

নরসিংদী। রায়পুরা বাঁশগাড়ী, Dhaka 1 September 2026 6 views DKD7FJ9K
0 Comments
Refused Other public office ৳1.00M

Army, Navy, Police

বর্তমানে যেকোনো বাহিনীতে চাকরি নিতে গেলে সামান্য সৈনিকের চাকরি নিতে গেলে দশ লাখের উপর ঘুষ দিতে হয়, যারা ঘুষ দেবে তাদের যোগ্যতা না থাকলেও চাকরি হবে। দীর্ঘদিন ধরে এমনটাই চলতেছে।

Kurigram, Rangpur 1 September 2026 12 views RN67DWLT
0 Comments
Refused Education Office ৳100.0K

এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষক এর এমপিও এর জন্য

গত ৭ম গন বিঙ্গপ্তিতে সুপারিশ পেয়ে আমার স্ত্রী ঢাকার একটি স্কুলে জয়েন করে। গত সাত মাস হলো তিন বার এমপিও এর জন্য আবেদন করা হয়েছে। তিনবারই রিজেক্ট করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে ছাত্র সংখ্যা কম এবং ওই স্কুলে দুই সিফট্ চালু আছে কিনা এটার জানেন না তারা। এবিষয়ে থানা শিক্ষা অফিসারকে রিপোর্ট করতে বলা হয় জেলা শিক্ষা অফিসের ডিডি থেকে। কিন্তু তিনি সেটা করেন না।বল্লে বলেন স্কুলে দুইজন হেড মাস্টার আছে, দুই সিফট চলতেছে ১৯৯৮ সাল থেকে, এটা সবাই জানে। কেন দিচ্ছে না বুঝেন না। ডিডির কাছে গেলে কথাই বলেন না। মানুষের সাথে কেউ এমন ব্যাবহার করে না যা তিনি করেছেন। আর বলে আপনারা এখানে কেন আসছেন। হেড মাস্টারকে নিয়ে আসেন। এই দিকে হেড মাস্টার যান না। লাস্ট তিনি বল্লেন,হতে হলে টাকা লাগবে ১লক্ষ। টব টু বোটম সবাই খাবে।

ঢাকা, Dhaka 1 September 2026 10 views DKVBN5AX
0 Comments
Only demanded Other public office ৳50.0K

Trading Corporation of Bangladesh corruption

আমি একজন সরকারি টিসিবির পণ্য ডিলার রংপুর বিভাগের বর্তমানের দায়িত্বপ্রাপ্ত ডিডি অন্যায় ভাবে আমাকে প্রোপোজ করে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে আমি আমি তার কাছে সময় চেয়ে এই রিপোর্ট দাখিল করছি।

Rongpur, Rangpur 1 September 2026 9 views RNH67ZMD
0 Comments
Refused Land Office ৳5.50M

নামজারির

একটা নামজারির জন্য ৫৫ লক্ষ টাকা ঘুষ চায়। এই AC land ৩৫ বিসি এস। এখনো এসি ল্যান্ড। অথচ ৩৮ এর আগের কেউ সারা বাংলাদেশে AC land নাই। সে নাকি রাজনৈতিক বিবেচনায় এ পোস্টিং পেয়েছে।

ডেমরা সার্কেল, Dhaka 1 September 2026 11 views DKJM7N8C
0 Comments
Paid Other public office ৳1.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য এই ডকুমেন্ট দাও, সেই ডকুমেন্ট দাও। বললো 2000 টাকা দাও দেখতেছি আমি কি করা যায়। ২০০০ টাকা দেওয়ায় কাজ হয়ে গেল।

চন্দনাইশ, Chattogram 1 September 2026 5 views CTZNTY2N
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

আমি একটি নতুন নামজারি আবেদন করতে গিয়েছিলাম। সেখানে আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে বলা হয় এটা নাকি তাদের ফিক্সড প্রাইজ। দাবিটি করেন বাউফল উপজেলা ভূমি অফিস এর একজন পেসকার

বাউফল,পটুয়াখালী, Barishal 1 September 2026 8 views BRWPAHRX
0 Comments