All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Land Office ৳13.0K

নামজারি আবেদন

আমি আমার নামজারির জন্য নিজে আবেদন করেছি ভূমি কর্মকর্তা বলেছে আপনার আবেদনে ভুল আছে, আমি তা সঠিক ভাবে পুনরায় আবেদন করেছি এর পর তারা একেক বার একেক কথা বলে আবেদন বাতিল করে দিয়েছে, তারা বলে প্রতিনিদীর মাধ্যমে আবেদন করতে এর পর আমি প্রতিনিদীর মাধ্যমে ১৩০০০ টাকা দিয়ে নামজারি সম্পূর্ণ করি।

সন্দ্বীপ, চট্টগ্রাম, Chattogram 1 September 2026 6 views CTFQVAVQ
0 Comments
Paid Other public office ৳1.5K

সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের সার্টিফিকেট বা মেডিকেল সনদ

আমি চুয়াডাঙ্গা সিভিল সার্জন এর অফিস এ গিয়েছিলাম বয়স প্রমাণের সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে। আমার আসল জন্ম তারিখ **/**/**** এবং বয়স **, আমি এই অনুযায়ীই আমার সনদ পাওয়ার আবেদন করেছিলাম। তো ডিউটিরত কর্মকর্তা আমার সকল কাগজ পত্র জমা নিলেন এবং বললেন আমার রেডিওলজি টেস্ট এর রিপোর্ট টা জমা দিতে। এরপর তিনি বললেন যে রিপোর্ট জমা দেওয়ার পরের দিন মেডিকেল বোর্ড গঠন হবে এবং তারা আমার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিবেন যে আমার চাহিত ডকুমেন্ট টা আমাকে দেয়া হবে কিনা। তো এর জন্য ওই কর্মকর্তা আমাকে বললেন যে বোর্ডের তো একটা খরচ আছে তুমি একটু কম করে 1500 টাকা দিও। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার জানা মতে এই 1500 টাকা কোনো সরকারি ফি নয়, যা আমার কাছে গোপনে চাওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা, Khulna 1 September 2026 7 views KHYVPU63
0 Comments
Paid Passport Office ৳4.5K

নতুন পাসপোর্ট করার জন্য

I submitted all the required documents for my new passport according to the rules. On the day of my appointment, the officers repeatedly said there was a problem with my documents but did not clearly explain what was wrong. I had taken a day off from work, yet I was unnecessarily harassed. Later, an Ansar member asked whether I had come through anyone. When I said no, he demanded BDT 5,000, saying money had to be paid to the officers to resolve the issue. I eventually paid BDT 2,000, after which my passport process was completed. During police verification, I also had to pay BDT 1,500 to the police in Lakshmipur and BDT 1,000 to the police in Tongi. In total, I had to pay BDT 4,500 .

গাজীপুর পাসপোর্ট অফিস, Dhaka 1 September 2026 7 views DKZM8LK3
0 Comments
Refused Land Office ৳500

Barir Khajna

When I went to the Munshiganj Muktarpur Land Office to pay my housing tax.An old man who has been working in that office for a long time directly demanded some extra money from me.I did not have it with me at that time.For that reason ,he expressed his inability to take the tax money from me . Then I returned without paying the tax. I am an expatriate .He demanded around 500 taka extra from me.

Munshiganj Sadar, Dhaka 1 September 2026 8 views DK3KVZTU
0 Comments
Paid BRTA ৳3.0K

রুট পারমিট করার সময়

আমি আমার কোম্পানির একটি গাড়ীর কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ঢাকার পোস্তগোলা ইকুরিয়াতে যাই এবং ব্যাংকে টাকাও জমা দেই এরপর আমাদের গাড়ীর রুট পারমিট এর কাগজ নবায়ন করতে গিয়ে দেখি ঘুষ ছাড়া কাজ হবে না অবশেষে ৩,০০০ টাকা দিয়ে কাগজ নাবায়ন করে দেয়

ঢাকা ইকুরিয়া, Dhaka 1 September 2026 9 views DKH5H7PE
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি

একটি জমির নামজারি করতে ফতুল্লা ভূমি অফিসে ৫০,০০০ টাকা দাবি করে। সহকারী কমিশনার ভূমির সাথে কথা বলেও ঘুষ দেয়া থেকে নিস্তার পাওয়া যায়নি।

