All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Education Office ৳10.0K

নতুন এমপিও

২০২৩ সালে আমার এমপিও আবেদন করা হয়। আবেদন ডিজিতে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসার প্রিন্সিপালের মাধ্যমে ১০ হাজার টাকা দাবী করেন। পরবর্তীতে আমি টাকা দিতে বাধ্য হই

উপজেলা, Chattogram 1 September 2026 9 views CTU2QAH8
0 Comments
Paid Passport Office ৳20.0K

আম্মুর পাসপোর্টের জন্য ২০০০ টাকা ঘুষ দিছি।

আম্মুর পাসপোর্টের জন্য ২০০০ টাকা ঘুষ দিছি। ঘুষ না দিলে বলে সার্ভারে সমস্যা। আর দিলে সার্ভার ঠিক হয়ে যায়। উপর মহল থেকে আনসার সদস্য সবাই জড়িত।

বরগুনা, Barishal 1 September 2026 12 views BR4UZPPN
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারি

আমার চাচার নামজারি খতিয়ান ঘুষ দিয়ে করে নিছে কিন্তু আমার বাপের অংশটুকু নামজারি শুনানীর দিন বাতিল করা হলো। অথচ একই দলিল অনুযায়ী আমার চাচা অংশটুকু নামজারি ঠিকই হয়ে গেছে আমাদের টা হয়নি। চাচার নামজারি খতিয়ান দেখাইছি এসিল্যান্ড কোন কথা বলে না আর কানুনগো অফিস সহকারী যারা আছে ওরা বলে টাকা ছাড়া হয় নাকি মিয়া। এত ঘুরাঘুরি না করে টাকা দেন ১৫০০০ হাজার করে দিবনি।

নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 12 views DKEXGEMU
0 Comments
Paid Sub-Registry Office ৳100.0K

daan dolil registration

We were asked pay pay at first 70k as it was commission based registration, where the registry officers would come to one's house and do the registration there.It was Ramadan and they were not coming on time so when we called, they said if we pay 20k more up front they will show up, when we had already paid 70k for the whole process.There were many elderly people who were the owners and wouldn't be able to go the registry office physically,one was on wheelchair, hence this application for commission was applied for. So we paid 20k more as they were black mailing us for it.Then same day for the application for copy of registered deed they asked for 10k when back in 2019 it was 3k-5k.

Dhaka, Dhaka 1 September 2026 11 views DKLWQNXM
0 Comments
Only demanded Other public office ৳5.0K

ভাতার কার্ড করতে

একটা মাতৃত্বকালীন ভাতা করার জন্য আমার এলাকার মেম্বার বা চেয়ারম্যান কে বলছিলাম তারা দুজনেই 5000 বা 6000 টাকা দাবি করে।টাকা না দিলে কার্ড হবেনা বলেছে

নেত্রকোনা, Mymensingh 1 September 2026 9 views MY5RG589
0 Comments
Refused Land Office ৳120.0K

অধিগ্রহণ প্রতিবেদন

জেলা থেকে উপজেলা অনুমোদন হয়ে যখন ভূমি অফিসে প্রতিবেদনের জন্যে আসে তখনই সমস্যা হয়। ওনি কর্মস্থলে শুধু বলেছে নাম্বার দিয়ে যান। ফোন দিলে কান্দিরপাড় গিয়ে দেখা করবেন। তারপর সেখানে নিয়ে গিয়ে রাস্তায় দাড়িয়ে চাইছে। বলছে দিলে পক্ষে প্রতিবেদন দিবো না দিলে বিপক্ষে। দেই নাই তাই আজ সে জায়গায় গুচ্ছ ঘর।

কুমিল্লা, Chattogram 1 September 2026 11 views CTU42ESB
0 Comments
Refused Land Office ৳3.0K

খাজনা, খারিজ

ভূমি অফিসে খারিজের জন্য আবেদন করা হলে আবেদন প্রক্রিয়া অনলাইনে চেক করলে দেখা যাচ্ছে যে উপজেলা ভূমি অফিসে ফাইলটি বাতিল করে দিছে অথচ এর আগে একই জমি টাকা দিয়ে খারিজ করে ফেলেছে এখন টাকা না দেওয়ার কারণে এটা বাতিল হয়ে গেছে

রংপুর, Rangpur 1 September 2026 10 views RNRY4ZVG
0 Comments
Refused Land Office ৳18.0K

জমির খাজনা খারিজ

জমির খাজনা খারিজ এর জন্য ইউনিয়ন ভূমি অফিস এ যাই। সরকারি ফি 3450টাকা বকেয়া সহ। ওরা দাবি করে, 30 হাজার টাকা। শেষে 18000 টাকা বলছে। আমি দুর্নীতির সাথে জড়িত হব না বলে করি নাই। সরকারি অফিস, সপ্তাহে 2 দিন ও সচিব থাকে না। তাদের কথা শুনলে মনে হয় ওরা রাজা। এগুলা দেখার কেউ নাই। পরে শুনলাম এই টাকা উপরের অবধি ভাগ পায়। আর তাহলে কার কাছে সুরাহা আছে। এই দেশ থেকে চলে যাওয়ার প্ল্যান করতেছি। বিরক্ত হয়ে। ভালো থাক বাংলাদেশ।

কুন্দপুকুর ইউনিয়ন, Nilphamary, Rangpur 1 September 2026 10 views RNCWCBW2
0 Comments
Paid Other public office ৳2.0K

বাংলাদেশ জেল রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলা কারাগারে জামিন কৃত কয়েদীদের বের করতে তারা এই টাকা দাবি করে এবং ভয় ভূতি দেখায় যা ঘটেছে ১০/০৮/২০২৬ ইং তারিখে

জেলা শহর, Chattogram 1 September 2026 9 views CTP45PC8
0 Comments
Paid BRTA ৳19.0K

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স

আমার নতুন কেনা মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন করা এবং ড্রাইভিং লাইসেন্স করার জন্য তারা ১৯ হাজার টাকা দাবি করেছে এবং আমি সেটি পরিশোধ করতে বাধ্য হয়েছি।

কুমিল্লা, Chattogram 1 September 2026 11 views CTD73X2H
0 Comments
Refused Land Office ৳30.0K

জমি নামজারি

বাড়ীর নামজরি করার জন্য দিলে নিজ নামের দলিল পর্চা ও খাজনা রশিদ থাকার শর্তে ও অন্য ব্যক্তির নামে নামজারি ভুলে করেছে তারা। তবে সঠিক করতে গেলে টাকা লাগবে মামলা করে ভুল ব্যক্তির নামজারি বাতিল করতে হবে নানান বাহানা ইত্যাদি।

নরসিংদী। রায়পুরা বাঁশগাড়ী, Dhaka 1 September 2026 8 views DKD7FJ9K
0 Comments
Refused Other public office ৳1.00M

Army, Navy, Police

বর্তমানে যেকোনো বাহিনীতে চাকরি নিতে গেলে সামান্য সৈনিকের চাকরি নিতে গেলে দশ লাখের উপর ঘুষ দিতে হয়, যারা ঘুষ দেবে তাদের যোগ্যতা না থাকলেও চাকরি হবে। দীর্ঘদিন ধরে এমনটাই চলতেছে।

Kurigram, Rangpur 1 September 2026 14 views RN67DWLT
0 Comments