All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Other public office ৳10.00M

বয়লার ম্যানুফেস্টিং সার্টিফিকেট

শিল্প অধিদপ্তরের অধীনে বাংলাদেশ প্রধান বয়লার পরিচালকের কার্যালয়। এই কার্যালয়ের প্রতিষ্ঠার পর থেকেই দেশে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের অত্যন্ত সাহায্যকারী বয়লার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বাংলাদেশের বৃহত্তম শিল্প পোশাক প্রস্তুতকারকের (বয়লার ব্যবহারকারী) থেকে প্রতিটি কাগজপত্রের জন্য বিপুল পরিমাণ অর্থ নিয়ে থাকে। যেমন বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান হতে প্রত্যেক ভিজিটের জন্য সর্বনিম্ন5000 টাকা পরিমাণটি অল্প মনে হলেও একটি বয়লারের পাঁচ থেকে ছয় বার ইনস্পেকশন হয় তাহলে একটি বয়লার জন্য প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা তারা ঘুষ ধার্য করে। এছাড়াও বাংলাদেশের শতভাগ রপ্তানি কারক প্রতিষ্ঠানগুলো কেউ তারা ছাড়ে না। ছোট বড় বয়লারের রেজিস্ট্রেশন এবং নবায়ন বাবদ তারা বিশ হাজার থেকে ৫০-৬০০০০ টাকা ঘুষ নিয়ে থাকে।

ঢাকা, Dhaka 1 September 2026 13 views DKJRFXPR
0 Comments
Paid Other public office ৳50.0K

হাউজ বিল্ডিং লোন পাইয়ে দেয়ার জন্য।

ব্যাংকের হাউজ লোন পাওয়ার জন্য আবেদন করি। কিন্তু নির্দিষ্ট অংকের টাকা ছাড়া হাউজ লোন করে দেয়া সম্ভব না বলে জানায়।হাউস লোনটি আমার খুবই প্রয়োজন, এজন্য আমি শেষমেষ বাধ্য হয়ে টাকা দিয়েছি।

ঢাকা, Dhaka 1 September 2026 37 views DK7RCXDJ
0 Comments
Paid Sub-Registry Office ৳55.0K

বন্টননামা দলিল রেজিস্ট্রিকরণ

সরকারি খরচ মাত্র 2000 বা তারও কম। অথচ দালাল চক্র 55000 টাকা নেয়। এটা দেয়া ছাড়া কোন উপায় ছিল না। নানা অজুহাতে ফিরিয়ে দিচ্ছিল। অফিসের স্টাফের সাথে পরামর্শ নিতে আসলেও তারা ইনিয়ে বিনিয়ে দালালদেরকে দেখিয়ে দেয়। টাকা লেনদেন হয় সাব-রেজিস্ট্রি অফিসের পাশেই দলিল লেখকদের অফিসে।

রামগঞ্জ, লক্ষ্মীপুর, Chattogram 1 September 2026 7 views CTRTN9GJ
0 Comments
Paid Passport Office ৳11.5K

New passport

আমার বয়স যখন ১৮ বছর পূর্ণ হয়, তখনও আমার জাতীয় পরিচয়পত্র (NID) করা হয়নি। সে সময় আমার কাছে শুধু জন্মনিবন্ধন সনদ ছিল। পাসপোর্ট করার প্রয়োজন হওয়ায় আমি জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করার জন্য চেষ্টা করি। কিন্তু তখন আমাকে জানানো হয় যে, ১৮ বছর বয়স হওয়ার পর NID না থাকায় শুধুমাত্র জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে না। পরবর্তীতে পাসপোর্ট করার প্রয়োজনীয়তার কারণে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সঠিক নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে আমার পর্যাপ্ত ধারণা না থাকায় শেষ পর্যন্ত একজন দালালের মাধ্যমে পাসপোর্ট করাতে হয়। একই সময়ে আমার NID না থাকার বিষয়টিও সামনে আসে এবং NID করার প্রয়োজন হয়। পরবর্তীতে আমি NID করার জন্য নির্বাচন অফিসে গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় যে, ১৮ বছর পূর্ণ হওয়ার পর এতদিন কেন NID করতে আসিনি।

Tangail Passport Office, Dhaka 1 September 2026 9 views DK9QAMZF
0 Comments
Paid Land Office ৳15.0K