ফতুল্লা ভূমি অফিস, Dhaka 1 September 2026 8 views DKRMMMNH
0 Comments
Refused Land Office ৳100.0K

জমির-মিস কেস মামলার রিপোর্ট এর জন্য

জমির মিস কেস মামলার রির্পোট এর পাঠানুর জন্য ১০০০০০ টাকা দাবি করছে অফিসের বড় সাহেব বাদী বিবাদী উপস্থতিত থাকার পরে আমি দি নাই এখন রিপোর্ট দিছে কিনা জানি ।।

মীরসরাই,৬নং ইছাখালী ভুমি অফিস, Chattogram 1 September 2026 7 views CT8ZK4XH
0 Comments
Only demanded Land Office ৳40.0K

নামজারি বা জমাখারিজ

১/১ খতিয়ানের জমি অর্পিত খ তপসিলভুক্ত নামজারি করতে চেয়েছিলাম কাগজপত্র ঠিক থাকা সরতেও আমার কাছে ৪০,০০০ বা ৫০,০০০ হাজার টাকা দাবি করে পরে বলা এত টাকা কেন বলে টাকা ছাড়া এই জমি খারিজ করতে পারবেন না আমার কথা হল কাগজ ঠিক ঠাকা সরতেও কেন এত টাকা দাবি করে কাগজপত্র ত কোনো ভুল ক্রতি নেই

টাংগাইলে, Dhaka 1 September 2026 9 views DKAVAXTH
0 Comments
Refused BRTA ৳3.0K

মোটরযান রেজিস্ট্রেশন

মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য শোরুম থেকে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে BRTA অফিসে যাই। সেখানে বিভিন্ন রুমে যোগাযোগ করেও কেউ কাগজপত্র জমা নেয়নি। পরে পরিচালকের কাছে গেলে তিনি জানান, কাগজপত্র শোরুম থেকেই জমা দিতে হবে। শোরুমে গেলে তারা কাগজ জমা দেওয়ার জন্য অতিরিক্ত ৩,০০০ টাকা দাবি করে। বিষয়টি নিয়ে পুনরায় BRTA অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথমে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে বিষয়টি পরিষ্কারভাবে জানতে চাইলে তিনি কাগজে লিখে দেন, “শোরুম কাগজ জমা নিন।” এরপর শোরুম কর্তৃপক্ষ কাগজপত্র জমা নেয়। পুরো প্রক্রিয়ায় শোরুম ও Rangpur BRTA অফিসের মধ্যে আমাকে ২–৩ বার অযথা হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়েছে।

রংপুর বিআরটিএ, Rangpur 1 September 2026 9 views RN35Z6UA
0 Comments
Paid Passport Office ৳4.0K

পাসপোর্ট আবেদন জমা দিতে গিয়ে

আমি আমার সকল ডকুমেন্টস জমা দেওয়ার পরও আবেদন জমা নেয় না টাকা ছাড়া,বাহিরে গিয়ে তাদের নিদিষ্ট দালালের কাছে টাকা জমা দেওয়ার পর আবেদন জমা নেয়

চাঁদপুর, Chattogram 1 September 2026 6 views CT7RDD35
0 Comments
Paid Accounts Office ৳2.80M

অধিকাল ভাতার বিল,মানে ড্রাইভারদের ওভার টাইম।

সেবাটি ছিল ড্রাইভারদের অধিকাল ভাতার বিল, অফিস হচ্ছে মিরপুর ১৪ লালা সরাই অর্থ নিয়ন্ত্রক অফিস নৌ ২৮ লক্ষ টাকার বিলে লাখপতি ১০০০ টাকা করে দিতে হবে এবং যতটা সেক্টর আছে সব সেক্টর বা শাখা টাকা দিতে হয়, চেক শাখায় প্রতি লাখে ১০০ টাকা করে দিতে হয়। তাছাড়া এমন ভাবে টাকা চায় মনে হয় উনি আমার কাছে পাবে। অথচ ড্রাইভার কি পরিমাণ পরিশ্রম করে।

ঢাকা, Dhaka 1 September 2026 14 views DKZ3SDRD
0 Comments