All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Refused Passport Office ৳12.0K

পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে গেছিলাম

আমি পাসপোর্ট করতে গেছিলাম তারা আমার কাছে ১২ হাজার টাকা চাইছে সাথে আর অন্য অন্য খরচ আছে আমার তারা বলেছে সরকারি খরচে কোন পাসপোর্ট হয় না আমাদেরকে এই টাকা না দিলে আপনি পাসপোর্ট করতে পারবেন না আসলে কি সঠিক একটু জানাবেন

যশোর, Khulna 1 September 2026 11 views KH8Y582X
0 Comments
Paid Sub-Registry Office ৳150.0K

জমি রেজিস্ট্রি

জমির রেজিস্ট্রি করার জন্য যাই, প্রথমে সরকারি কোষাগারে প্রি অর্ডারে ক্রয় সূত্রে ৮,০০,০০০ টাকা জমা দেই । যখন সাব রেজিস্ট্রার অফিসার এর কাছে যাই জমি রেজিস্ট্রির জন্য তখন আমার কাছ থেকে আরও কোনো রশিদ ছাড়া মানে ঘুষ ১,৫০,০০০ টাকা দাবি করে এবং বলে না দিলে নাকি রেজিস্ট্রি হবে না, ব্যাংক এ সরকারি টাকা দিয়ে ফেলেছি এই কারণে ঘুষ ১,৫০,০০০ টাকা দিতে বাধ্য হই

মুন্সিগঞ্জ, Dhaka 1 September 2026 10 views DK9JR9FH
0 Comments
Refused Other public office ৳5.0K

বিদেশেগামী যাত্রীদের মেডিকেল হয়রানি

অভিযোগ রয়েছে যে, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার সময় কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা বা অসঙ্গতি দেখিয়ে অতিরিক্ত অর্থ দাবি করার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ওই অর্থ পরিশোধের পর সংশ্লিষ্ট যাত্রীকে মেডিকেল ফিট ঘোষণা করা হয়। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।

ঢাকা, Dhaka 1 September 2026 13 views DKNCCENT
0 Comments
Paid Other public office ৳10.0K

নতুন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত

ডেসকো ইব্রাহিমপুর বি ও বি বিভাগের ফিল্ড ভিজিটর, আমার বাসা ভিজিট শেষ করে অন্য মাধ্যমে আমার কাছে ঘুষ দাবি করে, আমার সব কিছু সচ্ছ থাকার পরেও সে আমার ফাইল বার বার ফেরৎ দিয়ে টাকা দাবি করে। তার বিরুদ্ধে অতিসত্তর ব্যবস্থা নেওয়া উচিৎ। আমার মতো অনেকে এমন অনেক ভুক্তভুগি আছে যাদের আমি চিনি।

মিরপুর, Dhaka 1 September 2026 7 views DKK2WBL3
0 Comments
Paid Other public office ৳300

জিপিএফের টাকা উত্তোলন প্রসঙ্গে

এসপি অফিস সিলেট হিসাব শাখায় নিজের সঞ্চয় করা টাকা তুলার জন্য আবেদন দিতে গেলাম। আবেদন দেওয়ার পর ওইখানে কর্মরত একজন বল্লো খরচাপাতি! চক্ষু লজ্জায় বলছি আচ্ছা, অবশ্য হাতে না দিয়ে অন্য কোন মাধ্যমে দিয়ে দিছি।এর পর দিন কল দিলো কনফার্ম করতে টাকা দিলাম কি-না! কারন প্রায় সবার কাছ থেকেই তো টাকা দাবি করে,কে দিলো কে দিল না এটারও তো একটা অংক মিলানোর বিষয় আছে না!

সিলেট, Sylhet 1 September 2026 10 views SYC355GS
0 Comments
Paid Other public office ৳500

Dpdc প্রিপেইড মিটারে ব্যাটারি সংযোজন

মিটার এবং এর ভেতরের ব্যাটারি ডিপিডিসি (DPDC)-এর নিজস্ব সম্পত্তি। তাই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তা বিনামূল্যে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব তাদেরই। তবে গত ২৯ আগস্ট আমার বাসার মিটারের ব্যাটারি শেষ হয়ে গেলে যোগাযোগ করা হলে তারা ৫০০ টাকা দাবি করে। দিতে রাজি হলে তারপর একজন টেকনিশিয়ান এসে মিটারের ব্যাটারি সংযোজন করে দেয়।

ঢাকা, Dhaka 1 September 2026 11 views DKKUFBAZ
0 Comments
Only demanded Land Office ৳40.0K

নামজারি বা জমাখারিজ

১/১ খতিয়ানের জমি অর্পিত খ তপসিলভুক্ত নামজারি করতে চেয়েছিলাম কাগজপত্র ঠিক থাকা সরতেও আমার কাছে ৪০,০০০ বা ৫০,০০০ হাজার টাকা দাবি করে পরে বলা এত টাকা কেন বলে টাকা ছাড়া এই জমি খারিজ করতে পারবেন না আমার কথা হল কাগজ ঠিক ঠাকা সরতেও কেন এত টাকা দাবি করে কাগজপত্র ত কোনো ভুল ক্রতি নেই

টাংগাইলে, Dhaka 1 September 2026 11 views DKAVAXTH
0 Comments
Paid Passport Office ৳4.0K

পাসপোর্ট আবেদন জমা দিতে গিয়ে

আমি আমার সকল ডকুমেন্টস জমা দেওয়ার পরও আবেদন জমা নেয় না টাকা ছাড়া,বাহিরে গিয়ে তাদের নিদিষ্ট দালালের কাছে টাকা জমা দেওয়ার পর আবেদন জমা নেয়