নাম জারি, ও মামলার তদন্ত প্রতিবেধন

নামজারি করতে অফিস খরচ, তদন্ত প্রতিবেদন পাঠাতে অফিস খরচ লাগবে বল্লো। না হলে আপনার বিপক্ষে যাবে রিপোর্ট।

নাংগলকোট উপজেলার ভুমি অফিস ও তফসিল অফিস, Chattogram 1 September 2026 6 views CTQKLQ7S
0 Comments
Paid Other public office ৳2.0K

বাংলাদেশ জেল রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলা কারাগারে জামিন কৃত কয়েদীদের বের করতে তারা এই টাকা দাবি করে এবং ভয় ভূতি দেখায় যা ঘটেছে ১০/০৮/২০২৬ ইং তারিখে

জেলা শহর, Chattogram 1 September 2026 7 views CTP45PC8
0 Comments
Refused Land Office ৳18.0K

জমির খাজনা খারিজ

জমির খাজনা খারিজ এর জন্য ইউনিয়ন ভূমি অফিস এ যাই। সরকারি ফি 3450টাকা বকেয়া সহ। ওরা দাবি করে, 30 হাজার টাকা। শেষে 18000 টাকা বলছে। আমি দুর্নীতির সাথে জড়িত হব না বলে করি নাই। সরকারি অফিস, সপ্তাহে 2 দিন ও সচিব থাকে না। তাদের কথা শুনলে মনে হয় ওরা রাজা। এগুলা দেখার কেউ নাই। পরে শুনলাম এই টাকা উপরের অবধি ভাগ পায়। আর তাহলে কার কাছে সুরাহা আছে। এই দেশ থেকে চলে যাওয়ার প্ল্যান করতেছি। বিরক্ত হয়ে। ভালো থাক বাংলাদেশ।

কুন্দপুকুর ইউনিয়ন, Nilphamary, Rangpur 1 September 2026 8 views RNCWCBW2
0 Comments
Refused Land Office ৳3.0K

খাজনা, খারিজ

ভূমি অফিসে খারিজের জন্য আবেদন করা হলে আবেদন প্রক্রিয়া অনলাইনে চেক করলে দেখা যাচ্ছে যে উপজেলা ভূমি অফিসে ফাইলটি বাতিল করে দিছে অথচ এর আগে একই জমি টাকা দিয়ে খারিজ করে ফেলেছে এখন টাকা না দেওয়ার কারণে এটা বাতিল হয়ে গেছে

রংপুর, Rangpur 1 September 2026 8 views RNRY4ZVG
0 Comments
Paid BRTA ৳2.0K

BRTA driving License

সরকারি টেকনিক্যাল স্কুলের চার মাসের ড্রাইভিং প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ অবস্থায় সেখানকার যারা প্রশিক্ষক ছিল তারা জানালো আপনারা যদি পাশের রিক্স নিতে চান না চান তাহলে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। আমরা এ বিষয়ে সবশেষে সম্মত হয়েছিলাম এবং সবাই 2000 করে টাকা দিয়েছি। শুনেছি এটা কার ভাগ বিআরটিএ পরিদর্শক সরকারি পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি বিআরটি এর দায়িত্বে থাকেন, ট্রাফিক ইন্সপেক্টর সবাই পেয়ে থাকেন।

Natore, Rajshahi 1 September 2026 9 views RJFZLXC3
0 Comments
Refused Land Office ৳120.0K

অধিগ্রহণ প্রতিবেদন

জেলা থেকে উপজেলা অনুমোদন হয়ে যখন ভূমি অফিসে প্রতিবেদনের জন্যে আসে তখনই সমস্যা হয়। ওনি কর্মস্থলে শুধু বলেছে নাম্বার দিয়ে যান। ফোন দিলে কান্দিরপাড় গিয়ে দেখা করবেন। তারপর সেখানে নিয়ে গিয়ে রাস্তায় দাড়িয়ে চাইছে। বলছে দিলে পক্ষে প্রতিবেদন দিবো না দিলে বিপক্ষে। দেই নাই তাই আজ সে জায়গায় গুচ্ছ ঘর।

কুমিল্লা, Chattogram 1 September 2026 9 views CTU42ESB
0 Comments