All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Refused Education Office ৳100.0K

এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষক এর এমপিও এর জন্য

গত ৭ম গন বিঙ্গপ্তিতে সুপারিশ পেয়ে আমার স্ত্রী ঢাকার একটি স্কুলে জয়েন করে। গত সাত মাস হলো তিন বার এমপিও এর জন্য আবেদন করা হয়েছে। তিনবারই রিজেক্ট করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে ছাত্র সংখ্যা কম এবং ওই স্কুলে দুই সিফট্ চালু আছে কিনা এটার জানেন না তারা। এবিষয়ে থানা শিক্ষা অফিসারকে রিপোর্ট করতে বলা হয় জেলা শিক্ষা অফিসের ডিডি থেকে। কিন্তু তিনি সেটা করেন না।বল্লে বলেন স্কুলে দুইজন হেড মাস্টার আছে, দুই সিফট চলতেছে ১৯৯৮ সাল থেকে, এটা সবাই জানে। কেন দিচ্ছে না বুঝেন না। ডিডির কাছে গেলে কথাই বলেন না। মানুষের সাথে কেউ এমন ব্যাবহার করে না যা তিনি করেছেন। আর বলে আপনারা এখানে কেন আসছেন। হেড মাস্টারকে নিয়ে আসেন। এই দিকে হেড মাস্টার যান না। লাস্ট তিনি বল্লেন,হতে হলে টাকা লাগবে ১লক্ষ। টব টু বোটম সবাই খাবে।

ঢাকা, Dhaka 1 September 2026 12 views DKVBN5AX
0 Comments
Only demanded Other public office ৳50.0K

Trading Corporation of Bangladesh corruption

আমি একজন সরকারি টিসিবির পণ্য ডিলার রংপুর বিভাগের বর্তমানের দায়িত্বপ্রাপ্ত ডিডি অন্যায় ভাবে আমাকে প্রোপোজ করে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে আমি আমি তার কাছে সময় চেয়ে এই রিপোর্ট দাখিল করছি।

Rongpur, Rangpur 1 September 2026 11 views RNH67ZMD
0 Comments
Refused Land Office ৳5.50M

নামজারির

একটা নামজারির জন্য ৫৫ লক্ষ টাকা ঘুষ চায়। এই AC land ৩৫ বিসি এস। এখনো এসি ল্যান্ড। অথচ ৩৮ এর আগের কেউ সারা বাংলাদেশে AC land নাই। সে নাকি রাজনৈতিক বিবেচনায় এ পোস্টিং পেয়েছে।

ডেমরা সার্কেল, Dhaka 1 September 2026 14 views DKJM7N8C
0 Comments
Paid Other public office ৳1.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য এই ডকুমেন্ট দাও, সেই ডকুমেন্ট দাও। বললো 2000 টাকা দাও দেখতেছি আমি কি করা যায়। ২০০০ টাকা দেওয়ায় কাজ হয়ে গেল।

চন্দনাইশ, Chattogram 1 September 2026 7 views CTZNTY2N
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

আমি একটি নতুন নামজারি আবেদন করতে গিয়েছিলাম। সেখানে আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে বলা হয় এটা নাকি তাদের ফিক্সড প্রাইজ। দাবিটি করেন বাউফল উপজেলা ভূমি অফিস এর একজন পেসকার

বাউফল,পটুয়াখালী, Barishal 1 September 2026 10 views BRWPAHRX
0 Comments
Paid Land Office ৳2.0K

নোটিশ জারি

মিস কেস করার পর তদন্তের জন্য যে ইউনিয়ন ভূমি অফিসে নথি পাঠাবে তাই পাঠায় নাই। কয়েকদিন বলার পরও পাঠায় নাই। পরে গিয়ে দেখা করে বলার পরও কাজ করে নাই। পরে 2000 টাকা চায়। 1000 টাকা দিয়ে তদন্তের জন্য পাঠায়।

গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা, Rangpur 1 September 2026 10 views RN9QDY63
0 Comments
Refused Other public office ৳100.0K

নির্বাচন কমিশন

আমার আইডি কার্ডে নাম এবং বয়স পরিবর্তন করার জন্য আবেদন করেছিলাম, আমার কাছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, জন্মনিবন্ধন থাকার পরও আবেদন গ্রহণ হয়নি‌। তারা ১,০০,০০০ /=( এক লক্ষ টাকা ) দাবি করে।

নড়াইল, Khulna 1 September 2026 12 views KH57EY6K
0 Comments
Paid Land Office ৳15.0K

Mutation

আমি ভূমি অফিসে গেলাম একটি জমি খারিজ করতে,বললো এভাবে হবে না,নিচে দোকান আছে,ওখানে গিয়ে আমার কথা বলেন,ওনি আবেদন করে দিবে।পরে ওই দোকানদার টাকা চাইছে, আমি বললাম প্রক্রিয়া মত আমি নিজে করবো,কিভাবে করবো বলেন,পরে বলে হবে না ৬ মাসেও,আমাকে পনের হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে কাজ হবে।পরে দিলাম।

Dhaka, Dhaka 1 September 2026 18 views DKLNJRK7
0 Comments