চাঁদপুর, Chattogram 1 September 2026 8 views CT7RDD35
0 Comments
Paid Accounts Office ৳2.80M

অধিকাল ভাতার বিল,মানে ড্রাইভারদের ওভার টাইম।

সেবাটি ছিল ড্রাইভারদের অধিকাল ভাতার বিল, অফিস হচ্ছে মিরপুর ১৪ লালা সরাই অর্থ নিয়ন্ত্রক অফিস নৌ ২৮ লক্ষ টাকার বিলে লাখপতি ১০০০ টাকা করে দিতে হবে এবং যতটা সেক্টর আছে সব সেক্টর বা শাখা টাকা দিতে হয়, চেক শাখায় প্রতি লাখে ১০০ টাকা করে দিতে হয়। তাছাড়া এমন ভাবে টাকা চায় মনে হয় উনি আমার কাছে পাবে। অথচ ড্রাইভার কি পরিমাণ পরিশ্রম করে।

ঢাকা, Dhaka 1 September 2026 16 views DKZ3SDRD
0 Comments
Paid Land Office ৳15.0K

খাজনা পরিশোধ

আমাকে বললো,,আপনি ২০০০০ টাকা দিন,,আপনার খাজনা পরিশোধ করে দেওয়া হবে। আমার খুর জুরুরি ছিল,, ২০০০০ টাকা দিলাম,, দেখলাম খাজনার চেকে লেখা ৪৯৯৬ টাকা। বললো কত লিখলাম সেটা আপনার প্রয়োজন নেই।। আপনার ২০২৬-২০২৭ অর্থবছর পরিশোধ করে দিয়েছি। বুঝলাম ১৫০০০+ টাকা ঘুষ।

সাতক্ষীরা জেলা, আশাশুনি উপজেলার, দরগাহপুর ভূমি অফিস, Khulna 1 September 2026 10 views KHMX2MFR
0 Comments
Paid Tax Office ৳2.5K

মাসিক ভ্যাট

মাসিক ভ্যাট পরিশোধ করতে গিয়ে হয়রানির শিকার। প্রতিষ্ঠানে এসে হয়রানি করা হয়। একই অঞ্চলে আমার প্রতিষ্ঠান এর সমতূল্য অনেক প্রতিষ্ঠান থাকা সত্তেও এবং ১৫ বছর নিয়মিত ভ্যাট প্রদান করলেও৷ প্রতিবছর ভ্যাট কর্মকর্তা পরিবর্তন হচ্ছে আবার হয়রানির শিকার হতে হচ্ছে৷ অন্যান্য প্রতিষ্ঠান এ অনেকেই ভ্যাট সুষ্ঠুভাবে প্রদান করে না কিন্তু কোন হয়রানি কিংবা তদারকি নেই৷ বরং যারা ভ্যাট দেই তাদেরকেই টার্গেট করে নিয়মিত হয়রানি করা হয়৷ মাসিক ভ্যাট প্রদান সহও অফিসের লোকজন ব্যক্তিগতভাবে টাকা দাবি করে৷ সঠিক কোন আইন তারা বলেও না, ব্যক্তিগত স্বার্থই তাদের কাছে প্রধান্য

চুয়াডাঙ্গা, Khulna 1 September 2026 13 views KHLGS27D
0 Comments
Refused BRTA ৳200

লাইসেন্স, ফিংগার প্রিন্টে ঘুষ

বাইকের লাইসেন্স এর ফিঙ্গারপ্রিন্ট এর জন্য প্রতিবার ২০০ করে সেখানকার স্থানীয় দালালদের কাছে দিতে হয় যারা ডিসি অফিসের ২০৪ নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে থাকে এবং টাকা তুলে কেউ টাকা না দিলে তার কাগজ গ্রহণ করে না ওই অফিসের মানুষ জনও যারা আছে তারাও এসবের সাথে চরিত্র আর তাদের ব্যবহার অতিরিক্ত খারাপ। তারা টাকা খাওয়া কে বৈধ মনে করে মিষ্টি খাওয়ার সালামি দিতে অন্যথায় কাজ হবে না। ওখানেই জেলা জজ কোট ওখানে পুলিশ সুপারের কার্যালয় কিন্তু কারো কোন মাথা ব্যাথা নাই সবাই অংশ পায় জানতে পেরেছি। একটা দেশ কখন এভাবে ফাংশন করতে পারে না এ দেশ যে এত পরিমাণে দুর্নীতিগ্রস্ত তা জানা ছিল না এভাবে চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ

সিারজগঞ্জ, Rajshahi 1 September 2026 9 views RJ5QD9PP
0 Comments
Paid Other public office ৳500

জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য.

এখানে জন্ম নিবন্ধন করতে গেলে সরকারি ফি ২৫ টাকার পরিবর্তে 1০০ টাকা নেয়। আর যদি কোন কিছু সংশোধন করতে হয় তাহলে এক্সট্রা চার্জ নেই অনেক টাকা চাই। জন্ম নিবন্ধন হয়ে গেলে সচিবের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, এবং উপজেলা থেকে স্বাক্ষর করিয়ে নিয়ে আসার জন্য নেয় ১০০ টাকা। এভাবে জন্ম নিবন্ধন থেকে শুরু করে ডিজিটাল করা পর্যন্ত ৫০০ টাকা ব্যয় হয়, একটি জন্ম নিবন্ধন করতে হলে। তারা টাকা ছাড়া কিছু করতে চাই না।

১৫ নম্বর ইউনিয়ন বসুন্দিয়া, সদর যশোর।, Khulna 1 September 2026 11 views KHQYJK8N
0 Comments