All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Land Office ৳2.0K

নোটিশ জারি

মিস কেস করার পর তদন্তের জন্য যে ইউনিয়ন ভূমি অফিসে নথি পাঠাবে তাই পাঠায় নাই। কয়েকদিন বলার পরও পাঠায় নাই। পরে গিয়ে দেখা করে বলার পরও কাজ করে নাই। পরে 2000 টাকা চায়। 1000 টাকা দিয়ে তদন্তের জন্য পাঠায়।

গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা, Rangpur 1 September 2026 6 views RN9QDY63
0 Comments
Refused Other public office ৳100.0K

নির্বাচন কমিশন

আমার আইডি কার্ডে নাম এবং বয়স পরিবর্তন করার জন্য আবেদন করেছিলাম, আমার কাছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, জন্মনিবন্ধন থাকার পরও আবেদন গ্রহণ হয়নি‌। তারা ১,০০,০০০ /=( এক লক্ষ টাকা ) দাবি করে।

নড়াইল, Khulna 1 September 2026 9 views KH57EY6K
0 Comments
Paid Land Office ৳15.0K

Mutation

আমি ভূমি অফিসে গেলাম একটি জমি খারিজ করতে,বললো এভাবে হবে না,নিচে দোকান আছে,ওখানে গিয়ে আমার কথা বলেন,ওনি আবেদন করে দিবে।পরে ওই দোকানদার টাকা চাইছে, আমি বললাম প্রক্রিয়া মত আমি নিজে করবো,কিভাবে করবো বলেন,পরে বলে হবে না ৬ মাসেও,আমাকে পনের হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে কাজ হবে।পরে দিলাম।

Dhaka, Dhaka 1 September 2026 16 views DKLNJRK7
0 Comments
Only demanded Other public office ৳50.0K

Trading Corporation of Bangladesh

ডিসি অফিস কর্তৃক ঘুষ এবং না দেওয়ার প্রেক্ষিতে ইসিবি অফিসের দিদিকে ওভার ফোনে কমপ্লেন প্রদান যার পরিপ্রেক্ষিতে টিসিবি রংপুর জোনাল অফিস থেকে ডিলার কে শোকজ প্রদান। এবং টাকা না দিলে লাইসেন্স স্থগিত করবে এবং বাজেয়াপ্ত করবে প্রতি রমজান এবং কোরবানির ঈদের সময় ভ্রাম্যমাণ ট্রাকসেল হতে ১০০০ করে টাকা প্রতি গাড়ি প্রতি ডিলারের কাছ থেকে পৃথিবীর রংপুর বর্তমান নিয়ে থাকে টাকা না দিলে নানাবিধ সৌকজ লেটার প্রদান করে এবং লাইসেন্স ক্যান্সেলের ভয়-ভীতি প্রদর্শন করে তিনি তার অফিসে ডেকে বিভিন্ন ডিলারকে নানাভাবে হয়রানি এবং ব্যবহার খারাপ করে এর তীব্র প্রতিবাদ এবং বিচার আশা করছি।

Rongpur, Rangpur 1 September 2026 9 views RNDJ2773
0 Comments
Paid Land Office ৳290.0K

খতিয়ানদাগ নম্বর সংশোধন

আমার মার জমি খারিজ/নামজারি করার সময় ইউনিয়ন ভূমি অফিস থেকে টাইপিং মিস্টেক করে ৩২৩৬দাগ নম্বর ৩২৬৩করে দেয়।তখন সংশোধন আবেদন করা হলে ইউনিয়ন ভূমি অফিস থেকে ৩হাজার টাকা ঘুষ নিয়ে আমাদের কপিতে কলম দিয়ে কেটে সঠিক দাগ নম্বর লিখে দিয়ে সীল মেরে দেয়। কিন্তু সরকারী নথিতে সংশোধন করে নাই। পরবর্তীতে ভুল দাগ নম্বর ডিজিটাল সার্ভারে আপলোড করা হয় এবং আমাদের দরকারের সময় দেখা যায় দাগ নম্বর ও খতিয়ান নম্বর ভুল দেখায়। পরবর্তীতে আবারো এসি ল্যান্ড অফিস বরাবর আবেদন করা হয় অনলাইনের তথ্য সংশোধনের জন্য। নিজের কাজ ফেলে এখানে অসংখ্যবার যেতে হয় ও পদে পদে পিয়ন, অফিস সহকারী, সার্ভেয়ার,ডিসি অফিসের রেকর্ড রুম পর্যন্ত ২৩হাজার টাকা ঘুষ দিতে হয়। তথ্য সংশোধনের পর আবারো খারিজ আবেদন করলে আবারো ঘুষ ৩হাজার টাকা দিতে হয়।

নাটোর, Rajshahi 1 September 2026 7 views RJZHCV9Q
0 Comments
Paid Other public office ৳200.0K

টেন্ডার এ কাজ দিয়ে ঘুষ চায়

বাংলাদেশ রেলওয়ে পুলিশ এ ইজিপি টেন্ডাত এর মাধ্যমে একটি কাজ পেয়েছি, কিন্তু তারা কোনো মাল না নিয়ে আমাকে খরচের যৎসামান্য টাকা দিয়ে পুরোটা নিয়ে নিয়েছে।

ঢাকা, Dhaka 1 September 2026 8 views DK94X8XZ
0 Comments
Paid Passport Office ৳10.0K

রিনিউ এবং নামের বানান পরিবর্তন

Police officers ভেরিফিকেশনের জন্য টাকা চায় ৫০০০ তা দেওয়ার পর ৫/৬ মাস সময় চলে যায় পরে আবার যোগাযোগ করলে টাকা চায় কিন্তু বিশেষ জরুরী হওয়ার জন্য আরও ৫০০০ টাকা দিলে কয়েক দিনের মধ্যে পেয়ে যাই

সিলেট, Sylhet 1 September 2026 12 views SY2GKYS9
0 Comments
Paid Education Office ৳4.0K

এস.এস.সি ও এইচ.এস.সি বোর্ড পরীক্ষার মালামাল নেওয়া এবং জমা দেওয়ার প্রক্রিয়া

পরীক্ষার্থীদের মালামাল সংগ্রহ করতে গেলে ২ জায়গায় টাকা দিতে হয় এবং বোর্ড পরীক্ষা শেষে মালামাল ফেরত দেওয়ার সময় ২ জায়গায় টাকা দিতে হয়। সবার চোখের সামনে ঘটছে কিন্তু তারপরেও সবাই নিরব কারণ আপনি ঝামেল করলে তারা আপনার সাথেও ঝামেলা করবে।

ঢাকা।, Dhaka 1 September 2026 7 views DK9TCV7J
0 Comments
Paid Other public office ৳1.0K

জ্বালানি তেল বিক্রি লিটার পরিমাপ অনুমোদন

জ্বালানি তেল বিক্রির পরিমাপ অনুমোদনের জন্য সরাসরি ফি ছিলো ২৪০০ টাকা কিন্তু আমার কাছে নিয়েছে ৩৪০০ পরিমাপ ঠিক আছে কিনা দেখার জন্য নাকি লাগে ১০০০ টাকা আমাকে ভাউচার দিয়েছে ২৪০০ টাকার বাকি ১০০০ টাকার ভাউচার দেইনি

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 9 views MY47GC8F
0 Comments