All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

সমবায় সমিতির পরিদর্শন

জেলা সমবায় অফিসারসহ ৫/৭ জনের টিম পরিদর্শনে উপজেলার সমিতি গুলোতে আসেন। এরপর একটা একটা টার্গেট করে সমবায় সমিতির অফিস/কার্যালয়ে যায়। তারা পরিকল্পিতভাবেই আক্রমণাত্মক প্রশ্ন ও কাজ করাতে থাকে। মুল কাগজপত্র দেখার চেয়েও কমগুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মাতামাতি করে। তারপর জেলা অফিসে সন্তুষ্টজনক রিপোর্ট পাঠাতে বলে।(এতটুকু সব ঠিকঠাক) কাহিনি শুরু এর পর থেকে- ১। ৫/৭ জনকে খাবার খাওয়ানো ২। তেল খরচ ৫-৮ হাজার টাকা দিতে হয়। ৩। পরের দিন জেলা অফিসে সকল তথ্য ও কাগজপত্র দিলেও তারা সন্তুষ্ট হয় না। খাম(টাকা) দিতে হয়। আবার খাম পাতলা হলে ( ১০ হাজারের কম) আবার রিপোর্ট পাঠাতে বলে। পরে টাকা বাড়তি দিলে আর কিছুই চায় না। তখন সব ঠিক।

Paid
খাগড়াছড়ি জেলা ৳10.0K
13 September 2026 9 CT33SFB6
0 Comments
BRTA

বাইক রেজিস্ট্রেসন

Suzuki Singair - Izan Motors শোরুম থেকে বাইক কিনেছিলাম 2,50,000 টাকা দিয়ে। বাইক এর ফাইল চাইলে ওনার ফাইল দেয় নি। ওনাদের কাছে রেজি: করাতে বলে এবং সরকার নির্ধারিত খরচ বাদে অতিরিক্ত 1700 টাকা নিয়েছে।

Paid
সিংগাইর ৳1.7K
13 September 2026 7 DK6NCG9N
0 Comments
City Corporation

চাকরি স্থায়ীকরণ প্রসঙ্গে

২০২৪ সালে নিয়োগ অফিস সহকারী কাঁম কম্পিউটার অপারেটর এর। ২ বছর শিক্ষানবীশ কাল শেষ করার পরও চাকরি স্থায়ী করছে না এমনকি যারা যারা টাকা দিয়েছে তাদের টাই শুধু মাত্র স্থায়ী করা হয়েছে, আর যারা যারা টাকা দেয় নেই তাদের ফাইল ফেলে রাখা হয়েছে। ২০ হাজার টাকা নিয়ে পরে বলে হবে না কাজ নানা ধরনের বাহানা দেয় পরবর্তীতে জিজ্ঞেস করা হলে ১লক্ষ টাকা লাগবে বলে দাবি করা হয় সহকারী সচিব এর পক্ষ থেকে। তারা অফিসে পুরো একটা সিন্ডিকেট করে আছে। সহকারি সচিব আগে ছিল লাইসেন্স সুপারভাইজার টাকা দিয়ে সহকারি সচিব হয়েছে এখন তার ঘুষের টাকা উঠানোর জন্য আমাদের মতন নিরীহ চাকুরীজীবিদের উপর চাপ দেওয়া হচ্ছে।

Refused
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৳100.0K
13 September 2026 9 DKNY2E5N
0 Comments
Other public office

Load baranor jonno

আমি আমার বাসার বিদ্যুতের লোড বাড়ানোর জন্য আমাদের এলাকার বিদ্যুৎ অফিসে গেলে সেই জায়গায় নির্বাহী কর্মকর্তারা লাঞ্চ এর নাম করে অফিস বন্ধ হওয়ার সময় ৫ টা পর্যন্ত ভোগান্তি করায় অবশেষে দারোয়ান আমাদের কে ডেকে বলে ১৫০০০ টাকা দিলে নাকি সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে ভেরিফিকেশন ও করে দিবে তারপর আর কি আমরা চলে আসি কোনও প্রকার অর্থ না দিয়েই ।

Refused
Dhaka ৳15.0K
13 September 2026 31 DKNTL8MQ
0 Comments
Land Office

ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে খাজনা নিলে ঘুষ

ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে খাজনার রশিদ আনতে গেলে অতিরিক্ত টাকা চায়। কিন্তু খাজনা রশিদে অল্প কয়েক টাকা লেখা থাকে। যেমন টা আমার সাথে ঘটেছে চাইছে ১৫০০০ হাজার আর খাজনা রশিদে লেখা ৭৫০ টাকা।

Paid
ফচিকা, নেত্রকোনা সদর ৳15.0K
13 September 2026 24 MYMKP59D
0 Comments
Land Office

জমির নামজারি

আমাদের অনেক দিন আগে কিনা জমির জন্য নামজারি করাতে দিয়েছিলাম প্রায় ১.৫ বছর আগে। কিন্তু কোন কাজ হয় না। একবার বলে সার্ভার এ সমস্যা একবার বলে সেই ইউনিয়ন এর কাজ বন্ধ আছে। এরপর সেই লোক এর সঙ্গে সরাসরি দেখা করলে বলে ৭০০০ টাকা দেন ১ থেকে ১.৫ মাস এর মধ্যেই হয়ে যাবে। এরপর অনেক কিছুর পরে ৫০০০ টাকা প্রদান করি কিন্তু কোন ধরনের কাজ এখনো পাই নি। প্রায় ৪ মাস হয়েছে এখনো কোন আপডেট পাইনি। এক সাপ্তাহ আগে যোগাযোগ করলে বলে আরও ২৫০০ টাকা দেন।

Paid
তজুমদ্দিন উপজেলা ৳5.0K
13 September 2026 23 BRYTU9MB
0 Comments
BRTA

গাড়ির নাম্বার প্লেট

নতুন গাড়ির নাম্বার প্লেট নিতে গেলে বাইরে লাইন দিতে বলা হয়। ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর গাড়ি এক ইঞ্চিও সামনে যায়নি। পরে ড্রাইভার দালালের মাধ্যমে সামনে নিয়ে আসে। পুরো প্রক্রিয়ায় বিআরটিএ -র লোকজন জড়িত। নাম্বার প্লেট গাড়ির মালিককে দিয়ে দিলেই সমস্যা সমাধান হয়ে যায়!

Paid
ঢাকা ৳1.5K
13 September 2026 38 DKCNUDSE
0 Comments
Other public office

রিক্রুটিং অফিসের ঠিকানা পরিবর্তন

ব্যবসায়িক সুবিদার্থে আমাদের একটি রিক্রুটিং এজেন্সির ঠিকানা পরিবর্তন করতে হয়েছে, এটিকে BMET তে নথিভুক্ত করার জন্য আবেদন করার পর থেকে বিভিন্ন সেকশনে ফাইলের অগ্রগতির জন্য পিওন থেকে শুরু করে অফিসার পর্যন্ত প্রত্যেককে আলাদা ভাবে এই টাকা গুলো দিতে হয়েছে। এখনো কাজটি পুরোপুরি সম্পন্ন হয়নি, ফাইনাল স্টেজ পর্যন্ত যেতে আরো টাকা দিতে হবে।

Paid
ঢাকা ৳33.0K
13 September 2026 9 DKWHAJ9Q
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট করার জন্য থানায় কিছু ডকুমেন্ট জমা দিতে হয়েছিল। তখন দায়িত্ব যে পুলিশ ছিলেন সে ৫০০ টাকা দাবি করেছিল না হলে কাজ দ্রুত হবে না।

Paid
ভোলাহাট ৳500
13 September 2026 34 RJ3MYU56
0 Comments